বাংলাদেশ

রাজনৈতিক কাঠামো ভেঙে দিয়েছে সরকার

post-img

দেশের রাজনৈতিক কাঠামো পুরোপুরি ভেঙে দিয়েছে সরকার, বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২০-তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। মির্জা ফখরুল বলেন জনগণ এই সরকারকে চায় না। দেশের কোন রাজনৈতিক দলই নির্বাচনে অংশ নেননি বলেও অভিযোগ করেন তিনি। বলেন এই সরকার রাজনৈতিক কাঠামো ধ্বংস করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করছে। খুব শীঘ্রই নতুন কৌশলে আন্দোলন আরো বেগবান হবে বলেও হুঁশিয়ারি দেন মির্জা ফখরুল ।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.