post
এনআরবি বিশ্ব

আবুধাবীতে বিজয় দিবস পালিত

আবুধাবীতে নানান আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ দূতাবাস। আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফরের নেতৃত্বে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, বাংলাদেশ সমিতি ইউএই, আবুধাবিস্থ বাংলাদেশ স্কুল এন্ড কলেজ, জনতা ব্যাংক, বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি ও অঙ্গসংগঠন এবং মহিলা সমিতিসহ অন্যান্য সামাজিক এ পেশাজীবি সংগঠন।দূতাবাসের শ্রম সচিব লুৎফুন নাহারের পরিচালনায় বাণী পাঠ করেন যথাক্রমে মিনিস্টার আব্দুল আউয়াল, মিশন উপপ্রধান মিজানুর রহমান, শ্রম কাউন্সিলর হাজেরা সাব্বির হোসেন এবং এস এম মাজহারুল ইসলাম। আলোচনায় অংশ নেন বাংলাদেশ সমিতি ইউএই এর সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, আবুধাবীস্থ বাংলাদেশ স্কুল এন্ড কলেজের অধ্যাপক আবু তাহের, বঙ্গবন্ধু পরিষদ আবুধাবির সিনিয়র সহ সভাপতি ইমরাদ হোসেন ইমু, শওকত আকবর, সাধারণ সম্পাদক নাসির তালুকদার, এনবিআর এর সভাপতি প্রকৌশলী এজাজ কলিমুল্লাহ, আশীষ বড়ুয়া, জাকির হোসেন জসীম, আজিম উদ্দিন সিকদার, বশির ভূইয়া, আক্তার হোসেন রাজু, সজল চৌধুরী, সাইফুন নাহার জলী, কানিজ ফাতেমা প্রমুখ।

post
এনআরবি বিশ্ব

রেমিট্যান্স বাড়তে শুরু করেছে

দেশে রেমিট্যান্স প্রবাহ বাড়তে শুরু করেছে। চলতি মাসের প্রথম ১৫ দিনে প্রবাসীরা বৈধ পথে ও ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠিয়েছেন ১০৭ কোটি মার্কিন ডলার। সে হিসাবে দৈনিক রেমিট্যান্স আসছে ৭ কোটি ১৩ লাখ ডলার। রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।তথ্য পর্যালোচনায় দেখা গেছে, চলতি মাসের প্রথম ১৫ দিনে ব্যাংকগুলোতে ১০৬ কোটি ৯৭ লাখ ৭০ হাজার ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ১০ কোটি ৮০ লাখ ৬০ হাজার ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৩ কোটি ৭৭ লাখ ৫০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৯২ কোটি ১৬ লাখ ৯০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২২ লাখ ৭০ হাজার মার্কিন ডলার।রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর গত মার্চের পর থেকে দেশে ডলার-সংকট প্রকট আকার ধারণ করে। এ সংকট মোকাবিলায় শুরুতে ডলারের দাম বেঁধে দেয় বাংলাদেশ ব্যাংক। কিন্তু তাতে সংকট আরও প্রকট হয়। পরে গত বছরের সেপ্টেম্বরে বাংলাদেশ ব্যাংক ডলারের দাম নির্ধারণের দায়িত্ব থেকে সরে দাঁড়ায়। এ দায়িত্ব দেওয়া হয় ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন-অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার অ্যাসোসিয়েশন এর উপর। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় তারা সভা করে ডলারের রেট নির্ধারণ করে আসছে।গত ১৩ ডিসেম্বর দেশের মুদ্রা বাজারে ডলারের স্থিতিশীলতা তৈরি হওয়ায় মুদ্রাটির দাম তৃতীয় দফায় কমানোর সিদ্ধান্ত নেয় সংগঠনগুলো। ভবিষ্যতে ডলারের দাম আরও কমবে। সবশেষ ব্যাংকগুলোর ঘোষণা অনুযায়ী, প্রবাসী ও রপ্তানি আয় কেনার ক্ষেত্রে ডলারের ঘোষিত দাম ১০৯ টাকা ৫০ পয়সা। আর বিক্রি দর ১১০ টাকা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, আজকে আন্তঃব্যাংকে ডলার লেনদেন হচ্ছে ১১০ টাকা ২৫ পয়সা। কার্ব মার্কেট বা খোলা বাজারে নগদ এক ডলার কিনতে গ্রাহকদের গুণতে হচ্ছে ১২২ টাকা। চিকিৎসা, শিক্ষা বা ভ্রমণের জন্য যারা বিদেশে যাচ্ছেন তাদের নগদ প্রতি ডলার কিনতে খরচ করতে হচ্ছে ১২২ টাকা পর্যন্ত।২০২৩-২৪ অর্থবছরের  প্রথম মাস জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ১৯৭ কোটি ৩১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার এবং আগস্টে রেমিট্যান্স এসেছে ১৫৯ কোটি ৯৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। এছাড়া সেপ্টেম্বরে রেমিট্যান্স এসেছিল ১৩৩ কোটি ৪৩ লাখ মার্কিন ডলার, অক্টোবর মাসে এসেছে ১৯৭ কোটি ১৪ লাখ ৩০ হাজার ডলার এবং নভেম্বর মাসে এসেছে ১৯৩ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স। ২০২২-২৩ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ১৬১ কোটি ৭ লাখ মার্কিন ডলার। আগের ২০২১-২০২২ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছিল ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ মার্কিন ডলার। ২০২০-২১ অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণ হয়েছিল। যার পরিমাণ ছিল ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার।

post
এনআরবি বিশ্ব

ওয়াশিংটন ডিসি’র বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় ‘শহিদ বুদ্ধিজীবী দিবস’ পালিত

ওয়াশিংটন ডিসি, ১৫ ডিসেম্বর, ২০২৩ ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের এদেশীয় দোসরদের হাতে নির্মমভাবে নিহত এ মাটির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিস্থ বাংলাদেশ দূতাবাসে ‘শহিদ বুদ্ধিজীবী দিবস’ পালিত হয়েছে।যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব মোহাম্মদ ইমরান কর্তৃক বঙ্গবন্ধু কর্নারে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এ সময় মিশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।পরে বঙ্গবন্ধু মিলনায়তনে এ উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত বাণী পাঠ করে শোনান মিনিস্টার (কনস্যুলার) মোহাম্মদ হাবিবুর রহমান এবং মিনিস্টার (পলিটিক্যাল) মোঃ রাশেদুজ্জামান। এরপরে দিনটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অংশ নিয়ে রাষ্ট্রদূত ইমরান শহিদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধের সকল শহিদের প্রতিও গভীর শ্রদ্ধা জানান। তিনি পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের দ্বারা বিশিষ্ট বুদ্ধিজীবীদের বর্বরোচিত হত্যাযজ্ঞকে মানব ইতিহাসের অন্যতম গুরুতর মানবাধিকার লঙ্ঘন বলে অভিহিত করেন এবং এই দিনটি আরো বৃহৎ পরিসরে পালনের মাধ্যমে এই নৃশংস হত্যাযজ্ঞকে বিশ্ববাসীর সামনে তুলে ধরার জন্য সকলের প্রতি আহ্বান জানান। রাষ্ট্রদূত ইমরান বলেন, এই নৃশংস হত্যাযজ্ঞ ছিল জাতির জন্য একটি অপূরণীয় ক্ষতি। তিনি মহান মুক্তিযুদ্ধের চেতনা ও শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগে উদ্বুদ্ধ হয়ে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুরোধ জানান । আলোচনায় অংশ নিয়ে মিনিস্টার (প্রেস) এজেডএম সাজ্জাদ হোসেন ১৪ ডিসেম্বরকে বাঙালি জাতির ইতিহাসে একটি কলঙ্কজনক দিন হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা এই দিনে দেশের প্রখ্যাত বুদ্ধিজীবীদের হত্যা করে জাতিকে মেধাশূন্য করতে চেয়েছিল। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের শাস্তি এড়াতে কিছু যুদ্ধাপরাধী বাংলাদেশ থেকে পালিয়ে বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে বলে তিনি উল্লেখ করেন এবং খুনিদের বিচারের মুখোমুখি করতে অবিলম্বে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আহ্বান জানান। শহিদ বুদ্ধিজীবী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধের সকল শহিদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এক বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শেষ হয়। কর্মসূচি পরিচালনা করেন কাউন্সেলর ও দূতালয় প্রধান শামীমা ইয়াসমিন স্মৃতি।

post
এনআরবি বিশ্ব

লিবিয়া থেকে আরও ১৩৬ বাংলাদেশী ফিরেছে

অবৈধ অভিবাসনের দায়ে লিবিয়া থেকে আরও ১৩৬ বাংলাদেশি দেশে ফিরেছেন। আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা- আইএমও  এর সহযোগিতায় লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে তারা দেশে ফেরেন। দেশটির রাজধানী ত্রিপোলির বেনগাজী ডিটেনশন সেন্টারে এ অভিবাসীরা আটক ছিলেন।বৃহস্পতিবার তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আইএমও  এর পক্ষ থেকে অভ্যর্থনা জানানো হয়। এসময় প্রত্যেককে পকেট মানি হিসেবে ৬ হাজার ৫৮ টাকা এবং খাদ্যসমগ্রী উপহার দেয়া হয়। এবিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মোস্তফা জামিল খান গনমাধ্যমকে জানান, ভবিষ্যতে আর কেউ যেন দালালের খপ্পরে পড়ে অবৈধ পথে বিদেশে পা না বাড়ায় সে বিষয়ে সচেতনতা তৈরিতে এ অভিবাসীরা ভূমিকা রাখতে পারেন। এর আগে নভেম্বর এবং এ মাসে আইএমও ’র সহযোগীতায় চারটি ফ্লাইটে ৫৩৪ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়। লিবিয়ায় আটকে পড়া অনিয়মিত বাংলাদেশিদের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

post
এনআরবি বিশ্ব

ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ডে এবং জেনেভা কনভেনশনের ৭৫ বছর পূর্তি উপলক্ষে শীতবস্ত্র বিতরন

জলি আহমেদ: রবিবার, ১০ই ডিসেম্বর ২০২৩মানবিকতার অংশ হিসেবে আজ ১০ই ডিসেম্বর ২০২৩ এ জ্যাকসন হাইটস এর ডায়ভারসিটি প্লাজায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয় ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ডে এবং জেনেভা কনভেনশনের ৭৫ বছর পূর্তি উপলক্ষে ওয়াল্ড হিউম্যান রাইটস ইউএসএ ইনক্ এউ আয়োজন করেন। এবং এই বিতরণ প্রোগ্রাম চলবে সমগ্র ডিসেম্বর মাস ব্যাপী। এমন সমাজ সেবা মূলক কাজে সতস্ফুর্ত  চেতনায় উদ্ভুদ্ধ হয়ে বৃষ্টি এবং তীব্র শীতকে উপেক্ষা করে বঞ্চিত মানুষের মাঝে উপস্থিত থেকে অনুষ্ঠানের  উদ্ভোধন করেন মেয়র অফিসের সাউথ এশিয়ান লায়াজন শুক্রানি ধানপাত পেট্রেশিয়া। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিউইয়র্ক সিটির প্রতিনিধিদের মধ্যে মি: নবরাজ কেসি, ড. গিরি ও আজাদ কাশ্মীর নিউইয়র্কের বলিষ্ঠ নেতা সাগির খান।অনুষ্ঠানের আহবায়ক  ছিলেন রোটারিয়ান মোহাম্মদ আতিকুর রহমান ও সমন্বয়কারী লায়ন্স মারুফ আহমেদ, নির্বাহী সদস্য তরিকুল হাসান বাদল, জাবেদ উদ্দিন, রাশেদ উদ্দিন হীরা ও সেলিনা ইসলাম। আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা জনাব মাসুদ রানা, সেক্রেটারি জেনারেল ড. কামরুল ইসলাম এবং সভাপতি ড. রফিকুল ইসলাম। সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরন করেন বাংলাদেশ থেকে আসা স্বনামধন্য নায়িকা ওয়াল্ড হিউম্যান রাইটস ইউএসএ ইনক্ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়িকা সৈয়দা কামরুন নাহার শাহনুর (অর্গানাইজিং সেক্রেটারি বাংলাদেশ চলচ্চিত্র  শিল্পী সমিতি এবং লায়ন প্রেসিডেন্ট )।প্রচন্ড শৈত্যপ্রবাহ ও বৃষ্টি উপেক্ষা করে সংগঠনের উদ্দোগে কমিটির সদস্যরা স্বতস্ফূর্ত ভাবে বিনা স্বার্থে এই শীতবস্র বিতরন কার্যক্রমে অংশ গ্রহন করেন। ডিসেম্বরের এই কনকনে ঠান্ডা আর শতভাগ বৃষ্টির মধ্যেও সকল কমুউনিটির অনেক নিম্ন আয়ের মানুষ কষ্ট করছে ভেবে এবং তাদের দূর্ভোগ লাঘবে সংগঠনের পক্ষ থেকে এই আয়োজন করা হয়। যাহা খুবই সময় উপযোগী ও যথার্থ ছিলো। অনেক সংখ্যক বিভিন্ন কমুউনিটির মানুষ সুশৃঙ্খল ভাবে শীতবস্ত্র সংগ্রহ করেন।অনুষ্ঠানটি সরাসরি সমপ্রচারিত হয় এনআরবিসি টিভি এর মাধ্যমে।

post
এনআরবি বিশ্ব

জ্যামাইকা বাংলাদেশ এসোসিয়েশন ইনক- জেবিএ প্রথম সফল উদ্যোগ জ্যামাইকায় বসবাসরত শীতাত মানুষের মাঝে কম্বল বিতরন

জ্যামাইকা বাংলাদেশ এসোসিয়েশন জেবিএ প্রথম সফল উদ্যোগ মানবিকতার অংশ হিসেবে গত ৬ ই ডিসেম্বর ২০২৩ এ হিলসাইড ও হোমলনের মাঝে লিটল বাংলাদেশ চত্বরে শীতাত মানুষের মাঝে কম্বল বিতরন করা হয় । এমন সমাজ সেবা মূলক কাজে তীব্র শীতের মাঝেও উপস্থিত ছিলেন বরো প্রেসিডেন্ট ডোনাভান রিচাড। তিনি এই কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেয়র অফিসের সাউথ এশিয়ান লায়াশন শুক্রানি ধানপাত পেট্রেশিয়া । এই সময় আরো উপস্থিত ছিলেন জেবিএ সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী শাহ নেওয়াজ, সিনি: সহ সভাপতি আহসান হাবীব,সাধারন সম্পাদক রাব্বী সৈয়দ, উপদেষ্টা আকাশ রহমান,শেখ ইলিয়াস হাবীব ,নূরুল আজীম সহ কমিটির প্রায় সবাই ।সংগঠনের প্রথম আয়োজনে এমন মহৎতী উৎদোগ উদীয়মান একটি নতুন সংগঠনের জন্য খুবই আশা ব্যান্জক।প্রচন্ড শৈত্যপ্রবাহ ও স্নোফল উপেক্ষা করে সংগঠনের উদ্দোগে কমিটির সদস্যরা শতফূত ভাবে বিনা স্বাথে এই কম্বল বিতরন কাযক্রমে অংশ গ্রহন করেন ।ডিসেম্বরের এই ঠান্ডায় অনেক নিন্ম আয়ের মানুষ কষ্ট করছে,তাদের  দূর্ভোগ লাগবে সংগঠনের পক্ষ থেকে এই আয়োজন করা হয় যা খুবই সময় উপযোগীও যথার্থ ছিলো।প্রায় তিনশ এর অধিক কম্বল দেয়া হয় এবং আগের দিন থেকে ই নামের তালিকা তৈরী করা হয় ।বিপুল সংখ্যক দেশী বিদেশী মানুষ সুশৃঙ্খল ভাবে লাইনে দারিয়ে এই কম্বল সংগ্রহ করেন।জেবিএ এমন মহৎ উৎদোগের প্রশংসা করে বরো প্রেসিডেন্ট বলেন”জ্যমাইকায় একটা বিশাল জনগোষ্ঠী বাঙ্গালী,এই টাফ টাইমে শীতার্থ মানুষের পাশে দারানো কে আমি সাধুবাদ জানাই।” সভাপতি শাহনেওয়াজ বলেন, “ব্লান্কেট কার্যক্রমের আওতায় আমরা প্রকৃতপক্ষে যাদের প্রয়োজন তাদের পর্যাপ্ত পরিমান ব্লান্কেট দিয়ে যাবো যতক্ষন আমরা পারি।” সিনি:সহ সভাপতি আহসান হাবিব ও সাধারন সম্পাদক রাব্বী সৈয়দ জেবিএ প্রথম আয়োজনকে সফল করতে কমিটির যারা কম্বল ডোনেট করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।কম্বল বিতরনের কার্যক্রম যাদের অক্রান্ত পরিশ্রম সুন্দরভাবে সম্পন্ন হয়েছে তারা হলেন -মো:আলী,ডিউক খান,সেলিম খান,অনিক রাজ,বেলাল আহমেদ ,আহনাফ আহমেদ, মোতালিব শিকদার , আসাদুজ্জামান বাবু,মোতালিব শিকদার,এডভোকেট সামিউল কবির ,বদরুদ্দোজা সাগর ,কাজী জামান বিটু,মনিউর রহমান জাহাঙ্গীর,সোহেল সীমান্ত,রিনা সাহা,হুমায়ন কবির তুহিন,আকাশ রহমান,রুবাইয়া রহমান,মো:কবির, এডভোকেট মাহবুর রহমান বকুল, এডভোকেট মতিউর রহমান, সিরাজুল ইসলাম লিপন সহ আরো অনেকে। গেষ্ট হিসেবে ছিলেন ফকরুল ইসলাম দেলোয়ার,এবি এম ওসমান গুনী,আল আমিন রাসেল,কামরুল ইসলাম সনি,আবুল কাশেম সহ আরো অনেকে ।উল্লেখ্য, নিউইয়র্ক সিটির বৃহত্তর জ্যামাইকায় ক্রমবর্ধমান বাংলাদেশী কমিউনিটির শিল্প, সংস্কৃতি সহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডেকে আরো সু-শৃঙ্খল ও গতিশীল করার লক্ষ্যে একটি ঐক্যবদ্ধ সামাজিক সংগঠনের প্রত্যাশাই নতুন সংগঠনের লক্ষ্য বলে জানান সংশ্লিস্টরা ।

post
এনআরবি বিশ্ব

বাংলাদেশী কর্মীদের মেধা আর শ্রমের প্রসংশা মালদ্বীপের মন্ত্রীদের মুখে; নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, খুশি প্রবাসীরা

মালদ্বীপে বাংলাদেশী শ্রমিকদের প্রশংসা করেছেন দেশটির অর্থ প্রতিমন্ত্রী আহমেদ সাঈদ মোস্তফা। মালদ্বীপে অবস্থিত তান্দুরিফিল্ম রেস্টুরেন্টের প্রবাসী বাংলাদেশী কর্মীদের আয়োজনে নৈশভোজে অংশগ্রহণ করে মন্ত্রী একথা বলেন। তিনি বলেন, বাংলাদেশী শ্রমিকরা পরিশ্রমি ও মেধাবী। তাদের কর্মদক্ষতার ফলে দেশটিতে বাংলাদেশের সুনাম বৃদ্ধি পাচ্ছে। মো: আরিফুল ইসলামের তত্ত্বাবধানে মালদ্বীপের অর্থ প্রতিমন্ত্রী আহমেদ সাঈদ মোস্তফাকে প্রবাসীদের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

post
এনআরবি বিশ্ব

নির্বাচনী হাওয়ার জোয়ার অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশীদের মাঝেও; অনেকেই ছুটি নিয়ে দেশে ফিরছেন ভোট দেয়ার আশায়

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া লেগেছে ওশেনিয়ার দেশ অস্ট্রেলিয়াতেও।পোস্টাল ব্যালটে প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ থাকলেও প্রিয় প্রার্থীর পাশে থাকতে অনেকে আবার ছুটে যাচ্ছেন দেশে। এদিকে সুষ্ঠু নির্বাচনের আহবান জানিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতারা বলছেন,নির্বাচনকে ঘিরে বাংলাদেশের উপর অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা আরোপের শঙ্কা থাকলেও দেশটির সরকার সেখান থেকে সরে এসেছে। জীবিকার তাগিদে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন প্রায় লাখো বাংলাদেশী। তবে প্রবাসে থেকেও দেশের প্রতিটি মুহূর্ত দেশের সাথে ওতোপ্রোতো ভাবে জড়িত থাকেন এ অভিবাসীরা।দ্বাদশ জাতীয় নির্বাচনকে ঘিরে অন্যান্য দেশের মতো অস্ট্রেলিয়াতেও বেড়েছে প্রবাসীদের উৎসাহ-উদ্দীপনা। প্রিয় প্রার্থীকে ভোট দিতে অনেক প্রবাসী বাংলাদেশী ছুঁটছেন দেশের পথেও।এদিকে নির্বাচনকে ঘিরে বাংলাদেশের ওপর অস্ট্রেলিয়া সরকারের নিষেধাজ্ঞা দেওয়ার সম্ভাবনা নেই, বলছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা।এর আগে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাঁধাদানকারীদের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে চিঠি দেন দেশটির ১৫ সংসদ সদস্য।

post
এনআরবি বিশ্ব

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৩৩০ অভিবাসী আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে ৩৩০ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। কুয়ালালামপুরের কমপ্লেক্স কোটা রায়ায় বিশেষ অভিযান চালিয়ে বৈধ কাগজপত্রহীন এসব অভিবাসীকে আটক করা হয়।মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে,আটককৃত অনেকেই অস্থায়ী ভিজিট পাস ব্যবহার করে ব্যবসা পরিচালনা করছেন। ওয়ার্ক ভিসা ব্যবহার করে নিয়োগকর্তা থেকে বিশেষ অনুমতি নিয়ে নিজস্ব ব্যবসা করা গুরুতর অপরাধ। আটককৃতদের মধ্যে ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ভারত, মিয়ানমার, পাকিস্তান, ফিলিপাইন ও চীনের শিশুসহ ২১৫ জন নারী ও ১১৫ জন পুরুষ রয়েছে। তদন্তের জন্য তাদের পুত্রজায়া ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত মোট ৩৫ হাজার ৮০২ জন বৈধ কাগজপত্রহীন অভিবাসীকে তাদের নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়ান অভিবাসন বিভাগ।

post
এনআরবি বিশ্ব

ভোটাধিকার প্রয়োগে ব্যবস্থা নেয়ার দাবি সৌদি আরব প্রবাসীদের

দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে উৎসব বিরাজ করছে বিভিন্ন দেশের প্রবাসীদের মাঝেও। তবে,ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কি না তা নিয়ে সংশয় তাদের । এমন পরিস্থিতিতে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগে ব্যবস্থা নেয়ার দাবি সৌদি আরবে বসবাসরত রেমিটেন্সযোদ্ধাদের। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে শুরু হয়েছে উৎসবের আমেজ। চলছে নানা হিসেব-নিকেশ। নির্বাচনকে কেন্দ্র করে যে মহাসমারোহ, তার উত্তাপ ছড়িয়েছে দেশের গণ্ডি পেরিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের মাঝেও। তবে, প্রবাসীদের মধ্যে উত্তেজনা বিরাজ করলেও, ভোটাধিকার প্রয়োগ নিয়ে রয়েছে সংশয়। এমন পরিস্থিতিতে প্রবাসীদের মূল্যায়ন করতে হলেও, ভোটাধিকারের ব্যবস্থা নেয়ার দাবি সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের। নির্বাচনে বিজয়ী দল যেনো দেশের চলমান অগ্রগতির ধারা অব্যাহত রেখে আরও সমৃদ্ধিশালী দেশ গড়তে দৃঢ় প্রতিজ্ঞ হয়- এমন প্রত্যাশা প্রবাসীদের।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.