post
এনআরবি বিশ্ব

লি‌বিয়ায় আটক ১৪৫ বাংলাদেশি দেশে ফিরেছেন

লি‌বিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ১৪৫ জন বাংলাদেশি দে‌শে ফি‌রে‌ছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-আইওএম এর সহযোগিতায় তারা বুধবার সকালে দেশটির বুরাক এয়ারের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।আইওএম এর একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। ত্রিপোলীর বাংলা‌দেশ মিশন জানায়, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদে দেশে প্রত্যাবাসন প্রচেষ্টার অংশ হিসাবে মঙ্গলবার দূতাবাসের পক্ষ থেকে বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ১৪৫ জন বাংলাদেশিকে আইওএম-এর সহযোগিতায় দেশে পাঠানো হয়েছে। এর আগে, দূতাবাসের প্রথম সচিব শ্রম মো. রাসেল মিয়ার নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রত্যাবাসন করা বাংলাদেশি নাগরিকদেরকে গানফুদা ডিটেনশন সেন্টার থেকে গ্রহণ করেন এবং বেনগাজীর বেনিনা বিমানবন্দরে তাদেরকে বিদায় জানায়।

post
এনআরবি বিশ্ব

নিউ ইয়র্কে শো টাইম মিউজিক আয়োজিত এনআরবি অ্যাওয়ার্ডের ১৩তম জমকালো আসর

জলি আহমেদ: সোমবার,৪ ডিসেম্বর ২০২৩  গত ৩ ডিসেম্বর ২০২৩,কুইন্স প্যালেস, উডসাইড, নিউইয়র্কে আয়োজিত হলো শো টাইম মিউজিক ১৩তম এনআরবি অ্যাওয়ার্ড ২০২৩। এক যুগ পেরিয়ে ১৩ বছরে পা ফেলেছে শোটাইম মিউজিক এর প্রতিভা বিকাশে সর্বাধিক জনপ্রিয়  এনআরবি এ্যাওয়ার্ড  অনুষ্ঠান। প্রবাসে চরম বাস্তবতার মাঝেও শিল্প সাহিত্যে, ব্যবসা-বাণিজ্যে মানুষের কল্যানে যারা কাজ করেন তাদের সম্মান জানাতে এই এ্যাওয়ার্ড প্রদান করা হয়ে থাকে। দেশের অন্যতম সেরা চলচ্চিত্র অভিনেত্রী, নায়িকা মৌসুমীর উপস্থিতি অনুষ্ঠানের সৌন্দর্য্য বাড়িয়ে তুলে বহুগুণ।অনুষ্ঠানের শুরুতে স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তৃতা করেন শোটাইম মিউজিকের সিইও আলমগীর খান আলম। তিনি বলেন, “১৩তম আসরেও আপনাদের সরব উপস্থিতি প্রমাণ করে আপনারা শো টাইম মিউজিকের এই এ্যাওয়ার্ড প্রদানকে যথার্থ মনে করেন। অর্থাৎ আমরা মানুষকে সম্মানীত করার যে প্রক্রিয়া অনুসরন করছি সেটি সঠিক পথেই এগুচ্ছে।”বাবু জামান আর সোনিয়ার প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, বাংলাদেশ চলচ্চিত্রের প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমী বলেন,”প্রবাসে থেকেও যে সকল বাবা মা তাদের সন্তানদের মাঝে দেশীয় সংস্কৃতি তথা বাংলা সংস্কৃতি ধরে রাখতে এত পরিশ্রম করছেন, তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা”।এখানে জন্ম নেওয়া শিল্পীদের পরিবেশনায় তিনি তাঁর মুগ্ধতা প্রকাশ করেন।এ সময় ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ এটর্নী মঈন চৌধুরী বলেন, “দিনে দিনে এনআরবি এ্যাওয়ার্ড একটি প্রেস্টিজিয়াস এ্যাওয়ার্ডে পরিণত হয়েছে”।নিউইয়র্কের সেরা শিল্পীদের নাচ আর গানের ফাঁকে ফাঁকে শিল্পী, সাহিত্যিক,সমাজকর্মীদের হাতে এ্যাওয়ার্ড তুলে দেন চিত্রনায়িকা মৌসুমীসহ অতিথিরা।বিভিন্ন ক্ষেএে অবদানের জন্য কাজের স্বীকৃতি স্বরুপ  যারা সম্মানিত হয়েছেন তারা হলেন যথাক্রমে -এ প্রজন্মের জনপ্রিয় শিল্পী আলবান, ঋত্বিকা ব্যানার্জি, জারিন মাইসা, সাগ্নিক মজুমদার, জনপ্রিয় কণ্ঠশিল্পী নীলিমা শশী, কৃষ্ণা তিথি, কামরুল ইসলাম , মিতু মাহমুদ,  মিউজিসিয়ান শরীফ, নৃত্যশিল্পী প্রিয়া ডায়েস, অ্যাটর্নি রুমা জান্নাতুল, বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী নূরুল আজিম, নাসির সবুজ,  রহমান মালিক , তারেক হাসান খান গ্লোবাল মাল্টি সার্ভিস, ফারহানা খান, মাশুদ রানা তপন,  এএসএম উদ্দিন, লেখক ও আবৃত্তিকার গোপন সাহা, গীতিকার ইশতিয়াক রুপু, উপস্থাপক বাবুজামান, সনিয়া, সাংবাদিক ইকবাল ফেরদৌস, অভিনেতা তরিকুল ইসলাম মিঠু, ডিরেক্টর ইমন, বিপ্লব, হোম কেয়ার সার্ভিস মোঃ জামিল, কাজী লিটন, মোঃ খালেক, ডক্টর শাহজাদী পারভীন  (মা ফাউন্ডেশন), কমিউনিটি এক্টিভিটি আহসান হাবীব, রাব্বি সাঈদ, হাসান জিলানী , মোঃ কাসেম , সিপিএ চিশতী, মোহাম্মদ সারোয়ার (ফ্রেশ ফুড), ব্রডকাস্ট জার্নালিস্ট রেজওয়ানা আলভিস এবং ব্রডকাস্ট জার্নালিস্ট (ভলেন্টায়ারি) জলি আহমেদ।প্রিয়দর্শনী মৌসুমির হাতে লাইফ টাইম এচিভম্যান্ট এ্যাওয়ার্ড তুলে দেন বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী নুরুল আজিম।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডা. সারওয়ারুল হাসান, বিশিষ্ট ব্যবসায়ী নূরুল আজিম, আব্দুল আলিম, মোঃ সোহাগ, হেলাল মিয়া, আব্দুর রশিদ বাবু, রেদওয়ান হক, ডিউক খান, রহমান মালিক, তানভীর কায়সার ,কণ্ঠশিল্পী চন্দন চৌধুরী, শামীম সিদ্দিকী, কমিউনিটি এক্টিভিস্ট আহসান হাবীব,  রাব্বি সাঈদ, মনিকা রায়, সাংবাদিক মে: সাঈদ,  মিজানুর রহমান মিজান, আকবর হায়দার কিরণ, রাশেদ আহমেদ,তোফাজ্জল লিটন,  সাকায়েত হোসেন সেলিম, ফটো সাংবাদিক নিয়ার সিদ্দিকী, তুষার পিক ,বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাবের সাবেক সভাপতি আহসান হাবিব, মোস্তাকিম- রাবু বিল্লাহ, মাকসুদুল এইচ চৌধুরী, শাকিল মিয়াসহ অনেকে। পুরো অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেছে এনআরবিসিটিভি। এর আগে প্রিয়া ডায়েসের নেতৃত্বে নৃত্য শিল্পীদের পরিবেশনা দর্শকদের মন ছুঁয়ে যায়।অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বিন্দু কনা, কৃষ্ণ তিথি , নীলিমা শশী, মনিকা দাস, মিতু মাহমু, আফতাব জনি, আলভিন, সাগ্নিক মজুমদার, রওশন আরা কাজল, ড. কামরুল হকসহ একঝাঁক তারকা শিল্পী। সব মিলিয়ে এক অসাধারণ সন্ধ্যা কাটাল নিউইয়র্কের বাংলাদেশ কমিউনিটি।

post
এনআরবি বিশ্ব

নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে ইউরোপে, বিজয় ফুল কর্মসূচির উদ্বোধন

মহান মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাসকে সমুন্নত রাখতে এবং তা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ইতালির রাজধানী রোমে বিজয়ফুল কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। অঙ্কুর পরিবারের আয়োজনে বিজয়ফুল কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, বৃহত্তর ঢাকা সমিতির আহ্বায়ক মোঃ সেলিম, নবনির্বাচিত সভাপতি আমিনুর রহমান সালাম, বাংলাদেশ ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, বাংলাদেশ ইমিগ্র্যান্টস এ্যাসোসিয়েশনের সভাপতি ড. মুক্তার হোসেন, বাংলা প্রেস ক্লাব ইতালির সাধারণ সম্পাদক লাবন্য চৌধুরী সহ অনেকে। বিজয়ফুল কর্মসূচিতে অঙ্কুরের প্রতিষ্ঠাতা মনিরুজ্জামান মনির জানান, এ আয়োজনের মাধ্যমে কমল হাতের ছোয়াঁয় পাঁচটি সবুজ পাপড়ি ও একটি লাল বৃত্তের বিজয়ফুল তৈরিতে শিশুরা জানতে পারে মুক্তিযুদ্ধ ও বিজয়ের কথা। মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করার অঙ্গীকারের মধ্য দিয়ে যুক্তরাজ্যে উদ্বোধন করা হয়েছে বিজয়ফুল কর্মসূচি।পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনারে এ কর্মসূচি উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা লোকমাস হোসেন, মুক্তিযোদ্ধা আবু মুসা হাসান, মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান, মুক্তিযোদ্ধা মেফতা ইসলাম, মুক্তিযোদ্ধা গউস সুলতান, মুক্তিযোদ্ধা আমান উদ্দিন, মুক্তিযোদ্ধা আবদুর রহমান, কবি শামীম আজাদ। কবি মিলটন রহমানের পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কবি মুজিবুল হক মনি, সেলিনা শেলী,শামীমা মিতা, অপু ইসলাম, ফিরোজ আহমদ বিপুল, কবি হিলাল সাইফসহ অনেকে। বিজয়ের গৌরবকে সমুন্নত রাখতে ১ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত বিজয়ফুল পরিধান করার আহবান জানিয়ে বক্তারা বলেন, বিশ্বে একাত্তরের ইতিহাস ছড়িয়ে দিতে বিজয়ফুলের এ প্রয়াস। আগামী ১০ ডিসেম্বর শ্যাডোইলস্থ টার্লিং কমিউনিটি সেন্টারে ‘বিজয় কনসার্ট‘ আয়োজন করা হবে।

post
এনআরবি বিশ্ব

ইতালিতে বাংলাদেশীসহ ৫৭৩ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী

ইতালির দক্ষিণের দ্বীপ লাম্পেদুসায় পৌঁছেছেন বাংলাদেশিসহ ৫৭৩ জন অভিবাসনপ্রত্যাশী। ২৭ নভেম্বর একটি মাছ ধরার নৌকা নিয়ে ইতালির উপকূলে পৌঁছায় তারা। এরপর তাদের উদ্ধার করে লাম্পেদুসায় নিয়ে যায় দেশটির উপকূলরক্ষীদের টহল নৌকা।ইতালির বার্তা সংস্থা আনসা জানিয়েছে, অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে আসা মাছ ধরার নৌকাটি লিবিয়ার উপকূল ছেড়ে এসেছে। নৌকায় থাকা অভিবাসনপ্রত্যাশীরা সিরিয়া, মিশর, বাংলাদেশ, পাকিস্তান এবং ইথিওপিয়ার নাগরিক। তবে কোন দেশের কতজন নাগরিক ছিলেন, সেই বিষয়ে কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। ইউরোপে অভিবাসনের আশায় তারা নিজ নিজ দেশ থেকে লিবিয়ায় জড়ো হয়েছিলেন বলে জানা গেছে। অভিবাসনপ্রত্যাশীদের সবাইকে লাম্পেদুসার হটস্পটে রাখা হয়েছে।

post
এনআরবি বিশ্ব

আবুধাবিতে স্পীডবোট দূর্ঘটনায় এক বাংলাদেশীর মৃত্যু; কমিউনিটিতে শোকের ছায়া

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে স্পীডবোট দূর্ঘটনায় মোকতার হোসেন নামের এক বাংলাদেশীর মৃত্যু হয়েছে। এসময় আরও দুইজন আহত হন। তাঁরা সবাই চট্টগ্রামের বাসিন্দা। আহতরা স্থানীয় একটি হাসপাতালে চিকিসাধীন রয়েছে।জানা যায়, বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি আবুধাবীর শিক্ষা বিষয়ক সম্পাদক জোবাইদুল করিম, মোহাম্মদ নবী ও মোকতার হোসেন সাগরে মাছ ধরে ফেরার পথে তাদের স্পীডবোট বিকল হয়ে পড়লে সন্ধ্যায় সাহায্যের জন্য অন্য একটি বোট আনা হয়। সাহায্যকারী বোটটি বিকল বোটকে টেনে কূলে আনার সময় রশি ছিড়ে পাশের একটি পিলারের সঙ্গে ধাক্কা খেয়ে বোটটি উল্টে যায়। এতে বোটে থাকা জোবাইদুল ও নবী পাড়ে উঠতে পারলেও মোকতার তলিয়ে যায়। পরে মোকতারের লাশ উদ্ধার করা হয়। নিহত মোকতার আবুধাবিতে ভিসা প্রোসেসিং অফিস কাজ করতেন। তিনি সস্ত্রীক সেখানে বসবাস করছিলেন।

post
এনআরবি বিশ্ব

মুনাফা বেশি হওয়ায়, চাকুরি ছেড়ে ব্যবসায় ঝুঁকছেন ইতালীর কাতানিয়া প্রবাসী বাংলাদেশিরা; রেস্তোরা ব্যবসায় বাড়ছে বিনিয়োগ

ইতালির কাতানিয়ায় চাকুরি ছেড়ে ব্যবসায় ঝুঁকছেন প্রবাসী বাংলাদেশিরা। কাজের স্বাধীনতা আর আয় তুলনামূলক বেশি হওয়ায় ব্যবসা শুরু করছেন বলে জানান প্রবাসীরা। বেশিরভাগ ব্যবসায়ী প্রতিষ্ঠা করছেন রেস্তোরা ও ইতালিয়ান ফাস্টফুড। ফলে কর্মসংস্থানের ব্যবস্থাও হচ্ছে অনেক বাংলাদেশির। পর্যটন শিল্পের উপর নির্ভর করে বিশ্বের যে কটি দেশ এগিয়েছে তার মধ্যে ইতালি অন্যতম। পর্যটন খাত থেকে প্রতি বছর ১৩ হাজার ৬শ' কোটি মার্কিন ডলারেরও বেশি আয় করে থাকে দেশটি। পর্যটনভিত্তিক এই দেশটির শহরের মধ্যে অন্যতম কাতানিয়া। কাতানিয়ার অলিতে গলিতে মেলে প্রবাসীদের দেখা। যাদের বেশিরভাগই কাজ করেন রেস্টুরেন্টে। দেশটিতে কাজের স্বাধীনতা ও আয় বেশি হওয়ায় প্রবাসীরা চাকুরি ছেড়ে গড়ে তুলছেন ব্যবসা প্রতিষ্ঠান। ব্যবসায়ীরা বলছেন, একদিকে যেমন বাংলাদেশিদের ব্যবসা প্রতিষ্ঠান বাড়ছে, অন্যদিকে কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে অনেক প্রবাসীর।দেশটিতে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলে ইতালির অর্থনৈতিক উন্নয়নে যেমন অবদান রাখছেন, তেমনি দেশের অর্থনীতিতেও সমান ভূমিকা রাখছেন প্রবাসী বাংলাদেশিরা।

post
এনআরবি বিশ্ব

জালনথিতে আবেদনে আইনী জটিলতার শংকা,গ্রীস প্রবাসীদের;সতর্ক থাকার আহবান রাষ্ট্রদূতের

গ্রিসে জাল নথি দিয়ে বৈধতার জন্য আবেদনকারী বেশ কয়েকজন বাংলাদেশি আইনি জটিলতায় পড়তে পারেন বলে জানিয়েছেন গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ। তিনি বলেন,বৈধতার প্রক্রিয়ায় কোন বাংলাদেশি কোনো ধরনের জাল নথি যুক্ত করলে তারা আর বৈধ হতে পারবেন না। এ পরিস্থিতিতে সকল প্রবাসীকে সতর্ক থাকার আহবান জানান রাষ্ট্রদূত। গ্রিসে বর্তমানে অনিয়মিত অভিবাসীরা দুটি প্রক্রিয়ায় বৈধতার জন্য আবেদন করেন। প্রথমটি হচ্ছে ২০১৪ সালের আইনে সাত বছর গ্রিসে বসবাসের প্রমাণপত্র দিয়ে আবেদন। দ্বিতীয়টি হচ্ছে বাংলাদেশ ও গ্রিসের সমঝোতা চুক্তি অনুযায়ী, ২০২২ সালের ৯ ফেব্রুয়ারির আগে গ্রিসে বসবাস করছেন এমন প্রমাণ দেখাতে পারলেই বৈধতার জন্য আবেদন করা যায়। এছাড়াও প্রয়োজন হয় বিভিন্ন ডকুমেন্টসের। এ প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে জাল নথি দিয়ে আবেদন করার অভিযোগ আসে। নির্ভরযোগ্য একটি সূত্রে জানা গেছে, গ্রিস কর্তৃপক্ষের কাছে বর্তমানে বিভিন্ন দেশের চার হাজার ভুয়া নথি সংযুক্ত আবেদন রয়েছে। এ অবস্থায় ভুয়া নথি দিয়ে আবেদনকারীদের ধরতে গ্রিস সরকার কঠিন সিদ্ধান্ত নিয়েছে।গ্রিক সরকারের নতুন আইন অনুযায়ী জাল নথী প্রদানকারী অভিবাসী পাঁচ বছরের জন্য গ্রিসে বসবাসে নিষেধাজ্ঞায় পড়তে পারেন। প্রয়োজনে জোরপূর্বক নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থাও গ্রহন করতে পারে। এসব জাল নথি তৈরীর মূল হোতা হিসেবে দুই বাংলাদেশিসহ ৪ জনের বিরুদ্ধে তদন্ত করছে কর্তৃপক্ষ। এ নিয়ে গ্রিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাসও সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে। এ বিষয়ে আলাপকালে গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ বলেন, বৈধতার যে প্রক্রিয়া চলছে, এতে কোনো প্রবাসী বাংলাদেশি যেন কোনো ধরনের জাল নথি যুক্ত না করেন। জাল কাগজপত্র দাখিল করলে, হিতে বিপরিত হতে পারে।এমন পরিস্থিতিতে সকল প্রবাসী বাংলাদেশিকে এ ব্যাপারে সতর্ক থাকার আহবান জানান রাষ্ট্রদূত। স্থানীয় দূতাবাস গ্রিক সরকারের সাথে দফায় দফায় বৈঠক শেষে জানায়,সঠিক ব্যক্তি যেন ভোগান্তিতে না পড়েন এবং সুবিধা বঞ্চিত না হন সে ব্যাপারে সংশোধনী বিজ্ঞপ্তি দেয়া হয়েছে।

post
এনআরবি বিশ্ব

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত

৫২তম সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে ওয়াশিংটন ডিসিস্থ বাংলাদেশ দূতাবাসে গতকাল মঙ্গলবার (২১ নভেম্বর) এক সংবর্ধনার আয়োজন করা হয়। সন্ধ্যায় দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মার্কিন সেনাবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল প্যাট্রিক ম্যাটলক। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান ও বাংলাদেশ দূতাবাসের ডিফেন্স অ্যাটাচে ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শাহেদুল ইসলামও অনুষ্ঠানে বক্তব্য রাখেন। ইউএস মেরিন কোরের ডেপুটি কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল গেরি গ্ল্যাভি, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মিজ আফরিন আক্তার এবং মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক আঞ্চলিক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সিমাস হুইটসেলও অভ্যর্থনা অনুষ্ঠানে যোগ দেন। বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক ড. আহমাদ কায়কাউসও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। লেফটেন্যান্ট জেনারেল প্যাট্রিক ম্যাটলক তার বক্তৃতায় জাতীয় স্বাধীনতা রক্ষা এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবদানের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন বাংলাদেশ সশস্ত্র বাহিনী নিরাপত্তা ও জাতীয় স্বাধীনতা রক্ষায় এবং প্রাকৃতিক দুর্যোগের সময়ে জনগণের মধ্যে ত্রাণ সহায়তা ও নিঃস্বদের আশ্রয় প্রদান এবং বিশ্বব্যাপী শান্তি ও স্থিতিশীলতা আনয়নে সম্মুখ ভূমিকা পালন করছে। জাতিসংঘ শান্তিরক্ষা অভিযানে বাংলাদেশকে বিশ্বের বৃহত্তম সৈন্য প্রেরণকারী দেশ হিসেবে উল্লেখ করে প্যাট্রিক ম্যাটলক বলেন, বাংলাদেশি সেনাদের এই অবদানে বিশ্ব আজ কৃতজ্ঞ। তিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর মধ্যে বর্তমান অংশীদারিত্বের কথা উল্লেখ করেন এবং আশা প্রকাশ করেন আগামী বছরগুলোতে শান্তি ও সমৃদ্ধির জন্য এই অংশীদারিত্ব আরো মজবুত হবে। রাষ্ট্রদূত ইমরান বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন, যার অবিসংবাদিত নেতৃত্বে বাঙালি জাতি তার দীর্ঘদিনের কাঙ্খিত স্বাধীনতা অর্জন করে। মুক্তিযুদ্ধে মহান আত্মত্যাগের জন্য তিনি সশস্ত্র বাহিনীর বীর সদস্যসহ ত্রিশ লাখ শহিদের প্রতিও গভীর শ্রদ্ধা জানান। তিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর মধ্যে বহুমুখী সহযোগিতার কথা উল্লেখ করে বলেন দুই দেশ বিভিন্ন প্রতিরক্ষা ও নিরাপত্তা ইস্যুতে অভিন্ন মতামত বিনিময় করছে। রাষ্ট্রদূত ইমরান বলেন বন্ধু রাষ্ট্র হিসেবে যুক্তরাষ্ট্র অতীতে বাংলাদেশের উন্নয়নের অভিযাত্রায় সব ধরনের সহায়তা প্রদান করেছে এবং বাংলাদেশ এ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য আরো ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য আগ্রহী । ডিফেন্স অ্যাটাচে ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শাহেদুল ইসলাম সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানান এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো উন্নয়নে অব্যাহত সমর্থন ও সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান। অনুষ্ঠান পরিচালনা করেন মিনিস্টার (পলিটিক্যাল) মোঃ রাশেদুজ্জামান। এর আগে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বিভিন্ন কার্যক্রমের ওপর একটি সংক্ষিপ্ত তথ্যচিত্র প্রদর্শন করা হয়। বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক ও ডিফেন্স অ্যাটাচে এবং পেন্টাগন, স্টেট ডিপার্টমেন্ট ও অন্যান্য মার্কিন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রবাসী বাংলাদেশি এবং দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সংবর্ধনায় আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে প্রধান অতিথি কর্তৃক কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

post
এনআরবি বিশ্ব

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে সশস্ত্র বাহিনী দিবস ২০২৩ পালিত

আজ ৫৩তম সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে এক অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে জাতিসংঘের পিস অপারেশন বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যঁ পিয়েরে ল্যাক্রুয়া, অপারেশনাল সাপোর্ট বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারে, নিরাপত্তা বিভাগের এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল উনাইসি ভুনিওয়াকা, জাতিসংঘের মিলিটারি এডভাইজর জেনারেল বিরামে ডিওপসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ (স্থায়ী প্রতিনিধি) ও সামরিক উপদেষ্টাগণ (মিলিটারি এডভাইজর) অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে উপস্থিত অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য প্রদান করেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত।বক্তব্যের শুরুতে রাষ্ট্রদূত মুহিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি মহান মুক্তিযুদ্ধের ত্রিশ লক্ষ শহীদ এবং দুই লক্ষেরও বেশি নির্যাতিত নারীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, তাঁদের সংগ্রাম ও আত্মত্যাগের কারণেই আমরা পেয়েছি স্বাধীন, সার্বভৌম বাংলাদেশ। এসময় তিনি ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার মাধ্যমে শুরু হওয়া মহান মুক্তিযুদ্ধে নবগঠিত সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকা, দেশের অভ্যন্তরে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও নানাবিধ উন্নয়ন কার্যক্রমে সশস্ত্র বাহিনীর অবদান তুলে ধরেন। তিনি আরো বলেন, আমাদের শান্তিরক্ষী বাহিনীর গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় অসামান্য অবদান রেখে চলেছে। বিশ্বের বিভিন্ন যুদ্ধবিধস্ত দেশের পুনর্গঠনে প্রশংসনীয় অবদান রাখছে। এসকল কার্যক্রমের মাধ্যমে তাঁরা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে।আগত অতিথিদের দৃষ্টি আকর্ষণ করে স্থায়ী প্রতিনিধি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বর্তমান সরকার আমাদের সশস্ত্র বাহিনীর অধিকতর আধুনিকায়নে বিভিন্নমূখী উদ্যোগ হাতে নিয়েছে। এই উদ্যোগসমূহের বাস্তবায়ন সশস্ত্র বাহিনীকে আরো দক্ষ ও শক্তিশালী করে তুলবে। সর্বোপরি, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি সুখী-সমৃদ্ধ উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে আমাদের সশস্ত্র বাহিনী আরো কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।”অনুষ্ঠানে দেশে ও বিদেশে সশস্ত্র বাহিনীর বিভিন্ন কার্যক্রম তুলে ধরে আগত অতিথিদের উদ্দেশ্যে একটি তথ্যবহুল ব্রিফিং প্রদান করেন মিশনের ডিফেন্স এ্যাডভাইজার বিগ্রেডিয়ার জেনারেল সাদেকুজ্জামান। বক্তব্য পর্ব শেষে স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আগত অতিথিদের নিয়ে কেক কাটেন এবং সকলকে নৈশভোজে আমন্ত্রণ জানান। এসময় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে একটি প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়।অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবর্গ শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসবে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ যে অবদান রেখে যাচ্ছে তার ভূয়সী প্রশংসা করেন। এসময় তাঁরা সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন আয়োজিত এ অনুষ্ঠানে আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানান।

post
এনআরবি বিশ্ব

বাংলাদেশের রাবার খাতের উন্নয়নে কাজ করবে মালয়েশিয়া

বাংলাদেশে রাবার সেক্টরের উন্নয়নে কাজ করার আগ্রহ জানিয়েছে মালয়েশিয়া। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো.শামীম আহসানের সাথে মালয়েশিয়ার প্ল্যান্টেশন অ্যান্ড কমোডিটিজ মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল হাজি মাদ জাইদি মোহাম্মদ কারলির বৈঠকে এ কথা জানান তারা।এসময় মালয়েশিয়ান রাবার বোর্ড ও বাংলাদেশ রাবার বোর্ডের মধ্যে প্রযুক্তি বিনিময়,প্রশিক্ষণসহ নানা বিষয়ে আলোচনা করা হয়।বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ককে জোরদার করার বিষয়টি স্থান পায়। বাংলাদেশে পামওয়েল রপ্তানিকারক দেশ হিসেবে মালয়েশিয়া দীর্ঘদিন শীর্ষ অবস্থানে থাকলেও বর্তমানে দ্বিতীয় বৃহত্তম।দেশটিকে পামওয়েল রিফাইনারি স্থাপনে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানানো হলে বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে নিয়েছেন বলেও জানান রাষ্ট্রদূত শামীম আহসান।বৈঠকে হাইকমিশনের প্রথম সচিব প্রণব কুমার ঘোষ এবং দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.