post
বাংলাদেশ

ঈদের আগে বাড়ল রিজার্ভ

কোরবানির ঈদকে কেন্দ্র করে বেশি বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এছাড়া, ডলার রেট বাড়ায় রপ্তানি আয়ও আসছে। ফলে বৈদেশিক মুদ্রার সঞ্চয় বা রিজার্ভ কিছুটা বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ২০২১ সালের আগস্টে সর্বোচ্চ উঠেছিল ৪ হাজার ৮০০ কোটি ডলার (৪৮ বিলিয়ন)। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী, ১২ জুন পর্যন্ত গ্রস রিজার্ভ ২৪ দশমিক ৫২ বিলিয়ন ডলার। কিন্তু আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্তের বিপিএম-৬ ম্যানুয়াল অনুযায়ী, গ্রস রিজার্ভ ১৯ দশমিক ২১ বিলিয়ন। মাসের শুরুতে অর্থাৎ ৫ জুন গ্রস রিজার্ভ ছিল ২৪ দশমিক ২৩ বিলিয়ন এবং বিপিএম-৬ ছিল ১৮ দশমিক ৬২ বিলিয়ন। তবে, এর বাইরে বাংলাদেশ ব্যাংকের নিট বা প্রকৃত রিজার্ভের আরেকটি হিসাব রয়েছে, যা শুধু আইএমএফকে দেওয়া হয়। এটি প্রকাশ করা করা হয় না। সেখানে আইএমএফের এসডিআর খাতে থাকা ডলার, ব্যাংকগুলোর বৈদেশিক মুদ্রা ক্লিয়ারিং হিসাবে থাকা বৈদেশিক মুদ্রা এবং আকুর বিল বাদ দিয়ে ব্যবহারযোগ্য রিজার্ভের হিসাব করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সেই হিসাবে দেশের ব্যয়যোগ্য প্রকৃত রিজার্ভ এখন ১৩ বিলিয়ন ডলারের ঘরে। প্রতি মাসে ৫ বিলিয়ন ডলার হিসেবে এ রিজার্ভ দিয়ে তিন মাসের আমদানি ব্যয় মেটানোর সক্ষমতা নেই। সাধারণত একটি দেশের ন্যূনতম ৩ মাসের আমদানি খরচের সমান রিজার্ভ থাকতে হয়। সেই মানদণ্ডে বাংলাদেশ এখন মন্দ সূচকে রয়েছে। একটি দেশের অর্থনীতির অন্যতম সূচক হলো বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ।

post
বাংলাদেশ

অশুভশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়তে হবে

অশুভশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত থাকতে হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৫ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের সংবাদপত্রের ইতিহাসে ১৯৭৫ সালের ১৬ জুন এক বিষাদঘন কালিমালিপ্ত দিন। এ দিনে তৎকালীন সরকার নাৎসি কায়দায় তাদের অনুগত চারটি সংবাদপত্র অনুমতি দিয়ে অন্যসব পত্রিকা বন্ধ করে বিভিন্ন সংবাদপত্রে কর্মরত অসংখ্য সংবাদকর্মীকে বেকার করে হতাশার অতল গহ্বরে ঠেলে দিয়েছিল। তিনি বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়ে সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেন। বাতিল করেন সব কালাকানুন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি বহুমত, পথ ও দলের বহুদলীয় গণতন্ত্র রক্ষার সংগ্রামে বারবার অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। বহুমাত্রিকতা বিএনপির রাজনৈতিক আদর্শ। বিএনপি মহাসচিব বলেন, বারংবার অবৈধ স্বৈরাচারী গোষ্ঠীর শক্ত শৃঙ্খল ভেঙে গণতন্ত্রকে মুক্ত করেছে বিএনপি। আবারও বর্তমান ডামি আওয়ামী সরকার পুরনো বাকশালের পুনরুত্থান ঘটিয়ে সংবাদপত্র ও সাংবাদিকদের ওপর দমন-পীড়ন নামিয়ে এনেছে। নানা কালাকানুনের মাধ্যমে সংবাদপত্র ও মতপ্রকাশের স্বাধীনতার টুঁটি চেপে ধরা হয়েছে।

post
বাংলাদেশ

সরকারের পতন যেকোনো সময়

বাংলাদেশ চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। যেকোনো সময় সরকারের পতন ঘটতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে সামনে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও প্রকৌশলী ইশরাকসহ সব রাজবন্দির মুক্তির দাবিতে এক অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে দুদু বলেন, আপসহীন নেত্রী, খালেদা জিয়ার মুক্তির দাবি জানাচ্ছি। বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় তথাকথিত বিচারের নামে যে সাজা দেওয়া হয়েছে তাতে বাংলাদেশ লজ্জিত হওয়ার কথা। এ সময় তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির মনোনীত মেয়রপ্রার্থী ইশরাকসহ সব রাজবন্দির মুক্তির দাবিও জানান। তিনি বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের আলোচিত নেতা। বাংলাদেশের মানুষও যার ওপর নির্ভর করে। যিনি বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ দূর করে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবে এই কথাটি বাংলাদেশের মানুষ এবং দক্ষিণ এশিয়ার মানুষ বিশ্বাস করে। যাকে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে। সবকিছু প্রত্যাহার করে দেশে আসার ব্যবস্থা করার দাবি জানাই।

post
বাংলাদেশ

এক সপ্তাহে ৭২ কোটি ৬২ লাখ ডলার রেমিট্যান্স

দুই ঈদের আগে দেশে বেশি রেমিট্যান্স পাঠান প্রবাসী বাংলাদেশিরা। এবারের কোরবানির ঈদের আগেও এর ব্যতিক্রম হয়নি। চলতি মাসের প্রথম এক সপ্তাহে প্রবাসী বাংলাদেশিরা ব্যাংকের মাধ্যমে দেশে ৭২ কোটি ৬২ লাখ ডলারের প্রবাসী আয় পাঠিয়েছেন।সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। তবে দ্বিতীয় সপ্তাহের তথ্য এখনো প্রকাশ করেনি। আগামী সোমবার পবিত্র ঈদুল আজহা। এখনো প্রবাসী আয় আসার সুযোগ আছে। ফলে কোরবানির ঈদ সামনে রেখে প্রবাসী বাংলাদেশিরা কত কোটি ডলার পাঠালেন তার পূর্ণাঙ্গ চিত্র পেতে আরও কিছুটা সময় লাগবে। তবে গত মাসের তুলনায় চলতি মাসের প্রথম সপ্তাহে প্রবাসী আয় আসার গড় হার বেশি। তথ্য বলছে, চলতি মাসের প্রথম সপ্তাহে প্রায় ৭৩ কোটি ডলারের প্রবাসী আয়ের মধ্যে ১৭ কোটি রাষ্ট্রায়ত্ত, ১ কোটি বিশেষায়িত ব্যাংক, ৫৪ কোটি বেসরকারি ব্যাংক এবং ২০ লাখ ডলার বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে।

post
বাংলাদেশ

রাজনৈতিক কাঠামো ভেঙে দিয়েছে সরকার

দেশের রাজনৈতিক কাঠামো পুরোপুরি ভেঙে দিয়েছে সরকার, বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২০-তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। মির্জা ফখরুল বলেন জনগণ এই সরকারকে চায় না। দেশের কোন রাজনৈতিক দলই নির্বাচনে অংশ নেননি বলেও অভিযোগ করেন তিনি। বলেন এই সরকার রাজনৈতিক কাঠামো ধ্বংস করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করছে। খুব শীঘ্রই নতুন কৌশলে আন্দোলন আরো বেগবান হবে বলেও হুঁশিয়ারি দেন মির্জা ফখরুল ।

post
বাংলাদেশ

সিঙ্গাপুর গেলেন ওবায়দুল কাদের

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বর্তমানে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে পথে আছেন। মঙ্গলবার (১১ জুন) সকালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজ বিষয়টি জানিয়েছেন। ওবায়দুল কাদেরকে নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি৫৮৪ ফ্লাইটটি সকাল সাড়ে ৮টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কথা থাকলেও সেটি ২১ মিনিট বিলম্বে ৮টা ৫১ মিনিটে উড্ডয়ন করে।

post
বাংলাদেশ

ফ্রান্সে ঈদুল আজহা উদযাপিত হবে ১৬ জুন

ফ্রান্সে আগামী ১৬ জুন রোববার ঈদুল আজহা উদযাপিত হবে। গত বৃহস্পতিবার ফ্রান্সের জাতীয় মসজিদ ‘গ্রান্ড মস্ক দূ প্যারিস’ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। সাধারণত প্রতি বছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হয়ে থাকে। এদিকে, ঈদ সামনে রেখে রাজধানী প্যারিসের পার্শ্ববর্তী বাংলাদেশি অধ্যুষিত এলাকায় বাংলাদেশিদের পরিচালিত দুটি মসজিদে ঈদ জামাতের প্রস্তুতি নেওয়া হয়েছে। স্তায় অবস্থিত বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৬টায়। এরপর দ্বিতীয় জামাত সকাল ৭টা ১৫ মিনিটে, তৃতীয় জামাত সকাল ৮টায়, ৪র্থ জামাত সকাল ৮টা ৪৫ মিনিটে এবং শেষ জামাত সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে। সেখানে নারীদের জন্য ঈদের জামাত আদায়ের বিশেষ ব্যবস্থা করা হয়েছে।

post
বাংলাদেশ

প্রস্তাবিত বাজেটে জনগনের সমস্যার সমাধান নেই: ফখরুল

জাতীয় সংসদের প্রস্তাবিত বাজেটে জনগনের সমস্যার সমাধান নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।জাতীয় প্রেসক্লাবে দলের এক আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য তিনি এ মন্তব্য করেন । বলেন ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ভালো হয়নি এ বাজেটে জনগনের সমস্যার সমাধান নেই । তিনি বলেন, দেশের নেতৃত্ব দিতে ব্যর্থ এই সরকার । দেশকে পুরাপুরি ধংস করেছে ক্ষমতাসীন আওয়ামীলীগ । ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করার হুশিয়ারি দেন বিএনপি মহাসচিব ।

post
বাংলাদেশ

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে আরও অপেক্ষা করতে হবে

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনার জন্য আরও ৬ মাস অপেক্ষা করতে বলছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি বলেন, এই বছরের শেষের দিকে এটি কমতে শুরু করবে। শুক্রবার (৭ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অর্থ মন্ত্রণালয় আয়োজিত বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আবুল হাসান মাহমুদ আলী বলেন, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন বাজেটের আকার আমরা কমিয়ে রেখেছি। যাতে করে মূল্যস্ফীতির ওপর কোনো চাপ না পড়ে। সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন অর্থ সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার। এর আগে গতকাল জাতীয় সংসদে উত্থাপন করা ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয় ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। বিশাল অংকের এ বাজেটের ঘাটতি ধরা হচ্ছে ২ লাখ ৫১ হাজার ৬০০ কোটি টাকা। আর অনুদান ছাড়া ঘাটতির পরিমাণ দাঁড়াবে ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা। যা মোট জিডিপির ৪ দশমিক ৬ শতাংশ। প্রস্তাবিত বাজেটে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৪১ হাজার কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) লক্ষ্যমাত্রা হচ্ছে ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা। করবহির্ভূত ও অন্যান্য আয়ের লক্ষ্যমাত্রা হচ্ছে ১৫ হাজার কোটি টাকা। কর ছাড়া প্রাপ্তি ধরা হয়েছে ৪৬ হাজার কোটি টাকা। আর বৈদেশিক অনুদান থেকে সংগ্রহের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ৪ হাজার ৪০০ কোটি টাকা।

post
বাংলাদেশ

বাজেট জাতীয় সংসদে উপস্থাপনের অনুমোদন

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উপস্থাপনের জন্য অনুমোদন দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ ভবনে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্বে মন্ত্রিসভার বিশেষ বৈঠক বাজেট প্রস্তাবে অনুমোদন দেয়া হয়। ২০২৪-২৫ অর্থবছরের বাজেটের আকার বাড়লেও ঘাটতির পরিমাণ কমছে। এছাড়া আগের অর্থবছরের প্রস্তাবিত বাজেটের তুলনায় নতুন অর্থবছরের বাজেটে ঘাটতি কম ধরা হচ্ছে ৫ হাজার ৭৮৫ কোটি টাকা। বাজেট মোট ঘাটতি ধরা হচ্ছে ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা। এছাড়া আগামী অর্থবছর ৪ হাজার ৪০০ কোটি টাকা অনুদান পাওয়ার লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.