post
অভিবাসন

মালয়েশিয়ায় সাজা শেষে দেশে ফিরলো ৩৯ প্রবাসী

মালয়েশিয়ার জোহর রাজ্যের অভিবাসন বিভাগ ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে। গতকাল বুধবার রাজ্যের জোহর বাহরু পেকান নেনাস ইমিগ্রেশন ডিপো থেকে তাদের সরাসরি কুয়ালালামপুর বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়।সবাইকে ইমিগ্রেশন আইন-১৯৫৯/৬৩ ও ইমিগ্রেশন রেগুলেশন-১৯৬৩ এর পাশাপাশি অন্যান্য এনফোর্সমেন্ট এজেন্সি আইনের অধীনে অপরাধের সাজা শেষে নিজ খরচে দেশে পাঠানো হয়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ফেরত পাঠানো ব্যক্তিদের ডিপার্টমেন্টের সিস্টেমে কালো তালিকাভুক্ত করা হয়েছে। অপরাধের মাত্রার ওপর নির্ভর করে তাদেরকে পাঁচ বছর বা চিরতরে মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

post
খেলা

আইপিএলের পর্দা উঠছে শুক্রবার

বিশ্বের সর্ববৃহৎ ও সবচেয়ে দামি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এই টুর্নামেন্ট শুরু হওয়া মানেই ক্রিকেটপ্রেমীরা একটানা দুই মাস ভরপুর বিনোদনের অপেক্ষায় থাকেন। আর আইপিএলের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ও কখনও শিরোপা জিততে না পারা কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। খেলা শুরু বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। উদ্বোধনী ম্যাচ নিয়ে একটা বাড়তি আগ্রহ থাকে অনেকেরই। কারণ, ওই দিন ডাবল মজা পাওয়া যায়। প্রথমত টুর্নামেন্টের সূচনা হয়। দ্বিতীয়ত থাকে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। এ বারের আইপিএলেও থাকছে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। যেখানে ভারতীয় সংগীত পরিচালক, গায়ক ও সংগীত প্রযোজক এ আর রহমান মঞ্চ মাতাবেন। এছাড়াও সুরের জাদুতে দর্শকদের মুগ্ধ করবেন সনু নিগম। দুই তারকার গানের পাশাপাশি ডান্সফ্লোর মাতাতে দেখা যাবে বলিউড সুপারস্টার অক্ষয় কুমার ও টাইগার শ্রফকে। শিগগিরই তাদের নতুন সিনেমা বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ মুক্তি পেতে চলেছে। তার জন্য খানিকটা প্রচারও সেরে নেবেন অক্ষয়-টাইগার। আগেরবারের মতো এবারও ১০টি দল অংশ নিচ্ছে আইপিএলে। ২২ মার্চ থেকে ভারতের ঘরোয়া টুর্নামেন্টটি শুরু হলেও সূচি প্রকাশ করা হয়েছে আংশিক। মাত্র ১৫ দিনের ২১টি ম্যাচের সূচি প্রকাশ করা হয়েছে। মূলত ভারতের লোকসভা নির্বাচনের কারণেই আংশিক সূচি প্রকাশ করা হয়েছে। প্রথম ২১ ম্যাচের পর আইপিএল হতে পারে ভিন্ন দেশে। প্রথম ম্যাচের আগে বড় চমক দিল চেন্নাই সুপার কিংস। অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন মহেন্দ্র সিং ধোনি। তার বদলে নতুন অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। দলটিতে আছেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। প্রথম ম্যাচের একাদশে এই পেসারকে দেখা যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আর অন্যদিকে, নামের পাশাপাশি লোগে পরিবর্তন করেছে কোহলির বেঙ্গালুরু। ফাফ ডু প্লেসিসের মতো বড় তারকাকে নিয়েও শিরোপা খরা কাটাতে পারছে না আরসিবি। তাই এবারের আসরের প্রথম ম্যাচে জয়ে শুরু করতে মরিয়া দলটি। ঘরের মাঠে খেলা হওয়ায় ছেড়ে কথা বলবে না সিএসকে। সবমিলিয়ে কঠিন এক লড়াইয়ের অপেক্ষায় ক্রীড়াপ্রেমীরা।

post
এনআরবি বিশ্ব

জাপানে বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে ইফাতার অনুষ্ঠান

জাপানের চিবা প্রিফেকচার এর নাগারেয়ামা সিটিকে প্রবাসী বাংলাদেশীদের অন্যতম একটি শহর হিসেবে গড়ে তুলতে নাগারেয়ামা বাংলাদেশ কমিউনিটির উদ্দ্যোগে আয়োজন করা হয় ইফাতার অনুষ্ঠান।আয়োজিত ইফতার অনুষ্ঠানে অতিথিদের মধ্যে প্রবাসী বাংলাদেশী ছাড়াও অংশগ্রহন করেন জাপানিজ মিশরী ইন্দোনেশিয়ান এবং পাকিস্তানের অতিথিরা। ইফতার অনুষ্ঠানটি প্রবাসী বাংলাদেশীদের একটি মিলনমেলায় পরিনত হয়। কর্মব্যস্ত জীবনে একত্রে ইফতার করতে পেরে অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করেন। আয়োজিত ইফতার অনুষ্ঠানে নাগারেয়ামা সিটি কাউন্সেলর মিহো কোন্দো অংশগ্রহন করেন। তিনি বলেন, আমরা চাই নাগারেয়ামা সিটিতে বিদেশীরা বিশেষ করে আরো বাংলাদেশীরা এবং বিভিন্ন ধর্মালম্বিরা বসবাস করুক। সে লক্ষে মসজিদ সহ অন্যান্য ধর্মের উপসানালয় তৈরি এবং তাদের জন্য বসবাসের পরিবেশ তৈরি করার চেস্টা অব্যাহত থাকবে। ইফতারে বিভিন্ন পদের বাংলাদেশী খাবারের পসরা সাজানো হয় । ইফতার অনুষ্ঠানটি শুরু হয় পবিত্র কোরআন তিলাওয়াত এর মাধ্য দিয়ে পরে দোয়া ও মোনাজাত এর মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। আয়োজক নাগারেয়ামা বাংলাদেশ কমিউনিটির অন্যতম সদস্য রনি পারভেজ তালুকদার, আব্দুস সাত্তার রানা, খলিলুর রহমান, জি এম খোকনসহ অন্যান্য সদস্যরা অনুষ্ঠানে অংশগ্রহন করেন।

post
অভিবাসন

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৫৮ অভিবাসী আটক

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৫৮ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।শনিবার ভোরে অভিযান চালিয়ে ওই অভিবাসীদের আটক করা হয়। দেশটির পেরাক রাজ্যের ইমিগ্রেশন ডিরেক্টর মেওর হিজবুল্লাহ মেওর আবদ মালিক এক বিবৃতিতে জানিয়েছেন, পেরাক বার্চাম ফ্ল্যাটে অভিযানের সময় ৩৫৮ অভিবাসীর কাগজপত্র যাচাই করা হয়।তারমধ্যে ১৫৮ জনকে বৈধ ভিসা বা পারমিট ছাড়াই দেশটিতে বসবাস এবং তাদের অনুমোদিত সময়সীমা অতিক্রম করায় আটক করা হয়। বাংলাদেশি ছাড়াও আটকদের মধ্যে ইন্দোনেশিয়া, নেপাল, মায়ানমার, চীন, পাকিস্তান, শ্রীলংকা এবং ভিয়েতনামের নাগরিক রয়েছে।

post
সংবাদ

শ্রমিক ঘাটতিতে দুশ্চিন্তায় মালয়েশিয়ার সবজি খামারিরা

শ্রমিক ঘাটতিতে দুশ্চিন্তায় আছেন মালয়েশিয়ার সবজি চাষিরা। অপ্রত্যাশিত এ ঘাটতির কারণে আগামী কয়েক মাসে উত্পাদন কমিয়ে আনার চিন্তা করছেন দেশটির ক্যামেরন হাইল্যান্ডের সবজি খামারিরা। ক্যামেরন হাইল্যান্ড মালয় ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি দাতুক সৈয়দ আবদুল রহমানের বরাত দিয়ে মালয়েশিয়ার নিউ স্ট্রিট টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।সৈয়দ আবদুল রহমান বলেছেন, 'বিদেশি শ্রমিকদের কোটা ৩১ মার্চের পর থেকে বাতিল করবে সরকার। এ সিদ্ধান্তের কারণে আমরা হাই অ্যান্ড ড্রাইয়ের মতো অবস্থায় আছি। এখন এটা অনুভব না করলেও সম্ভবত এই বছরের মে বা জুন থেকে এর বড় একটি প্রভাব পড়বে আমাদের অর্থনীতিতে।'জানা গেছে, বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার বেশিরভাগ শ্রমিক আগামী মাসে ঈদে নিজ দেশে ফিরে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করেছে। অন্যদিকে, ১০ বছর ধরে খামারে কাজ করছেন, এমন অনেক কর্মীর ওয়ার্ক পারমিট আর পুনর্নবায়ন হবে না। যাদের বৈধ পারমিট আছে তারা এখনো ১০ বছর কাজ করতে পারবেন। কিন্তু ঈদের পরে মালয়েশিয়ায় তারা কাজ না করতে ফিরে না আসার সিদ্ধান্ত নিয়েছেন যা খুবই হতাশাজনক। প্রতিবেদনে বলা হয়েছে, ক্যামেরন হাইল্যান্ডে প্রতিদিন ১ হাজার মেট্রিক টন সবজি উৎপাদন হয় দেশটির পাইকারি বাজারের জন্য। কিন্তু শ্রমিকের ঘাটতি এ উৎপাদনকে প্রভাবিত করবে। ১৩ মার্চ খামারিদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলেছিলেন, কর্মীর অভাব খামারিদের উৎপাদন কমাবে এবং তারা অল্প জমি চাষ করতে বাধ্য হবেন। 

post
খেলা

চেন্নাইয়ের বিদেশি পেসারের ইনজুরিতে সুযোগ মিলবে তো মুস্তাফিজের

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭তম আসর শুরু হতে বাকি মাত্র ৮ দিন। আগামী ২২ মার্চ মাঠে গড়াবে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগটির প্রথম ম্যাচ। এদিকে আইপিএলের দিনক্ষণ যতই এগিয়ে আসছে চেন্নাই শিবির চোটের সারি ততই দীর্ঘ হচ্ছে। আগেই জানা ছিল চোটের কারণে এবারের আসরে প্রথম পর্ব মিস করবেন নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার ডেভন কনওয়ে। এবার নতুন দুঃসংবাদ পেতে হয়েছে পাঁচ শিরোপাজয়ী এ দলটিকে। টুর্নামেন্ট শুরুর আগমুহূর্তে ইনজুরিতে পড়েছেন ফ্র্যাঞ্চাইজিটির তরুণ লঙ্কান পেসার মাথিশা পাথিরানা। গত মৌসুমে এ লঙ্কান তরুণ পেসার ছিলেন চেন্নাইয়ের অন্যতম সেরা বোলিং অস্ত্র। এবারের মৌসুম শুরুর আগে তারকা এ পেসারকে নিয়ে তাই চিন্তায় সিএসকে। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে চোট পান শ্রীলঙ্কার তরুণতুর্কি। জানা যায়, তার বাঁ পায়ে গ্রেড ওয়ান হ্যামস্ট্রিং ইনজুরি হয়েছে। দ্বিতীয় টি-টোয়েন্টিতে চোট পাওয়ায় ম্যাচটিতে নিজের পুরো কোটার বোলিং শেষ করতে পারেননি পাথিরানা। আইপিএলের ১৫তম আসরে চেন্নাই সুপার কিংসের তৃতীয় সর্বাধিক উইকেট শিকারি ছিলেন মাথিশা পাথিরানা। ২০২২ সালে তার আইপিএল অভিষেকে মাত্র দুটি ম্যাচ খেলেছিলেন তিনি। সেখানে তিনি পেয়েছিলেন ২টি উইকেট। তবে ২০২৩ সালের আইপিএলের ১৬তম আসরে তিনি ১২টি ম্যাচে নিয়েছিলেন ১৯ উইকেট। এবারের আসরে টাইগার পেসার মুস্তাফিজকে ২ কোটি রুপিতে দলে টেনেছে চেন্নাই সুপারকিংস। তাকে দলে নেয়ার কারণ হিসেবে দলটির প্রধান নির্বাহী বিশ্বনাথন বলেন, আমি বলবো যে, যাদেরকে নেয়ার লক্ষ্য আমাদের ছিল, তাদের প্রায় সবাইকেই পেয়েছি। সত্যি বলতে, মিচেলকে (নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল) নিয়ে আমাদের পরিকল্পনা ছিল। আমাদের আরও মনে হয়েছে, মাঠের দুই পাশের সীমানা বিবেচনায় নিয়ে চিপকের উইকেটে মুস্তাফিজ ভালো একটি পছন্দ হতে পারে। তবে ধোনির দলে জায়গা পেলেও মূল একাদশে ফিজের জায়গা পাওয়া নিয়ে সংশয় তৈরি হয়। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো কিছুদিন আগে একটি সম্ভাব্য একাদশ প্রকাশ করেছিল। যেখানে ছিল না মোস্তাফিজের নাম। তাদের সাজানো একাদশে থাকা তিন পেসারের মধ্যে ছিলেন ভারতের দীপক চাহার, বিদেশি কোটায় মাথিশা পাথিরানা আর দ্বাদশ খেলোয়াড় হিসেবে ছিলেন তুষার দেশপান্ডে। যদিও মাথিশা ইনজুরিতে পড়ায় সুযোগ হয়ে আসতে পারে মুস্তাফিজের। তবে মাঠে সময়টা ভালো যাচ্ছে না টাইগার এই পেসারের। ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টিতে ভুলে যাওয়ার মতো পারফরম্যান্সের পর ওয়ানডে সিরিজ থেকেও বাদ পড়েছেন তিনি।

post
আন্তর্জাতিক

কপালে চোট নিয়ে হাসপাতালে মমতা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর বাড়িতে পড়ে গিয়ে চোট পেয়েছেন। তাঁর কপালে ‘গুরুতর চোট’ লেগেছে বলে জানানো হয়েছে। রাত ৮টার পর তৃণমূল কংগ্রেসের তরফে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দেওয়া হয় যে, দলের নেত্রী কপালে চোট পেয়েছেন। প্রায় সঙ্গে সঙ্গেই তাঁকে তাঁর বাড়ির কাছে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতেই তাঁর ক্ষত সেলাই করা হবে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে। তৃণমূল কংগ্রেসের তরফে সামাজিক মাধ্যমে যে ছবিটি প্রকাশ করা হয় তাতে দেখা যাচ্ছে, মুখ্যমন্ত্রীর কপালে চোট লেগেছে এবং সেখান থেকে একটি রক্তের ধারা গড়িয়ে পড়ছে। রাত ৯টা পর্যন্ত এই বিষয়ে দলের তরফে আর কিছু জানানো হয়নি। তিনি নিজের বাড়িতে থাকাকালে কীভাবে পড়ে গেলেন, সে সম্পর্কেও বিস্তারিত কিছু জানা যায়নি।২০২১ সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন চলাকালে প্রচারের সময় পায়ে চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী। তিনি যে গাড়িতে সফর করছিলেন সেই গাড়ির দরজা তাঁর পায়ের উপরে অজ্ঞাত পরিচয় কিছু ব্যক্তি বন্ধ করে দেন বলে অভিযোগ। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তাঁকে ইচ্ছাকৃতভাবেই আঘাত করার চেষ্টা হয়েছে, যদিও নির্বাচন কমিশন সেই অভিযোগ খারিজ করে দিয়েছিল। এরপরে পায়ে ব্যান্ডেজ লাগিয়ে প্রচার চালান মমতা বন্দ্যোপাধ্যায়।

post
অভিবাসন

মালয়েশিয়ায় বন্ধুকযুদ্ধে বাংলাদেশিসহ নিহত তিন

মালয়েশিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক বাংলাদেশিসহ তিনজন নিহত হয়েছে, যাদেরকে দেশটির সেন্ট্রো গ্যাংয়ের সদস্য বলছে পুলিশ। পুলিশ বলছে, সম্প্রতি সোনার দোকানে ডাকাতি, ছিনতাই ও ভাংচুরে সঙ্গে এই সেন্ট্রো গ্যাং সদস্যরা জড়িত। গত সোমবার সকাল সাড়ে ১১টার দিকে পেকান-কুয়ান্তান বাইপাসে এ বন্দুকযুদ্ধ হয়। নিহত একজন বাংলাদেশি এবং দুইজনের বাড়ি ইন্দোনেশিয়া। তাদের বয়স ৩৬, ৪৪ ও ৩৮ বছর। একটি প্রাইভেটকারের মধ্য থেকেই এই তিনজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। মঙ্গলবার সংবাদ সম্মেলন করে ওই ঘটনার বিস্তারিত তুলে ধরেন পুলিশ। পাহাং পুলিশ প্রধান দাতুক সেরি ইয়াহিয়া ওথমান বলেন, নিহতদের ব্যবহার করা একটি প্রোটন ওয়াজা গাড়ি জব্দ করা হয়েছে। এছাড়া সাত রাউন্ড গুলিসহ একটি গ্লক-১৭ টাইপ পিস্তল এবং চুরির কাজে ব্যবহৃত দুটি ম্যাচেট ব্লেডসহ আরো কিছু সরঞ্জাম উদ্ধার করা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। বন্ধুকযুদ্ধের বর্ণনা দিয়ে পাহাং পুলিশ প্রধান বলেন, গাড়ির আরোহীদের অনুসরণ করছিলো পুলিশের একটি গোপন দল। পেকানে পাহাং রাজ্য উন্নয়ন বোর্ড এলাকায় তাদেরকে সন্দেহজনক আচরণ করতে দেখা যায়। তিনি বলেন, পুলিশ গাড়ি থামানোর নির্দেশ দিলেও চালক দ্রুত গতিতে বাইপাসের দিকে চলে যায়। এরপর পুলিশ তাদের ধাওয়া দিলে তারা গাড়ির গতি প্রচণ্ড বাড়িয়ে দেয় এবং পুলিশের টহল গাড়ির পিছনে ধাক্কা দেয়। গাড়ির ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে চালানো হয়।আর পুলিশ আত্মরক্ষার জন্য পালটা গুলি চালালে হতাহতের এ ঘটনা বলে জানান পাহাং পুলিশ প্রধান দাতুক সেরি। বলেন, পেকান এলাকায় আবারো কোনো অপরাধের পরিকল্পনা করেছিলো সন্ত্রাসীরা। পুলিশ বলছে, সেন্ট্রো গ্যাংয়ের সদস্যরা গত বছরের জুন থেকে সেলাঙ্গর, নেগেরি সেম্বিলান, পেরাক এবং পাহাংয়ের বেশ কয়েকটি সোনার দোকানে চুরি ডাকাতি করেছে। এছাড়া তারা মানুষের ওপর ও ছিনতাইয়েও জড়িত। 

post
প্রবাস রাজনীতি

লোকসভা নির্বাচনের আগে ভাইকে ত্যাজ্য করলেন মমতা

লোকসভা নির্বাচনের টিকিট কোন্দলে এবার নিজের ভাইকে ত্যাজ্য ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনের টিকিট না মেলায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন ভাই স্বপন বন্দ্যোপাধ্যায় (বাবুন)। জল্পনা ছিল বিজেপিতে যোগদান করছেন তিনি। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্ধারিত হাওড়ার প্রার্থী ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্দলীয় প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন স্বপন। এর পরই বুধবার (১৩ মার্চ) শিলিগুড়ির প্রশাসনিক ভবন উত্তরকন্যায় সংবাদ সম্মেলনে করে ভাই স্বপন বন্দ্যোপাধ্যায় ওরফে বাবুনের সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করার কথা জানিয়ে দেন মমতা।সংবাদ সম্মেলনে মমতা বলেন, লোভীদের পছন্দ করি না। ভাইয়ের প্রসঙ্গে মমতা বলেন, আমি যে দিন থেকে দল করি, কোটি কোটি মানুষের সঙ্গে কাজ করি। আমার পরিবার বলে কিছু নেই। মা, মাটি, মানুষই আমার পরিবার। আমাদের পরিবারে রক্তের সম্পর্কে ৩২ জন সদস্য। কেউ এ রকম নয়। এতে সবাই ক্ষুব্ধ। মমতা আরও বলেন, আমি সরাসরি বলছি, যারা বেশি বড় হয়ে যায়, তাদের লোভও বেড়ে যায়। ওকে পরিবারের সদস্য বলেই আমি মনে করি না। সব সম্পর্ক ছেদ। ভাইকে উদ্দেশ্য করে তিনি বলেন, ওর অনেক কাজই আমি অনেক দিন ধরে পছন্দ করি না। কিন্তু সব কথা তো বাইরে বলা যায় না। আজ বলছি। যে যেখানে খুশি যেতে পারে। স্বাধীন ভাবে ভোটে দাঁড়াতে পারে। তবে হাওড়া সদরে তৃণমূলের প্রার্থী, জোড়াফুলের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ই। অন্য কেউ নয়।ভাইয়ের এবং বিদ্রোহী আচরণ প্রসঙ্গে হতাশা ব্যক্ত করে মমতা বলেন, প্রতিটি নির্বাচন এলেই বাবুন অশান্তি করেন। অনেক অশান্তি সহ্য করেছি , আর করবো না। কিছুটা আক্ষেপের সুরে তিনি বলেন, আমাদের বলা উচিত নয়। কিন্তু অভিষেককে বলছিলাম যে বাবা যখন মারা গিয়েছে, তখন ওর বয়স আড়াই। আমি ৪৫ টাকা পেতাম। দুধের ডিপোয় কাজ করে মানুষ করেছি। কিন্তু তখন থেকে রাজনীতিটা করতাম বলে ওকে হয়ত মানুষ করতে পারিনি। এদিকে ভাইয়ের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী কড়া অবস্থান নেওয়ার পরেই দ্রুত নিজের অবস্থান থেকে সরে আসেন স্বপন বন্দ্যোপাধ্যায় ওরফে বাবুন। ঘোষণা দেন, এবারের নির্বাচনে প্রার্থী হচ্ছে না তিনি। তিনি শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই হয়েই থাকতে চান।

post
এনআরবি বিশ্ব

টাইমস স্কয়ারে হাজারো মুসল্লির তারাবির নামাজ আদায়

গত বছরের ন্যায় এবারও নিউইয়র্কের টাইমস স্কয়ারে হাজারো মুসল্লি তারাবির নামাজ আদায় করেছেন। গত রোববার নিউইয়র্ক সিটির টাইমস স্কয়ারে রমজানের প্রথম তারাবির নামাজ পড়তে মুসলমানরা সমবেত হন। যুক্তরাষ্ট্রে বসবাসরত মুসল্লিদের কয়েকটি সামাজিক সংগঠনের উদ্যোগে এ আয়োজন করা হয়। উদ্যোক্তারা জানান, ইসলামভীতি দূর করা, ধর্মের প্রকৃত সৌন্দর্য সম্পর্কে জানানো এবং সম্প্রীতির বার্তা তুলে ধরাই ছিল এর উদ্দেশ্য। এছাড়া সারা বিশ্বে বিনোদনকেন্দ্র হিসেবে পরিচিত টাইমস স্কয়ারে তারাবির নামাজে নারীরাও অংশ নেন। এতে ইমামতি করেন ফরাজ হাসান।সিটি অব দ্য ওয়ার্ল্ডে টানা দ্বিতীয় বছরের মতো এমন আয়োজনের উদ্যোক্তা সামাজিক যোগাযোগমাধ্যমের মুসলিম ইনফ্লুয়েন্সার এসকিউ। সহযোগিতায় ছিল মুসলিমস গিভিং ব্যাক ও ড্রপলেটস অব মার্সি। এ সময় নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব পালন করে নিউ ইয়র্ক পুলিশ। টাইমস স্কয়ারে তারাবির জামায়াত শেষে এক মুসল্লি বলেন, সংযম, দান, প্রার্থনার মধ্য দিয়ে পবিত্র রমজান পালন করা হয়। কুরআন তিলাওয়াত ও তরজমার মধ্য দিয়ে সে বিষয়টি প্রচার করতে চেয়েছি আমরা। তারাবির নামাজকে কেন্দ্র করে সন্ধ্যার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় টাইমস স্কয়ার। সুশৃঙ্খলভাবে জামায়াত আদায় করা হয় মাগরিবের নামাজও। বহু অমুসলিমও হাজির হন এ আয়োজন দেখতে। নামাজ পড়তে যাওয়া একজন মুসল্লি বলেন, ইসলাম নিয়ে অনেকের মাঝে ভীতি আছে। উগ্র মানুষ সব ধর্মেই আছে। সেই অল্প সংখ্যক মানুষ কখনই সংখ্যাগরিষ্ঠের চরিত্র হিসেবে বিবেচিত হতে পারে না।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.