post
সংবাদ

দেশজুড়ে ঢিলেঢালা হরতাল;বিভিন্নস্থানে আগুন-ভাংচুর;সতর্ক অবস্থানে মাঠে আওয়ামীলীগ

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে ও সরকার পতনেরেএকদফা দাবিতে, সারাদেশে বিএনপি ও তাদের মিত্রদের ডাকা ৪৮ ঘণ্টার হরতাল চলছে। এসময় বিভিন্নস্থানে বিক্ষোভ ও বাসে আগুন লাগানোর ঘটনা ঘটেছে।সিলেট মহানগরীর শাহজালাল উপশহর সংলগ্ন এলাকায় বিএনপি নেতাকর্মীরা একটি ট্রাকে ভাংচুর চালায়। টায়ারে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে। এদিকে, বিএনপি-জামাতের ডাকা হরতালের সমর্থনে চট্টগ্রামের বিভিন্নস্থানে বিক্ষোভ মিছিল ও সাতকানিয়া কেঁওচিয়ায় মডেল মসজিদের সামনে ৩টি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিটের প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অন্যদিকে, বিএনপির হরতালের সমর্থনে গাজীপুরে মিছিল করেছে স্বেচ্ছাসেবকদল। গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু ও মহানগর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক শাহাদাত হোসেন শাহিনের নেতৃত্বে, জয়দেবপুর শিমুলতলী সড়কের বিভিন্নস্থানে মিছিল করা হয়। এছাড়া, মানিকগঞ্জে বিএনপির ডাকা হরতাল চলছে ঢিলেঢালা ভাবে। নাশকতা ঠেকাতে সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট।

post
সংবাদ

পর্যটন শিল্প বিকাশে বাংলাদেশ, নেপাল ও মালদ্বীপের মধ্যে সহযোগিতার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

পারস্পরিক স্বার্থে পর্যটন শিল্প বিকাশের লক্ষে বাংলাদেশ,নেপাল এবং মালদ্বীপের মধ্যে সহযোগিতা গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তিনি বলেন,বাংলাদেশ,নেপাল ও মালদ্বীপ পারস্পরিক স্বার্থে পর্যটনে সহযোগিতা গড়ে তুলতে পারে। সকালে গণভবনে বাংলাদেশে-মালদ্বীপের বিদায়ী হাইকমিশনার শিরুজিমাথ সমীর প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাতকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন,মালদ্বীপের বিদায়ী হাইকমিশনার। এর আগে, স্কটল্যান্ডের ছয় সদস্যের বিভিন্ন রাজনৈতিক দলের পার্লামেন্টারি গ্রুপের একটি প্রতিনিধি দল, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাত করেন। এ সময় তারা বাংলাদেশ থেকে নির্মাণ শ্রমিক নেয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করে। এ বৈঠকে প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন,স্কটল্যান্ড সংসদের প্রথম বাংলাদেশী বংশোদ্ভূত এমপি ফয়সল চৌধুরী।

post
সংবাদ

বিএনপি-জামাতের হরতালের সহিংসতা রোধে মাঠে আওয়ামীলীগ

বিএনপি-জামাতের ডাকা ৪৮ঘন্টার হরতাল,অবরোধ,সন্ত্রাস ও নৈরাজ্যর প্রতিবাদে বিক্ষোভ করেছে আওয়ামী লীগ।রবিবার সকালে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারে বিক্ষোভ মিছিল করে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামীলীগ। এতে বক্তব্য রাখেন,চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস সোবহান ভূঁইয়া হাসান এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান’সহ অন্যরা। এদিকে, গাজীপুরের কোনাবাড়ীতে থানা ও ওয়ার্ড শ্রমিক লীগের উদ্যোগে শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় থানা শ্রমিক লীগের সভাপতি জহির উদ্দিন,সহ-সভাপতি সানজিদুল হক শাহিন ও সম্পাদক জাকির হোসেন ভান্ডারীসহ অনেকে উপস্থিত ছিলেন। অন্যদিকে, ঈশ্বরদীতে বাংলাদেশ বার কাউন্সিল ফিনান্স কমিটির চেয়ারম্যান এডভোকেট রবিউল আলম বুদুর নেতৃত্বে, হরতাল বিরোধী প্রতিবাদ বিক্ষোভ মিছিল বের করা হয়। এছাড়া, পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাসের আহবানে হরতাল বিরোধী মিছিল হয়েছে।

post
সংবাদ

দেশে অনুসন্ধানী সাংবাদিকতা খুবই প্রয়োজন : তথ্যমন্ত্রী

দেশ ও সমাজের জন্য অনুসন্ধানী সাংবাদিকতা খুবই প্রয়োজন, বিশেষ রিপোর্টিং দায়িত্বশীলদের দৃষ্টি খুলে দেয়- বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।রবিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত বেস্ট রিপোর্টিং এওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা জানান। অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্রে গণমাধ্যমের পাশে থাকার আশ্বাস দেন তথ্যমন্ত্রী। অনুষ্ঠানে ১৯ ক্যাটাগরিতে ২০জন সাংবাদিককে পুরস্কৃত করা হয়।

post
সংবাদ

নির্বাচন স্থগিত করে তফসিল প্রত্যাহার চায় বিএনপি !

নির্বাচন স্থগিত করে অবিলম্বে তফসিল প্রত্যাহারের আহবান জানিয়েছেন,বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী । শনিবার বিকেলে ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে তিনি এ আহবান জানান। রিজভী বলেন,ফরমায়েশী তফসিলে এক তরফা নির্বাচন,সর্বশক্তি দিয়ে প্রতিহত করবে দেশের জনগণ।

post
সংবাদ

অবকাঠামো উন্নয়নে বদলে গেছে সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা

আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে চুয়াডাঙ্গা জেলায়। যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের পাশাপাশি, শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন নতুন ভবন নির্মাণ হওয়ায়, এর সুফল ভোগ করছে শিক্ষার্থীরা। এছাড়া, ভূমি ও গৃহহীন হতদরিদ্র পরিবারকে দেয়া হয়েছে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর। বাংলাদেশের দক্ষিন পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সময় যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক উন্নয়ন হয়েছে। এছাড়া, নতুন শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ,স্বাস্থ্যখাতে উন্নয়ন,ঘরে ঘরে বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন ও অবকাঠামো উন্নয়নসহ, ফায়ার সার্ভিস স্টেশন ও মডেল মসজিদ নির্মান করা হয়েছে। এজন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সাধারন মানুষ।চুয়াডাঙ্গার সাথে ভারতীয় বৈদেশিক বাণিজ্যের জন্য, স্থলবন্দর বাস্তবায়ন করার লক্ষ্যে, দর্শনায় স্থাপন করা হয়েছে লোড কন্ট্রোল স্টেশন। এছাড়া, জীবননগর উপজেলা হাসপাতাল উন্নীতকরণ হওয়ায়, সেবার মান বেড়েছে। ভক্সপপ.... গৃহহীন হাজারো হতদরিদ্র পরিবার সরকারের দেয়া উপহারের ঘর পেয়ে নতুন করে বাচাঁর স্বপ্ন বুনছেন। জেলার কয়েকশ প্রাথমিক,মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন নতুন ভবন নির্মান ও শিক্ষাব্যবস্থা উন্নত হয়েছে। আরও অনেক প্রকল্প বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে। চলমান প্রকল্পগুলো বাস্তবায়নে বর্তমান সরকারের ধারাবাহিকতা চাইছেন সাধারন মানুষ।

post
সংবাদ

আবারো একতরফা নির্বাচনের অপচেষ্টা করছে সরকার,অভিযোগ রিজভীর

আবারো একতরফা নির্বাচনের জন্য সকল শক্তি নিয়োগ করেছে আওয়ামী সরকার। আজ্ঞাবাহী নির্বাচন কমিশনকে দিয়ে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার বিকেলে ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন । রিজভী বলেন,নির্বাচন কমিশন অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের শর্ত রক্ষা না করে শেখ হাসিনার ইচ্ছার কাছেই আত্মসমর্পণ করেছে।

post
সংবাদ

বরিশালে শিল্পী সমাজের প্রতিবাদ অনুষ্ঠান

“দেশ আমার,সিদ্ধান্ত আমার,নির্ভয়ে চলো বাংলাদেশ”স্লোগানে বরিশালে সাম্রাজ্যবাদ বিরোধী শিল্পী সমাজের প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার দুপুরে দেশব্যাপী প্রতিবাদের অংশ হিসাবে অশ্বিনী কুমার হলে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সাম্রাজ্যবাদ বিরোধী শিল্পী সমাজের বরিশাল আঞ্চলিক কমিটি প্রতিবাদী চিত্রাংকন,গণ চিত্রাংকন,শিশুদের চিত্রাংকন,পোস্টার, ছবি প্রদর্শন সহ প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। প্রতিবাদী চিত্রাংকনে ঢাকা থেকে ৩৪ জন শিল্পী এবং স্থানীয় শিল্পীরা অংশ নেন। এই উপলক্ষে বরিশালের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত,আবৃত্তি,নাট্যাংশ পরিবেশন করে। বরিশালের সর্বস্তরের গণমানুষ, শিল্পীবৃন্দ এই আয়োজনে অংশ নেয়। গণমাধ্যমকে বিষয়টি জানান,বরিশাল আঞ্চলিক কমিটির সদস্য সচিব সুশান্ত ঘোষ।

post
সংবাদ

মোংলা পশুর নদীতে ডুবে গেছে কয়লা বোঝাই কার্গো জাহাজ

মোংলা বন্দরের পশুর নদীতে কয়লা বোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে।শুক্রবার সকালে পশুর নদীর ডুবো চরে আটকে তলা ফেটে ৮শ মেট্টিক টন কয়লা নিয়ে ডুবে যায় কার্গো জাহাজ এম,ভি প্রিন্স অব ঘশিয়াখালী। তবে মুল চ্যানেল পুরোপুরি নিরাপদ রয়েছে। বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন'মোংলা শাখার সহ-সভাপতি মাইনুল ইসলাম মিন্টু ও কার্গো জাহাজ মালিক বশির হোসেন জানান,মোংলা বন্দরের হাড়বাড়ীয়ায় অবস্থানরত একটি বিদেশী বানিজ্যিক জাহাজ থেকে কয়লা বোঝাই করে 'এম,ভি প্রিন্স অব ঘশিয়াখালী' যশোরের নওয়াপাড়ার উদ্দেশ্যে রওনা হয়। এরপর সকালে পশুর নদীর পূর্ব পাড়ের অংশের ডুবো চরে আটকে যায় জাহাজটি।

post
সংবাদ

তফসিলকে স্বাগত জানিয়ে আওয়ামীলীগের আনন্দ মিছিল,বিএনপির প্রত্যাখ্যান;রাজনীতির একচ্ছত্রতা শুভকর নয়, বিশ্লেষকের মন্তব্য

পিটার হাসকে ডেকে পাঠিয়েছে ওয়াশিংটনজাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনা করেন বুধবার সন্ধ্যা ৭ টায়। ৭ জানুয়ারি নির্বাচনের তারিখ জানিয়েছে তফসিল ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এরপর তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে আনন্দ মিছিল বের করেছে আওয়ামী এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনগুলো। এরপরে আজ বৃহস্পতিবার আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণের আহবান জানিয়ে বলেছেন, মত পরির্বতন করে ভোটে এলে স্বাগত জানানো হবে তাদের। এসময় সব রাজনৈতিক দলকে নির্বাচনে আসারও আহবান জানান তিনি। তবে সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।আওয়ামী লীগ জনগণের ভোটে বিশ্বাস করে,হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি করে না বলে দাবী ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক। এদিকে, তফসিল ঘোষণার প্রতিবাদে রাজধানীতে মিছিল করেছে বিএনপি ও তার মিত্ররা।বুধবার তফসিল এর প্রতিবাদে এবং অবরোধের পঞ্চম ধাপের দ্বিতীয় দিনে মিছিল বের করে বিএনপি ও সমমনা দলগুলো। নির্বাচনমূখী দেশের রাজনৈতিক পরিস্থিতিতে সাম্প্রতিক সময়ের খুব আলোচিত নাম বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। কিন্তু হঠাৎ করেই এই মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে দেশটির নীতি নির্ধারনী মহল ওয়াশিংটন প্রশাসন। এজন্য তিনি জরুরিভিত্তিতে কলম্বো হয়ে যুক্তরাষ্ট্রে রওয়ানা হয়ে গেছেন। যা নিয়েও রাজনৈতিক মহলে চলছে নানা আলোচনা। তফসিল ঘোষনা পরবর্তি সামগ্রীক পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়ায় বিপ্লবী ওয়ার্কাস পাটির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক বলেছেন, তফসিল ঘোষনার পরে ক্ষমতাসীন দলের অঙ্গ ও সহযোগি বিভিন্ন সংগঠন আনন্দ মিছিল করেছে। যা কোন ভাবেই গ্রহন যোগ্য না। কারন এর মাধ্যমে কোন গনতান্ত্রিক আচরনের প্রকাশ হয়নি দলটির। রাজনীতির একছচ্ছত্রতা দেশের সামগ্রীক পরিস্থিতিকে ক্ষতি করে বলে মনে করেন সাইফুল হক। আর পিটার হাসে হঠাৎ ওয়াশিংটন যাওয়াকেও রাজনীতি কোন ইঙ্গিত বলেই মনে করছেন এই বাম নেতা। 

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.