post
বাংলাদেশ

আওয়ামী লীগের হাতে দেশ নিরাপদ নয়

আওয়ামী লীগের হাতে স্বাধীনতা ও বাংলাদেশ কোনদিন নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর । বুধবার জাতীয় প্রেস ক্লাবে বিএনপি'র এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। ধর্মপ্রাণ মানুষের উপর অত্যাচার নির্যাতন করছে সরকার জানিয়ে মির্জা ফখরুল অভিযোগ করে বলেন,ধর্মহীন রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে ক্ষমতাসীন আওয়ামীলীগ। এ সরকারকে সরাতে না পারলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না বলেও জানান তিনি।

post
বাংলাদেশ

বেনজীর-আজিজ আওয়ামী লীগের কেউ না

বেনজীর ও আজিজ আওয়ামী লীগের কেউ না। তাদের দুর্নীতির বিচার করার সৎ সাহস শেখ হাসিনা সরকারের আছে বলে জানিয়ছেন, দলটির সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ঐতিহাসিক ৬ দফা দিবস ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত এক সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এসময়ে তিনি জানান, সরকার কাউকে সুযোগ সৃষ্টি করে দেয়নি তারা নিজেদের যোগ্যতায় প্রধান, হয়েছেন। তবে যখন কোনো অপরাধ খবর সরকারের কাছে আসে,তার বিচার করার সৎ সাহস শেখ হাসিনা সরকারের আছে, এবং তা করা হবে।

post
বাংলাদেশ

সরকার পরাজিত না হলে মামলা থেকে মুক্তি নেই

গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারকে পরাজিত করতে না পারলে হামলা মামলার জীবন থেকে মুক্তি পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় বিএনপির প্রতিষ্ঠিতা জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। দুদু বলেন, এই সরকারের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ করে রাস্তায় নেমে আসতে হবে। তিনি আরও বলেন, বাংলাদেশ সেই দিনই স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে যেদিন এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

post
বাংলাদেশ

ষড়যন্ত্র মোকাবেলায় কাজ করছে ১৪ দল

আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলায় কাজ করছে ১৪ দল বলে জানিয়েছেন দলটির মুখপাত্র আমির হোসের আমু। সকালে রাজধানীর ইস্কাটনে নীজ বাসভবনে দলের যৌথ সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। বলেন চলমান রাজনৈতিক পরিস্থিতির বড় চক্রন্ত চলছে এই জন্য সতর্ক অবস্থানে আছে ১৪ দল। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকারকে অনুরোধ জানান আমির হোসেন আমু। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশের সাবেক আইজি বেনজীর দোষী সাব্যস্ত হলে আইনী ব্যবস্থা গ্রহন করবে সরকার।

post
বাংলাদেশ

স্কুলের বইয়ে সরকার মিথ্যা প্রচার করছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রাইমারি স্কুলের বইয়ের অবস্থা ভয়াবহ। কারণ এই বইয়ের মধ্যে মিথ্যা প্রচার করে চলেছে। ওখানে একজনের নাম ছাড়া আর কারও নাম নাই। এমনকি সেখানে তাদের যে নেতা তাজউদ্দীন আহমেদ, তারও নাম নাই। কর্নেল ওসমানীর নামও নাই। কারও নাম নাই। শুধু একনেতা একদেশ, ওই বঙ্গবন্ধুর বাংলাদেশ। সাম্প্রতিক আজিজ আহমেদের স্যাংশন এবং বেনজীর আহমেদের ইস্যু নিয়ে তিনি বলেন, সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদ নজিরবিহীন দুর্নীতি করেছেন। অন্যদিকে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদকেও যুক্তরাষ্ট্র স্যাংশন দিয়েছে। সংসদ সদস্য আনারকে কলকাতায় নিয়ে টুকরো টুকরো করে ফেলা হয়েছে। এরা দেশটাকে একেবারে ধ্বংস করে দিয়েছে। সোমবার (৩ জুন) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত জিয়াউর রহমানের ৪৩তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, এই দলীয় সরকারের অধীনে তিনটা নির্বাচন হয়েছে। তিনটা নির্বাচনেই প্রহসন হয়েছে। কাল নির্বাচন কমিশন বলেছে এরকম বৈরী রাজনৈতিক পরিবেশে কখনো সুষ্ঠু নির্বাচন সম্ভব না। অর্থাৎ আওয়ামী লীগ যে পরিস্থিতি তৈরি করেছে তাতে কোনো দলই নির্বাচনে আসে না। যে কারণে আজ নির্বাচন ব্যবস্থাটা ভেঙে পড়েছে। আজ এ সরকার শুধু রাজনীতিকেই ধ্বংস করেনি, বরং পুরো দেশটাকেই ধ্বংস করে দিয়েছে।

post
বাংলাদেশ

জামায়াত সম্পর্কে ফখরুলের বক্তব্য অযৌক্তিক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, স্বাধীনতাবিরোধী জামায়াত সম্পর্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য অযৌক্তিক ও দ্বিচারিতাপূর্ণ। সোমবার (৩ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ওবায়দুল কাদের এ কথা বলেন। তিনি বলেন, স্বাধীনতাবিরোধী উগ্র-সাম্প্রদায়িক অপশক্তি জামায়াত সম্পর্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বক্তব্যে এ কথা আবারও প্রমাণিত হয়েছে যে, তারা যেখানেই যে অবস্থাতেই থাকুক না কেন স্বাধীনতাবিরোধী জামায়াতসহ সাম্প্রদায়িক অপশক্তির সঙ্গে বিএনপির গভীর বন্ধন রয়েছে। জামায়াতকে নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে যে বিষয়টি উঠে এসেছে তা সুস্পষ্টভাবে অবৈজ্ঞানিক ও অযৌক্তিক। জামায়াতের রাজনীতি বাংলাদেশের মূল চেতনা, মহান মুক্তিযুদ্ধের আদর্শ ও স্বাধীনতার মূল্যবোধের পরিপন্থি। রাজনীতির এ ধারা বার বার দেশবিরোধী হিসেবে প্রমাণিত হয়েছে। ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুলের বক্তব্যে প্রতিগতিশীলতার মুখোশের আড়ালে লুকিয়ে রাখা তার আসল চেহারা উন্মোচিত হয়েছে। একই সঙ্গে তার বক্তব্যে উগ্র-সাম্প্রদায়িক অপশক্তির সন্ত্রাসী কর্মকাণ্ড, উসকানি দেওয়ার দুরভিসন্ধি প্রকাশিত হয়েছে। বিবৃতিতে তিনি বলেন, সামরিক স্বৈরাচার জিয়াউর রহমান এদেশে স্বাধীনতাবিরোধী উগ্র-সাম্প্রদায়িক অপশক্তির রাজনীতি করার সুযোগ করে দিয়েছিল। ঐতিহাসিকভাবেই বিএনপির সঙ্গে স্বাধীনতাবিরোধী এই অপশক্তির গভীর আঁতাত ও সম্পর্ক রয়েছে। যে কারণে মির্জা ফখরুলসহ বিএনপি নেতারা তাদের প্রতি এক ধরনের দায়বদ্ধতা অনুভব করে এবং সর্বদা পৃষ্ঠপোষকতা দিয়ে থাকে।

post
বাংলাদেশ

বিদেশে বাড়িগাড়ি করছে সরকার দলীয় লোকেরা

দেশে লুট করা হাজার হাজার কোটি টাকা বিদেশে বাড়িগাড়ি করছে সরকার দলীয় লোকেরা, কারণ এদের জবাবদিহি করতে হয় না- বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার জাতীয় প্রেসক্লাবে, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনার সভায় তিনি একথা বলেন। এসময় মির্জা ফখরুল বলেন, দেশে এখন সরকার নেই, এরা বর্গী। তাদের লোকেরা জনগণের টাকা লুট করে বিদেশে পালিয়ে যায়। ক্ষমতাসীনদের দুঃশাসন থেকে দেশকে রক্ষা ও জনগণের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান বিএনপি মহাসচিব।

post
বাংলাদেশ

দুদকের কাজে সরকার হস্তক্ষেপ করে না

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাজে সরকার হস্তক্ষেপ করে না, বলে জানিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে, একথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, দুর্নীতিতে অভিযুক্ত বেনজীর আহমেদ বিদেশে থাকলেও বিচার চলবে। আর দোষী সাব্যস্ত হলে তাকে দেশে ফিরতেই হবে। এক্ষেত্রে সরকার কোনও ছাড় দেবে না। এছাড়া বেনজীর ইস্যুতে কারো কোনো ব্যর্থতা বা গাফিলতি থাকলে সেটিরও বিচার হবে, বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

post
বাংলাদেশ

দেশকে ধ্বংসের কিনারে নিয়েছিল বিএনপি

দুর্নীতি, লুটপাট ও গণতন্ত্র হত্যার মধ্য দিয়ে দেশকে ধ্বংসের কিনারে নিয়ে গিয়েছিল বিএনপি। এমন মন্তব্য করলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, দুর্নীতিবাজদের তালিকা করলে, এখনও বিএনপি নেতাদের নাম সবার আগে আসবে। শুক্রবার সকালে ধানমণ্ডিতে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এছাড়া যত বড় প্রভাবশালীই হোক দুর্নীতি প্রমাণিত হলে কেউ ছাড় পাবেনা বলেও জানান তিনি। এসময়, সরকার আপাদ মস্তক দুর্নীতিতে নিমজ্জিত বিএনপি নেতাদের এমন অভিযোগের কঠোর সমালোচনা করেন তিনি। বলেন, বিএনপি ক্ষমতায় থাকার সময় দেশের ইতিহাসে সব চেয়ে বড় বড় দুর্নীতি হয়েছে, যা জাতির সামনে পরিষ্কার। তারা দেশকে ধ্বংস করে দিয়েছিল। আওয়ামী লীগ কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেয় না জানিয়ে কাদের বলেন। শেখ হাসিনা সরকার সব সময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। দুর্নীতি প্রমানিত হলে, কেউ ছাড় পাবেনা।

post
বাংলাদেশ

দুঃশাসন থেকে রেহাই পেতে লড়াই চলবে

দুবৃত্ত আর লুটেরার কবলে দেশ,তাই দুঃশাসনের কবল থেকে রেহাই পেতে লড়াই চালিয়ে যেতে হবে। বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবরে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া শেষে, সাংবাদিকদের একথা বলেন তিনি। ফখরুল বলেন, গণতন্ত্র ফেরানোর আন্দোলনকে জোরদার করতে তরুন সমাজ সহ সবাইকে জেগে উঠতে হবে। তিনি বলেন,একদিকে রাজনৈতিক অধিকার হরণ, অন্যদিকে দেশের অর্থ লুটপাট কোরে ধ্বংস করছে সরকার। এ অবস্থায় কঠোর আন্দোলনের বিকল্প নেই বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.