দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া লেগেছে ওশেনিয়ার দেশ অস্ট্রেলিয়াতেও।পোস্টাল ব্যালটে প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ থাকলেও প্রিয় প্রার্থীর পাশে থাকতে অনেকে আবার ছুটে যাচ্ছেন দেশে। এদিকে সুষ্ঠু নির্বাচনের আহবান জানিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতারা বলছেন,নির্বাচনকে ঘিরে বাংলাদেশের উপর অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা আরোপের শঙ্কা থাকলেও দেশটির সরকার সেখান থেকে সরে এসেছে।
জীবিকার তাগিদে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন প্রায় লাখো বাংলাদেশী। তবে প্রবাসে থেকেও দেশের প্রতিটি মুহূর্ত দেশের সাথে ওতোপ্রোতো ভাবে জড়িত থাকেন এ অভিবাসীরা।
দ্বাদশ জাতীয় নির্বাচনকে ঘিরে অন্যান্য দেশের মতো অস্ট্রেলিয়াতেও বেড়েছে প্রবাসীদের উৎসাহ-উদ্দীপনা। প্রিয় প্রার্থীকে ভোট দিতে অনেক প্রবাসী বাংলাদেশী ছুঁটছেন দেশের পথেও।এদিকে নির্বাচনকে ঘিরে বাংলাদেশের ওপর অস্ট্রেলিয়া সরকারের নিষেধাজ্ঞা দেওয়ার সম্ভাবনা নেই, বলছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা।
এর আগে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাঁধাদানকারীদের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে চিঠি দেন দেশটির ১৫ সংসদ সদস্য।
