post
বিনোদন

ইরানের জাতীয় পুরস্কার জিতেছে জয়া আহসানের ‘ফেরেশতে’

প্রতি বছর ফজর চলচ্চিত্র উৎসব শেষে ইরান সরকার জাতীয় পুরস্কার প্রদান করে থাকে সেসব ছবিকে, যেগুলোর মাধ্যমে মানবাধিকার, শিক্ষা, পরিবেশ, দাতব্য কাজ ইত্যাদি বিভাগে দেশটির ‘জাতীয় ইচ্ছার প্রতিফলন’ ঘটে। এবার সেই বিভাগে ইরান সরকারের মন জয় করেছে জয়া আহসানের প্রথম ইরানি চলচ্চিত্র ‘ফেরেশতে’। জয়া আহসান জানান, এই পুরস্কারটি ‘খয়র-ই-মান্দেগার’ নামক একটি প্রতিষ্ঠানের মাধ্যমে প্রদান করা হয়, যা ইরানের সমস্ত দাতব্য প্রতিষ্ঠান, দাতা, এনজিও-এর প্রতিনিধিত্ব করে এবং প্রতিষ্ঠানটি ইরানে ইউনিসেফের মতো সক্রিয়। ‘ফেরেশতে’ চলচ্চিত্রের প্রধান দুই অভিনেতা জয়া আহসান এবং সুমন ফারুককেও করা হয় পুরস্কৃত। দুজনকেই ‘খয়র-ই-মান্দেগার’ স্মারক প্রদান করে সম্মানিত করা হয়।জয়াকে দেওয়া স্মারকপত্রে বলা হয়, ‘‘শিল্পের মাধ্যমে দানশীলতা দেখানো জীবনের সবচেয়ে সুন্দর চিত্র। যা কখনও কখনও মানুষকে তার নিজের প্রকৃতির মহাসাগরের গভীরে টেনে নিয়ে যায়। যাতে তার অস্তিত্বের মুক্তা আহরণ করতে পারে। ‘ফেরেশতে’ চলচ্চিত্রটি ভালোবাসা এবং শিল্পের এক অসাধারণ মিশ্রণ, যেখানে আপনি প্রতিটি মুহূর্তে দয়ার উজ্জ্বল আভা দেখতে পাবেন। খয়র-ই-মান্দেগার দাতব্য সংস্কৃতি কেন্দ্র এই চিরন্তন কাজে ভূমিকা রাখার জন্য ৪২তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘জাতীয় ইচ্ছার প্রতিফলন’ বিভাগে আপনাকে পুরস্কার প্রদান করা হচ্ছে।’’ উল্লেখ্য যে, ইরানি বিখ্যাত চলচ্চিত্র নির্মাতাদের চলচ্চিত্রগুলির পাশাপাশি ‘ফেরেশতে’ চলচ্চিত্রটি ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রধান বিভাগের উদ্বোধনী চলচ্চিত্র হিসাবে আগত দর্শক, সংবাদপত্র এবং সমালোচকদের দ্বারা সমাদৃত হয়েছিল।ইরানে ‘ফেরেশতে’ চলচ্চিত্রটি ‘দুরুগহায়ে যিবা’ নামে পরিচিত। এ চলচ্চিত্রে জয়া আহসান ও সুমন ফারুক ছাড়াও বাংলাদেশের আরও বেশ কজন শিল্পী অভিনয় করেছেন। যেমন রিকিতা নন্দিনী শিমু, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, শাহীন মৃধা, শিশুশিল্পী সাথী প্রমুখ।ইরানি পরিচালক মুর্তজা আতশ জমজমের সঙ্গে সিনেমাটি লিখেছেন বাংলাদেশের মুমিত আল-রশিদ। ফারসি ও বাংলা অনুবাদ করেছেন মুমিত আল-রশিদ ও ফয়সাল ইফরান। ইরান-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত ‘ফেরেশতে’ সিনেমাতে সহ-প্রযোজক হিসেবে আছে ইমেজ সিনেমা, সি তে সিনেমা এবং ম্যাক্সিমাম এন্টারপ্রাইজ বাংলাদেশ।উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি শুরু হয়েছিল ৪২তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। রবিবার (১১ ফেব্রুয়ারি) সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এটি শেষ হয়েছে। এতে তাসনিয়া ফারিণ অভিনীত ‘ফাতিমা’ ছবিটি অংশ নেই। যার জন্য তাকে ‘ইস্টার্ন ভিস্তা’ বিভাগে ক্রিস্টাল সিমোর্গ পুরস্কার দেওয়া হয়েছে। ছবিটি নির্মাণ করেছেন বাংলাদেশের ধ্রুব হাসান। ইরানের এই উৎসবে পুরস্কারের তালিকায় এবার বাংলাদেশের আরও একটি যোগসূত্র রয়েছে। তা হলো বাংলাদেশ ও গ্রিসের যৌথ প্রযোজনায় নির্মিত ‘মাইটি আফরিন: ইন দ্য টাইম অব ফ্লাডস’ ছবির জন্য সিনেমা স্যালভেশন বিভাগে ক্রিসটাল সিমোর্গ পুরস্কার পেয়েছেন এর নির্মাতা অ্যাঞ্জেলো রালিস।

post
এনআরবি বিশ্ব

কাতারে ১০ হাজার প্রবাসীকে মেজবান খাওয়ালেন মুহান্নাদি গ্রুপ

কাতারে মরুর বুকে প্রায় ১০ হাজার প্রবাসীকে চট্টগ্রামের মেজবান খাওয়ালেন কাতার প্রবাসী আল মুহান্নাদি গ্রুপের কর্ণধার সিআইপি এনামুল হক চৌধুরী।দেশটির আল-মহান্নাদী গ্রুপের কর্ণধার সিআইপি এনামুল হক চৌধুরীর বাড়ীর আঙ্গিনায় দেশীয় পদ্ধতিতে চেয়ার-টেবিলে বসিয়ে মেজবানি আপ্যায়ন করা হয়। এসময় উপস্থিত ছিলেন নেপাল, ভারত,পাকিস্তান, মিশর, সুদানসহ প্রায় ২৫ টি দেশের নাগরিকরা। মেজবানের সবচেয়ে লক্ষণীয় ছিল নারী ও শিশু-কিশোরদের সরব উপস্থিতি। সপ্তাহের শেষ দিন হওয়ায় পরিবারগুলো হাজির হয়েছে স্ব-দলবলে। তাদের এ উপস্থিতিতে হয়ে ওঠে এক টুকরো বাংলাদেশ। সন্ধ্যা থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলা এ মেজবানের শেষে দিকে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম।

post
এনআরবি লাইফ

ওমান বাংলাদেশ সোশ্যাল ক্লাবের মহিলা উইংসের পিঠা উৎসব অনুষ্ঠিত

ওমান বাংলাদেশ সোশ্যাল ক্লাবের মহিলা উইংসের আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।দেশটির পাঁচ তারকা বিশিষ্ট নাহদা রিসোর্টে এ আয়োজন করা হয়। ক্লাবের সাধারণ সম্পাদক এম এন আমিন এবং ক্লাবের মহিলা উইংসে কনভেনর ডাক্তার জান্নাতুল নাইম জুঁই এর পরিচালনায় অনুষ্ঠান শুরু হয়। ক্লাবের চেয়ারম্যান সিআইপি সিরাজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল ইসলাম। গেষ্ট অব অনার ছিলেন বাংলাদেশ দূতাবাস মাস্কাট এর ডেপুটি চীফ অব মিশন ও মিনিষ্টার মৌসুমী রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর রাফিউল ইসলাম, বাংলাদেশ দূতাবাসের এইচ ও সি থোয়াইংএ ও ওমান গাল্ফ এক্সচেঞ্জ এর প্রধান নির্বাহী ইফতেখার উল হাসান চৌধুরী। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন, ক্লাবের ভাইস চেয়ারম্যান সিআইপি রেজাউল করিম, সহ-সভাপতি সিআইপি আজিমুল হক বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক আবদুর রহিম, কোষাধ্যক্ষ মাওলানা আব্দুল ছালাম আল কাদেরী,ক্রীড়া সম্পাদক সিআইপি সিরাজুল হক ও মহসিন আলী সরকার।

post
প্রবাস রাজনীতি

লেবাননে বাংলাদেশ আওয়ামীলীগের নতুন কমিটি ঘোষনা

লেবাননে বাংলাদেশ আওয়ামীলীগ লেবানন শাখার নতুন কমিটি ঘোষনা করা হয়েছে।আগামী দুই বছরের জন্য সভাপতি হিসেবে সৈয়দ বাবুল মিয়া, সাধারণ সম্পাদক রানা ভূঁইয়া ও সাংগঠনিক সম্পাদক হিসেবে ইয়াসিন আবু তাহের নির্বাচিত হয়েছেন। সংগঠনের কার্যনির্বাহী কমিটির এক বর্ধিত সভায় ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষনা করেন নব নির্বাচিত প্রধান উপদেষ্টা আবুল কাসেম সাদী। নতুন কমিটিতে উপদেষ্টা পদে আরো নির্বাচিত হয়েছেন বাবুল মুন্সী, মোহাম্মদ আলী, মোঃ জুনায়েদ, নুরুল ইসলাম, জয়নাল আবেদীন ও রিপন সরকার। এছাড়া যুগ্ম সাধারণ পদে নির্বাচিত হয়েছেন সোহেল মিয়া। পরে নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

post
এনআরবি সাফল্য

ওমানে গাল্ফ এক্সচেঞ্জের ১৬তম শাখার উদ্বোধন

মধ্যপ্রাচ্যের দেশ ওমানের সর্ববৃহৎ রেমিট্যান্স প্রেরণকারী বাংলাদেশি একমাত্র প্রতিষ্ঠান গাল্ফ এক্সচেঞ্জের ১৬তম শাখার উদ্বোধন করা হয়েছে। রাজধানী মাস্কাটের প্রাণকেন্দ্র রুই টেক্সি স্ট্যান্ডের পাশেই নতুন এই শাখার উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির নির্বাহী প্রধান ইফতেখার উল হাসান চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন গাল্ফ এক্সচেঞ্জের অপারেশন ম্যানেজার মাসুদ রানা,এজি.এম কমর ফাহিম, সিরাজউদৌল্লাহ,আলতাফ হোসেনসহ দেশটিতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা। গাল্ফ এক্সচেঞ্জের মাধ্যমে বৈধ পথে দেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠান প্রবাসীরা। এক্সচেঞ্জের পক্ষ থেকে প্রবাসী বাংলাদেশিদের সকল সহযোগিতা করা হয় বলেও জানান প্রতিষ্ঠানটির নির্বাহী প্রধান।

post
এনআরবি বিশ্ব

নরসিংদীর শিবপুরের আইয়ুবপুর প্রবাসী কল্যাণ পরিষদ গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত

আমিরাতে অবস্থানরত নরসিংদীর শিবপুরের আইয়ুবপুর প্রবাসী কল্যাণ পরিষদ গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।দুবাইয়ের জেবল আলী লেবার ক্যাম্প মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবুধাবির ব্যবসায়ী মোহাম্মদ মামুন মিয়া। অনুষ্ঠান পরিচালনা করেন ব্যবসায়ী মোহাম্মদ হিজবুল্লাহ। এসময় বক্তব্য রাখেন মাহবুব রহমান বাবু, সাইফুল ইসলাম, আবুল কালাম, মামুন ভুইয়া,সোহেল রানা, মোহাম্মদ ইয়াকুব,হেদায়েত উল্লাহ, মোবারক হোসেন,মোহাম্মদ রুবেল, মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ এনামুল মোহাম্মদ ফরিদ ও কাজী জোবাইর জামীসহ অনেকে।

post
দূতাবাস খবর

পাসপোর্টের মেয়াদ বৃদ্ধি সেবা বন্ধ করতে যাচ্ছে কুয়েত

করোনা মহামারির সময় কুয়েতের সঙ্গে বিভিন্ন দেশের ফ্লাইট বন্ধ হওয়ার কারণে আকামা নবায়ন নিয়ে সমস্যায় পড়তে হয়েছিল প্রবাসীদের। ঠিক সেই মুহূর্তে পাসপোর্টের মেয়াদ বাড়িয়ে আকামা নবায়নের সুযোগ দিয়েছিল দেশটির সরকার। বর্তমানে জীবনযাত্রা স্বাভাবিক হওয়ায় ১ জুন থেকে সেই সুযোগ আর থাকছে না।এক নির্দেশনায় বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, আগামী ১ মে থেকে খারেজিয়ার মাধ্যমে পাসপোর্টের মেয়াদ বৃদ্ধি সেবা বন্ধ করতে যাচ্ছে কুয়েত। এ কারণে আর্থিক ও আইনি ঝামেলা এড়াতে মেয়াদোত্তীর্ণ হওয়ার আগেই পাসপোর্ট নবায়নের অনুরোধ জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান। তিনি জানান, কুয়েত সরকার জানিয়েছে ১ জুন থেকে সেই ম্যানুয়াল পদ্ধতি তারা আর গ্রহণ করবে না। তাই সিদ্ধান্ত নেয়া হয়েছে ১ মে থেকে এটা বন্ধ করে দেয়া হবে।

post
এনআরবি বিশ্ব

কাতারে রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

কাতারে রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। রাজধানী দোহার ঘরোয়া রেস্টুরেন্ট গ্রেন্ড হলে রাঙ্গুনিয়ার কৃতি সন্তান পররাষ্ট্রমন্ত্রী ড. হাসান মাহমুদ এমপিকে প্রধান উপদেষ্টা করে এ কমিটি ঘোষণা করা হয়। কাতার প্রবাসী ব্যবসায়ী আব্দুস সালামকে সভাপতি, ব্যবসায়ী মবিনুল হক চৌধুরীকে সাধারণ সম্পাদক ও নাসির উদ্দীন তালুকদারকে সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট নবনির্বাচিত কমিটি ঘোষণা করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। কমিটির অন্যন্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি কাজী ফারুক পেয়ারুক, আলম শাহ তালুকদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক অসীম কুমার শীল এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক সজল মালাকার। এ সময় নবনির্বাচিত কমিটির সবাইকে পরিচয় করিয়ে দেন অনুষ্ঠানের প্রধান বক্তা শফিকুল ইসলাম তালুকদার বাবু। এসময় আরো উপস্থিত ছিলেন নাসির উদ্দিন চৌধুরী, রিদোয়ানুল ব্যারি পারবেজ, এস পি সালাউদ্দিন সহ চট্টগ্রাম সমিতি, রাউজান সমিতি, সন্দীপ সোসাইটি, কুমিল্লা সমিতি ও নবীনগর সমিতির শীর্ষ নেতৃবৃন্দ।

post
অভিবাসন

কুয়েতে প্রবাসীদের খণ্ডকালীন কাজের অনুমতি

কুয়েতে প্রবাসীদের খণ্ডকালীন কাজের অনুমতি দিতে ‌‌দ্য পাবলিক অথরিটি ফর ম্যানপাওয়ার-পিএএম বা ‘সাহেল’ অ্যাপ চালু করেছে। যেখানে প্রবাসীরা খণ্ডকালীন কাজের আবেদন করতে পারবেন। একই সঙ্গে খণ্ডকালীন কাজের অনুমতি পেতে কিছু শর্ত এবং ফি নির্ধারণ করে দিয়েছে দেশটির সরকার।স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে,কুয়েতের কর্মশক্তিকে ব্যবহার করতে, জনসংখ্যাগত ভারসাম্যহীনতা মোকাবিলা করতে, বর্তমান শ্রমবাজারের চাহিদা পূরণ করতে এবং শ্রমিকদের কাছ থেকে নিয়োগকর্তাদের সুবিধা পেতে এই প্রক্রিয়া আরও সহজ করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। খণ্ডকালীন কাজের অনুমতি পেতে কিছু শর্ত এবং ফি নির্ধারণ করে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। যেখানে থাকতে হবে মূল নিয়োগকর্তার অনুমোদন,সর্বোচ্চ খণ্ডকালীন কাজ চার ঘণ্টা এবং সংশ্লিষ্ট ফি প্রদান। এ ক্ষেত্রে এক মাসের জন্য দিতে হবে পাঁচ কুয়েতি দিনার,তিন মাসের জন্য ১০ দিনার, ছয় মাসের জন্য ২০ দিনার এবং এক বছরের জন্য ৩০ দিনার। অন্যদিকে, স্থানীয় নাগরিকদের এই শর্ত এবং ফি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আইন অনুযায়ী তারা শুধু মূল নিয়োগকর্তার অনুমোদন নিয়ে খণ্ডকালীন কাজের জন্য আবেদন করতে পারবেন।

post
এনআরবি সাফল্য

কাতারে বাংলাদেশী পণ্যের বাজার সম্প্রসারণে নতুন কর্মসংস্থানের সৃষ্টি

কাতারে বাংলাদেশী পণ্যের বাজার সম্প্রসারণ ও নতুন কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে কিছু তরুণ প্রবাসী উদ্যোক্তা। এর অংশ হিসেবে দেশটির মাইজার আলমিরার পাশে যাত্রা শুরু করেছে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান, নাজবিন মিম সুপার মার্কেট।দোয়া ও মোনাজাতের মধ্যে দিয়ে প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন স্বত্বাধিকারী ফেনী প্রবাসী মোহাম্মদ এনামুল হক মানিক। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন কাতার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা রাজ রাজিব, যুবলীগ সভাপতি মো: কামাল উদ্দিন, প্রতিষ্ঠানের বিক্রয় ও বিপনন ম্যানেজার আতিকুর রহমান এবং কাতারি স্পনসরের প্রতিনিধি মো: জামিল। এসময় প্রতিষ্ঠানের উদ্যোক্তারা জানান, নাজবিন মিম সুপার মার্কেটে স্থানীয় ক্রেতাদের বাংলাদেশী শাকসবজি, মাছ-মাংস, গ্রোসারি ও গার্মেন্টস সামগ্রী দ্রুত পৌঁছে দিতে, ২৪ ঘন্টা হোম ডেলিভারির ব্যবস্থা রাখা হয়েছে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.