post
এনআরবি বিশ্ব

আবুধাবিতে ভিশন এন্ড মোর হাইপার উদ্বোধন

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির শিল্প নগরী মোছাফ্ফাতে ভিশন এন্ড মোর হাইপার মার্কেটের উদ্বোধন করা হয়েছে। মোছাফ্ফার ১০ নং ছানাইয়ার ২নং গলিতে এই মার্কেট চালু করেছেন প্রবাসী বাংলাদেশি তিন উদ্যোক্তা। তারা হলেন ব্যবসায়ী মোহাম্মদ আবু তাহের, আল নাহাদা গ্রুপের চেয়ারম্যান আবুল হাশেম ও মোহাম্মদ সাখাওয়াত হোসেন। প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির সভাপতি কমিউনিটি ব্যক্তি আলহাজ্ব ইফতেখার হোসেন বাবুল। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ আবুধাবির সিনিয়র সহসভাপতি ইমরাদ হোসেন ইমু, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন তালুকদার, সহ-সভাপতি শওকত আকবর ,মোহাম্মদ জামশেদ, বঙ্গবন্ধু পরিষদ মোছাফ্ফা কেন্দ্রীয় কমিটির আজিম উদ্দিন সিকদার, শহীদুল ইসলাম ও প্রতিষ্ঠানটির ব্যবস্হাপক মোহাম্মদ ফেরদৌসসহ অনেকে। উদ্বোধন উপলক্ষে বিশেষ ছাড় ও অফারের নিশ্চয়তাসহ ক্রেতার জন্য যানবাহন ও হোম ডেলিভারিরও ব্যবস্হা রাখা হয়েছে প্রতিষ্ঠানটিতে।

post
এনআরবি লাইফ

আমিরাতে সিলেট প্রবাসীদের ইফতার

সংযুক্ত আরব আমিরাতে সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ ইউএই কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক এম শাহিদুল হক সোহেল ও সাংগঠনিক সম্পাদক ইন্জনিয়ার তৈয়ব আলি তালুকদারের যৌথ সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সভাপতি আলহাজ্ব আব্দুল করিম-সিআইপির। সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুবাই বাংলাদেশ কনসুলেটের দূতালয় প্রধান মোহাম্মদ আসফাক হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বদরুল ইসলাম চৌধুরী-সিআইপি‌। এসময় বিশেষ অতিথি ছিলেন সংগঠনের অন্যতম পৃষ্ঠপোষক নজরুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ সমিতি শারজাহ শাখার সভাপতি এম এ বাশার, সংগঠনের উপদেষ্টা আব্দুল লতিফ, উপদেষ্টা হারুনুর রশিদ, উপদেষ্টা মোস্তাফিজুর রহমান চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান, জি এম জায়গীরদার, নিজাম উদ্দিন, নজরুল ইসলাম, বাংলাদেশ সমিতি শারজাহ্ শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার করিমুল হক ও সংগঠনের সিনিয়র সদস্য আমিরুল ইসলাম চৌধুরী এনাম।

post
এনআরবি বিশ্ব

কাতারে প্রাকাত জুয়েলারির ২য় শাখা উদ্বোধন

কাতারের রাজধানী দোহার আল ফারদান গোল্ড মার্কেটে আধুনিক মানের বাহারি ডিজাইন অলংকারের সমাহার নিয়ে চালু হয়েছে প্রাকাত জুয়েলারি শপের ২য় শাখা। ফিতা কেটে প্রাকাত জুয়েলারি সপ উদ্বোধন করেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী টনি জস প্রাকাত। এসময় উপস্থিত ছিলেন প্রবাসী মোঃ সুমন, অনিক শীল, নিতাই সূত্রধরসহ অনেকে। প্রতিষ্ঠানের কর্মীরা জানিয়েছেন, কানের দুল,হাতের রিং, চুড়ি ও নেকলেসসহ সকল প্রকার স্বর্র অলংকার পাওয়া যাবে শপটিতে।

post
এনআরবি বিশ্ব

কাতারে কুমিল্লা প্রবাসী পরিষদের আত্মপ্রকাশ

কাতারে বৃহত্তর কুমিল্লা প্রবাসী কল্যাণ পরিষদ নামে নতুন কমিটির আত্মপ্রকাশ হয়েছে। দোহার বিন মাহমুদ দি ভিক্টোরিয়া হোটেল হলরুমে এ উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবগঠিত কমিটির সভাপতি বেলাল মিয়াজি, সিনিয়র সহ-সভাপতি ইসমাইল খন্দকার, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সোহাগ ও সাংগঠন সম্পাদক সাইফুল ইসলামকে পরিচয় করিয়ে দেন সংগঠনের উপদেষ্টা গোলাম মাওলা হাজারী। এতে প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সানসিটি গ্রুপের চেয়ারম্যান এম সাইফুল আলম , বিসিকিউর প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন , মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী ও বিসিকিউর সম্পাদক মন্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার আবু রায়হান। এ সময় বক্তব্য রাখেন আনোয়ার হোসেন সুমন, জামাল হোসেন, আব্দুল কাদের, জহিরুল ইসলাম ভূঁইয়া, সুমন আহমেদ ও দুলাল হোসেন। 

post
এনআরবি বিশ্ব

আমিরাতে ৭ হাজার বাংলাদেশীর সম্মানে ইফতার

সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৭ হাজার প্রবাসী বাংলাদেশীর সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতারের আয়োজন করেন দেশটির বাংলাদেশী প্রতিষ্ঠান আল হারামাইন পারফিউম গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান মোঃ মাহাতাবুর রহমান নাসির। আজমানের আল হারামাইন গ্রুপের নিজস্ব ভবনে এ আয়োজন করা হয়। প্রতিষ্ঠানটির পরিচালক মুনিরা রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মো.মহিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দুবাই বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন। এছাড়াও এতে আমিরাতের ব্যবসায়ী, শিল্পপতি, কমিউনিটি নেতৃবৃন্দসহ দেশটির বেশ কিছু রয়েল পরিবারও উপস্থিত ছিলেন। বিশাল এ আয়োজনের নিরাপত্তায় ছিলো আজমানের স্থানীয় প্রশাসন। এসময় বিশ্ব মুসলিম উম্মাহ জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা সিরাজুল ইসলাম।

post
এনআরবি লাইফ

দুবাইতে ১ হাজার প্রবাসীর মাঝে ইফতার বিতরণ

আমিরাতে বাংলাদেশ সমিতি দুবাই-এর উদ্যোগে প্রতিবছরের মতো এবারও প্রায় এক হাজার প্রবাসীর মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। দুবাইয়ের সোনাপুর হামাদ আব্দুল কারিম নাসরুল্লাহ আল আরিফ মসজিদ প্রাঙ্গনে এ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক আব্দুস সবুর, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইয়াকুব সৈনিক, সহ-সভাপতি আলহাজ্ব জুলফিকার ওসমান, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, ডাইরেক্টর সোহরাব হোসেন, সদস্য কামাল হোসেন ও আবুল কাশেম সহ অনেকে।

post
এনআরবি বিশ্ব

কাতারে চট্টগ্রামের শালিকা রেস্টুরেন্ট উদ্বোধন

কাতারের বাংলাদেশি অধ্যুষিত আল মানছুরা লুলু এক্সপ্রেসের পাশে চালু করা হয়েছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী শালিকা রেস্টুরেন্টের নতুন শাখা। রেস্তোরাটির স্বত্বাধিকারী মোহাম্মদ তারেককে সাথে নিয়ে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। এতে অতিথি ছিলেন বিসিকিউর ফাউন্ডার প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন, বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী সাইফুর রহমান সবুজ, এইচ এম রিয়াজ রেজা, প্রতিষ্ঠানের ম্যানেজার নুসরাত জাহান নিশো, প্রেসক্লাব সভাপতি আকবর হোসেন বাচ্চু, সাংবাদিক এম এ সালাম, কাজি শামিম ও সজল মালাকার সহ অনেকে। এসময় প্রতিষ্ঠানটির উদ্যোক্তরা জানান, শালিকা রেস্টুরেন্টে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানসহ স্বদেশী খাবার নিয়ে ২৪ ঘন্টাই খোলা থাকবে।

post
এনআরবি সাফল্য

কাতারের বাংলাদেশী প্রতিষ্ঠান ভৈরব রেস্টুরেন্টের যাত্রা শুরু

কাতারের গারাফা পুরাতন পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় বাংলাদেশী প্রতিষ্ঠান ভৈরব রেস্টুরেন্টের যাত্রা শুরু হয়েছে। প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী শফিকুল ইসলাম, ওমর ফারুক, আব্দুল্লাহ আবু বক্করকে সাথে নিয়ে ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার মোঃ কামাল উদ্দিন, বাংলাদেশ কমিউনিটির ফাউন্ডার প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন, বিসিকিউর সিনিয়র প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম তালুকদার বাবু, কমিউনিটি নেতা ইঞ্জিনিয়ার খন্দকার আবু রায়হান ও বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর হোসেন আলী।

post
বাংলাদেশ

কাতার চ্যারিটির অর্থায়নে কাদেরীয়া জামে মসজিদের উদ্বোধন

রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের ভবদিয়া নতুনপাড়ায় কাতার চ্যারিটির অর্থায়নে কাদেরীয়া জামে মসজিদের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের আগে নতুন এ মসজিদটির উদ্বোধন করেন কাতার চ্যারিটির কান্ট্রি ম্যানেজার মোঃ ইকবাল হোসেন। এসময় বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য সহিদুজ্জামান রাজা, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ আফাজ উদ্দিন, ব্যবসায়ী মোঃ হামিদুল ইসলাম ও ইমাম হাফেজ মাওলানা মোঃ খালিদ সাইফুল্লাহসহ অনেকে। কাতার চ্যারিটির অর্থায়নে তিন মাস আগে মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়। মসজিদটির নির্মাণ করতে ১৮ লাখের বেশি টাকা ব্যয় হয়েছে বলে জানান মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।

post
আন্তর্জাতিক

রমজানের দ্বিতীয় জুমায় মসজিদুল আকসায় লাখো মুসল্লি

পবিত্র রমজান মাসের দ্বিতীয় জুমায় আল-আকসা মসজিদে আজ শুক্রবার (২২ মার্চ) একসঙ্গে নামাজ পড়েছেন ১ লাখ ২০ হাজার মুসল্লি। দখলদার ইসরায়েলের নিরাপত্তাবাহিনীর ব্যাপক বাধা সত্ত্বেও এদিন পবিত্র ভূমি জেরুজালেমের আল-আকসায় জড়ো হন হাজার হাজার মুসল্লি। -আল জাজিরা১ লাখ ২০ হাজার মুসল্লির নামাজ আদায়ের বিষয়টি নিশ্চিত করেছে জেরুজালেমের ইসলামিক প্রতিষ্ঠান। সামাজিক যোগাযোগ-মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে বিভিন্ন জায়গায় চেকপয়েন্ট বসিয়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করেছে ইসরায়েল। এছাড়া ওল্ড সিটির উন্মুক্ত গেইটে লোহার ব্যারিকেড বসিয়েছে তারা। ইসলামের তৃতীয় পবিত্র স্থান হলো আল-আকসা মসজিদ। তবে আল-আকসায় প্রবেশে মুসলিমদের যে একচ্ছত্র অধিকার রয়েছে সেটি কেড়ে নিতে চায় দখলদার ইসরায়েল। এমনকি আন্তর্জাতিক সম্প্রদায়ও আল-আকসায় ইবাদতের জন্য একমাত্র মুসলিমদের অধিকারকে স্বীকৃতি দিয়েছে। কিন্তু সেটির তোয়াক্কা করে না ইসরায়েলি সরকার। পবিত্র রমজান মাসেও যেন মুসল্লিরা যে আল-আকসায় যেতে না পারেন সেজন্য সেখানে প্রবেশের আগে পূর্ব অনুমতির ব্যবস্থা করেছে ইসরায়েল। এর আগে রমজানের প্রথম জুমায় আল-আকসায় ৮০ হাজার মুসল্লি নামাজ আদায় করেছিলেন। কিন্তু ওইদিন মসজিদটিতে শুধুমাত্র ৫৫ বছরের ঊর্ধ্বের পুরুষ এবং ৫০ বছরের ঊর্ধ্বের নারীদের প্রবেশ করতে দেওয়া হয়। এছাড়া আগে থেকেই অনুমতি নেওয়ার বাধ্যবাধকতা দিয়েছিল ইসরায়েল। ফলে বেশিরভাগ ফিলিস্তিনি প্রথম জুমায় আল-আকসায় প্রবেশ করতে পারেননি। গত বছরের অক্টোবর গাজাভিত্তিক ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের যুদ্ধ শুরু হয়। এ যুদ্ধের দোহাই দিয়ে আল-আকসা মসজিদে মুসল্লিদের প্রবেশ প্রায় বন্ধ করে দিয়েছিল ইসরায়েল। কিন্তু রমজান মাস আসার পর তারা নমনীয়তা দেখাতে বাধ্য হচ্ছে। যদিও ইসরায়েলের উগ্রপন্থিমন্ত্রী ইতামার বেন গিভির চেয়েছিলেন রমজানেও যেন আল-আকসায় মুসল্লিদের প্রবেশ করতে না দেওয়া হয়। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার এ প্রস্তাবে রাজি হননি। কারণ নেতানিয়াহু ভয় পেয়েছিলেন এই ভেবে যে, যদি রমজানেও মুসল্লিদের পবিত্র এ মসজিদে প্রবেশ করতে না দেওয়া হয় তাহলে অস্থিতিশীলতা তৈরি হতে পারে।  

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.