post
এনআরবি বিশ্ব

ইতালিতে বিশ্ব সংগীত কেন্দ্রের আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

ইতালির রাজধানী রোমে অনুষ্ঠিত হয়ে গেলো বিশ্ব সংগীত কেন্দ্রের ১১বছর পূর্তি এবং আন্তর্জাতিক সম্মেলন।বর্ণাঢ্য এই আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে অতিথি শিল্পী ও সংগঠনের সদস্যরা অংশ নেন। দিনব্যাপী এই আয়োজনে ছিলো বাংলাদেশের ঐতিহ্যবাহী পিঠা উৎসব, নকশিকাঁথার প্রদর্শনী, গুনীজন সম্মাননা ও বহুজাতিক সাংস্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মনিরুল ইসলাম। বিশ্ব সংগীত কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বৈশ্বিক সমন্বয়ক জাকারিয়া কাজীর সার্বিক তত্বাবধানে এ আয়োজন করা হয়। যুগ্ম প্রধান সমন্বয়ক অনুপ কুমার ঘোষ ও লন্ডন শাখার যুগ্ম প্রধান সমন্বয়ক সুমনা সুমির সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান পৃষ্ঠপোষক ইকবাল আহমেদ বাবু, বিশ্ব সংগীত কেন্দ্র এরিজোনা শাখার প্রধান সমন্বয়ক এম এ শোয়েব, যুগ্ম প্রধান সমন্বয়ক রাশিদুল মনসুর পলাশ, সমন্বয়ক সচিব আশফাক আনসারী। প্রবাসে পাড়ি জমানো শিল্পীদের ঐক্যবদ্ধ করার প্রয়াসে ২০১২ সালে ইতালির রোমে সংগঠনটি প্রতিষ্ঠা করেন বরেণ্য সংগীত শিল্পী কাজী জাকারিয়া। প্রতিষ্ঠালগ্ন থেকেই শিল্পীদের সুস্থ ধারার বাংলা সংগীতচর্চায় নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।

post
এনআরবি বিশ্ব

আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ে আনন্দ উচ্ছ্বাস করেছে লেবানন আ.লীগ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ে আনন্দ উচ্ছ্বাস করেছে বাংলাদেশ আওয়ামী লীগ লেবানন শাখা।দেশটির স্থানীয় সময় বিকেল থেকেই প্রিয় দলকে ভালবেসে একে অপরকে মিষ্টিমুখ করিয়ে চলে এই আনন্দ। নির্বাচনে আওয়ামী লীগের এমন বিজয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানায় সংগঠনটির নেতৃবৃন্দ। চতুর্থবারের মত শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশে পরিণত হবে, এমন প্রত্যাশা করেন তারা। সেইসাথে দেশে যারা অগ্নিসন্ত্রাস করেছে, তাদের উপযুক্ত শাস্তির দাবী জানান নেতারা। এসময় উপস্থিত ছিলেন ইস্কান্দার মোল্লা, এস এম জসিম, কবির মিয়াজি, শেখ কামাল, মশিউর রহমান, জাকির হোসেন ও হিমেল চৌধুরীসহ আরো অনেকে।

post
এনআরবি বিশ্ব

ভয়েস অব বার্সেলোনার বর্ষবরণ

স্পেনের তারুণ্যের সংগঠন ভয়েস অব বার্সেলোনার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বর্ষবরণ।মঙ্গলবার বার্সেলোনার স্থানীয় একটি রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি ফয়সল আহমেদের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক রেদওয়ান হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত হয় এ অনুষ্ঠান। এ সময় সংগঠনের উপদেষ্টাবৃন্দ, বার্সেলোনা এবং শান্তাকলমা শাখার সদস্য ছাড়াও অতিথি উপস্থিত ছিলেন মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার সাবেক মেয়র ফখরুল ইসলাম। তিনি ভয়েস অব বার্সেলোনার নেতাকর্মীদের দেখে বলেন, আমি বিশ্বাস করি বার্সেলোনায় যেকোনো গঠনমূলক কর্মকাণ্ডে ভয়েস অব বার্সেলোনা অবশ্যই অগ্রণী ভূমিকা রাখতে পারবে। আগত অতিথিবৃন্দের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ফয়সল আহমেদ। সভা শেষে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

post
এনআরবি বিশ্ব

ফ্রান্সে শহীদ মিনারের মালিকানা দাবি করে উকিল নোটিশ

ফ্রান্সের তুলুজে নির্মিত প্রথম স্থায়ী শহীদ মিনার নির্মাণের ৩ বছর পর একটি আন্তর্জাতিক মহল চক্রান্তে লিপ্ত হয়েছে। নির্মাণের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিকে আইন আদালতের হুমকি দিয়ে উকিল নোটিশ পাঠিয়েছে। নোটিশে উল্লেখ করা হয়েছে শহীদ মিনারের স্বত্বাধিকারীর বিনা অনুমোতিতে বেআইনিভাবে শহীদ মিনার নির্মাণ করা হয়েছে।গেল ১৮ জুলাই তুলুজের মেয়র জন লুক মুদেনকে এ ব্যাপারে অবহিত করা হয়। জনৈক দো ব্রোন গ্রেগয়ার যিনি ভাস্কর নভেরা আহমেদ এর স্বামী। তিনি শহীদ মিনারের মালিকানা দাবি করে উদ্যোক্তাদের বিরুদ্ধে মামলার হুমকি ও আপত্তিকর উকিল নোটিশ পাঠিয়ে বিভ্রান্তের অপচেষ্ঠা করছেন। পরবর্তীতে একই ব্যক্তি শহীদ মিনারের উদ্যোক্তা ফখরুল আকম সেলিমকে একইভাবে গত ১৫ ডিসেম্বর উকিল নোটিশ পাঠান। এরই প্রতিবাদে প্যারিসে আয়েবা সদর দপ্তরে সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন, বাংলাদেশী কমিউনিটি অ্যাসোসিয়েশন তুলুজের সভাপতি ফখরুল আকম সেলিম, অল ইউরোপীয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আয়েবার মহাসচিব কাজী এনায়েত উল্লাহ। এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা এনামুল হক, ফ্রান্স আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ আবুল কাশেম, উপদেষ্ঠা সালেহ আহমদ চৌধুরী, আয়েবার যুগ্ম মহাসচিব শরীফ আল মমিন, সাংগঠনিক সম্পাদক টি এম রেজা, সহকারী ট্রেজারার তাপস বড়ুয়া রিপন, সাংস্কৃতিক সম্পাদক এমদাদুল হক স্বপন, বাংলাদেশী কমিউনিটি অ্যাসোসিয়েশন তুলুজ ফ্রান্সের সিনিয়র সহসভাপতি তাজিম উদ্দিন খোকন, সাধারন সম্পাদক শাকের চৌধুরী প্রমুখ। এ বিষয়ে সকল বাংলাদেশীদের সহযোগিতা কামনা করেন বক্তারা।

post
এনআরবি বিশ্ব

সাস্কাচুয়ানে চবি প্রাক্তন ছাত্রছাত্রী সমিতির আত্মপ্রকাশ

কানাডার সাস্কাচুয়ানে যাত্রা শুরু করল সাস্কাচুয়ান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী সমিতি। গত ২৪ ডিসেম্বর সন্ধ্যায় সাস্কাটুন শহরের প্রসিদ্ধ ‘স্পাইসি টাইম রেস্টুরেন্টে’ আয়োজন করা হয় ফ্যামিলি নাইটের। উল্লেখযোগ্য সংখ্যক প্রাক্তন ছাত্রছাত্রী এতে সপরিবারে উপস্থিত হন। নিজেদের বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিচারণের পাশাপাশি সমিতির ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে শিক্ষার্থীরা মতবিনিময় করেন। নতুন এ সংগঠনের পক্ষ থেকে বছরজুড়ে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি নতুন অভিবাসী ও শিক্ষার্থীদের প্রয়োজনীয় সাহায্য প্রধানের ব্যাপারে আলোচকরা গুরুত্ব আরোপ করেন।

post
এনআরবি বিশ্ব

কুয়েতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার ৭ বছরের কারাদণ্ড

কুয়েতে গাড়ি না ধোয়ার অজুহাতে মো. জামাল উদ্দিন নামে এক প্রবাসী বাংলাদেশি কর্মীকে মারধরের ঘটনায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তাকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন ফৌজদারি আদালত। কুয়েতের আপিল আদালতের কাউন্সেলর নাসর সালেম আল-হেইদের নির্দেশনায় এই শাস্তি দেওয়া হয় তাকে। এর আগে মো. জামাল উদ্দিনের নিয়োগকর্তার (কফিল) অভিযোগের ভিত্তিতে গত বছরের ২৬ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তাকে গ্রেফতার করা হয়। জামাল উদ্দিন ওই কর্মকর্তার বাসায় খণ্ডকালীন (পার্টটাইম) কাজ করতেন। স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি এমন আঘাত করেন যে, ওই বাংলাদেশি স্থায়ী সক্ষমতা হারায় এবং সামগ্রিক শারীরিক কার্যকারিতার অন্তত ৫০ শতাংশ অচলাবস্থায় পতিত হন, যে কারণে আসামিকে প্রাথমিকভাবে ১০ বছরের কারাদণ্ড দিয়েছিলেন আদালত। সূত্র জানায়, আসামির খালাস চেয়ে তার আইনজীবী আপিল আবেদন করলে, উচ্চ আদালত অভিযুক্ত কর্মকর্তাকে সাত বছরের কারাদণ্ড দেন।

post
এনআরবি বিশ্ব

সুস্থ ধারার বাংলা সংস্কৃতিচর্চার আহ্বান বিশ্ব সংগীত কেন্দ্রের

সুস্থ ধারার বাংলা সংস্কৃতিচর্চা ও বিকাশে ইতালির রোমে অনুষ্ঠিত হয়েছে বিশ্ব সংগীত কেন্দ্রের ১১ বছর পূর্তি এবং আন্তর্জাতিক সম্মেলন ২০২৩। সুস্থ সংস্কৃতির মাধ্যমে একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব। সম্প্রতি রোমের একটি হল রুমে জাঁকজমকপূর্ণভাবে বর্ণাঢ্য আয়োজনে সম্মেলন সম্পন্ন হয়। এতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে অতিথি শিল্পী ও সংগঠনের সদস্যরা অংশ নেন। দিনব্যাপী আয়োজনে ছিল বাংলাদেশের ঐতিহ্যবাহী পিঠা উৎসব, নকশিকাঁথার প্রদর্শনী, গুণীজন সম্মাননা ও বহুজাতিক সাংস্কৃতিক পরিবেশনা।প্রবাসে থাকা শিল্পীদের ঐক্যবদ্ধ করার প্রয়াসে ২০১২ সালে ইতালির রোমে সংগঠনটি প্রতিষ্ঠা করেন বরেণ্য সংগীত শিল্পী কাজী জাকারিয়া। প্রতিষ্ঠালগ্ন থেকে শিল্পীদের সুস্থ ধারার বাংলা সংগীতচর্চার নীরব নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে সংগঠনটি। পাশাপাশি প্রবাসে বসবাসরত নতুন প্রজন্মের মাঝে বাংলা গানের চর্চা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে আলোচিত আন্তর্জাতিক মানের এই সংগঠনটি। এরই মধ্যে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিভিন্ন দেশে চলছে সংগঠনের কার্যক্রম। এরই ধারাবাহিকতায় আন্তর্জাতিক সাংস্কৃতিক সংগঠন বিশ্ব সংগীত কেন্দ্রের ১১ বছর পূর্তি উৎসব অনুষ্ঠিত হয় ইতালির রোমে।

post
এনআরবি বিশ্ব

ফিলিপাইনে জাতীয় প্রবাসী দিবস পালিত

প্রবাসীর কল্যাণ, মর্যাদা আমাদের অঙ্গীকার, স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও সমান অংশীদার’ প্রতিপাদ্যে বাংলাদেশ দূতাবাস, ম্যানিলাতে জাতীয় প্রবাসী দিবস-২০২৩ পালিত হয়েছে।রোববার ম‌্যা‌নিলার বাংলা‌দেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানায়। দূতাবাস জানায়, জাতীয় প্রবাসী দিবস উপলক্ষ্যে তাবাস প্রাঙ্গণে একটি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা এবং ম্যানিলাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বাণী পাঠ করা হয়। এ ছাড়া দিবসটি উপলক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো প্রবাসীদের কর্মসংস্থান ও তাদের কল্যাণবিষয়ক কার্যক্রমের ওপর প্রস্তুত করা একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। আলোচনা সভায় বক্তব্যের শুরুতে রাষ্ট্রদূত এফ এম বোরহান উদ্দিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি ফিলিপাইনে বসবাসরত প্রবাসীদেরসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জাতীয় প্রবাসী দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

post
এনআরবি বিশ্ব

প্রবাসীদের সম্মান করায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন কুয়েত প্রবাসীরা

বৈধপথে অর্থ পাঠানোয় উৎসাহিত করতে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারীদের বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি বা এনআরবি সিআইপি অ্যাওয়ার্ড দেয়া হয়। প্রবাসী বাংলাদেশীদের সম্মানে এ পুরষ্কার প্রদানে সরকারকে ধন্যবাদ জানিয়েছেন কুয়েত প্রবাসীরা। তবে বাংলাদেশের বিমানবন্দরসহ নানান খাতে হয়রানীর শিকার হওয়া এ রেমিট্যান্স যোদ্ধারা জানিয়েছেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া।জীবিকার তাগিদে বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করছেন প্রায় দেড় কোটি বাংলাদেশী। প্রবাসে থেকেও দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন এই রেমিট্যান্স যোদ্ধারা। তাদের এ অবদানকে স্বীকৃতি জানাতে প্রতিবছর দেয়া হয় বাণিজ্যিক গুরুত্বপূর্ণ স্মারক সিআইপি অ্যাওয়ার্ড। দেশে প্রথম বারের মতো এ বছর পালন করা হয়েছে জাতীয় প্রবাসী দিবসও। প্রবাসীদের জন্য এমন স্বীকৃতি পেয়ে খুশি কুয়েতে বসবাসরত বাংলাদেশীরা। তবে দেশের বিমানবন্দর সহ নানান খাতের হয়রানীতে ক্ষুব্ধ এ রেমিট্যান্স যোদ্ধারা জানিয়েছেন সমাধানের আহবান। বিদেশে থেকেও মাতৃভূমির টানে দেশে বিনিয়োগ করছেন প্রবাসীরা। তাই তাদের নিরাপত্তা নিশ্চিতের আহবান প্রবাসী উদ্যোক্তাদের। ২০২৩ সালে দেশে বৈধ চ্যানেলে সর্বাধিক রেমিট্যান্স প্রেরণকারী ৫৯ ব্যক্তিকে সিআইপি মর্যাদা দিয়েছে সরকার।

post
এনআরবি বিশ্ব

প্রবাসীদের সম্মান করায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন কুয়েত প্রবাসীরা

বৈধপথে অর্থ পাঠানোয় উৎসাহিত করতে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারীদের বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি বা এনআরবি সিআইপি অ্যাওয়ার্ড দেয়া হয়। প্রবাসী বাংলাদেশীদের সম্মানে এ পুরষ্কার প্রদানে সরকারকে ধন্যবাদ জানিয়েছেন কুয়েত প্রবাসীরা। তবে বাংলাদেশের বিমানবন্দরসহ নানান খাতে হয়রানীর শিকার হওয়া এ রেমিট্যান্স যোদ্ধারা জানিয়েছেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া।জীবিকার তাগিদে বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করছেন প্রায় দেড় কোটি বাংলাদেশী। প্রবাসে থেকেও দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন এই রেমিট্যান্স যোদ্ধারা। তাদের এ অবদানকে স্বীকৃতি জানাতে প্রতিবছর দেয়া হয় বাণিজ্যিক গুরুত্বপূর্ণ স্মারক সিআইপি অ্যাওয়ার্ড। দেশে প্রথম বারের মতো এ বছর পালন করা হয়েছে জাতীয় প্রবাসী দিবসও। প্রবাসীদের জন্য এমন স্বীকৃতি পেয়ে খুশি কুয়েতে বসবাসরত বাংলাদেশীরা। তবে দেশের বিমানবন্দর সহ নানান খাতের হয়রানীতে ক্ষুব্ধ এ রেমিট্যান্স যোদ্ধারা জানিয়েছেন সমাধানের আহবান। বিদেশে থেকেও মাতৃভূমির টানে দেশে বিনিয়োগ করছেন প্রবাসীরা। তাই তাদের নিরাপত্তা নিশ্চিতের আহবান প্রবাসী উদ্যোক্তাদের। ২০২৩ সালে দেশে বৈধ চ্যানেলে সর্বাধিক রেমিট্যান্স প্রেরণকারী ৫৯ ব্যক্তিকে সিআইপি মর্যাদা দিয়েছে সরকার।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.