এনআরবি বিশ্ব

আবুধাবীতে বিজয় দিবস পালিত

post-img

আবুধাবীতে নানান আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ দূতাবাস। আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফরের নেতৃত্বে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, বাংলাদেশ সমিতি ইউএই, আবুধাবিস্থ বাংলাদেশ স্কুল এন্ড কলেজ, জনতা ব্যাংক, বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি ও অঙ্গসংগঠন এবং মহিলা সমিতিসহ অন্যান্য সামাজিক এ পেশাজীবি সংগঠন।


দূতাবাসের শ্রম সচিব লুৎফুন নাহারের পরিচালনায় বাণী পাঠ করেন যথাক্রমে মিনিস্টার আব্দুল আউয়াল, মিশন উপপ্রধান মিজানুর রহমান, শ্রম কাউন্সিলর হাজেরা সাব্বির হোসেন এবং এস এম মাজহারুল ইসলাম। আলোচনায় অংশ নেন বাংলাদেশ সমিতি ইউএই এর সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, আবুধাবীস্থ বাংলাদেশ স্কুল এন্ড কলেজের অধ্যাপক আবু তাহের, বঙ্গবন্ধু পরিষদ আবুধাবির সিনিয়র সহ সভাপতি ইমরাদ হোসেন ইমু, শওকত আকবর, সাধারণ সম্পাদক নাসির তালুকদার, এনবিআর এর সভাপতি প্রকৌশলী এজাজ কলিমুল্লাহ, আশীষ বড়ুয়া, জাকির হোসেন জসীম, আজিম উদ্দিন সিকদার, বশির ভূইয়া, আক্তার হোসেন রাজু, সজল চৌধুরী, সাইফুন নাহার জলী, কানিজ ফাতেমা প্রমুখ।





সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.