post
এনআরবি বিশ্ব

যুক্তরাষ্ট্রে এক বাংলাদেশি শিক্ষার্থীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রে এক বাংলাদেশি শিক্ষার্থীকে গুলি করে হত্যা করেছে দুর্বিত্তরা। দেশটির টেক্সাস অঙ্গরাজ্যের একটি কফি শপে মর্মান্তিক এ ঘটনা ঘটে। নিহত শেখ আবির হোসেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার ঝাপাঘাট গ্রামের মৃত শেখ আজিজুল হাকিমের ছেলে। চুরি করতে বাধা দেয়ায় তাকে হত্যা করা হয় বলে জানিয়েছে দেশটির পুলিশ।আবির হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবির সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক শিক্ষার্থী। তিনি যুক্তরাষ্ট্রের লামার ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েট গবেষণা সহকারী হিসেবে অধ্যয়নরত ছিলেন। যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে আবির ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে কাজ করতেন। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আবিরকে মৃত অবস্থায় দেখতে পায়। আবির টেক্সাসের ক্রিস ফুড মার্টের ওই দোকানে স্টোর ক্লার্ক হিসেবে কাজ করতেন। দোকান থেকে সিগারেট নিয়ে পালিয়ে যাওয়ার সময় দুই সন্দেহভাজন তাকে গুলি করে। এ বছরের ৭ ডিসেম্বরের পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় অন্তত ৪০ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

post
এনআরবি বিশ্ব

লন্ডনে বাংলাদেশ দূতাবাসে জাতীয় প্রবাসী দিবস উদযাপন

ব্রিটিশ বাংলাদেশি প্রবাসীদের জন্য জাতীয় পরিচয়পত্র চালুর মধ্য দিয়ে ঐতিহাসিক ‘জাতীয় প্রবাসী দিবস-২০২৩’ উদযাপন করেছে বাংলাদেশ হাইকমিশন। শনিবার লন্ডনে বাংলাদেশ দূতাবাসের চ্যান্সেরী ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এক মতবিনিময় সভায় হাইকমিশনার বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। ১৯৭১ এর মুক্তিযুদ্ধসহ গত ৫২ বছরে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ব্রিটিশ-বাংলাদেশি প্রবাসীদের উল্লেখযোগ্য অবদানের জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। হাই কমিশনার সাইদা মুনা তাসনীম প্রবাসী-বান্ধব বিভিন্ন জাতীয় নীতিমালা গ্রহণ ও ৩০ ডিসেম্বরকে জাতীয় প্রবাসী দিবস ঘোষণার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। হাই কমিশনার বলেন, গত পাঁচ বছরে যুক্তরাজ্য প্রবাসীদের মর্যাদা ও সম্মানের সঙ্গে রেকর্ডসংখ্যক কনস্যুলার এবং ওয়েলফেয়ার সেবা প্রদান করেছে বাংলাদেশ হাই কমিশন লন্ডন। লন্ডনে বসেই ই-পাসপোর্ট এবং এন.আই.ডি. যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের হাতে তুলে দিতে পেরে হাই কমিশন গর্বিত।  তিনি বলেন, প্রবাসীদের যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে এবং বাংলাদেশে সর্বপ্রকার সহায়তা প্রদান করা এবং তাদেরকে স্মার্ট বাংলাদেশ গঠনের কাজে সম্পৃক্ত করার ক্ষেত্রে বাংলাদেশ হাই কমিশন লন্ডন অঙ্গীকারাবদ্ধ। হাই কমিশনার যুক্তরাজ্যের মূলধারার রাজনীতি, অর্থনীতি, বাণিজ্য, আইন, শিক্ষকতা, চিকিৎসাসহ বিভিন্ন পেশায় কর্মরত সফল এবং মেধাবী নতুন প্রজন্মের ব্রিটিশ ও আইরিশ প্রবাসী বাংলাদেশিদের প্রশংসা করেন।

post
এনআরবি বিশ্ব

এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের নেতৃত্বে মাহতাব-ইয়াছিন

প্রবাসী বাংলাদেশিদের শীর্ষ সংগঠন এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনে আবারও সভাপতি নির্বাচিত হয়েছেন আমিরাত প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ মাহতাবুর রহমান। সিলেটের এই শিল্পোদ্যোক্তা কমিউনিটি সংগঠক ও আল হারামাইন গ্রুপের চেয়ারম্যান। এছাড়া পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ওমান প্রবাসী বাংলাদেশি শিল্পোদোক্তা ও কমিউনিটি সংগঠক চট্টগ্রামের মোহাম্মদ ইয়াছিন চৌধুরী। বুধবার সন্ধ্যায় ঢাকায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভা শেষে নির্বাচনে তাদের নেতৃত্বে ২০২৪-২০২৫ সালে কার্যকরী কমিটি গঠন হয়। বিশ্বের বিভিন্ন দেশের এনআরবি সিআইপিদের সর্বসম্মতিক্রমে ২৩ সদস্যের কমিটি নির্বাচিত হয়। কমিটির নির্বাচিত অন্য সদস্যরা হলেন, জ্যেষ্ঠ সহ-সভাপতি থাতেইয়ামা কবির (জাপান), সহ-সভাপতি মো. মনির হোসেন (আরব আমিরাত), রফিকুল ইসলাম মিয়া আরজু (রাশিয়া), মোহাম্মদ শাহজাহান মিয়া (ওমান), কল্লোল আহমেদ (যুক্তরাষ্ট্র), ফরিদ আহমেদ (আরব আমিরাত) ও মোহাম্মদ মাহবুব আলম (আরব আমিরাত)। এছাড়া, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আজিজ খান (কাতার) ও আবুল কালাম (আরব আমিরাত), সাংগঠনিক সম্পাদক এম আর খান শাহিন (হংকং) ও সহসাংগঠনিক সম্পাদক হাফেজ মোহাম্মদ ইদ্রিস (ওমান),কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফুর রহমান (ওমান) ও সহ কোষাধ্যক্ষ ইজাজ হোসেন (আরব আমিরাত), আন্তর্জাতিক সম্পাদক কাজী শাহ আলম জুনু (সুইডেন) ও সহ আন্তর্জাতিক সম্পাদক মোহাম্মদ শফি উদ্দিন (বাহরাইন), দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ (ওমান), প্রচার সম্পাদক জসীম উদ্দিন (আরব আমিরাত) ও সহ প্রচার সম্পাদক সামশুল আজিম আনসার (ওমান) নির্বাচিত হয়েছেন।  নির্বাহী সদস্যরা হলেন, শহীদ হোসেন জাহাঙ্গীর (অস্ট্রেলিয়া), মোহাম্মদ আকতার হোসেন (আরব আমিরাত) ও মোহাম্মদ কামরুজ্জামান (থাইল্যান্ড)।

post
এনআরবি বিশ্ব

কুয়েতে বেসরকারি খাতের কর্মীদের পার্টটাইম কাজের অনুমোদন

কুয়েতে বসবাসরত বেসরকারি খাতের কর্মীদের জন্য পার্টটাইম কাজের অনুমোদন দিয়েছে দেশটির সরকার। যা কার্যকর হবে জানুয়ারি থেকে। তবে এ সুবিধা ঠিক কারা পাবেন তা উল্লেখ করেনি কর্তৃপক্ষ। প্রবাসীরা মনে করছেন তারাও এর অন্তর্ভুক্ত হতে পারেন। দেশটির প্রথম উপ-প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ তালাল আল খালেদ মূল নিয়োগকর্তার অনুমোদন নিয়ে তৃতীয় পক্ষের সঙ্গে খণ্ডকালীন চাকরির অনুমতি দিয়ে এ সিদ্ধান্ত জারি করেন। সিদ্ধান্ত অনুযায়ী কর্মীরা সর্বোচ্চ চার ঘণ্টা কাজ করতে পারবেন। যদি তারা মূল নিয়োগকর্তার কাছ থেকে একটি খণ্ডকালীন কাজের অনুমতি পান। তবে এটি শুধুমাত্র বেসরকারি খাতে যারা কাজ করেন তাদের ক্ষেত্রে প্রযোজ্য। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, কুয়েতের মধ্যে বিদ্যমান কর্মশক্তিকে ব্যবহার করতে এবং বর্তমান শ্রমবাজারের চাহিদা পূরণে এ উদ্যোগ নেওয়া হয়।

post
এনআরবি বিশ্ব

গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্সের সভা অনুষ্ঠিত

গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্সের সভাপতির বাংলাদেশ গমন উপলক্ষ্যে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বগ্রহণ এবং সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভাপতি ফয়ছল উদ্দিনের সভাপতিত্বে প্যারিসের শাহজালাল রেস্টুরেন্টে সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কমিউনিটি সংগঠক আমিনুর রহমান ফারুখ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অভারভিলেয়ে জামে মসজিদের খতিব মাওলানা হাফিজ জিল্লুর রহমান, সংগঠনের উপদেষ্টা যথাক্রমে আকবর খান খায়রুল আমিন খছরু, সালেহ আহমেদ সালেহ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল আহমেদ। এসময় সভাপতি ফয়ছল উদ্দিন বাংলাদেশে গমন উপলক্ষ্যে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব অর্পন করেন সিনিয়র সহ-সভাপতি আব্দুল বাছিতকে। পরে নতুন ভারপ্রাপ্ত সভাপতি এবং বাংলাদেশ সভাপতি ফয়ছল উদ্দিন ও সহ-দপ্তর সম্পাদক আলী হোসেনকে শুভেচ্ছা জানানো হয়।

post
এনআরবি বিশ্ব

প্যারিসে ক্রিকেট ক্লাবের আত্মপ্রকাশ

ফ্রান্সের প্যারিসে ভিলজুফ সুপার কিংস ক্রিকেট ক্লাব নামে নতুন ক্রীড়া সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। দেশটিতে অবস্থানরত বাংলাদেশী তরুণদের নিয়ে গঠিত এ ক্লাবের আত্মপ্রকাশ উপলক্ষে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।সংগঠনের সভাপতি কামাল শিকদারের সভাপতিত্বে মেট্রোহোসের একটি হলে এ সভা অনুষ্ঠিত হয়। ক্লাবের অধিনায়ক সজিবুল ইসলামের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ এসোসিয়েশন ফ্রান্সের সভাপতি সালেহ আহমদ চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আইসার প্রেসিডেন্ট ওবায়দুল্লাহ কয়েস , অফিওরা পরিচালক কৌশিক রাব্বানী, ব্যবসায়ী ইব্রাহিম হাসান,সরলিপি শিল্পী গোষ্ঠী ফ্রান্সের সভাপতি এমদাদুল হক স্বপন,সংগঠক ওবায়দুল ইসলাম রিয়াদ, আমজাদ সিন্ধু , আসাদুজ্জামান সুমন ও কামাল পাশা। এ সময় বক্তারা বলেন, ক্রিকেট খেলায় বিশ্বের দরবারে বাংলাদেশ দল যেমন সমহিমায় উচ্চ আসনে বিরাজমান তেমনিভাবে প্রবাসের মাটিতে নতুন এ ক্রিকেট ক্লাবের খেলোয়াড়রা তাদের ক্রীড়া নৈপুণ্যতা দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখবে।

post
এনআরবি বিশ্ব

লেবাননে বিশেষ সেবা সপ্তাহ উদ্বোধন

লেবাননের বাংলাদেশ দূতাবাসে জাতীয় প্রবাসী দিবস ও আন্তর্জাতিক অভিবাসন দিবস উপলক্ষে বিশেষ সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। দূতাবাসের হলরুমে এ সেবার উদ্বোধন করেন বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান। এ সেবা চলবে ২৬ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। বক্তব্যে রাষ্ট্রদূত জানান, শীঘ্রই বাংলাদেশ ও লেবানন সরকারের মাঝে শ্রম বাজার ব্যবস্থাপনা বিষয়ে দ্বি-পাক্ষিক সমঝোতা স্বাক্ষরিত হবে। পরে রাষ্ট্রদূত লেবানন সরকারের প্রতিনিধি, আইওএম , বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিদের সাথে দেশটিতে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের সাথে মতবিনিময় করেন। অনুষ্ঠানে প্রবাসীদের জন্য দূতাবাসের নেয়া প্রদক্ষেপের বিষয় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে তুলে ধরেন দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ আনোয়ার হোসাইন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেবাননের পররাষ্ট্র ও ইমিগ্রেশন বিষয়ক মন্ত্রণালয়ের এশিয়া, আফ্রিকা ও ওশেনিয়া অঞ্চলের ডিরেক্টর অব পলিটিক্যাল এফেয়ার্স এর প্রধান রায়ান আসকার এবং দূতাবাসের কাউন্সেলর ও দূতালয় প্রধান মোঃ বাকি বিল্লাহসহ অনেকে।

post
এনআরবি বিশ্ব

মালয়েশিয়ায় বাংলাদেশীদের টাকা চুরি; তিন পুলিশ রিমান্ডে

মালয়েশিয়ার বাংলা মার্কেটে তল্লাশির নামে প্রবাসীদের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে টাকা চুরির অভিযোগে তিন পুলিশ সদস্যকে রিমান্ডে দেয়া হয়েছে। চুরি যাওয়া অর্থের পরিমান প্রায় ৮৫ হাজার রিঙ্গিত, যা বাংলাদেশী মুদ্রায় অন্তত ২০ লাখ টাকা। বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির পুলিশের উপ-মহাপরিদর্শক দাতুক সেরি আয়োব খান মাইদিন পিচাই।সংবাদ সম্মেলনে পিচাই জানান, আটক পুলিশ সদস্যদের ২৩ ডিসেম্ব থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত রিমান্ডে নেওয়া হয়েছিল। সেটা বাড়িয়ে ২৯ ডিসেম্বর পর্যন্ত রিমান্ডে নেওয়া হয়েছে। অভিযুক্ত পুলিশ সদস্যরা দোষী সাব্যস্ত হলে তাদের সঙ্গে আপস করা হবে না। দন্ডবিধির ৩৮০ ধারায় অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিশেষ তদন্ত চলছে। দেশটির গণমাধ্যম জানিয়েছে, গত ২১ ডিসেম্বর অবৈধ অভিবাসীদের ধরতে ‘মিনি ঢাকা’ খ্যাত বাংলা মার্কেট ও তার আশপাশে অভিযান চালায় দেশটির ইমিগ্রেশন বিভাগের প্রায় এক হাজার সদস্য। এ অভিযানে বাংলাদেশিসহ ১ হাজারের বেশি অভিবাসীকে আটক করা হয়। অভিযান চালানোর সময় মার্কেটে তল্লাশির নামে প্রবাসীদের ব্যবসা-প্রতিষ্ঠান থেকে প্রায় ৮৫ হাজার রিঙ্গিত চুরির অভিযোগে তিন পুলিশ সদস্যকে আটক করা হয়। 

post
এনআরবি বিশ্ব

স্পেনে বিজয় দিবস উদযাপন

বাংলাদেশ আওয়ামী লীগ ও আওয়ামী যুবলীগ কাতালোনীয়া শাখার উদ্যোগে স্পেনে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।বার্সেলোনার একটি রেস্টুরেন্টে কাতালোনিয়া আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আ বু তালেব আল মামুন লাবুর সভাপতিত্বে এ দিবসটি উদযাপন করা হয়। কাতালোনিয়া আওয়ামী যুবলীগের সভাপতি ছালাহ উদ্দিনের পরিচালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কাতালোনিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আমির হোসেন আমু। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্পেন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা খাদিজা আক্তার মনিকা। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আরিফ খান রুবেল, মুহিবুল হাসান খান কয়েস, মহিউদ্দিন কিশোর, শাহ কুমেদ আলী, নাসির সর্দার, বাবুল আহমেদ সহ অনেকে। এসময়ে বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার সরকারকে পুনরায় ক্ষমতায় এনে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখার আহবান জানান তারা।

post
এনআরবি বিশ্ব

স্পেনে বাংলাদেশীদের উদ্যোগে মসজিদ নির্মান

স্পেনে বাংলাদেশীদের উদ্যোগে নির্মিত একটি জামে মসজিদের উদ্বোধন হয়েছে। কানারি দীপুঞ্জের টেনেরিফের লসক্রিসটিয়ানতে বাংলাদেশ কমিউনিটি অধ্যষিত এলাকায় এ মসজিদ নির্মান করা হয়।শুক্রবার জুম্মার নামাজের মধ্য দিয়ে বায়তুল আমান জামে মসজিদ আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। বাংলাদেশী কমিউনিটির আর্থিক সহযোগিতায় নয়নাভিরাম মসজিদটি তৈরি করা হয়। সুন্দর, জবাবদিহিমূলক সামাজিক ঐক্য গঠনের লক্ষ্যে ধর্মপ্রাণ মুসলমানেরা মসজিদের প্রথম দিন নামাজ আদায় করেন। বাংলাদেশী কমিউনিটি ও বিভিন্ন দেশের মুসল্লিদের ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বায়তুল আমান মসজিদের সভাপতি আব্দুল গোফরান,খলিল আহমেদ,আব্দুল মতিন, নিয়ামতউল্লা,দুলাল আহমেদ,রাব্বানি,শাহাজান,ফারুক আহমেদ,তারেক সিদ্দিকী সহ অনেকে। বায়তুল আমান মসজিদে মহিলাদের নামাজের সুব্যাবস্থা সহ বাচ্চাদের মক্তব চালু করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে স্হানীয় মেয়রের প্রতিনিধি সিটি কর্পোরেশনের ক্রীড়া কাউন্সিলর রুবেন গঞ্জালেজ পেরেজ মসজিদ পরিদর্শন করেন এবং মসজিদের সার্বিক সহযোগিতার ক্ষেত্রে আশ্বাস প্রদান করেন।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.