বাংলাদেশ

সরকারের পতন যেকোনো সময়

post-img

বাংলাদেশ চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। যেকোনো সময় সরকারের পতন ঘটতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে সামনে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও প্রকৌশলী ইশরাকসহ সব রাজবন্দির মুক্তির দাবিতে এক অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে দুদু বলেন, আপসহীন নেত্রী, খালেদা জিয়ার মুক্তির দাবি জানাচ্ছি। বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় তথাকথিত বিচারের নামে যে সাজা দেওয়া হয়েছে তাতে বাংলাদেশ লজ্জিত হওয়ার কথা। এ সময় তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির মনোনীত মেয়রপ্রার্থী ইশরাকসহ সব রাজবন্দির মুক্তির দাবিও জানান।

তিনি বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের আলোচিত নেতা। বাংলাদেশের মানুষও যার ওপর নির্ভর করে। যিনি বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ দূর করে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবে এই কথাটি বাংলাদেশের মানুষ এবং দক্ষিণ এশিয়ার মানুষ বিশ্বাস করে। যাকে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে। সবকিছু প্রত্যাহার করে দেশে আসার ব্যবস্থা করার দাবি জানাই।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.