post
বাংলাদেশ

জুনে আসলো রেকর্ড আড়াই বিলিয়ন ডলার রেমিট্যান্স

সদ্যবিদায়ী জুন মাসে রেকর্ড আড়াই বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে দেশে, যা ৩৫ মাসের মধ্যে সর্বোচ্চ। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৯ হাজার ৯৯৫ কোটি টাকা।বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে,সদ্যবিদায়ী অর্থবছরের সবশেষ মাস জুনে ২৫৪ কোটি ২০ হাজার ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিরা। এটি তিন বছরের মধ্যে সর্বোচ্চ পরিমাণ রেমিট্যান্স। এর আগে সবশেষ ২০২০-২১ অর্থবছরের জুলাই মাসে আড়াই বিলিয়ন ডলার অতিক্রম করেছিল। ওই মাসে এসেছিল ২৫৯ কোটি ৮২ লাখ ডলারের রেমিট্যান্স। ২০২৩-২৪ অর্থবছরের পুরো সময়ে এসেছে প্রায় ২৪ বিলিয়ন ডলার। কেন্দ্রীয় ব্যাংক বলছে, নানা উদ্যোগের ফলে বৈধপথে রেমিট্যান্স বাড়ছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।

post
বাংলাদেশ

ঢাকায় কৃষি উন্নয়নসহ ১১ প্রকল্প একনেকে অনুমোদন

ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়নসহ ১১টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক। এগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ৪৫৯ কোটি ৮৭ লাখ টাকা। যার মধ্যে সরকারি তহবিল থেকে আসবে ৫ হাজার ২১৪ কোটি ৩৪ লাখ টাকা,বৈদেশিক ঋণ সহতায় থেকে ১৪০ কোটি ৪৪ লাখ টাকা এবং বাস্তবায়নকারী সংস্থা থেকে ব্যয় করা হবে ১০৫ কোটি টাকা। মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়। এছাড়া চলতি বছরের আগস্ট মাসে দেশে বন্যার আশঙ্কার কথা জানিয়ে আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি দেশের ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ থানা গুলোর অবকাঠামোগত উন্নয়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন সরকার প্রধান।

post
বাংলাদেশ

পিপলএনটেকে ২০২০-২০২১ পলিটেকনিক শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের ক্লাস শুরু

হারুন উর রশিদ : কারিগরি ও কর্ম উপযোগী শিক্ষা একটি দেশের শিল্প উন্নয়নের জন্য দক্ষ কারিগরি জ্ঞানে শিক্ষিত ও অভিজ্ঞ কর্মী তৈরিতে গুরুত্বপূর্ণ। এই ধারাবাহিকতায় বাংলাদেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট থেকে বাস্তবসম্মত শিক্ষা ও দক্ষতা অর্জনের লক্ষ্যে পিপলএনটেক ইন্সটিটিউট অফ আইটিতে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের ক্লাস শুরু হয়েছে।মঙ্গলবার (২রা জুলাই ) রাজধানীর গ্রীনরোড পান্থপথে পিপলএনটেক ইন্সটিটিউট অফ আইটি কার্যালয়ে সারাদেশের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ৩ মাস মেয়াদী ‘স্কিল ডেভেলপমেন্টে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের প্রায় ১৫টি কোর্সের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়।পিপলএনটেকে আগত সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট মাশরুল হোসাইন খান লিওন। এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন," পিপলএনটেক এমন একটি আইটি প্রতিষ্ঠান যারা শুধু কোর্স করানোর মধ্যেই সীমাবদ্ধ নয়, কোর্স শেষে তাদের চাকরি নিয়ে চিন্তা করতে হয় না'।প্রশিক্ষণার্থী শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, 'আপনারা কোর্স শেষ করে নিজেকে অভিজ্ঞ হিসেবে গড়ে তুলুন, অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের চাকরির ব্যবস্থা আমরাই করে দিবো'।প্রশিক্ষণ শেষে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের দক্ষ শিক্ষার্থীদের জন্য পিপলএনটেক সহ অন্যান্য প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ করার সুযোগ করে দেওয়ার ঘোষণা দেন প্রতিষ্ঠানটির সিওও আব্দুল হামিদ।এসময় উপস্থিত ছিলেন পিপলএনটেক ইন্সটিটিউট অফ আইটির চীফ অপারেটিং অফিসার আব্দুল হামিদ, পিপলএনটেকের ডেপুটি ম্যানেজার শেখ আহমেদ, সফটওয়্যার ডেভেলপমেন্টের টিম লিডার হাফিজুর রহমান , সিনিয়র এক্সিকিউটিভ নূর নবী, সিনিয়র এক্সিকিউটিভ মনজুরুল ইসলাম ও আশরাফুল মোরশেদ সহ অনেকে।

post
বাংলাদেশ

‘বিএনপি নেতারা কূটনীতির ভাষা বোঝে না’

বিএনপি নেতারা কূটনীতির ভাষা বোঝে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, চুক্তি ও সমঝোতা স্মারক এক নয়।সোমবার (১ জুলাই) দুপুরে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের অফিসের সামনে দলটির ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ এ আলোচনা সভার আয়োজন করে। কাদের বলেন, ‘গেলো রে গেলো, সব নাকি ইন্ডিয়া হয়ে গেলো। গেলো রে গেলো, স্বাধীনতা গেলো, গেলো রে গেলো সার্বভৌমত্ব গেলো। কোথায় গেলো? ৫৩ বছর আমরা স্বাধীনতা নিয়ে টিকে আছি। কোথায় যাবো? ভারত আমাদের বন্ধু।’ বিএনপি ভারতের দাসত্ব চেয়েছিল দাবি করে সেতুমন্ত্রী বলেন, ‘মনে আছে? নরেন্দ্র মোদী যখন ক্ষমতায় আসে, প্রথমদিন সকালবেলা ঘুম থেকে উঠে বিএনপি নেতারা ভারতের হাইকমিশনের সামনে হাজির। হাইকমিশন বন্ধ, মিষ্টি আর ফুল নিয়ে হাজির। এই হচ্ছে বিএনপি।’

post
বাংলাদেশ

বড় পরিবর্তন ছাড়াই সংসদে পাস হলো বাজেট

বড় কোনো পরিবর্তন ছাড়াই জাতীয় সংসদে পাস হলো, ২০২৪-২৫ অর্থবছরের ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট।চলমান উন্নয়ন বজায় রাখা ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্য সামনে রেখে, রোববার সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সংসদে সর্বসম্মতিক্রমে এই বাজেট পাস হয়। আজ বাজেট পাসের প্রক্রিয়ায় মন্ত্রীগণ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ব্যয় নির্বাহের যৌক্তিকতা তুলে ধরে, মোট ৫৯টি মঞ্জুরি দাবি সংসদে উত্থাপন করেন। এই মঞ্জুরি দাবিগুলো সংসদে কণ্ঠভোটে অনুমোদিত হয়। এরপর অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী নির্দিষ্টকরণ বিল-২০২৪ সংসদে উপস্থাপন করলে,সংসদ সদস্যরা কণ্ঠভোটে তা পাসের মাধ্যমে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট অনুমোদন করেন। গত ৬ জুন ‘টেকসই উন্নয়নের পরিক্রমায় স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রা' শিরোনামে এ বাজেট সংসদে উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সংসদ সদস্যদের ১১ দিনের আলোচনা শেষে তা পাস হলো। আগামীকাল ১ জুলাই নতুন অর্থবছরের প্রথম দিন থেকে কার্যকর হবে এই বাজেট।

post
বাংলাদেশ

‘দণ্ডপ্রাপ্ত খালেদার মুক্তি দাবি ধৃষ্টতা ছাড়া কিছু নয়’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে মিথ্যা তথ্য দিয়ে দলটির নেতারা জনগণকে বিভ্রান্ত করছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।তিনি বলেন, খালেদা জিয়াকে নিজ বাসায় থেকে উন্নত চিকিৎসা দেওয়ার সুযোগ করে দিয়েছেন প্রধানমন্ত্রী। ফৌজদারি অপরাধে দণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তির মুক্তভাবে এভাবে চিকিৎসাসেবা গ্রহণের নজির নেই। এরপরও সংবিধান ও আইনগত প্রক্রিয়ার বাইরে গিয়ে একজন সাজাপ্রাপ্ত আসামির মুক্তি দাবি ধৃষ্টতা ছাড়া কিছু নয়। রোববার (৩০ জুন) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক বিবৃতিতে এসব কথা বলেন ওবায়দুল কাদের। বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আন্দোলনের নামে বিএনপির বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি জনগণ বারবার প্রত্যাখ্যান করেছে। বিএনপি আজ একটি ব্যর্থ রাজনৈতিক দলে পরিণত হয়েছে। এখন তাদের তথাকথিত আন্দোলনের বিষয় দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত অসুস্থ নেত্রী বেগম খালেদা জিয়া। খালেদা জিয়া একজন দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ার পরও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে নিজ বাসায় থেকে দেশের সর্বাধুনিক বেসরকারি হাসপাতালে চিকিৎসা গ্রহণের সুযোগ করে দিয়েছেন। সেখানে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

post
বাংলাদেশ

‘মির্জা ফখরুলরা চুক্তি আর সমঝোতা বুঝতে পারছে না’

পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ডঃ হাছান মাহমুদ বলেন, মির্জা ফখরুলরা চুক্তি আর সমঝোতা বুঝতে পারছেননা, তারা নাকি শিক্ষিত লোক, আমরা কানেকটিভিটি বাড়াতে ভারতের সাথে সমঝোতা চুক্তি করেছি। যাদের নেত্রী বলেছেন বাংলাদেশ সাবমেরিন কেবলে যুক্ত হলে সকল গোপনীয়তা বাহিরে চলে যাবে। যাদের নেত্রী সাবমেরিন কেবলের মর্ম বুঝেনা তারা কি ভাবে কানেকটিভিটির মর্ম বুঝবে।আজ শনিবার দুপুর ১২ টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের উদ্যোগে আওয়ামীলীগের সাফল্যের ৭৫ বছর উপলক্ষে আওয়ামীলীগ ও বঙ্গবন্ধু শীর্ষক সেমিনারের তিনি এসব কথা বলেন।এসময় আরো উপস্হিত ছিলেন উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি এম সালাম ও জেলা পরিষদের চেয়ারম্যান এটি এম পেয়ারুল ইসলামসহ আরো অনেকে।

post
বাংলাদেশ

‘ক্ষমতার লোভে বিএনপি দাসত্ব করতে পারে’

বিএনপি ক্ষমতার লোভে যে কোনো দেশের দাসত্ব করতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।শনিবার (২৯ জুন) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তি উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। আওয়ামী লীগ সব দেশের সঙ্গে বন্ধুত্ব বজায় রেখে চলে- এমন দাবি করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি ক্ষমতার লোভে যে কোনো দেশের দাসত্ব করতে পারে। দুর্নীতিবাজদের বিরুদ্ধে আবারও কঠোর হুঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে শেখ হাসিনার জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। কাউকে ছাড় দেওয়া হবে না।

post
বাংলাদেশ

‘মুক্তি না দিলে যে কোনো পরিণতির জন্য তৈরি থাকুন’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবি করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের উদ্দেশে বলেছেন, ‘আমরা খুব পরিষ্কার করে বলতে চাই- দেশনেত্রীকে মুক্ত করুন। অন্যথায় আপনাদের (সরকার) যে কোনো পরিণতির জন্য তৈরি থাকতে হবে। এ দেশের মানুষ কখনই তাকে (খালেদা জিয়া) এভাবে অন্যায়ভাবে কারাগারে বন্দি অবস্থায় চলে যেতে দেবে না। এটা আপনাদের মনে রাখতে হবে।’শনিবার (২৯ জুন) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে এই সমাবেশের আয়োজন করে বিএনপি। বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় সমাবেশে বিএনপির সিনিয়র নেতা ও অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। এর আগে সকালে বৃষ্টির মধ্যেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছয়টি পিকআপের ওপর অস্থায়ীভাবে সমাবেশের মূল মঞ্চ তৈরি করা হয়। টাঙানো হয় ব্যানার। মূল মঞ্চ তৈরির পাশাপাশি নয়াপল্টন থেকে শুরু করে ফকিরাপুল মোড় পর্যন্ত এবং অন্যপাশে কাকরাইল পর্যন্ত লাগানো হয় মাইক।

post
বাংলাদেশ

‘আওয়ামী লীগ কারো দাসত্ব করে না’

ভারত বিরোধিতার নামে আজকে যারা আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে তারা আবারও ভুল পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার রাজধানীতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এ ছাড়া আওয়ামী লীগ কারো দাসত্ব করে না বলেও জানান তিনি।এর আগে সকালে জাতীয় সংসদ ভবনের সামনে ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত সাইকেল র‍্যালি উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন ওবায়দুল কাদের। এ সময় দেশের তরুণ সমাজকে আওয়ামী লীগে যোগদানের আহ্বান জানান তিনি। তিনি বলেন,বেকার তরুণদের কর্মসংস্থানে নির্বাচনী অঙ্গীকার পূরণ করবে আওয়ামী লীগ। ওবায়দুল কাদের বলেন,আন্দোলন সংগ্রামে জনগণের সাড়া না পেয়ে ভারত বিরোধিতার নামে আজকে যারা আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে তারা আবারও ভুল পথে যাচ্ছে। আওয়ামী লীগ সব সময় জনগণের কল্যাণে বিশ্বাস করে উল্লেখ করে, তাঁর দল কখনো বিদেশী শক্তির কাছে মাথা নত করে না বলেও জানান তিনি। কোন রাজনৈতিক দলের সাথে আওয়ামী লীগ কোনো পাল্টাপাল্টি কর্মসূচি দিচ্ছে না বলেও জানান এই আওয়ামী লীগ নেতা।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.