সংবাদ

অবকাঠামো উন্নয়নে বদলে গেছে সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা

post-img

আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে চুয়াডাঙ্গা জেলায়। যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের পাশাপাশি, শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন নতুন ভবন নির্মাণ হওয়ায়, এর সুফল ভোগ করছে শিক্ষার্থীরা। এছাড়া, ভূমি ও গৃহহীন হতদরিদ্র পরিবারকে দেয়া হয়েছে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর। বাংলাদেশের দক্ষিন পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সময় যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক উন্নয়ন হয়েছে। এছাড়া, নতুন শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ,স্বাস্থ্যখাতে উন্নয়ন,ঘরে ঘরে বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন ও অবকাঠামো উন্নয়নসহ, ফায়ার সার্ভিস স্টেশন ও মডেল মসজিদ নির্মান করা হয়েছে। এজন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সাধারন মানুষ।

চুয়াডাঙ্গার সাথে ভারতীয় বৈদেশিক বাণিজ্যের জন্য, স্থলবন্দর বাস্তবায়ন করার লক্ষ্যে, দর্শনায় স্থাপন করা হয়েছে লোড কন্ট্রোল স্টেশন। এছাড়া, জীবননগর উপজেলা হাসপাতাল উন্নীতকরণ হওয়ায়, সেবার মান বেড়েছে। ভক্সপপ....

গৃহহীন হাজারো হতদরিদ্র পরিবার সরকারের দেয়া উপহারের ঘর পেয়ে নতুন করে বাচাঁর স্বপ্ন বুনছেন।

জেলার কয়েকশ প্রাথমিক,মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন নতুন ভবন নির্মান ও শিক্ষাব্যবস্থা উন্নত হয়েছে। আরও অনেক প্রকল্প বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে। চলমান প্রকল্পগুলো বাস্তবায়নে বর্তমান সরকারের ধারাবাহিকতা চাইছেন সাধারন মানুষ।



সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.