কুমিল্লা ওয়ার সিমেট্রিতে কমনওয়েলথ দিবসে দ্বিতীয় বিশ্বযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা যুক্তরাজ্য,যুক্তরাষ্ট্র,জাপান,কানাডাসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং প্রতিনিধিগণ।
শনিবার সকালে কুমিল্লা সেনানিবাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাধি সৌধ ওয়ার সিমেট্রিতে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন অতিথিগণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস, ব্রিটিশ রাষ্ট্রদূত সারাহ কুক,জাপান রাষ্ট্রদূত ইয়োমা কিমিনরি,অস্ট্রেলিয়ান ডেপুটি হাই কমিশনার নারদিয়া সেম্পসন,বাংলাদেশের নিযুক্ত ব্রিটিশ কাউন্সিল ও বিভিন্ন দেশের মোট ৬৮ জন অতিথি। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের স্মৃতিফলক ঘুরে দেখেন বিদেশি অতিথিরা।
