দেশ ও সমাজের জন্য অনুসন্ধানী সাংবাদিকতা খুবই প্রয়োজন, বিশেষ রিপোর্টিং দায়িত্বশীলদের দৃষ্টি খুলে দেয়- বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
রবিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত বেস্ট রিপোর্টিং এওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা জানান। অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্রে গণমাধ্যমের পাশে থাকার আশ্বাস দেন তথ্যমন্ত্রী। অনুষ্ঠানে ১৯ ক্যাটাগরিতে ২০জন সাংবাদিককে পুরস্কৃত করা হয়।
