post
এনআরবি বিশ্ব

ওমানে বাংলাদেশি রেস্টুরেন্ট উদ্বোধন

ওমানের রাজধানী মাস্কাট মাবেলা সানাইয়ায় ইউছুপ হারুন পার্টনার এলএলসি এর রেস্টুরেন্ট ও কেসিং সামগ্রীর দোকান উদ্বোধন করা হয়েছে। ফিতা কেটে দোকানের শুভ উদ্বোধন করেন, হাটহাজারী সমিতি ওমানের সভাপতি আব্দুল হান্নান তালুকদার এবং চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি ইয়াছিন চৌধুরী-সিআইপি। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হানিফ। এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি সহাবুদ্দিন-সিআইপি এবং দোকানের সত্বাধিকারী ইউছুপ হারুন ও মুসা আলম মুসা সহ অনেকে। প্রতিষ্ঠানটির সত্বাধিকারীরা জানান, নিজস্ব কারখানায় তৈরি হোটেল রেস্টুরেন্ট ও কেসিং সামগ্রীর পসড়া রাখার পাশাপাশি গুনগত মানের দিকটিও গুরুত্ব দেয়া হবে।

post
এনআরবি বিশ্ব

আমিরাতে দ্বিতীয় বারের মতো রেমিট্যান্স অ্যাওয়ার্ড

প্রবাসীদের সম্মানিত করতে বাংলাদেশ কনস্যুলেট দুবাই ও উত্তর আমিরাতের পক্ষ থেকে দ্বিতীয় বারের মতো ‘রেমিট্যান্স অ্যাওয়ার্ড’ দেয়ার ঘোষণা দেন কনসাল জেনারেল বি এম জামাল হোসেন। দুবাই ও উত্তর আমিরাতের বাংলাদেশি অধিবাসীদের রেমিট্যান্স অ্যাওয়ার্ড-২০২৩ এর জন্য ১৫ মার্চ আবেদন দাখিলের শেষ তারিখ থাকলেও তা বর্ধিত করে ৩১ মার্চ করে বিজ্ঞপ্তি দিয়েছে কনস্যুলেট অফিস। বুধবার কনস্যুলেট অফিসের ফেসবুক পেজে প্রথম সচিব শাহনাজ পারভিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি এ তথ্য জানায় তারা। এবছর সর্বমোট পাঁচটি ক্যাটাগরিতে মোট ৪৫ জনকে পুরস্কার প্রদান করবে কনস্যুলেট। এদের মধ্য সাধারণ কর্মী-১ এর জন্য ১০ জন, সাধারণ কর্মী-২ এর জন্য ১০ জন, ব্যবসায়ী পুরুষ ১০ জন, নারী ব্যবসায়ী ৫ জন এবং বিভিন্ন পেশাজীবী প্রবাসীদের মধ্যে পাবেন ১০ জন।

post
এনআরবি বিশ্ব

বাংলাদেশ বিজিনেস কাউন্সিল কুয়েতের অভিষেক

বাংলাদেশ বিজিনেস কাউন্সিল কুয়েতের অভিষেক অনুষ্ঠিত হয়েছে।অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি লুতফুর রহমান মুখাই আলী। সাধারণ সম্পাদক মো: এমাদুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান। নবগঠিত প্রবাসী ব্যবসায়ীদের এই সংগঠনকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রদূত প্রবাসীদের দেশীয় পণ্য বিদেশের বাজারে নিয়ে আসতে পরামর্শ দেন। অভিষেক অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী নেতৃবৃন্দরা ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক প্রবাসীরা উপস্থিত ছিলেন।

post
এনআরবি লাইফ

আবুধাবিতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত

আবুধাবির বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।দূতাবাস মিলনায়তনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনষ্ঠান শুরু হয়। আলোচনা পর্বে সভাপতিত্ব করেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর। শ্রম সচিব লুৎফুন নাহার নাজিম এর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব ইফতেখার হোসেন বাবুল, জনতা ব্যাংক আমিরাতের সিইও কামরুজ্জামান, প্রকৌশলী রফিকুল আলম, আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের সিনিয়র সহ সভাপতি ইমরাদ হোসেন ইমু, আবুধাবি আওয়ামী যুবলীগের সভাপতি জাকির হোসেন জসীম, প্রিয়াঙ্কা খন্দকার, প্রজন্ম বঙ্গবন্ধু আবুধাবির সভাপতি এস এম রফিকুল ইসলাম ও বাংলাদেশ স্কুল এন্ড কলেজের অধ্যাপক আবু তাহেরসহ অনেকে।

post
অভিবাসন

আমিরাতে জনশক্তি রপ্তানী বাড়বে

সংযুক্ত আরব আমিরাতে জনশক্তি রপ্তানী বাড়বে বাংলাদেশের। এমনটা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।মঙ্গলবার ঢাকায় নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি আল হামুদির সঙ্গে মন্ত্রণালয়ে বৈঠক শেষে একথা জানান পররাষ্ট্রমন্ত্রী । তিনি বলেন, দুবাই ছাড়া সংযুক্ত আরব আমিরাতের অন্য শহরগুলোতে এমপ্লয়মেন্ট ভিসা চালুর ব্যাপারে আলোচনা করা হয়েছে। সহজে ও স্বল্প খরচে কি ভাবে শ্রমশক্তি রপ্তানি করা যায়, সেই বিষয়েও কথা হয়েছে বলে জানিয়েছেন ড. হাছান মাহমুদ।

post
আন্তর্জাতিক

ধর্মীয় সম্প্রতি: দুবাইয়ে পাশাপাশি মসজিদ-গির্জা

সংযুক্ত আরব আমিরাতে একশ মিটারেরও কম দূরত্বের মধ্যে দু’টি ধর্মীয় উপাসনালয় দীর্ঘদিন ধরে সম্প্রতির উদাহরণ তৈরি করে রেখেছে। দেশটির বাণিজ্যিক রাজধানী দুবাইয়ের অউদ মেথা এলাকায় পাশাপাশি রয়েছে মুসলমান ধর্মালম্বীদের প্রার্থনা কেন্দ্র মসজিদ ও খ্রিস্ট ধর্মাবলম্বীদের উপাসনালয় চার্চ বা গির্জা। প্রায় ৩৫ বছর আগে দুবাইয়ে ‘সেন্ট মেরি’স ক্যাথলিক চার্চ নামের এই উপাসনালয় যাত্রা শুরু করে। যদিও এর আগে ১৯৬৭ সালের দিকে স্বল্প পরিসরে এখানে তৈরি গির্জায় উপাসনা চলতো। এই গির্জা নির্মাণের জন্য জায়গা বরাদ্দ দেন দুবাইয়ের তৎকালীন শাসক শেখ রশিদ বিন সাইদ আল মাকতুম। বর্তমানে এই ক্যাথলিক চার্চ সাড়ে তিন লাখের বেশি প্যারিশিয়ান নিয়ে মধ্যপ্রাচ্যে বৃহত্তর অবস্থান ধরে রেখেছে। গির্জাটির মাত্র ৮৬ মিটারের মধ্যেই রয়েছে ‘আল জামিয়া’ নামে অউদ মেথা মসজিদ। এটি স্থানীয়দের কাছে পাকিস্তানি মসজিদ নামেও পরিচিত। দুবাইয়ের পাকিস্তান অ্যাডুকেশন একাডেমিতে নির্মিত এই মসজিদটি ২০০৫ সালে উদ্বোধন করা হয়। এটি উদ্বোধন করেন পাকিস্তানের আউকাফ ও ধর্মবিষয়ক মন্ত্রী মুহাম্মদ লাজাজ উল হক। এরপর থেকে পাশাপাশি দুটো উপাসনালয়ে নিয়মিত চলছে ধর্মীয় প্রার্থনা।স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এখানে মুসলমান ও খ্রিস্ট ধর্মাবলম্বীরা নিজ নিজ উপাসনায় ব্যস্ত থাকেন। অউথ মেথার মূল সড়ক, বাসস্টেশন ও মাত্র তিন’শ মিটার মধ্যে মেট্রো স্টেশন থাকায় দূরদুরান্ত থেকেও এখানে প্রার্থনা করতে প্রতিদিন ভিড় করেন হাজারো মানুষ। ধর্মীয় বিশেষ দিবস, আচারণ-অনুষ্ঠানগুলোতে অতিরিক্ত ভিড় হলেও কোনো অপ্রতিকর ঘটনা ঘটে না। বরং নিজ নিজ প্রার্থনা শেষে উপাসনালয় ত্যাগ করেন সবাই। সরেজমিনে দেখা গেছে, শনিবার সন্ধ্যায় এই জামিয়া মসজিদে শতাধিক মুসল্লির জন্য ইফতারের আয়োজন চলছে। একই সময় ক্যাথলিক চার্চে চলছে উপাসনা, মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা। রাতে এশা ও তারাবির নামাজের সময়ও ছিল একই চিত্র। দুটো উপাসনালয়ে বাইরে একটি সরু রাস্তা রয়েছে। প্রার্থনা চলাকালীন সময় যেখানে গাড়ি পাকিং ছিল পরিপূর্ণ। মানুষের ভিড়ও ছিল প্রচুর। কেউ প্রার্থনার জন্য ভেতরে প্রবেশ করছেন, কেউবা উপাসনা শেষে বের হয়ে আসছেন। গির্জায় সপ্তাহব্যাপী ইংরেজি, আরবি, ফ্রেঞ্চ, কোঙ্কানি, মালায়ালম, সিংহলি, সোয়াহিলি, তামিল, তাগালগ ও উর্দু ভাষায় প্রার্থনা করা হয়। মসজিদে প্রার্থনায়ও রয়েছে আরবি ও উর্দু ভাষার ব্যবহার। এই দুই প্রার্থনাকেন্দ্র ঘিরে গড়ে তোলা হয়েছে দুটো শিক্ষাপ্রতিষ্ঠান। একটি ইংলিশ ল্যাংগুয়েজ (প্রাইভেট) স্কুল ও অন্যটি ‘সেন্ট মেরি’স ক্যাথলিক হাই স্কুল। মুখোমুখি দুটো শিক্ষাপ্রতিষ্ঠানেও কার্যক্রম চলছে নিয়মিত। এছাড়াও কয়েকশ মিটারের মধ্যে সড়কের দুই পাশে রয়েছে কয়েকটি দেশের সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতাল। বিশেষ করে উপাসনালয়ের পাশেই রয়েছে শেখ রশিদ হাসপাতাল, দুবাই মিডিয়ার কার্যালয়, হলি ট্রিনিটি চার্চ, ইরানিয়ান ক্লাব, সুদানি ক্লাব, জর্দান সোশ্যাল ক্লাব, ইন্ডিয়ান ক্লাব ও আল রশিদ আল সালেহ স্কুলসহ বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান। এ যেন নানা দেশ ও ধর্মের সম্প্রতির বন্ধনে আবদ্ধ একটি পরিকল্পিত নগর।

post
এনআরবি লাইফ

কাতারে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিনদিন ব্যাপী ঈদ বাজার ২০২৪

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে কাতারে স্থানীয় বাংলাদেশি নারী উদ্যোক্তাদের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিনদিন ব্যাপী ঈদ বাজার ২০২৪।রোববার সংবাদ সম্মেলন করেছে ঈদ বাজার আয়োজক বাংলাদেশী নারী সংগঠন "অনন্যা"। এসময় সংগঠনের প্রেস এন্ড মিডিয়া সেক্রেটারি ইফফাত ফাতিমা ও নারী উদ্যোক্তা মেহেরুন্নিসা জানান, প্রতি বছরের মত এবারও পবিত্র ঈদ উপলক্ষ্যে তিনদিন ব্যাপী এ ঈদ বাজার অনুষ্ঠিত হবে। আগামী ২৮, ২৯ এবং ৩০ মার্চ আল-হালি স্টেডিয়াম এর রিজেন্সী হলে এ আয়োজন করা হবে। প্রতিদিন সকাল ১১ টা থেকে রাত ১১ টা পর্যন্ত চলবে এ বাজার। কাতারে বিভিন্ন কমিউনিটির ১২০ জন বিক্রেতা তাদের বিভিন্ন পণ্য প্রদর্শন করবেন। বিশাল এই ঈদ বাজার আয়োজনে অনন্যাকে সহযোগিতা করছে বাংলাদেশ দূতাবাস এবং রিচমন্ড কনস্যালটেন্সী এন্ড সার্ভিসেস।

post
এনআরবি সাফল্য

ওমানের রুইতে স্টাইলিশ নামে রেডিমেড গার্মেন্টস ও পারফিউম এর উদ্বোধন

ওমানে বাংলাদেশী পন্য বাজারজাতে সফলতার সাথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশি ব্যবসায়ীরা। সম্প্রতি ওমান রুইতে স্টাইলিশ নামে রেডিমেড গার্মেন্টস ও পারফিউম এর উদ্বোধন করা হয়েছে।রাজধানী মাস্কাটের রুই এলাকায় লুলু মার্কেটের প্রথম তলায় এর উদ্বোধন করা হয়। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক সিআইপি, চট্টগ্রাম সমিতি সভাপতি ও এনআরবি এসএসএন সাধারণ সম্পাদক সিআইপি ইয়াসিন চৌধুরীরসহ অনেকে।

post
এনআরবি বিশ্ব

অবৈধ অভিবাসীদের বড় সুখবর দিলো কুয়েত সরকার

কুয়েতে অবস্থানরত বিভিন্ন দেশের অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে দেশটির সরকার।বৃহস্পতিবার (১৪ মার্চ) কুয়েতের উপ-প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল-সাবাহর বরাত দিয়ে এ খবর দিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আরব টাইমস। প্রতিবেদনে বলা হয়, আগামী ১৭ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমার ঘোষণা দিয়েছে কুয়েত সরকার। সাধারণ ক্ষমার নির্দিষ্ট সময়ের মধ্যে অবৈধ অভিবাসীরা কুয়েত ছাড়লে ফের নতুন ভিসা নিয়ে নিয়মতান্ত্রিকভাবে তাদের কুয়েতে প্রবেশের সুযোগ দেওয়া হতে পারে। সবশেষ ২০২০ সালের এপ্রিল মাসে অবৈধ অভিবাসীদের কুয়েত ছাড়ার সুযোগ দিয়েছিল দেশটির সরকার। এবার নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ অভিবাসীরা কুয়েত না ছাড়লে, তাদের কালো তালিকা করা হবে। আর এরপর ধরা পরলে তাদের কুয়েত থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে। এদিকে কুয়েত প্রবাসীরা এখন থেকে তারা পরিবারের সদস্যদের দেশটিতে ভ্রমণ করানোর সুযোগ পাবেন। মাত্র ৪০০ দিনার বেতন থাকলেই যে কোনো পেশার বৈধ আকামাধারী প্রবাসী পরিবারের সদস্যদের নিতে পারবেন কুয়েতে। কুয়েত সরকারের নির্দেশনা অনুসারে, এখন থেকে কুয়েত প্রবাসী বাংলাদেশিরা তাদের মা, বাবা, স্ত্রী ও সন্তানদের কুয়েত ভ্রমণ করাতে পারবেন। পারিবারিক ভ্রমণ ভিসার ক্ষেত্রে যেকোনো পেশার বৈধ প্রবাসীর বেতন ৪০০ দিনার হলেই আবেদন করতে পারবেন। তবে পারিবারিক এবং বাণিজ্যিক ভিসার ক্ষেত্রে ৮০০ দিনার বেতনসহ বেশ কিছু শর্ত মানতে হবে ভিসা প্রত্যাশীদের। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আশিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। কুয়েতের পর্যটন খাত এবং অর্থনীতিকে আরও চাঙা করার জন্য নতুন নতুন পদক্ষেপ নিচ্ছে দেশটির সরকার। এরই অংশ হিসেবে ভিজিট ভিসা চালু করার বিষয়টিকে যুগোপযোগী সিদ্ধান্ত বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

post
এনআরবি প্রজন্ম

ওমানে শীতকালীন পিঠা উৎসব

ওমানের রাজধানী মাস্কাটে বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম সমিতি ওমানের মিলনমেলা, শীতকালীন পিঠা উৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।২০১৫ সালে প্রতিষ্ঠিত হওয়া চট্টগ্রাম সমিতি ওমান প্রতিবারের মতো এবারও আয়োজন করেছে বার্ষিক মিলনমেলা ও পিঠা উৎসবের। পিঠা উৎসব ঘিরে প্রবাসীরা মেতে উঠেন অনন্দ উল্লাসে। চট্টগ্রাম সমিতি ওমানের সিনিয়র জয়েন্টে সেক্রেটারি জামাল চৌধুরী সঞ্চলনায়, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি ইয়াছিন চৌধুরী সিআইপি। আয়োজক কমিটির আহবায়ক ছিলেন সহ-সভাপতি সৈয়দ জাহাঙ্গীর আলম। ফিতা কেটে পিঠা উৎসবের উদ্বোধন করেন ওমান বাংলাদেশ সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক সিআইপি। এসময় অনুষ্ঠানে অংশ নেন ওমানের বৃহৎ আরেক সংগঠন ওমান বাংলাদেশ সোশ্যাল ক্লাবের নেতৃবৃন্দ। ক্লাবের নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন চট্টগ্রাম সমিতি ওমানের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সমিতি ওমান, বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান, বাংলাদেশ স্কুল মাস্কাট, বাংলাদেশ বিমান, ওমান আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। পরে অনুষ্ঠানে ফ্রি চিকিৎসা সেবার আয়োজন করেন নিউ পাঞ্জা পলিক্লিনিক।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.