বরিশালে সিটি করপোরেশনের নবাগত মেয়র আবুল খয়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে সিটি কর্পোরেশনের সামনে অভিষেক অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার শওকত আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম, বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ,বরিশাল ৩ আসনের সংসদ সদস্য শাহ আলম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তারসহ অন্যান্যরা। এসময় সিটি মেয়র সিটি কর্পোরেশনের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে কথা বলেন।
