বাংলাদেশ

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান

post-img

কোরবানির তাৎপর্য ও মর্মাথ অনুবাধন করে সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনার আহ্বান জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি এ আহ্বান জানান।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের নিদর্শনে ভাস্বর পবিত্র ঈদুল আজহা। সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হওয়ার কোনো বিকল্প নেই।

সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে জানান ওবায়দুল কাদের।

এসময় দল-মত নির্বিশেষে সবাইকে একটি অসাম্প্রদায়িক-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলায় কাজ করার আহ্বান জানান তিনি।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.