ক'জন প্রশিক্ষিত কর্মীই রাজনৈতিক দলের প্রাণ
"ক'জন প্রশিক্ষিত কর্মীই রাজনৈতিক দলের প্রাণ" শ্লোগানকে সামনে রেখে ফরমার ছাত্রদল অর্গেনাইজেশন ইউকের উদ্যোগে ডেলিগেডদের নিয়ে লিডারশীপ ট্রেনিং ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ইস্ট লন্ডনের একটি রেষ্ট্রুরেন্টে এ আয়োজন করা হয়। সেন্টার ফর ডেমোক্রেসি এন্ড গুড গভর্নেন্স এর সহযোগিতায় অনুষ্ঠিত প্রশিক্ষনে সভাপতিত্ব করেন ফর্মার ছাত্রদল অর্গেনাইজেশন ইউকের আহ্বায়ক আব্দুল কাইয়ুম। সংগঠনের সদস্য সচিব এস রহমান রাব্বির পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্টার ফর ডেমক্রেসী এন্ড গুড গভর্নেন্স সিডিজিজি এর চেয়ারম্যান সোয়ালেহীন করিম চৌধুরী। আলোচনা সভায় আরো অংশগ্রহণ করেন রুবেল আহমেদ, শাহ আলী আফজল, ব্যারিস্টার কাজী রায়হান মিথুন ও সজিবুর রহমান।
