সংবাদ

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে টিসিবির আলু-পেঁয়াজ-তেল বিক্রি শুরু

post-img

নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে টিসিবির উদ্যোগে আলু, তেল, ডাল, পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে। মঙ্গলবার রাজধানীর ৩০টি স্থানে নিম্নআয়ের ও সাধারণ জনগণের মাঝে সাশ্রয়ী মূল্যে এই পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব তপন কান্তি ঘোষ। তিনি বলেন, এই মূহুর্তে ঢাকায় শুরু হলে পর্যায়ক্রমে ঢাকার বাইরেও এই কার্যক্রম শুরুর পরিকল্পনা সরকারের রয়েছে।

ট্রাকসেলের হিসাব বলছে,১ কোটির বেশি জনসংখ্যার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে প্রতিদিন সর্বোচ্চ ৯ হাজার ভোক্তা পাবেন এই কার্যক্রমের সুবিধা।তবে ধারাবাহিকভাবে এই কার্যক্রমের পরিধি আরো বৃদ্ধি পেতে পারে বলে ধারনা দিয়েছেন বাণিজ্য সচিব।

টিসিবির ট্রাক থেকে ক্রেতারা বাজার সাশ্রয়ী মূল্যে ২ কেজি করে ডাল, আলু ও পেঁয়াজ এবং ২ লিটার সয়াবিন তেল কিনতে পারছেন। যেখানে আলু প্রতি কেজি ৩০ টাকা, পেঁয়াজ ৫০ টাকা, ডাল ৬০ টাকা ও তেল ১০০ টাকা লিটারে বিক্রি করা হচ্ছে।

যদিও প্রথম দিনেই অনেকে ক্রেতা দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও পণ্য না পেয়ে খালি হাতে ফিরে গেছেন।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.