post
আন্তর্জাতিক

গাজায় শরণার্থী শিবিরে হামলায় নিহত অন্তত-২২

ফিলিস্তিনি ছিটমহল গাজার আল-নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলায় অন্তত ২২ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। গাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা এখানের একটি স্কুলকে আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করে আসছিল। ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে, নুসেইরাত শরণার্থী শিবিরের আবু ওরাইবান স্কুল থেকে হামাসের ‘সন্ত্রাসীরা’ তৎপরতা চালাচ্ছিল, তাদের লক্ষ্য করে হামলাটি চালানো হয়েছে। কিন্তু প্রত্যক্ষদর্শীরা বিবিসিকে বলেছেন, সেখানে কোনো সশস্ত্র যোদ্ধা ছিল না, আর হতাহতদের মধ্যে শিশুরাও আছে। এই নিয়ে আট দিনের মধ্যে পঞ্চম বারের মতো গাজার স্কুলে বা স্কুলের কাছে হামলা চালালো ইসরায়েল। হামাস শাসিত গাজার দমকল বাহিনী রোববার সন্ধ্যায় জানিয়েছিল, ইসরায়েলি হামলায় ১৫ জন নিহত হয়েছেন আর তাদের অধিকাংশই নারী ও শিশু।

post
আন্তর্জাতিক

গাজায় স্থল, জল ও আকাশপথে ব্যাপক হামলা

ফিলিস্তিনের গাজায় স্থল, জল ও আকাশপথে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। উপত্যকাটির উত্তর থেকে দক্ষিণ- সর্বত্রই তছনছ হয়ে গিয়েছে ইসরায়েলি বাহিনীর বোমা ও গুলির আঘাতে। এরই মধ্যে গাজায় যুদ্ধবিরতির আলোচনা থেকে সরে এসেছে হামাস। এতে সেখানে শিগগিরই সংঘাত থামারও কোন লক্ষণ দেখছেন না বিশেষজ্ঞরা। সোমবার উত্তর গাজার তাল আল–হাওয়া, শেখ আজলিন, আল–সাবরা এলাকা এবং নুসেইরাত আশ্রয়শিবিরে নির্বিচারে গোলাবর্ষণ করেছে ইসরায়েলি সেনারা। এছাড়াও, মধ্য গাজার আল–মুগারাকা এলাকাও ইসরায়েলের গোলা আঘাত হেনেছে। এ অঞ্চলের আল–মাগাজি শিবিরে ইসরায়েলের বিমান হামলার পর তিন শিশুসহ পাঁচ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে রেড ক্রিসেন্ট। এছাড়াও দক্ষিণ গাজার খান ইউনিস এবং রাফা এলাকায় সামরিক নৌযান ও হেলিকপ্টার থেকে হামলা চালানো হয়েছে।

post
অনুষ্ঠান

আমিরাতে বিবাহত্তোর সংবর্ধনায় প্রবাসীদের মিলনমেলা

প্রবাসের একঘেয়েমিতা দূর করা ও বাংলাদেশিদের মাঝে পারষ্পরিক সম্পর্ক বৃদ্ধি করতে সামাজিক-সাংস্কৃতিক এবং ধর্মীয় অনুষ্ঠানের জুড়ি মেলা ভার। আমিরাতের রাজধানী আবুধাবির হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হলো এমনই এক বিবাহত্তোর অনুষ্ঠান।অনুষ্ঠানটির আয়োজন করেন বিএনপি নেতা ও প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ জসিম। তার জ্যেষ্ঠ পুত্র প্রকৌশলী তানভির ও ব্যবসায়ী সাইফুল্লাহর কন্যা ডাঃ সামিরার এ বিবাহত্তোর সংবর্ধনা পরিনত হয় প্রবাসীদের মিলনমেলায়। এতে অংশ নেন, কেন্দ্রীয় বিএনপি নেতাসহ ইউএই বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আবুধাবী বঙ্গবন্ধু পরিষদ ও প্রবাসী কল্যান পরিষদের নেতৃবৃন্দসহ অনেকে। এ আয়োজনের প্রশংসা করেন আগত বিদেশী নাগরিকরেও। অনুষ্ঠান তত্ত্বাবধান করেন, মোহাম্মদ দিদারুল আলম, সাখাওয়াত হোসেন বকুল, খোরশেদ তালুকদার, মোহাম্মদ আজিম উদ্দিন ও মোহাম্মদ নাজিম উদ্দিনসহ অনেকে।

post
অনুষ্ঠান

কাতার প্রবাসীদের জন্যে হিট স্ট্রোক নিয়ে কর্মশালা

কাতারে প্রবাসী শ্রমিকদের জন্যে ‘হিট স্ট্রোক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। তীব্র গরমে শ্রমিকদের করনীয় সম্পর্কে জানাতে এ আয়োজন করে বাংলাদেশ মাইগ্রেন্ট ওয়ার্কার এসোসিয়েশন।বাংলাদেশ দূতাবাস, কাতারের শ্রম এবং স্বাস্থ্য মন্ত্রণালয়, জাতীয় মানবাধিকার কমিটি, বি ডাব্লিউ আই এবং বাংলাদেশ কমিউনিটি কাতারের সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মাইগ্রেন্ট ওয়ার্কার এসোসিয়েশন কাতার এর সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু। এতে প্রধান অতিথি ছিলেন, কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, দেশটির শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তা নাসের আল ইমাদি, কাতার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি কুসাই মোহাম্মদ আলীশেহ, জাতীয় মানবাধিকার কমিটির প্রতিনিধি রমজান আলী, বি ডাব্লিউ আই প্রধান মার্কো পলো,বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলার তন্ময় ইসলাম ও বিসিকিউর সাধারণ সম্পাদক আমিন রসুল সাইফুল। কর্মশলায় বাংলাদেশ, কেনিয়া, ফিলিপিন ও নেপালসহ বিভিন্ন দেশের প্রবাসীরা অংশ নেন।

post
আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলের হামলায় নিহত অন্তত ১৭

গাজা সিটিত ইসরায়েলের হামলায় অন্তত ১৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৫০জন। রোববার দিনের শুরুর দিকে হামলায় হতাহতের এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন জরুরি ব্যবস্থাপনা ও স্বাস্থ্য কর্মকর্তারা। শহরের বিভিন্ন এলাকায় ৪টি বাড়িতে ইসরায়েলি বিমান হামলা হয়। স্বাস্থ্য কর্মকর্তারা জানান, ইসরায়েলি সামরিক বাহিনী গোলাবর্ষণ জোরদার করেছে। শনিবার গাজার একটি নির্ধারিত মানবিক ত্রাণ এলাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৯০ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়। কয়েক সপ্তাহের মধ্যে গাজায় এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলা।

post
প্রবাস রাজনীতি

খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় কাতারে দোয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় কাতারে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দেশটিতে অবস্থানরত সাবেক ছাত্রদলের নেতাকর্মীদের উদ্যোগে দোহার ফিরোজ আব্দুল আজিজ ঘরোয়া রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়।সাবেক ছাত্রদল নেতা রহিম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন গাজী কাউসার ও রেয়হান রহমান। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ইসহাক সরকার। এছাড়াও বক্তব্য রাখেন, যুবদল নেতা জাহিদ চৌধুরী,সাবেক ছাত্রনেতা আবু হানিফ, মোঃ রাসেল,আসিফ শান,কামরুল হাসান,কামরুল ইসলাম,মোঃ মালেক,আবুল কাসেম ও নিসাতসহ অনেকে।

post
আন্তর্জাতিক

গাজায় আশ্রয় শিবিরে ইসরায়েলের হামলায় নিহত অন্তত ৭১

ফিলিস্তিনি ছিটমহল গাজার নির্ধারণ করা মানবিক অঞ্চলে শনিবার ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৭১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ভূখন্ডটির স্বাস্থ্য মন্ত্রণালয়।ইসরায়েল জানিয়েছে, হামাসের সামরিক প্রধান মোহাম্মদ দেইফকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়েছে। এক বিবৃতিতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস বলেছে, তাদের নেতাদের লক্ষ্যস্থল করার যে দাবি ইসরায়েল করেছে তা মিথ্যা এবং হামলাটিকে বৈধতা দেওয়াই এর উদ্দেশ্য। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, এ ক্ষেপণাস্ত্র হামলায় দেইফের পাশপাশি হামাসের খান ইউনিস ব্রিগেডের কমান্ডার রাফা সালামাকেও লক্ষ্যস্থল করা হয়েছিল। ৭ অক্টোবরের যে হামলা নয় মাস ধরে চলা গাজা যুদ্ধের সূচনা করেছে তার মূল পরিকল্পনাকারীদের মধ্যে এ দু’জনও আছে বলে দাবি তাদের।

post
আন্তর্জাতিক

গাজায় অভিযান শেষে ইসরায়েলী সেনা প্রত্যাহার

গাজা সিটিতে সপ্তাহ ব্যাপী অভিযানের পর সেখান থেকে সেনা প্রত্যাহার করেছে ইসরায়েল। সেনা সদস্যদের তান্ডবে সেখানকার রাস্তাঘাট,বাড়িঘর সব ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। নিহত হয়েছে বহু ফিলিস্তিনি। তাল আল-হাওয়া এলাকা থেকে এখন পর্যন্ত ৬০ টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে আল জাজিরাকে জানিয়েছেন, গাজার সিভিল ডিফেন্স এর মুখপাত্র মাহমুদ। ধ্বংস্তুপের নিচে আরও বহু মানুষের মৃতদেহ চাপা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। মাহমুদ বলেন, রাস্তায় লাশ ছড়িয়ে ছিটিয়ে আছে। দেহ ছিন্নভিন্ন হয়ে গেছে। পুরো একটি পরিবারের সদস্যদের লাশ আছে। একটি বাড়ির ভেতরে পুরো একটি পরিবারের সবার পুড়ে যাওয়া লাশও আছে। স্থানীয় অধিবাসী ও উদ্ধারকর্মীরা বলছেন, কিছু এলাকা থেকে ইসরায়েলের ট্যাংক সরে গেলেও উঁচু কয়েকটি স্থানে স্নাইপার এবং ট্যাংক এখনও আছে।

post
অনুষ্ঠান

আমিরাতে বাংলাদেশি প্রতিষ্ঠান দরবার বাকালা’র উদ্বোধন

সংযুক্ত আরব আমিরাতে দেশীয় শাক-সবজি,মাছ-মাংস ও খাদ্য পণ্যের বিপুল সমাহার নিয়ে চালু হয়েছে বাংলাদেশি প্রতিষ্ঠান ‘দরবার বাকালা’র।আবুধাবীর ইলেক্ট্রা স্ট্রীটের আল মোল্লা বিল্ডিং এর পাশে এ দোকানটি চালু করা হয়। প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন দেশটিতে সফররত চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি। এতে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির দুই কর্ণধর মোহাম্মদ শফি ও আমানউল্লাহ চৌধুরী। অনুষ্ঠানে অতিথি ছিলেন,ব্যবসায়ী আলহাজ্ব ওসমান গণি আলমগীর,মোহাম্মদ মউন উদ্দিন,সৈয়দ মোহাম্মদ লুৎফর রহমান,জোবায়েদুল করিম,মাওলানা মোহাম্মদ আলমগীর হোসাইন আল কাদেরী,মাওলানা মোহাম্মদ ইয়াকুব আল কাদেরী,মাওলানা মোহাম্মদ নজরুল ও মোহাম্মদ নবীসহ অনেকে। এসময় প্রতিষ্ঠানটির সফলতা কামনার পাশাপাশি আমিরাতে বন্ধ থাকা বাংলাদেশী শ্রমিক ভিসা চালুর আহবান জানান অতিথিরা।

post
দূতাবাস খবর

দোহায় রাষ্ট্রদূতের বাংলাদেশি প্রতিষ্ঠান পরিদর্শন

কাতারের আল সামাল সড়কের পার্শ্ববর্তী উম গরান সিটিতে কক্সবাজার জেলার তরুণ উদ্যোক্তা মোহাম্মদ ফয়সাল আলী প্রতিষ্ঠিত করেছেন ডিবি গ্রুপের চারটি নতুন প্রতিষ্ঠান। তার মধ্যে রয়েছে ডিবি টাইপিং সেন্টার, ডিবি রেস্টুরেন্ট, ডিবি লিমুজিন এবং ডিবি অটো ইলেকট্রিক গ্যারেজ।রাজধানী দোহা থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে উম গরান সিটিতে ডিবি গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। এসময় সাথে ছিলেন প্রতিষ্ঠানের সিইও মোহাম্মদ ফয়সাল আলী, বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব ও দুতালয় প্রধান মো: নাসির উদ্দিন। রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম ডিবি গ্রুপে কর্মরত বাংলাদেশী কর্মীদের সাথে কথা বলেন এবং তাদের খোঁজ খবর নেন।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.