post
এনআরবি বিশ্ব

আরব আমিরাতে বিজনেস এসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠান

'নতুনত্বের পথে প্রবাসীদের সাথে, আমার অহংকার আমি একজন রেমিট্যান্স যোদ্ধা' -এ স্লোগানকে সামনে নিয়ে বাংলাদেশ বিজনেস এসোসিয়েশন ইন্টারন্যাশনাল সিটি দুবাইয়ের উদ্যোগে ঈদে-মিলাদুন্নবী (সা.) ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সোমবার স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাই কনসাল জেনারেল বি এম জামাল হোসেন। এসময় আহ্বায়ক জসিম উদ্দিন ও সংগঠনের নবনির্বাচিত সভাপতি মারুপ উল হকের যৌথ সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিজু ও কুতুব উদ্দীনের সঞ্চালনায় নবনির্বাচিত সাধারণ সম্পাদক শাহ আলমের শুভেচ্ছা বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। প্রধান অতিথি বক্তব্য বি এম জামাল হোসেন বলেন, দুবাই ড্রাগন মার্ট বাংলাদেশিদের এখন যে অবস্থান সেটি আগে ছিল না। সম্প্রতিককালে ইন্টারন্যাশনাল সিটিতেও ড্রাগন মার্টে বাংলাদেশিরা ব্যবসা-বাণিজ্য বড় সাফল্য অর্জন করেছে। এটি আমাদের দেশের জন্য সুসংবাদ বয়ে আনে। বিশেষ অতিথি কমিউনিটি নেতা ইসমাইল গনি ,এয়াকুব সৈনিক ,কাজী মোহাম্মদ আলী, শিমুল মোস্তফা সি আই পি, কামাল হোসেন সুমন, ইউএই প্রেসক্লাব সাধারণ সম্পাদক কামরুল হাসান জনি, আমিরাত সংবাদের সম্পাদক ঈসমাইলসহ সংগঠনের নবনির্বাচিত সদস্য ও ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

post
এনআরবি বিশ্ব

প্রবাসীরা মোবাইল অ্যাপ ব্যবহার করে রেমিট্যান্স পাঠাতে পারবেন

সংযুক্ত আরব আমিরাত থেকে মোবাইল অ্যাপস ব্যবহার করে সহজে ও দ্রুত দেশে রেমিট্যান্স পাঠাতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা।আগামী এক মাসের মধ্যে এই অ্যাপ চালু করবে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত আর্থিক প্রতিষ্ঠান জনতা ব্যাংক। মঙ্গলবার (অক্টোবর ২৫) দেশটির বাণিজ্যিক শহর দুবাইয়ে জনতা ব্যাংকের নতুন কার্যালয় উদ্বোধন উপলক্ষে গ্রাহক সমাবেশে মোবাইল অ্যাপস চালুর ঘোষণা দেয় ব্যাংক কর্তৃপক্ষ। অনুষ্ঠানে প্রধান অতিথি আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর বলেন, 'বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে রপ্তানি আয়ের পাশাপাশি উল্লেখযোগ্য ভূমিকা রাখছে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স। তাই বৈধপথে রেমিট্যান্স প্রেরণকারীদের জন্য সরকারিভাবে বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।' তিনি বর্তমান বিশ্ব মন্দা অর্থনৈতিক পরিস্থিতিতে নিজের ও দেশের স্বার্থে বৈধপথে রেমিট্যান্স প্রবাহ বাড়ানোর জন্য প্রবাসীদের প্রতি অনুরোধ জানান। জনতা ব্যাংকের ই ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আব্দুস সালাম আজাদ বলেন, 'সাম্প্রতিক সময়ে বৈশ্বিক সংকট কাটিয়ে ওঠার জন্য রেমিট্যান্স প্রবাহ বাড়াতে এবং পদ্ধতি সহজ করতে মোবাইল অ্যাপ প্রবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।' তিনি বাংলাদেশ মিশনকে নিয়ে প্রবাসীদের দুয়ারে দুয়ারে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার আশা জানান। অনুষ্ঠানে দুবাইয়ে বাংলাদেশের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন, আমিরাতে জনতা ব্যাংকের প্রধান নির্বাহী আব্দুল্লাহ আল আমিন ও কয়েকজন প্রবাসী সিআইপি ও কমিউনিটি ব্যক্তিত্ব বক্তব্য রাখেন। আমিরাতে জনতা ব্যাংকের গ্রাহক প্রবাসী বাংলাদেশিরা অনেকদিন ধরে আন্তর্জাতিক মানের আধুনিক ব্যাংকিং সেবার প্রবর্তন, জনবল বৃদ্ধি, এটিএমবুথ চালু, দ্রুত রেমিটেন্স পাঠাতে প্রযুক্তির উন্নয়নসহ বিভিন্ন দাবি করে আসছিলেন। এর প্রেক্ষিতে গত বছরের শুরুতে আমিরাতের ৪টি শাখাকে আধুনিকায়নের উদ্যোগ নেয় জনতা ব্যাংক। ইতোমধ্যে আধুনিকায়নের মাধ্যমে আমিরাতের সারজাহ ব্রাঞ্চ তাদের গ্রাহক সেবা শুরু করলেও বাকি ৩টি ব্রাঞ্চের কার্যক্রম প্রক্রিয়াধীন ছিল। দ্বিতীয় পর্যায়ে দুবাইয়ের শাখাটি আধুনিকায়নে পর উদ্বোধন করা হলো।

post
এনআরবি বিশ্ব

বৈধ পথে রেমিট্যান্স পাঠানো দেশপ্রেমের একটি অংশ

‘বৈধ পথে রেমিট্যান্স পাঠানো এটি দেশপ্রেমের একটি অংশ। মহানবী হযরত মুহাম্মদ (সঃ) ছিলেন একজন দেশপ্রেমী। হিজরতের সময় যখন তাকে দেশ ছাড়তে হয়েছিল তখন অঝোরে কাঁদছিলেন। তাই আমাদের সবার উচিত মহানবীকে অনুসরণ করে নিজেদের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তোলা।’সোমবার (২৪ অক্টোবর) বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশন ইন্টারন্যাশনাল সিটি দুবাইয়ের আয়োজনে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে মিলাদ মাহফিল এবং অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুবাই নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন এ কথা বলেন। মাহফিলে অ্যাসোসিয়েশনের আহ্বায়ক এবং বর্তমান উপদেষ্টা মোহাম্মদ জসিম উদ্দীন বলেন, যার যার পছন্দের রাজনৈতিক দল থাকতে পারে। সবাইকে নিয়ে বিজনেস অ্যাসোসিয়েশন নাম নিয়ে সংগঠনের যাত্রা শুরু হলেও মূলত এটি মানবতার সংগঠন। এখানে কারো রাজনৈতিক পরিচয় নেই। কেবল মানবতার কাজ নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। নতুনত্বের পথে প্রবাসীদের সঙ্গে, আমার অহংকার আমি একজন রেমিট্যান্স যোদ্ধা’ এ স্লোগানের আলোকে এগিয়ে যাওয়া বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের ইন্টারন্যাশনাল সিটি দুবাই সংগঠনটির নেতারা জানান আগামীতে মানবতার কাজে নিজেদের সংগঠনকে জড়িয়ে নিতে চান। এ সময় অনুষ্ঠানে মারুপ উল হককে সভাপতি শাহ আলমকে সাধারণ সম্পাদক এবং রেজাউল করিম রিজুকে সাংগঠনিক সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়। মাহফিলে বিশেষ অতিথি হিসেবে কমিউনিটি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ইসমাইল গনি চৌধুরী, কাজী মোহাম্মদ আলী, এয়াকুব সুনিক, শিমুল মোস্তফা সি আই পি, কামাল হোসেন সুমন, সাংবাদিক কামরুল হাসান জনি, মৌলানা ওমর ফারুক প্রমুখ। সংগঠনের উপদেষ্টামণ্ডলীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আহমেদ রশিদ, সাইফুল ইসলাম, মোহাম্মদ শফিক সহ সংগঠনের সব নেতারা।

post
এনআরবি বিশ্ব

সৌদিতে বাংলাদেশি খাদ্যপণ্যের চাহিদা বাড়ছে: রাষ্ট্রদূত

'সৌদি আরবে বাংলাদেশি খাদ্য ও জুসসহ বিভিন্ন পানীয় পণ্যের চাহিদা থাকায় আগামী দিনে এ সকল পণ্যের রপ্তানি বৃদ্ধির ব্যাপক সম্ভাবনা রয়েছে। সৌদি আরবে বসবাসরত প্রায় ২৬ লক্ষ বাংলাদেশি অভিবাসী ও অন্যান্য এশিয়ান দেশের অভিবাসীদের কাছে বাংলাদেশি পণ্যের চাহিদা রয়েছে যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সেই সাথে সৌদি নাগরিকদের চাহিদা অনুযায়ী পণ্য রপ্তানি করা সম্ভব হলে সৌদি আরবে বাংলাদেশি পণ্যের বিশাল বাজার তৈরির সুযোগ রয়েছে।'গতকাল রিয়াদের আন্তর্জাতিক এক্সিবিশন সেন্টারে আয়োজিত আন্তর্জাতিক খাদ্য ও পানীয় পণ্যের মেলা “ফুডেক্স সৌদি”তে রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী এসব কথা বলেন। রিয়াদে গত ১৩ সেপ্টেম্বর থেকে ৪ দিনব্যাপী নবম আন্তর্জাতিক ফুডেক্স সৌদি মেলা শুরু হয়েছে। মেলায় ৩০ টি দেশের প্রায় দুই শতাধিক কোম্পানি অংশগ্রহণ করে। রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর উদ্যোগে বাংলাদেশের ৪টি প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণ করে। প্রতিষ্ঠানগুলো হল বেঙ্গল মিট প্রসেসিং, প্রাণ-আরএফএল গ্রুপ, বসুন্ধরা ফুড এন্ড বেভারেজ এবং এস এন্ড বি নাইস ফুড ভ্যালি লি.। গতকাল রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ও দূতাবাসের কর্মকর্তারা এ মেলা পরিদর্শন করেন। এ সময় রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশি পণ্য বিশ্বমানের এবং আশা করা যায় মেলায় অংশগ্রহণের মাধ্যমে সৌদি আরবে বাংলাদেশি খাদ্যপণ্যের বাজার ও রপ্তানি আরও বৃদ্ধি পাবে। সৌদি আরবের বাজারে মাছ-মাংসসহ সকল খাদ্যপণ্য প্রবেশের ক্ষেত্রে যে সকল মান অর্জন দরকার তা নিশ্চিত করে পণ্য রপ্তানি সুগম করার জন্য দূতাবাস নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে বলে জানান রাষ্ট্রদূত। আগামী দিনে সৌদি আরবের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ আরও বৃদ্ধি পাবে বলে রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন। সৌদি আরবে ইতোমধ্যে বসুন্ধরা, প্রাণ, বিডি ফুডসহ বিভিন্ন বাংলাদেশি কোম্পানির পণ্য বাজারে রয়েছে, যা বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মানুষের কাছে খুবই জনপ্রিয়। তিনি এসকল পণ্যের বাজারজাতকরণ, প্রচার এবং উন্নতমানের প্যাকেজিং এ গুরুত্বারোপ করেন। সৌদি আরব প্রায় ৮০ শতাংশ খাদ্যপণ্য বিদেশ থেকে আমদানি করে থাকে, তাই এখানে বাংলাদেশি খাদ্যপণ্যের রপ্তানি বৃদ্ধির সুযোগ রয়েছে। মেলায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শেফ নিয়ে বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগিতার আয়োজন করা হয়। সৌদি বায়ার, বাংলাদেশি অভিবাসীগণ ও বিভিন্ন দেশের মানুষ মেলায় বাংলাদেশের প্যাভিলিয়ন পরিদর্শন করেন। দূতাবাসের মিশন উপপ্রধান আবুল হাসান মৃধা, মিনিস্টার রাকিব উল্লাহ, ইকোনমিক কাউন্সিলর মুর্তুজা জুলকার নাঈন নোমান, কাউন্সিলর (শ্রম) মুহাম্মদ রেজায়ে

post
অভিবাসন

আমিরাতে বাংলাদেশ প্রেসক্লাবের বৈঠকে রেমিট্যান্সের প্রবৃদ্ধি বাড়াতে নানা সুপারিশ

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ প্রেসক্লাবের আয়োজনে ‘বৈশ্বিক অর্থনৈতিক সংকটে প্রবাসীদের ভাবনা ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) রাতে আল হারামাইন পারফিউমসের প্রধান কার্যালয়ে আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তারা রেমিট্যান্স ও রিজার্ভ বৃদ্ধিতে সরকারের করণীয় এবং রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠানে প্রবাসীদের সুযোগ সুবিধা বাড়াতে ১৩টি গুরুত্বপূর্ণ সুপারিশ তুলে ধরেন।গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন। এতে বৈশ্বিক অর্থনৈতিক অবস্থা, রেমিট্যান্স প্রবাহ, ব্যবহার ও বৃদ্ধির উপায় এবং বাংলাদেশ ও আমিরাতের মধ্যে বিনিয়োগের চিত্র তুলে ধরে মূল প্রবন্ধ পাঠ করেন কনস্যুলেটের কর্মাশিয়াল কাউন্সেলর কামরুল হাসান। বাংলাদেশ প্রেসক্লাব সভাপতি শিবলী আল সাদিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল হাসান জনির পরিচালনায় মূল আলোচনায় অংশগ্রহণ করেন দ্য ডেইলি স্টার নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক, এনআরবি ব্যাংক ও আল হারামাইন গ্রুপের চেয়ারম্যান মাহতাবুর রহমান সিআইপি, বিমান বাংলাদেশ এয়ালাইন্সের দুবাইস্থ রিজিওনাল ম্যানেজার সাকিয়া সুলতানা, জনতা ব্যাংক দুবাই শাখার ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মালেক, জনতা ব্যাংক শারজাহ শাখার ব্যবস্থাপনা পরিচালক শওকত আকবর ভূঁইয়া, বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের সিনিয়র সহ সভাপতি আইয়ুব আলী বাবুল সিআইপি, কমিউনিটি নেতা নওশের আলী, আমাদের সময়-এর সিনিয়র রিপোর্টার গোলাম সাত্তার রনি, সিনিয়র রিপোর্টার আরিফুজ্জামান মামুন, সাবেক ব্যাংক কর্মকর্তা মহিউদ্দিন জামান।বক্তারা দীর্ঘ আলোচনায় রেমিট্যান্সের প্রবৃদ্ধি বাড়াতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। পাশাপাশি রাষ্ট্রায়ত্ব জনতা ব্যাংক ও বাংলাদেশ বিমানের সেবা অন্যান্য সংস্থার সেবার সঙ্গে সামঞ্জস্যতা তৈরি করতে বিভিন্ন প্রস্তাব করেন। এ ছাড়া সরাসরি বৈধ পথে প্রবাসীদের রেমিট্যান্স বাড়াতে ব্যাংক চার্জ মওকুফ, মোবাইল অ্যাপ তৈরি, চলমান রেমিট্যান্স প্রণোদনা ৪ শতাংশে উন্নীত করণ, বন্ডের লভ্যাংশ বৃদ্ধি করা, বিদেশে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান চালুর উদ্যোগ নেয়া, শ্রমিকদের দক্ষতা বাড়াতে সহায়তা প্রদান, প্রশিক্ষিত ও যোগ্যতা সম্পন্ন শ্রমিকদের বিদেশে প্রেরণ, দেশ থেকে আমদানীকৃত পণ্য পুনঃরপ্তানির সুযোগ তৈরি করা, হুন্ডি প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণ ও জড়িতদের চিহ্নিতকরণ, দেশের বাইরের জনতা ব্যাংকের ঋণ খেলাপিদের ঋণ পরিশোধ, প্রবাসীদের জন্য পেনশন ব্যবস্থা চালু ও ক্যাপিটাল মার্কেট তৈরির বিষয়ে সুপারিশ প্রস্তাব করেন বক্তারা। বিএম জামাল হোসেন বলেন, বৈশ্বিক অর্থনৈতিক সংকট নিয়ে এই গোলটেবিল আলোচনা অত্যন্ত সময়োপযোগী একটি উদ্যোগ। এই যে বৈশ্বিক সংকট, এমন পরিস্থিতিতে বাংলাদেশ এখন যে সংকটে আছে এটাকে বিভিন্নজন বিভিন্নভাবে ব্যাখ্যা করছে। কিন্তু বাস্তবতা হচ্ছে এই সংকটের প্রভাবে শুধু বাংলাদেশ না, গোটা পৃথিবী এখন শঙ্কিত। চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে সৃষ্ট বৈশ্বিক অর্থনৈতিক সংকটের অ্যানালাইসিস আসছে। তাতে দেখা গেছে, দু'টো দেশ অত্যন্ত লাভবান হচ্ছে। তারা হলো- আমেরিকা ও রাশিয়া।সৈয়দ আশফাকুল হক বলেন, রিজার্ভ একটি দেশের অর্থনৈতিক নিরাপত্তার চাবিকাঠি। যা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। রেমিট্যান্স ইনফ্ল নিয়ে কিছু কথা আসছে। আমি বলবো- সমস্যা থাকবেই, সমাধান হয় না বলেই সমস্যা আরও বৃদ্ধি পেয়েছে। যুগের পরিবর্তন হচ্ছে, যুগের সঙ্গে তাল না মেলাতে পারলে ছিঁটকে পড়তে হবে। প্রবাসে নিযুক্ত মিশন তথা অ্যাম্বাসিগুলোতে যারা কর্মরত আছেন তাদেরকেও অনেক নিয়মকানুন আর সীমাবদ্ধতার মধ্যে দিয়ে যেতে হয়। তবুও আপনাদেও ছোট্ট একটি উদ্যোগ দেশের জন্য অনেক বড় ভূমিকা রাখতে পারে। দেশের মানুষকে অনুপ্রাণিত করতে পারে।মাহতাবুর রহমান নাসির বলেন, দেশের নানান সংকটে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এক্ষেত্রে প্রবাসীদের অনেকগুলো দাবির মধ্যে অন্যতম রেমিট্যান্স প্রণোদনার পরিমাণ ২.৫ শতাংশ থেকে বাড়িয়ে যেন ৪ শতাংশ করা হয়। যেখানে সরকার পণ্য রপ্তানি, কাঁচামাল আমদানি থেকে শুরু করে শিল্পখাতে ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত প্রণোদনা দিচ্ছে। অথচ সেখানে কত অনিয়ম দুর্নীতি হয় তা বলে শেষ করা যাবে না। সেক্ষেত্রে প্রবাসীরা বৈধ অর্থ প্রেরণে ২.৫ শতাংশ থেকে ৪ শতাংশ প্রণোদনা চাওয়া যৌক্তিক দাবি বলে মনে করি। যা বাস্তবায়ন করা হলে অচিরেই হুন্ডির পিঠে কষাঘাত করা সম্ভব হবে।গোলটেবিল আলোচনায় আরো অংশগ্রহণ করেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের আইটি ম্যানেজার মফিজুল রহমান পিংকু, প্রকৌশলী এস এ মোরশেদ, প্রকৌশলী নেসার রেজা খান, ব্যবসায়ী নাদিয়া নিপা খান, এ কে আজাদ, সংগঠক কাজী মোহাম্মদ আলী, আনসারুল হক, বাংলাদেশ প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মামুনুর রশীদ, যুগ্ম সম্পাদক মোদাচ্ছের শাহ, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল শাহীন, প্রচার সম্পাদক শাহজাহান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইসতিয়াক আসিফ। এসময় অন্যান্যের মাঝে প্রেসক্লাব সদস্য ওসমান চৌধুরী, নওশের আলম সুমন, জাসেদুল ইসলাম, এস এম শাফায়েত ও মোহাম্মদ নিয়াজ উপস্থিত ছিলেন।

post
দূতাবাস খবর

গ্লিমসেস অব বাংলাদেশ, মানামায় শুরু হয়েছে বাংলাদেশের ছবি প্রদর্শণী

গত ২৬ মে ২০২২ তারিখ রোজ বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭:৩০ মিনিটে বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মু. নজরুল ইসলাম ‘Colours of the East’ আর্ট গ্যালারির সহযোগিতায় বাংলাদেশ দূতাবাস, মানামা কর্তৃক “Glimpses of Bangladesh” শিরোনামে Seef Mall-এ আয়োজিত ০৭ দিনব্যাপী ফটোগ্রাফি প্রদর্শনীর উদ্বোধন করেন। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিদেশী কূটনীতিক, বাহরাইনের সরকারী উর্ধত্বন কর্মকর্তাবৃন্দ, লেখক, ট্যুর অপারেটরস, শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গসহ,ব্যবসায়ী, সাংবাদিক এবং বাহরাইনে বসবাসকরত বাংলাদেশী প্রবাসীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের স্বনামধন্য দু’জন আলোক চিত্রশিল্পী মোস্তাফিজ মামুন এবং আব্দুল মমিন এর বিখ্যাত ছবিসমূহ নিয়ে এ ফটোগ্রাফি প্রদর্শনীর আয়োজন করা হয়।রাষ্ট্রদূত ইসলাম উদ্বোধনী শেষে আগত অতিথিদের সাথে নিয়ে ফটোগ্রাফি প্রদর্শনী ঘুরে দেখেন। তিনি বলেন, এ ধরনের বাংলাদেশের ফটোগ্রাফি প্রদর্শনীর আয়োজন, বাহরাইনে এই প্রথম। বাহরাইনের মাটিতে বাংলাদেশের অপরুপ প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে এ আয়জন করা হয়। তিনি আরো বলেন, বাংলাদেশ ও বাহরাইনের মাঝে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। পরবর্তীতে বাহরাইনকেও বাংলাদেশের মাটিতে ফটোগ্রাফি প্রদর্শনীর মাধ্যমে উপস্থাপনের উদ্যোগ নেয়া হবে। এতে দু’দেশের মধ্যকার পর্যটন খাতসহ ব্যবসা-বাণিজ্যর অধিকতর প্রাসার ঘটবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন। এ ফটোগ্রাফি প্রদর্শনীতে আলোক চিত্রশিল্পী মোস্তাফিজ মামুন এবং আব্দুল মমিন -এর ৭০টি ছবি প্রদর্শিত হয়। এসকল ছবির মাধ্যমে কৃষি, অর্থনীতি, সংস্কৃতি, শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন, খাদ্য নিরাপত্তা অর্জন এবং অপরুপ প্রাকৃতিক সৌন্দর্যের ছবি সহ অসাম্প্রদায়িক বাংলাদেশের চিত্র ফুটে উঠে। দর্শনার্থীদের আপ্যয়ায়নের জন্য দেশীয় খাবারের ব্যবস্থা রাখা হয়। প্রদর্শনীতে এত সুন্দর বাংলাদেশের ছবি দেখে দর্শনার্থীরা মুগ্ধ হন এবং এ ধরনের চমৎকার আয়োজনের জন্য বাংলাদেশ দূতাবাসের ভূয়সী প্রশংসা করেন। রাষ্ট্রদূত ইসলাম এ ফটোগ্রাফি প্রদর্শনীর আয়োজনে সহযোগিতার জন্য বাংলাদেশ ট্রাভেলস রাইটার্স এসোসিয়েশন, কালারস অব দ্য ইস্ট আর্ট গ্যালারী, সিফ মল, বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইন, বিয়ন মানি সহ আগত সকল অতিথি ও দর্শনার্থীদের ধন্যবাদ জানান। এ প্রদর্শনী আগামী ০১ জুন ২০২২ তারিখ পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।

post
এনআরবি বিশ্ব

কাতারে বাংলাদেশ স্কুল মাঠে ঈদের জামাত

সৌদি আরবের সঙ্গে মিল রেখে কাতারে উদযাপিত হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। সোমবার স্থানীয় সময় ভোর সোয়া ৫টায় কাতারের সব ঈদগাহ ও মসজিদে একই সময় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।এবার কাতারে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে প্রথমবারের মতো বাংলাদেশ এমএইচএম স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল ফিতরের নামাজ। দল মত নির্বিশেষে বাংলাদেশিদের স্বতস্ফূর্ত অংশগ্রহণে প্রবাসীদের মিলন মেলায় পরিণত হয়। ঈদের জামাতে উপস্থিত হয়ে সবাইকে ঈদের শুভেচ্ছা জানান কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জসীম উদ্দিন এনডিসি ও বাংলাদেশ কমিউনিটির সভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন।দেশটির ৫২০টির বিভিন্ন মসজিদ ও ঈদগাহ মাঠে এবারের ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে কুশল বিনিময় ও ঈদের শুভেচ্ছা জানান প্রবাসী বাংলাদেশিরা।

post
এনআরবি বিশ্ব

কাতারে কোরআন পাঠ প্রতিযোগিতায় বিজয়ী বাংলাদেশিদের সংবর্ধনা

কাতারে অনুষ্ঠিত শেখ জাসিম বিন মোহাম্মদ বিন থানী আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ২০২২- এ বিজয়ী বাংলাদেশিদের সংবর্ধনা দিয়েছেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন এনডিসি।সোমবার (২৫ এপ্রিল) বাংলাদেশ দূতাবাসে এ সংবর্ধনা জানানো হয়। কাতারের ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে দেশটির কেন্দ্রীয় মসজিদে আয়োজিত বিদেশি প্রতিযোগিদের জন্য হিফজ ও তাজবীদ এবং হিফজ, তাফসীর ও তাজবীদ এ দুটি গ্রুপে প্রতিযোগিতায় অংশ নেন ২৫টি দেশের মোট ৭৯৮ জন প্রতিযোগী।মোট দশজন বিজয়ীর মধ্যে ছয় জনই বাংলাদেশি। আর উভয় গ্রুপেই প্রথম হয়েছেন বাংলাদেশি প্রতিযোগী। বাংলাদেশি বিজয়ীরা হলেন উসামা মাওলানা চৌধুরী (১ম, গ্রুপ-ক), আজিজা উমর ফারুক (৫ম, গ্রুপ-ক), আয়েশা উমর ফারুক (১ম, গ্রুপ-খ), আবুল হাসান (৩য়, গ্রুপ-খ), মোহাম্মদ হুজ্জাতুল্লাহ (৪র্থ, গ্রুপ-খ) এবং সালমা হাফিজা (৫ম, গ্রুপ-খ)।অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও অভিনন্দনপত্র তুলে দেন বাংলাদেশের রাষ্ট্রদূত জসীম উদ্দিন। বিজয়ীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এ সাফল্য কাতারের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।তিনি বলেন, পবিত্র রমজান মাসে এই সাফল্য কাতারের সরকার ও জনগণের সামনে প্রবাসী বাংলাদেশিদের সম্পর্কে ইতিবাচক ধারণা দৃঢ়করণে জোরালো ভূমিকা রাখবে। অনুষ্ঠানে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের নানা উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে প্রবাসীদের নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখারও আহ্বান জানান।

post
এনআরবি বিশ্ব

দুবাইয়ে প্রবাসীদের দুয়ারে যাবে কনস্যুলেট

এখন থেকে আর প্রবাসীরা নন, কনস্যুলেট যাবে প্রবাসীদের দুয়ারে। সৌহার্দ্যপূর্ণ সেবা দেওয়ার প্রত্যয় নিয়ে প্রবাসীদের সম্পৃক্ত করেই এমন এক কর্মসূচি হাতে নিয়েছে দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট। এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘দুয়ারে কনস্যুলেট’।চলতি রমজানে প্রথমবারের মতো প্রবাসী শ্রমিকদের সম্মানে ইফতার মাহফিল আয়োজনসহ নানা কর্মসূচি হাতে নিয়েছে দুবাই ও উত্তর আমিরাতের কনসাল জেনারেল। এমন আয়োজন শুধুমাত্র কনস্যুলেট অফিসে সীমাবদ্ধ থাকলেও, এখন থেকে সংযুক্ত আরব আমিরাতে সরাসরি প্রবাসী শ্রমিকদের অংশগ্রহণে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনসহ সেবা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। যার নাম দেয়া হয়েছে ‘দুয়ারে কনস্যুলেট’। এ বিষয়ে দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন বলেন, ‘কনস্যুলেটের পক্ষ থেকে একটি নতুন কর্মসূচি গ্রহণ করেছি। নাম দিয়েছি দুয়ারে কনস্যুলেট। এর মাধ্যমে আমরা এখানকার সাধারণ প্রবাসী বাংলাদেশিদের কাছে পৌঁছাব। তাদের এখানে (কনস্যুলেটে) আসতে হবে না, আমরাই তাদের কাছে যাব।’শনিবার (১৬ এপ্রিল) শারজায় অবস্থানরত প্রবাসীদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই। উত্তর আমিরাতের আরও পাঁচটি প্রদেশে প্রবাসী শ্রমিকদের নিয়ে এ আয়োজন হতে যাচ্ছে। বাংলাদেশ সমিতি শারজার প্রেসিডেন্ট আবুল বাশার বলেন, আমাদের সমিতির সদস্যরা এর সঙ্গে সম্পৃক্ত। আমার বিশ্বাস, আপনারা সবকিছু উপলব্ধি করতে পেরেছেন। আমরা সাধারণ শ্রমিকদের নিয়ে যে আনন্দ করতে পেরেছি, এ আনন্দ আমরা ভবিষ্যতেও অব্যাহত রাখব। এদিকে কনস্যুলেটের এ আয়োজনকে ইতিবাচক হিসেবে দেখছেন প্রবাসী বাংলাদেশিরা। সাধারণ শ্রমিকদের সঙ্গে কনস্যুলেট কর্মকর্তাদের দূরত্ব কমে আসলে উপকৃত হওয়ার কথাই জানালেন প্রবাসীরা।

post
এনআরবি বিশ্ব

কাতারে উদ্বোধন বাংলাদেশি মালিকানাধীন মার্কেট, ফের ভিসা চালুর দাবি

কাতারে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান রুমানা হাইপার মার্কেটের দ্বিতীয় শাখা।রাজধানী দোহা থেকে ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত সালোয়া রোডে রুজা রাশেদ এলাকায় এই মার্কেট গড়ে তুলেছেন এর স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী মো. আবু জাহের বাবুল। ২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার প্রতিষ্ঠানের কাতারি স্পন্সর সাঈদ সালেম হাজরীকে সঙ্গে নিয়ে ফিতা কেটে মার্কেটটি উদ্বোধন করেন আবু জাহের বাবুল। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ইরফান, মোহাম্মদ আলী, রাসেল চৌধুরী মিন্টু, শাহ জালাল লিটন, লোকমান হোসেন, মোহাম্মদ খায়রুল ওয়ারা ভূইয়া, মুক্তা, রনি, ইনসান, ইরফান, কামরুল, মাসুদসহ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ। কাতারে সুপরিচিত বাংলাদেশি উদ্যোক্তা আবু জাহের বাবুল বলেন, ২০২২ কাতার বিশ্বকাপকে ঘিরে প্রতিনিয়ত ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ হচ্ছে দেশটিতে। এতে ভারতীয়দের সঙ্গে পাল্লা দিয়ে প্রতিযোগিতায় কোন অংশে পিছিয়ে নেই প্রবাসী বাংলাদেশিরা। এসময় কাতারে পুনরায় বাংলাদেশের ভিসা চালু দাবি জানান প্রবাসী বাংলাদেশিরা।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.