“দেশ আমার,সিদ্ধান্ত আমার,নির্ভয়ে চলো বাংলাদেশ”স্লোগানে বরিশালে সাম্রাজ্যবাদ বিরোধী শিল্পী সমাজের প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে দেশব্যাপী প্রতিবাদের অংশ হিসাবে অশ্বিনী কুমার হলে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সাম্রাজ্যবাদ বিরোধী শিল্পী সমাজের বরিশাল আঞ্চলিক কমিটি প্রতিবাদী চিত্রাংকন,গণ চিত্রাংকন,শিশুদের চিত্রাংকন,পোস্টার, ছবি প্রদর্শন সহ প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
প্রতিবাদী চিত্রাংকনে ঢাকা থেকে ৩৪ জন শিল্পী এবং স্থানীয় শিল্পীরা অংশ নেন। এই উপলক্ষে বরিশালের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত,আবৃত্তি,নাট্যাংশ পরিবেশন করে। বরিশালের সর্বস্তরের গণমানুষ, শিল্পীবৃন্দ এই আয়োজনে অংশ নেয়। গণমাধ্যমকে বিষয়টি জানান,বরিশাল আঞ্চলিক কমিটির সদস্য সচিব সুশান্ত ঘোষ।
