post
এনআরবি বিশ্ব

মিশরে প্রবাসী দিবস উদযাপন

কায়রোস্থ বাংলাদেশ দূতাবাসের শ্রম উইংয়ের উদ্যোগে যথাযোগ্য গুরুত্ব ও তাৎপর্যের সঙ্গে উদযাপন করা হয়েছে ‘জাতীয় প্রবাসী দিবস ২০২৩’। অনুষ্ঠানে দেশটির বিভিন্ন শহরের পোশাক শিল্পে কর্মরত প্রবাসী, ব্যবসায়ী, আমেরিকান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বাংলাদেশি কমিউনিটি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্র সংগঠন ‘ইত্তেহাদ’ এর নেতারা উপস্থিত ছিলেন।জাতীয় অর্থনীতি ও সামাজিক পরিমণ্ডলে প্রবাসী বাংলাদেশিদের অবদানকে স্বীকৃতি দিয়ে প্রথমবারের মতো উদযাপিত জাতীয় প্রবাসী দিবসের এবারের প্রতিপাদ্য ছিল, ‘প্রবাসীর কল্যাণ মর্যাদা আমাদের অঙ্গীকার, স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও সমান অংশীদার। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় শিশির কুমার সরকারের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের পর দিবসটি উপলক্ষে ঢাকা থেকে পাঠানো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও প্রবাসীকল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রীর বাণী পাঠ শোনান যথাক্রমে, কাউন্সিলর (শ্রম) মোহাম্মদ ইসমাইল হোসাইন, দূতালয় প্রধান আতাউল হক, তৃতীয় সচিব শিশির কুমার সরকার ও রেজাউল করিম প্রমুখ।

post
এনআরবি বিশ্ব

ফ্রাঙ্কফুর্টে প্রবাসীদের পিঠা উৎসব

নারায়নগঞ্জ জেলা সমিতি জার্মানির উদ্যোগে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বছরের প্রথম দিনে ফ্রাঙ্কফুর্টের একটি হোটেলের হল রুমে অনুষ্ঠিত এই পিঠা উৎসবে হরেক রকমের শীতকালীন মুখরোচক পিঠার ব্যাপক আয়োজন ছিল।ফ্রাঙ্কফুর্ট এবং আশপাশে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা যোগ দিয়ে উৎসবকে প্রাণবন্ত করে তোলেন। খ্রিস্টীয় বছরের প্রথম দিন হওয়ায় অনুষ্ঠানে উপস্থিত প্রবাসীরা নববর্ষের শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে আনন্দঘন পরিবেশ গড়ে তোলেন। উপস্থিত সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান নারায়নগঞ্জ জেলা সমিতি জার্মানির সভাপতি হাবিব সরকার। আনন্দঘন এই পিঠা উৎসবের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শাহজাহান ইসলাম, ইকবাল হোসেন, আমানউল্লাহ ইসলামসহ অনেকে। অনুষ্ঠান পরিচালনা করেন দেলোয়ার হোসেন ঝন্টু ও পুনম। আয়োজকরা আগামীতে আরও ব্যাপক পরিসরে শীতকালীন পিঠা উৎসব আয়োজন করবেন বলে জানান। জার্মানিতে বসবাসরত নতুন প্রজন্মের কাছে দেশীয় ঐতিহ্যকে তুলে ধরাই ছিল এই আয়োজনের অন্যতম একটি লক্ষ্য। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল নতুন প্রজন্মের ছেলে মেয়েদের অংশগ্রহণ। নতুন বছরের প্রথমদিনেই দেশীয় পিঠা উৎসব প্রবাসের কর্মব্যস্ত জীবনে আনন্দ বয়ে নিয়ে এসেছে বলে জানিয়েছেন অংশগ্রহণকারীরা। প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধ করতে এই আয়োজন ভূমিকা রাখবে বলে মনে করেন তারা।

post
এনআরবি বিশ্ব

স্পেনে জাতীয় প্রবাসী দিবস পালিত

স্পেনের মাদ্রিদে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় প্রবাসী দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল ‘প্রবাসীর কল্যাণ, মর্যাদা-আমাদের অঙ্গীকার, স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও সমান অংশীদার’।দিবসটি উপলক্ষ্যে দূতাবাসের মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। শুরুতে রাষ্ট্রপতি,প্রধানমন্ত্রী,পররাষ্ট্রমন্ত্রী ও প্রবাসী কল্যাণ মন্ত্রীর বানী পাঠ করা হয়। এরপর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক প্রবাসীদের কর্মসংস্থান ও কল্যাণ বিষয়ক একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ বাংলাদেশী অভিবাসী কর্মী ও তাদের পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময়  অভিবাসন কার্যক্রমে যুক্ত ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, স্পেন থেকে বৈধভাবে রেমিটেন্স প্রেরণ প্রতিবছর বাড়ছে। দেশটি থেকে ২০২২-২৩ অর্থবছরে ৮৪.৮৫ মিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠানো হয়েছে।

post
এনআরবি বিশ্ব

লেবাননে বৈধপথে রেমিট্যান্স প্রেরণকারীদের সন্মাননা প্রদান

লেবানন থেকে বৈধপথে রেমিট্যান্স প্রেরণকারীদের সন্মাননা সনদ এবং উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। প্রবাসী দিবসে এ সম্মাননা তুলে দেন লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দেশটিতে জাতীয় প্রবাসী দিবস উদযাপন করে বাংলাদেশ দূতাবাস। দিবসটি উপলক্ষ্যে দূতাবাস মিলনায়তনে বিশেষ সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ আনোয়ার হোসাইনের সঞ্চালনায় শুরুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রীর বাণী পাঠ করা হয়। এরপর প্রবাসীদের কর্মসংস্থান ও কল্যাণ এবং দূতাবাস প্রদত্ত সেবা কার্যক্রম তুলে ধরা হয়। অনুষ্ঠানে দূতাবাসের কাউন্সেলর ও দূতালয় প্রধান মো. বাকী বিল্লাহসহ কর্মকর্তা-কর্মচারী এবং দেশটিতে বসবাসরত বাংলাদেশীরা অংশ গ্রহণ করেন। প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত বলেন,দিবসটি উদযাপনের মাধ্যমে বাংলাদেশিদের জন্য দূতাবাস প্রদত্ত সেবা কার্যক্রমকে আরও গতিশীল করবে।

post
এনআরবি বিশ্ব

রিয়াদ বাংলাদেশ আন্তর্জাতিক স্কুল এন্ড কলেজে বই উৎসব অনুষ্ঠিত

দেশের গন্ডি পেরিয়ে সৌদি আরবের রিয়াদ বাংলাদেশ আন্তর্জাতিক স্কুল এন্ড কলেজেও বই উৎসব ও একাডেমিক ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করা হয়েছে। এসময় আইডি কার্ড বিতরণ করাসহ স্কুলের ক্লাসে নিয়মিত উপস্থিত হওয়া ২৫ জন শিক্ষার্থীর হাতে পুরুষ্কারও তুলে দেয়া হয়।ঢাকা শিক্ষা বোর্ডের আওতায় মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবেও শিক্ষার আলোয় আলোকিত করতে বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়। রিয়াদ আন্তর্জাতিক বিদ্যালয় বাংলা কারিকুলাম শাখার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ শোয়াইব এর সভাপতিত্বে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাহিয়া জামানের সঞ্চালনায় উৎসবে উপস্থিত ছিলেন বিওডির ফাইনান্স ডিরেক্টর আমিনুল হুদা, অধ্যক্ষ মুহাম্মদ দিলওয়ার হুসাইন, সিনিয়র শিক্ষক সরোয়ার জামান, কাওসার মাহমুদ ও মাহবুবুর রহমানসহ অনেকে।

post
এনআরবি বিশ্ব

সৌদিতে সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশি নিহত

সৌদিতে ওমরা করতে যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় আমিরাত প্রবাসী মা ও মেয়ের মুত্যু হয়েছে। নিহত মা ও মেয়ে আবুধাবির বিশিষ্ট ব্যবসায়ী চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ নুরুল আলম এর ছোট ভাই মোহাম্মদ আবু তাহের এর সহধর্মিনী নুর জাহান ও মেয়ে আমিরা। তাদের মৃত্যুর ঘটনায় শোক নেমে এসেছে আমিরাতের বিভিন্ন কমিউনিটির মাঝে। জানা যায়, মোহাম্মদ নুরুল আলম এবং তাঁর ভাই আবু তাহের এবং তাদের দুই পরিবারের মোট ১৩ জন সদস্য ২টি গাড়ীতে করে ওমরা হজ্ব করার জন্য সৌদির রাজধানী রিয়াদ হতে মক্কা যাওয়ার পথে একটি গাড়ী দূর্ঘটনায় পড়ে। গাড়ীতে থাকা ৭ জন মারাত্বক আহত হয়ে সৌদির বিভিন্ন হাসপাতলে চিকিৎসাধীন ছিলেন। নিহত মা ও মেয়ে দুজনেই মোহাম্মদ নুরুল আলমের গাড়ীতেই ছিলেন এবং গাড়ী চালাচ্ছেন তাঁর বড় মেয়ে।

post
এনআরবি বিশ্ব

বর্ষবরণ অনুষ্ঠানে পিছিয়ে নেই মালদ্বীপ প্রবাসীরা

মালদ্বীপে ইংরেজি নতুন বছরকে বরণ করে নিয়েছেন মালদ্বীভিয়ানরা। তবো, বর্ষবরণ অনুষ্ঠানে পিছিয়ে নেই মালদ্বীপে অবস্থিত বাংলাদেশীরাও। ফ্রেন্ড টুরস এন্ড ট্রাভেলস প্রাইভেট লিমিটেড এর আয়োজনে রাজধানী মালেতে অনুষ্ঠিত হয় জাঁকজমকপূর্ণ বর্ষবরণ অনুষ্ঠান।নববর্ষকে বরণ করে নিতে কেক কাটা, পুরস্কার বিতরণসহ নানা আয়োজন করেন তারা। মাহফুজুর রহমানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন এক্সপ্রেস ট্রাভেল এন্ড ট্যুর প্রাইভেট লিমিটেডের সিইও মোঃ আব্দুল মান্নান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, প্রবাসী ব্যবসায়ী ও রাজনীতিবিদ মোঃ খলিলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, প্রবাসে ব্যবসায়ী মোঃ আলতাফ হোসেন,  মোহাম্মদ ফারুক হোসেন ও মোহাম্মদ শরিফুল ইসলাম। এসময় অনুষ্ঠানে সৎ ও নিষ্ঠার সাথে কাজ করার জন্য লুতফা খাতুন, সুমিত্রা চক্রবর্তী দাস ও রুফা তামান্না নামে তিন প্রবাসী কর্মীকে পুরস্কৃত করা হয়।

post
এনআরবি বিশ্ব

ওমানে জাতীয় প্রবাসী দিবস পালিত

যথাযোগ্য মর্যাদায় ওমানে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে দূতাবাস প্রাঙ্গনে জাতীয় প্রবাসী দিবস-২০২৩ পালিত হয়েছে। শুরুতে ফিতা কেটে সর্বজনীন পেনশন স্কিম, তথ্য কাউন্টার ও চিকিৎসা সেবা উদ্বোধন করেন ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল ইসলাম। এরপর শ্রম কাউন্সিলর রফিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন দূতাবাসের ডেপুটি চীফ অব মিশন ও মিনিষ্টার মিস মৌসুমী রহমান, এইচওসি থোয়াইং এ, দ্বিতীয় সচিব শ্রম উইংস আসাদুল হকসহ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী এবং প্রবাসীদের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সদস্যরা। এর আগে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রীদের বাণী পাঠ করা হয়। এসময় বক্তারা, প্রবাসী ভাতা ও বিভিন্ন সুযোগ-সুবিধার দাবি জানিয়ে প্রবাসীদের লাশ সরকারি খরচে দেশে পাঠানোর জন্যে সরকারের হস্তক্ষেপ কামনা করেন। এছাড়াও বাংলাদেশ বিমান বন্দরে প্রবাসীদের লাঞ্চিত হওয়ার বিষয়টিও উঠে আসে বক্তব্যে। প্রবাসীদের এ দাবিগুলো সরকারের নিকট উপস্থাপন করা হবে বলেও জানান রাষ্ট্রদূত।

post
এনআরবি বিশ্ব

আরব আমিরাতে প্রবাসী দিবস পালন

সংযুক্ত আরব আমিরাতে প্রথমবারের মতো পালিত হলো জাতীয় প্রবাসী দিবস। আরব আমিরাতের রাজধানী আবুধাবির বাংলাদেশ দুতাবাস ও বাংলাদেশ কনস্যুলেট দুবাইয়ে প্রবাসী দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী আলাদা কর্মসূচি পালন করে।কর্মসূচির আওতায় প্রবাসীদের জন্য কনস্যুলার সেবা প্রদান, নারীকর্মীদের জন্য চিকিৎসা সেবা, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সেবা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি পেনশন স্কিমে প্রবাসীদের অংশগ্রহণ বাড়াতে বিশেষ সেমিনারের আয়োজন ছিল। ২৪ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত চলে সেবা সপ্তাহের কার্যক্রম। আবুধাবি দূতাবাস লিউয়া, আল ওয়াগন, আল আইনসহ বিভিন্ন দুর্গম স্থানে গিয়ে প্রবাসীদের মধ্যে কনস্যুলার সেবা প্রদানের মাধ্যমে সেবা সপ্তাহ শুরু করে। শনিবার দূতাবাস প্রাঙ্গণে আয়োজন করা হয় আলোচনা সভা ও কৃতি প্রবাসীদের সম্মাননা। এতে বিভিন্ন শ্রেণি-পেশার ১০ জন প্রবাসীকে সম্মানিত করা হয়। আবুধাবি দূতাবাস মিলনায়তনে বিশেষ সেবা সপ্তাহের সমাপনী ও প্রবাসী দিবসের অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আবুধাবিতে নিযুক্ত রাষ্ট্রদূত মো. আবু জাফর। দিবসের প্রতিপাদ্যের সঙ্গে মিল রেখে বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এর আগে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাস কর্মকর্তারা।

post
এনআরবি বিশ্ব

মালয়েশিয়ায় ১০৮ জন বাংলাদেশিসহ ১২০ জন গ্রেপ্তার

মালয়েশিয়ায় ১০৮ জন বাংলাদেশিসহ ১২০ জন নথিবিহীন বিদেশি কর্মীকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।দেশটির জোহর উলু চোহ-তে একটি শিল্প এলাকায় অভিযান চালিয়ে মোট ১২০ জন নথিবিহীন বিদেশি কর্মীকে গ্রেপ্তার করেছে সেখানকার ইমিগ্রেশন বিভাগ। জোহর ইমিগ্রেশনের পরিচালক বাহারউদ্দিন তাহির জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে প্রধান সড়ক থেকে অনেক দূরে অবস্থিত নির্মাণ শ্রমিকদের ডরমেটরিতে ১৪০ জন এনফোর্সমেন্ট অফিসার অভিযান পরিচালনা করেন। এ অভিযানে মোট ৬০০ বিদেশি কর্মীকে যাচাই করে তাদের মধ্যে ১২০ জনকে গ্রেপ্তার করা হয়। বাহারউদ্দিন জানান, গ্রেপ্তার কর্মীদের মধ্যে বাংলাদেশের ১০৮ জন, পাকিস্তানের আটজন, ভারতের দুইজন, নেপালের একজন ও ইন্দোনেশিয়ার একজন পুরুষ রয়েছেন।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.