মোংলা বন্দরের পশুর নদীতে কয়লা বোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে।
শুক্রবার সকালে পশুর নদীর ডুবো চরে আটকে তলা ফেটে ৮শ মেট্টিক টন কয়লা নিয়ে ডুবে যায় কার্গো জাহাজ এম,ভি প্রিন্স অব ঘশিয়াখালী। তবে মুল চ্যানেল পুরোপুরি নিরাপদ রয়েছে।
বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন'মোংলা শাখার সহ-সভাপতি মাইনুল ইসলাম মিন্টু ও কার্গো জাহাজ মালিক বশির হোসেন জানান,মোংলা বন্দরের হাড়বাড়ীয়ায় অবস্থানরত একটি বিদেশী বানিজ্যিক জাহাজ থেকে কয়লা বোঝাই করে 'এম,ভি প্রিন্স অব ঘশিয়াখালী' যশোরের নওয়াপাড়ার উদ্দেশ্যে রওনা হয়। এরপর সকালে পশুর নদীর পূর্ব পাড়ের অংশের ডুবো চরে আটকে যায় জাহাজটি।
