post
সংবাদ

তামাশার নির্বাচন করতে বেপোরোয়া আওয়ামীলীগ : রিজভী

অতীতের মতোই তামাশার নির্বাচন করার লক্ষ্যেই, ক্ষমতাসীন সরকার বেপরোয়া হয়ে বিরোধীদলকে দমন করতে গণহারে নেতাকর্মীদের গ্রেফতার করছে- বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার বিকেলে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করেন।

post
সংবাদ

গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন রাজনৈতিকভাবে যেন ব্যবহার না হয় :পরিকল্পনা মন্ত্রী

গার্মেন্টস শ্রমিকদের চলমান আন্দোলনকে কেউ যেন রাজনৈতিকভাবে ব্যবহার না করে, সেদিকে সর্তক থাকার আহবান জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।শনিবার সকালে সুনামগঞ্জ,পাগলা আলিয়া মাদ্রাসা শত্রুমর্দন ৯৩০ মিটার সড়কের ভিত্তি প্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নে এসব কথা বলেন তিনি। এসময় পরিকল্পনামন্ত্রী বলেন, সরকার গামেন্টস শ্রমিকদের নেতা ও মালিকদের সাথে কয়েকদিন আগে বৈঠক করে শ্রমিকদের বেতন বৃদ্ধি করেছে।

post
সংবাদ

মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরের চ্যানেল উদ্বোধন

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরের চ্যানেল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সেইসঙ্গে সমুদ্রবন্দরটির প্রথম টার্মিনালের নির্মাণকাজেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন তিনি। বিকেলে মহেশখালীর মাতারবাড়ির গভীর সমুদ্র বন্দরের ভেতরে উদ্বোধনী মঞ্চ থেকে প্রধানমন্ত্রী এ দুই প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্থর স্থাপন করেন। দেশের প্রথম ও একমাত্র গভীর সমুদ্রবন্দরে মাতারবাড়ী টার্মিনাল বাস্তবায়িত হলে ১৬ মিটার বা তার অধিক ড্রাফটের বাণিজ্যিক জাহাজ এই বন্দরে ভিড়তে পারবে, যা আমদানি-রপ্তানি বাণিজ্যে অর্থ ও সময় বাঁচবে।

post
সংবাদ

জনগণ নৌকায় ভোট দেয়ার ফলেই দেশ এগিয়ে যাচ্ছে- বললেন শেখ হাসিনা

মানুষের কল্যাণই আওয়ামী লীগের লক্ষ্য, জনগণ নৌকায় ভোট দেয়ার ফলেই দেশ এগিয়ে যাচ্ছে- উল্লেখ করে আগামীতে এই ধারা অব্যাহত রাখার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কক্সবাজারের মাতারবাড়ি তাপবিদ্যুৎ প্রকল্পের টাউনশিপ মাঠে আওয়ামী লীগের জনসভায় একথা বলেন তিনি। এসময় বিএনপি-জামায়াতের আগুনসন্ত্রাসের বিরুদ্ধে দেশবাসীকে সতর্ক থাকার আহবান জানান প্রধানমন্ত্রী।বিকেলে কক্সবাজারের মাতারবাড়ি তাপবিদ্যুৎ প্রকল্পের টাউনশিপ মাঠে মহেশখালী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখান থেকে প্রধানমন্ত্রী মাতারবাড়ীতে বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট উদ্বোধন, সাবমেরিন ক্যাবলের মাধ্যমে কুতুবদিয়া দ্বীপকে জাতীয় গ্রিডে সংযুক্তকরণসহ ১৩টি বাস্তবায়িত প্রকল্প উদ্বোধন ও ৩টি নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। পরে সমাবেশে বক্তৃতাকালে, কক্সবাজারকে ঘিরে আগামীর উন্নয়ন-অগ্রগতির পরিকল্পনার কথা তুলে প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, নৌকায় ভোট দেয়ার কারণেই দেশ এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ দেশের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য কাজ করে। বিএনপি-জামায়তের জানে শুধু ধ্বংস করতে, হত্য আর আগুনসন্ত্রাস করতে। গত ১৫ বছরের আওয়ামী লীগের হাত ধরে দেশের যে অগ্রগতি হয়েছে, সেই ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকার পক্ষে ভোট চান শেখ হাসিনা।জিনিসপত্রের দাম শিগগিরই নিয়ন্ত্রণে আসবে, সরকার সেই উদ্যোগ নিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

post
সংবাদ

রোববার থেকে ৪৮ ঘন্টার চতুর্থ দফা অবরোধ

সরকারের জুলুম অত্যাচার নির্যাতনের প্রতিবাদে, সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিকেলে ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে তিনি বলেন,একদফা বাস্তবায়নে রোববার ১২ নভেম্বর ভোর থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত চলবে চতুর্থ দফা অবরোধ কর্মসূচি । রিজভী বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবি আদায়, নিহত সঙ্গীদের হত্যার বিচার, আহতদের সুচিকিৎসা, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য, অন্যান্য গুরুত্বপূর্ণ নেতা, সারা দেশের নেতা-কর্মীরাসহ হাজারো নেতা-কর্মীর মুক্তি ও হয়রানি বন্ধের দাবিতে এ কর্মসূচি পালন করা হবে। তবে অবরোধের আওতামুক্ত থাকবে অ্যাম্বুলেন্স, অক্সিজেন সিলিন্ডার বহনকারী গাড়ি ও গণমাধ্যমের গাড়ি।

post
সংবাদ

‘শহীদ নূর হোসেন দিবস’ আজ

স্বৈরাচারবিরোধী আন্দোলনে গণতন্ত্রের জন্য জীবন দেয়া ‘শহীদ নূর হোসেন দিবস’ আজ। ১৯৮৭ সালের এই দিনে শহীদ নূর হোসেনের রক্তে রঞ্জিত হয়েছিল ঢাকার রাজপথ। তার আত্মত্যাগ তৎকালীন স্বৈরশাসনের বিরুদ্ধে গণতন্ত্রকামী মানুষের আন্দোলনকে বেগবান করেছিল। সামরিক শাসনামল থেকে দেশকে মুক্তি দিতে গণতন্ত্র পুনরুদ্ধারে টানা আন্দোলনের চূড়ান্ত রূপ বেগবান হয় ১৯৮৭ সালের ১০ নভেম্বর। সেদিন হাজারো প্রতিবাদী যুবকের সঙ্গে জীবন্ত পোস্টার হয়ে ঢাকার রাজপথে নেমেছিলেন নূর হোসেন। ‘স্বৈরাচার নিপাত যাক’, ‘গণতন্ত্র মুক্তি পাক’-নিজের বুকে-পিঠে এই স্লোগান লিখে আন্দোলনের মিছিলে অংশ নিয়েছিলেন তিনি। মিছিলটি জিরো পয়েন্ট এলাকায় পৌঁছালে, পুলিশের গুলিতে নিহত হন নূর হোসেন। শরীরে গণতন্ত্রের বার্তা লেখা অদম্য অকুতোভয় সেই যুবক শহীদ হওয়ার পর, বাংলাদেশে সামরিক শাসনবিরোধী গণআন্দোলনের প্রতীকে পরিণত হয়েছিলেন। তীব্রতর আন্দোলনে, পরের কয়েকদিন ঢাকায় ব্যাপক বিক্ষোভ চলে। গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের ধারাবাহিকতায় ১৯৯০ সালের ৬ ডিসেম্বর স্বৈরাচার এরশাদ সরকারের পতন ঘটে। গণতন্ত্রকামী মানুষের দৃপ্ততার প্রতীক হয়ে আছেন শহীন নূর হোসেন। গণতন্ত্র মুক্তির লক্ষ্যে তার নাম অবিনশ্বর।পে অফ।

post
সংবাদ

ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ; বিশ্বনেতাদের ভূমিকা নেয়ার তাগিদ

বাংলাদেশ খেলাফত আন্দোলনের সমাবেশফিলিস্তিনে ইসরায়েলি দখলদার বাহিনী কর্তৃক গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন। আজ শুক্রবার রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল বের করে সংগঠনের নেতাকর্মীরা। এসময় তারা বলেন, ফিলিস্তিনে চলমান হামলা ও সহিংসতার জন্য ইসরায়েল দায়ী। তাদের বর্বরোচিত হামলায় হাজার হাজার শিশু প্রাণ হারাচ্ছে। অবিলম্বে এ আগ্রাসন বন্ধের আহবান জানান সংগঠনের নেতারা। ফিলিস্তিনে নির্বিচারে হত্যা ও আগ্রাসনের বিরুদ্ধে কথা বলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন খেলাফত আন্দোলনের নেতারা। একই সঙ্গে মুসলিম রাষ্ট্র হিসেবে এ বিষয়ে বাংলাদেশের আরও কঠিন পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন তারা। মিছিলপূর্ব সমাবেশে খেলাফত আন্দোলনের নেতারা মুসলিম রাষ্ট্র হিসেবে প্রয়োজনে বাংলাদেশ থেকে সৈন্যবাহিনী ফিলিস্তিনে পাঠিয়ে ফিলিস্তিনকে স্বাধীন করার ব্যবস্থা গ্রহণের দাবী জানান। বক্তারা বলেন, ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর হামলা প্রমাণ করেছে ইসরায়েল শুধু ফিলিস্তিনের দুশমন না, গোটা দুনিয়ার দুশমন। সমাবেশ থেকে ইসরায়েলকে বয়কট করার জন্য বিশ্ববাসীর কাছে আহ্বান জানান খেলাফত আন্দোলনের নেতারা। সমাবেশ শেষে ফিলিস্তিনের পতাকা নিয়ে একটি বিক্ষোভ মিছিল পল্টন মোড় থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড়ে গিয়ে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।##

post
সংবাদ

স্বাধীনতা বিরোধীরা শ্রমিকদের খেপিয়ে দিচ্ছে ; মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

স্বাধীনতা বিরোধীরা প্রকাশ্যে কথা না বলে, গোপনে শ্রমিকদের খেপিয়ে অগ্নি সন্ত্রাস চালিয়ে নির্বাচন বন্ধ করার চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন,মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।বৃহস্পতিবার সকালে গাজীপুরের কোনাবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় আওয়ামী লীগের শান্তি মিছিল শেষে তিনি এ কথা বলেন। শান্তি মিছিলে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডলসহ কোনাবাড়ি থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

post
সংবাদ

তৃতীয়দফা অবরোধের দ্বিতীয় দিনেও দেশের বিভিন্নস্থানে ভাংচুর-অগ্নিসংযোগ

তৃতীয় দফা অবরোধের দ্বিতীয় দিনেও দেশের বিভিন্নস্থানে মিছিল ও পিকেটিং করেছে বিএনপি। বৃহস্পতিবার সিলেট নগরীর শাহী ঈদগাহ, উচা সড়ক এলাকায় মিছিল করেছে বিএনপি ও স্বেচ্ছাসেবক দল। এছাড়া সকালে বিভিন্ন স্থানে মিছিল ও পিকেটিং করে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এদিকে, ফেনী শহরের ট্রাংক রোডে জেলা বিএনপি'র সদস্য সচিব আলাল উদ্দিন আলালের নেতৃত্বে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সড়ক অবরোধ,মিছিল ও পিকেটিং করেছেন।অন্যদিকে, বরিশালের গৌরনদীতে বিএনপি ও জামায়াতের ডাকা দ্বিতীয় দফা অবরোধের বিস্কুট বোঝাই একটি কাভার্ডভ্যানে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। অন্যদিকে, সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে মুরগীর খাদ্যবাহী একটি ট্রাকে আগুন দিয়েছে দূর্বৃত্তরা।

post
সংবাদ

নিয়ম রক্ষার আয়োজন চললেও তৈরী হচ্ছে না নির্বাচনী পরিবেশ,অভিমত বিশ্লেষকদের

বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেছে নির্বাচন কমিশন। এসময় সুষ্ঠু জাতীয় নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ বৃহস্পতিবার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে নির্বাচন কমিশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এতথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।সিইসি বলেন, দ্রুত সময়ের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা হবে।বৈঠকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন,সংসদ নির্বাচন সুষ্ঠু করতে সাংবিধানিক রীতি-নীতি ও বিধি-বিধান অনুসরণ করে কমিশনকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দেন। কিন্তু জাতীয় সংসদ নির্বাচনকালীন সরকার ইস্যুতে একদফা দাবী নিয়ে আন্দোলন করছে অন্যতম প্রধান বিরোধী রাজনৈতিক দল বিএনপি ও সমমনা দলগুলো। চলছে তাদের অবরোধ হরতালের কর্মসূচি। কিন্তু এর মধ্যে নির্বাচনী পরিবেশ ও তফসিল ঘোষনার পরিবেশ সুষ্ঠু বলে দাবী আসছে নির্বাচন কমিশন। এপ্রসঙ্গে জানতে কথা হয় নির্বাচন পর্যবেক্ষন সংস্থা জানিপপ চেয়ারম্যান অধ্যাপক ড.নাজমুল আহসান কলিমুল্লাহর সঙ্গে।তিনি বলেন, নির্বাচন অনুষ্ঠান ইস্যুতে বিদেশী বিভিন্ন মহলের প্রেসক্রিপশনের টিক মার্ক পূরন করছে সরকার।তড়িঘরি করে ৪৪ দলকে নিয়ে নির্বাচনী সংলাপ আয়োজন করা হলেও, মূলত যাদের সঙ্গে আলোচনা দরকার ছিল, তারাই ছিল অনুপস্থিত। কার্যত নিয়ম রক্ষার আনুষ্ঠানিকতায় চলছে নির্বাচন আয়োজন। সংকট সমাধানের কিছুই দেখা যাচ্ছে না। তবে সব শেষ রাষ্ট্রপতি চাইলে এখন রাজনৈতিক সংলাপের মাধ্যমে নির্বাচনকালীন সরকার ইস্যুর সমাধান আসতে পারে বলে মনে করেন এই নির্বাচন পর্যবেক্ষ ও বিশ্লেষক ড. কলিমুল্লাহ।##

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.