বিএনপি-জামাতের ডাকা ৪৮ঘন্টার হরতাল,অবরোধ,সন্ত্রাস ও নৈরাজ্যর প্রতিবাদে বিক্ষোভ করেছে আওয়ামী লীগ।
রবিবার সকালে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারে বিক্ষোভ মিছিল করে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামীলীগ। এতে বক্তব্য রাখেন,চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস সোবহান ভূঁইয়া হাসান এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান’সহ অন্যরা।
এদিকে, গাজীপুরের কোনাবাড়ীতে থানা ও ওয়ার্ড শ্রমিক লীগের উদ্যোগে শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় থানা শ্রমিক লীগের সভাপতি জহির উদ্দিন,সহ-সভাপতি সানজিদুল হক শাহিন ও সম্পাদক জাকির হোসেন ভান্ডারীসহ অনেকে উপস্থিত ছিলেন। অন্যদিকে, ঈশ্বরদীতে বাংলাদেশ বার কাউন্সিল ফিনান্স কমিটির চেয়ারম্যান এডভোকেট রবিউল আলম বুদুর নেতৃত্বে, হরতাল বিরোধী প্রতিবাদ বিক্ষোভ মিছিল বের করা হয়। এছাড়া, পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাসের আহবানে হরতাল বিরোধী মিছিল হয়েছে।
