post
ক্যাম্পাস লাইফ

ওয়েলকাম পার্টির মাধ্যমে নতুন ক্যাম্পাসে নতুন শিক্ষার্থীদের স্বাগত জানালো এসজিএ

ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থীদের নতুন ক্যাম্পাসে স্বাগত জানালো স্টুডেন্ট গভার্মেন্ট অ্যাসোসিয়েশন (এসজিএ)। ২৭ জানুয়ারি শনিবার বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসে ক্যাফেটেরিয়ায় দু'শোর বেশি শিক্ষার্থীদের স্বাগত জানায় সংগঠনটি। যেখানে উপস্থিত ছিলেন ডব্লিউইউএসটির চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ, প্রেসিডেন্ট ড. হাসান কারাবার্ক এবং এসজিএ'র নেত্ববিন্দু। কেক কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উইন্টার কোয়ার্টারে ভর্তি হওয়া সকলকে স্বাগত জানায় এসজিএ। ডব্লিউইউএসটির স্টুডেন্ট গর্ভামেন্ট অ্যাসোসিয়েশন শিক্ষার্থীদের হয়ে কথা বলার একটি সংগঠন। নতুন পরিচয়ে এই বিশ্ববিদ্যালয়ের পথচলা শুরু করার প্রথম দিন থেকে সক্রিয় এই সংগঠনটি। কাজ করে স্টুডেন্টদের স্বার্থে। কথা বলে শিক্ষার্থীদের অভিযোগ, অধিকার, প্রয়োজনীয় সহযোগীতা নিয়ে। বছর ব্যাপী আয়োজন করে থাকে ধর্মীয়, সাংস্কৃতিক, ও খেলাধূলা বিষয়ক নানা কার্যক্রম। সবাইকে স্বাগত জানিয়ে এসজিএ'র সাথে শিক্ষার্থীদের যুক্ত হবার পরামর্শ দেন চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ। তিনি বলেন, "পড়াশোনার পাশাপাশি সহপাঠী, অন্যান্য দেশের ক্রিস্টি-কালচার সর্ম্পকে জানার এবং নিজেকে প্রকাশ করার অন্যতম একটি মাধ্যম এই সংগঠন। সেই সাথে তিনি আরও বলেন, "সকল সুযোগ ও সম্ভাবনা দেশ যুক্তরাষ্ট্রে। তবে সবার আগে সকলের প্রাথমিক লক্ষই হওয়া উচিত যোগ্যতা ও মেধার প্রকাশ ঘটিয়ে ডিগ্রি সম্পন্ন করা। " এসজিএ'র নেত্বতে ডব্লিউইউএসটিতে পরিচালিত হচ্ছে বেশ কয়েকটি ক্লাব। শিক্ষার্থীদের ইতিবাচক পরিবেশ দিতে সংগঠনটি বছরব্যাপী আয়োজন করে থাকে নানা রকম সাংস্কৃতিক, আন্তর্জাতিক, ঐতিহাসিক ও ধর্মীয় অনুষ্ঠানের। তাইতো বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ড. হাসান কারাবার্ক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "ডব্লিউইউএসটির সবচেয়ে বড় শক্তিটিই হচ্ছে এর বহু সংস্কৃতি থেকে আসা শিক্ষার্থীরা। আর এই সকল শক্তি এক হবার প্লাটফর্মের নাম স্টুডেন্ট গভার্মেন্ট অ্যাসোসিয়েশন। এর সাথে সবাই যুক্ত হলে, জানা ও শেখার পরিধি কয়েকগুন বেড়ে যাবে। তৈরি হবে ক্যারিয়ার গড়ার অসাধারণ নেটওয়ার্ক।" ক্যাম্পাসে কোন ছাত্রছাত্রী বুলিং, বর্ণবাদ, কালচারাল শক বা যৌন নির্যাতনের শিকার হলেও সে সকল অভিযোগ নিয়ে সরাসরি কাজ করে এসজিএ। শুধু তাই নিয়ে শিক্ষার্থীদের নিয়ে ভলান্টারি কাজও করে থাকে সংগঠনটি। ২০২৩ সালের ফেব্রয়ারিতে তুরস্কে হওয়া ভয়াবহ ভূমিকম্পে ত্রান তহবিল সংগ্রহ করে তা ক্ষতিগ্রস্থ দেশটি পাঠিয়েছিলো এসজিএ। প্রধান অর্থ কর্মকর্তা ফারহানা হানিপ বলেন, "আমরা যদি সকলে একটি লক্ষ্য সামনে নিয়ে একসঙ্গে পথ চলতে পারি, সাফল্য আসবেই। যুক্তরাষ্ট্রে একটি সুযোগের দেশ, তবে এখানে মূল লক্ষ্য ভিন্ন পথে প্রবাহিত হওয়ার সুযোগও কম নেই। সুতারাং কারে কথায় মিসগাইডেড না হয়ে, শিক্ষার্থীরা যেনো তাদের শিক্ষা অর্জনের প্রতি মনোনিবেশ করে এই আহ্বান জানান ফারহানা হানিপ। পরামর্শ রাখেন এসজিএর সাথে যুক্ত হবার।" এসজিএ'র কর্মকান্ডের প্রশংসা করেন উপস্থিত শিক্ষক ও কর্মকর্তাগণ। বলেন, শিক্ষার্থীদের জন্য ইতিবাচক পরিবর্তন আনার জন্য একটি কার্যকরী, আনন্দদায়ক পরিবেশ প্রদান করার চেষ্টা করে থাকে এসজিএ। এছাড়া স্টুডেন্টদের নেতৃত্বের গুনাবলী বৃদ্ধি এবং ক্লাব অ্যাক্টিভিটির মাধ্যমে নিজের স্কিলকে প্রকাশ করার জন্য এসজিএ ও অন্যান্য ক্লাবে যুক্ত হবার প্রয়োজন সকলের। এসজিএ'র প্রেসিডেন্ট সেলিন ইজিত বলেন, "একাধিক ক্লাব গঠনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্রম বহির্ভূত কাজগুলো এগিয়ে নেওয়া হচ্ছে। সকলের সহযোগিতা পেলে এসজিএ আরও সুদৃঢ়ভাবে এগিয়ে যেতে পারবে।" এই অনুষ্ঠানে উপস্থিত হওয়া সকল শিক্ষার্থীকে ধন্যবাদ জানান, এসজিএর ভাইস প্রেসিডেন্ট মো. মুস্তাফিজুর রহমান। জানান, "এবারও পিকনিক, নৌ ভ্রমন, হাইকিং, স্পোর্টসের মত আকর্ষনীয় কিছু ইভেন্টের পরিকল্পনা রয়েছে এসজিএর।" ডব্লিউইএসটিতে এসজিএর অনুষ্ঠান মানেই আকর্ষনীয় ভোজের আয়োজন। এদিনও ব্যাতিক্রম ছিলো না। মধ্যাহ্ন ভোজের মধ্য দিয়ে শেষ হয় তাদের ওয়েলকাম পার্টির আয়োজন।  

post
এনআরবি লাইফ

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি বংশোদ্ভূত এক কলেজছাত্রী নিহত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি বংশোদ্ভূত এক কলেজছাত্রী নিহত হয়েছে। স্থানীয় সময় রোববার ভোরে নিউইয়র্কের লং আইল্যান্ড সাউদার্ন স্টেট পার্ক মহাসড়কে এক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় কলেজছাত্রী দেবপ্রীতা দে ব্রতীর।নিহত দেবপ্রীতা দে সিলেটের ওষুধ ব্যবসায়ী ও সেন্ট্রাল ফার্মেসির পরিচিত মুখ দেবাশীষ দে বাসু ও ভার্শতি দে দম্পতির কনিষ্ঠ কন্যা। পুলিশ সূত্রে জানা যায়, লং আইল্যান্ড সাউদার্ন স্টেট পার্ক মহাসড়কের ৩৫ নম্বর বাহির পথে ইনফেনিটি গাড়ির আরোহী ছিলেন দেবপ্রীতা দে। গাড়ির চালক ছিলেন তার বন্ধু জীবন লেইকেন। অন্য একটি জিপ গাড়ির সঙ্গে ইনফিনিটি গাড়ির ধাক্কা লাগলে গাড়িটি সড়ক থেকে ছিটকে গাছে ধাক্কা দেয়। ভোর পৌনে ৬টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ইনফিনিটি গাড়ির ভেতর থেকে দুজনের মরদেহ উদ্ধার করে। অপর গাড়ির চালককে আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

post
আন্তর্জাতিক

প্রথমবারের মতো নাইট্রোজেন ব্যবহার করে মৃত্যুদণ্ড কার্যকর করেছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যে এক আসামিকে প্রথমবারের মতো নাইট্রোজেন গ্যাস প্রয়োগ করে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (২৬ জানুয়ারি) এ পদ্ধতিতে কেনেথ ইউজিন স্মিথ (৫৮) নামের এক আসামির মৃত্যুদণ্ড কার্যকর করে দেশটির কারা কর্তৃপক্ষ। পৃথিবীর ইতিহাসে কোনো আসামিকে এভাবে মৃত্যুদণ্ড দেয়ার নজির এটিই প্রথম। খবর বিবিসি।স্মিথের আইনজীবীরা একে নিষ্ঠুর ও অস্বাভাবিক শাস্তি হিসেবে অভিহিত করে এর বিরুদ্ধে আপিল করেন। তবে এই আপত্তি খারিজ করেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ও নিম্ন আদালতে। এর আগে ২০২২ সালে প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে স্মিথের মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা করা হয়। তবে তখন এ চেষ্টা ব্যর্থ হয়।কেনেথের বিরুদ্ধে ১৯৮৯ সালে এক যাজকের স্ত্রী এলিজাবেথ সেনেটকে হত্যার অভিযোগ প্রমাণিত হয়। ভাড়াটে খুনি হিসেবে তিনি এ হত্যাকাণ্ড ঘটান। ১৯৯৬ সাল থেকে কারাবন্দি আছেন কেনেথ।মার্কিন ডেথ পেনল্টি ইনফরমেশন সেন্টারের তথ্যমতে, স্মিথই প্রথম ব্যক্তি, বিশুদ্ধ নাইট্রোজেন গ্যাস ব্যবহার করে যার মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। দেশ হিসেবে যুক্তরাষ্ট্রই প্রথম যারা নতুন এই পদ্ধতি ব্যবহার করে আসামির মৃত্যুদণ্ড কার্যকর করল।

post
বিনোদন

অস্কারে মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত নাজরিন চৌধুরী

চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কারের ৯৬তম আসরে মনোনয়ন তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ-আমেরিকান চিত্রনাট্যকার, পরিচালক ও অভিনেত্রী নাজরিন চৌধুরী। সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে মনোনীত হয়েছে তার পরিচালিত ‘রেড, হোয়াইট অ্যান্ড ব্লু’। এটি প্রযোজনা করেছেন সারা ম্যাকফারলেন। এতে অভিনয় করেছেন হলিউড অভিনেত্রী ব্রিটানি স্নো। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির গল্প যুক্তরাষ্ট্রের আরকানসাস রাজ্যের বাসিন্দা র‌্যাচেল নামের একজন সিঙ্গেল মাকে কেন্দ্র করে। তার দুই সন্তান আছে। তিনি পেশায় ওয়েট্রেস। আরকানসাসে গর্ভপাত নিষিদ্ধ থাকায় অন্যত্র গিয়ে এই প্রক্রিয়া সম্পন্নের জন্য টাকা জোগাড় করতে হবে। অ্যামাজন প্রাইমের ‘জ্যাক রায়ান’ সিরিজের ১টি, বিবিসি ওয়ানের ‘ইস্টএন্ডার্স’ সিরিজের ২টি, এএমসি চ্যানেলের ‘ফিয়ার অ্যান্ড ওয়াকিং ডেড’ সিরিজের আটটি পর্ব লিখেছেন নাজরিন চৌধুরী। এছাড়া বেশ কয়েকটি টিভি অনুষ্ঠানের চিত্রনাট্যকার হিসেবে কাজ করে অভিজ্ঞতা অর্জন করেছেন তিনি। এবার ‘রেড, হোয়াইট অ্যান্ড ব্লু’র মাধ্যমে পরিচালক হিসেবে যাত্রা শুরু হলো তার। বাংলাদেশি মা-বাবার সন্তান নাজরিন চৌধুরী একাধারে চিত্রনাট্যকার, অভিনেত্রী, লেখক, নাট্যকার ও টেলিভিশন প্রযোজক। তার জন্ম ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিম লন্ডনে। কিং’স কলেজ লন্ডন থেকে বায়োমেডিক্যাল সায়েন্সে বিএসসিসহ স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর নর্দার্ন ফিল্ম স্কুল থেকে চিত্রনাট্য লেখায় এমএ সম্পন্ন করেন তিনি। তার রেডিও নাটক ‘মিক্সড ব্লাড’ ২০০৬ সালে রিচার্ড ইমিসন অ্যাওয়ার্ড জেতে। নিজের প্রথম উপন্যাস ‘মাই ইংল্যান্ড’-এর জন্য আর্টস কাউন্সিল ইংল্যান্ড থেকে অনুদান পান তিনি। নাজরিন চৌধুরীর লেখা প্রথম চিত্রনাট্য ‘স্কাম’ ব্রিটিশ প্রতিষ্ঠান ডিএনএ ফিল্মস আয়োজিত প্রতিযোগিতায় ‘ফোকাস অন ট্যালেন্ট’ পুরস্কার পেয়েছে। তার ঝুলিতে আরও আছে ব্রিটেনের চ্যানেল ফোর ড্রামা অ্যাওয়ার্ড। ২০১৪ সালে ফক্স রাইটার্স ইনটেনসিভ আয়োজনে সেরা দশে জায়গা করে নেন নাজরিন চৌধুরী। এর অংশ হিসেবে ইংল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে স্থায়ী হয়ে লিখেছেন ফক্সের ‘হাউডিনি অ্যান্ড ডয়েল’ সিরিজর ১টি ও ‘ওয়েওয়ার্ড পাইন্স’ সিরিজের ১টি পর্ব। তিনি এখন লস অ্যাঞ্জেলেসে বসবাস করেন। ইউনিভার্সেল পিকচার্সের ‘আমেরিকান র‌্যাডিক্যাল’ চলচ্চিত্রের চিত্রনাট্য লিখছেন নাজরিন চৌধুরী। স্যাম এসমেইলের পরিচালনায় এতে অভিনয় করবেন অস্কারজয়ী রামি মালেক। এতে তুলে ধরা হবে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ার হামলার পর কাউন্টার টেরোরিজম ইউনিটে যোগ দেওয়া এলনুরির সত্যি গল্প। ২০১৮ সালে প্রকাশিত ‘আমেরিকান র‌্যাডিক্যাল: ইনসাইড দ্য ওয়ার্ল্ড অব অ্যান আন্ডারকভার মুসলিম এফবিআই এজেন্ট’ গ্রন্থ অবলম্বনে চিত্রনাট্য লিখছেন নাজরিন চৌধুরী। মঙ্গলবার (২৩ জানুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মনোনয়ন তালিকা ঘোষণা করেন জার্মান-আমেরিকান অভিনেত্রী জাসি বিটস ও আমেরিকান অভিনেতা জ্যাক কুয়েড। তার আগে স্বাগত বক্তব্য রাখেন অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের সভাপতি জ্যানেট ইয়াং। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে অ্যাকাডেমির স্যামুয়েল গোল্ডউইন থিয়েটার থেকে এই আয়োজন সরাসরি দেখানো হয়েছে অস্কারের দুই ওয়েবসাইট (অস্কার ডটকম, অস্কারস ডট ওর্গ) এবং ডিজিটাল প্ল্যাটফর্মে (টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুক)। সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে ‘রেড, হোয়াইট অ্যান্ড ব্লু’র পাশাপাশি মনোনীত হয়েছে ‘দ্য আফটার’, ‘ইনভিনসিবল’, ‘নাইট অব ফরচুন’, ‘দ্য ওয়ান্ডারফুল স্টোরি অব হেনরি সুগার’।১৯২৭ সাল থেকে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের সদস্যদের ভোটে অস্কারের মনোনয়ন ও পুরস্কার প্রদান করা হচ্ছে। অভিনয়শিল্পী, পরিচালক, চিত্রগ্রাহকসহ অস্কারের মোট ১৮টি বিভাগে ১০ হাজারের বেশি সদস্য আছে। গত ১১ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত তারাই ভোট দিয়ে চূড়ান্ত করেছেন মনোনয়ন তালিকা। অস্কারের ইতিহাসে এবার রেকর্ড সংখ্যক ৯৩টি দেশের সদস্যরা ব্যালটে ভোট দিয়েছেন। অ্যাকাডেমির সক্রিয়া সদস্যরা আগামী ২২ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২৩টি বিভাগে মনোনীত চলচ্চিত্র ও কলাকুশলীদের মধ্য থেকে বিজয়ী নির্বাচনে ভোট দেবেন। আগামী ১০ মার্চ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে ৯৬তম অস্কার বিজয়ীদের হাতে সোনালি ট্রফি তুলে দেবেন বিখ্যাত তারকারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন আমেরিকান তারকা জিমি কিমেল। এবিসি নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের ২০০টিরও বেশি দেশে সরাসরি দেখানো হবে জমকালো এই আয়োজন।

post
ক্যাম্পাস লাইফ

ক্যালিফোর্নিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ ক্যালিফোর্নিয়ার বনভোজনের মাধ্যমে অভিষেক অনুষ্ঠিত হয়েছে। ২৩ জানুয়ারি দেশটির লস এঞ্জেলসের রোজমিট পার্কে ১৬ বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীরা মিলিত হন। এদিন ক্যালিফোর্নিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এক মনোমুগ্ধকর মিলনমেলায় পরিণত হয়। শিক্ষার্থীদের এ আয়োজনের ছিল ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে বিভিন্ন খেলাধুলা, ঐতিহ্যবাহী বাঙালি খাবার পরিবেশন, র‌্যাফেল ড্রসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। হাসি-গান, আনন্দ আর খেলাধুলায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপভোগ করেন ক্যালিফোর্নিয়ার ১৬ বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীরা। এ সময় উপস্থিত শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে প্রেসিডেন্ট পদে রাসেল মাহমুদ জুয়েল এবং সাধারণ সম্পাদক পদে লিংকন আহমেদকে নির্বাচিত করা হয়। ক্যালিফোর্নিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীদের সম্পর্কের ভিত্তিকে আরও মজবুত করার লক্ষ্যে এ আয়োজন বলে জানান আয়োজকরা।

post
এনআরবি বিশ্ব

জমকালো আয়োজনে নিউইয়র্ক মাতালো এনআরবিসি টিভি নিউ ইয়ার সেলিব্রেশন ডিনার নাইট

গত ২১ই জানুয়ারি রবিবার জ্যাকসন হাইট উডসাইডের কুইন্স প্যালেসে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল এনআরবিসি টিভি নিউ ইয়ার সেলিব্রেশন ডিনার নাইট। অনুষ্ঠানটির আয়োজনে ছিলো এনওয়াই মিউজিক। অনুষ্ঠানের চিফ গেষ্ট ছিলেন ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির চ্যান্সেলর ও পিপলএনটেকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং এনআরবিসি টিভির সিইও ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ। এছাড়াও উপস্থিত ছিলেন নিউইয়র্কে বসবাসরত সকল শ্রেনীপেশার প্রবাসী বাঙ্গালী, কমিউনিটি লিডার, বিদেশী হাই আফিসিয়াল সহ কমিউনিটির জনপ্রিয় সব মুখ। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ছিলো মুখরোচক বাঙ্গালী খাবারের আয়োজন। ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ বলেন, "এনআরবিসি টিভি হলো বিশ্বব্যাপী অনাবাসিক বাংলা ভাষাভাষীদের জন্য একটি উন্মুক্ত সংবাদ প্ল্যাটফর্ম এবং টেলি ভিডিও বিনোদনের একটি প্ল্যাটফর্ম যা কোনো ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি ছাড়াই বাঙ্গালি সম্প্রদায়ের কাছে খবর পৌঁছে দিতে নিবেদিত ভাবে কাজ করে যাচ্ছে।" অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতায় ছিলেন -বিশিষ্ট ব্যবসায়ি শাহনেওয়াজ, গিয়াস আহমেদ, নূরুল আজিম, ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লীডার এটর্নী মঈন চৌধুরী, ডা. সারয়ার হাসান, ডা. বানালী হাসান, ইন্জিনিয়র খালেক, আব্দুর রশিদ বাবু, শিরিন আক্তার ও ইসতিয়াক রুমি। বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন অভিনেতা আহমেদ শরীফ, নাসির আলী খান পল, লিটন চৌধুরী, কাজী আজম, রহমান মালিক, রওনক আহমেদ, আহসান হাবীব সহ অনেকেই । বিদেশী হাই আফিসিয়াল ও কমিউনিটি এক্টিভিষ্টদের মধ্যে ছিলেন সাগির খান, ভেন্ডি লি, জগজিত সিং প্রমুখ । বিশিষ্ট ব্যবসায়ী শাহনেওয়াজ বলেন - সংস্কৃতি ও মেধা চর্চার জন্য এই রকম অনুষ্ঠান দরকার আঁছে ,যাতে করে সংস্কৃতি ও আনন্দ দু'টোই হতে পারে। গিয়াস আহমেদ, নুরুল আজীম, ডা. হাসান সহ সকলেই আয়োজনের ভূয়সী প্রসংসা করেন ও কমিউনিটি বিনির্মান এ এনআরবিসি টিভির পথচলাকে সাধুবাদ জানান। জমজমাট মন মাতানো গান দিয়ে দর্শকের মন আকৃষ্ট করে রাখে স্থানীয় শিল্পী নাজু, রানু নেওয়াজ, কৃষনা তিথি প্রেমা, অনব , রিয়া , জনি, কাজল, অনিক রাজ ও পারভেজ সোহেল । এছাড়াও কবিতা আবৃত্তি করেন জামান বাবু । পুরো আয়োজনটি প্রাণবন্ত করে রাখেন সঞ্চালক নওসিন এবং তাকে সহযোগীতা করেন শান্তনো। বিগত বছরে এনআরবিসি টিভির কার্যক্রম নিয়ে একটি প্রমান্য চিত্র দেখানো হয়। এই অনুষ্ঠানের অন্যতম প্রধান আয়োজক জলি আহমেদের মিডিয়ায় পথচলার উপর একটি বয়োগ্রাফি প্রদর্শন করা হয় । এনআরবিসি টিভি এবং তার মিডিয়া জীবন সম্পর্কে জলি আহমেদ বলেন "কঠোর পরিশ্রম ও সততার সঙ্গে কাজের প্রাপ্তি সকলের ভালোবাসা।” পুরো অনুষ্ঠান আয়োজনে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তারা হলে এজাজুল ইসলাম নাইম, জলি আহমেদ ও আরিফুল ইসলাম আরিফ । মনমাতানো গানের মুছনায় আর বাহারী বাঙ্গালীয়ানা খাবারের ডিনার শেষে সবাই খুব সুন্দর একটি সন্ধায় কাটিয়ে বাড়ি ফিরেন ।

post
এনআরবি লাইফ

যুক্তরাষ্ট্র প্রবাসী জাফর সওদাগর আর নেই

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টন প্রবাসী ও বিশিষ্ট ব্যবসায়ী জাফর আহমেদ সওদাগর আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। স্থানীয় সময় শনিবার রাত পৌনে ২টার দিকে লেক্সিংটনে ছোট মেয়ের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন জাফর সওদাগর। তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জাফর সওদাগর ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বেশ পরিচিত ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে বোস্টন ও পার্শ্ববর্তী শহরে গ্রোসারি ব্যবসার পাশাপাশি নানা ধরনের সমাজসেবামূলক কাজে জড়িত ছিলেন। তিনি মেডফোর্ড মসজিদের অন্যতম প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের সদস্য। ফুডল্যান্ড (গ্রোসারি) নামে একটি বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ছিলেন তিনি।জাফর সওদাগরের দেশের বাড়ি চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলায় কপুরকিল গ্রামে। প্রায় ৩৩ বছর আগে ১৯৯০ সালে যুক্তরাষ্ট্রে এসে কর্মজীবন শুরু করেন। পরে নিজের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন। জাফর সওদাগরের বড় ছেলে জামাল উদ্দিন সওদাগর জানান, স্থানীয় সময় রোববার বাদ আছর মেডফোর্ড মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। দাফন করা হবে স্থানীয় পীবডি কবরস্থানে।

post
এনআরবি লাইফ

যুক্তরাষ্ট্রে ভাড়াটিয়ার হাতে বাড়িওয়ালা বাংলাদেশি খুন

যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় ভাড়াটিয়ার হাতে এক বাড়িওয়ালা বাংলাদেশি খুন হয়েছেন। নিহতের নাম একরামুল হক। স্থানীয় সময় শনিবার রাত ১টার দিকে নিজ বাসায় মদ্যপ ভাড়াটিয়ার হাতুড়ির আঘাতে খুন হন তিনি। নিহতের নাম একরামুল হক। তাঁর বাড়ি চট্টগ্রামের হামজারবাড় এলাকায়। তিনি পেশায় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন এবং ফিলাডেলফিয়া এয়ারপোর্টে কাজ করতেন।জানা যায়, ২৪ বছর আগে আমেরিকায় এসে আস্যালাইম কেসের মাধ্যমে ওয়ার্ক পারমিট পাওয়ার পর ফিলাডেলফিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে হুইল চেয়ারের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন একরামুল। বছর খানেক আগে ফিলাডেলফিয়া শহরের এনগোরা ট্রেসে একটি তিন বেডরুমের বাড়ি কিনে সেখানে বসবাস শুরু করেন তিনি। তাঁর বাড়িতে হন্ডুরাসের বংশোদ্ভূত কার্লোস ও ডেভিড নামের অপর এক কৃষ্ণাঙ্গ আমেরিকান ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। গত ৩ মাস ধরে কার্লোস বাসা ভাড়া দিচ্ছিলেন না। শনিবার রাত ১টায় কাজ থেকে ফিরে একরামুল হক কার্লোসের কাছে ভাড়ার টাকা চাইলে ক্ষিপ্ত হয়ে হাতুড়ি দিয়ে একরামের মাথায় আঘাত করতে থাকে। এক পর্যায়ে একরাম নিস্তেজ হয়ে বাসার মেঝেতে লুটিয়ে পড়েন। সারারাত ঘরের মেঝেতেই একরামের নিথর দেহ পড়ে থাকে। এদিকে সকাল ৭টায় ৯১১ এ কল পেয়ে পুলিশ সে বাড়িতে গিয়ে একরামের মরদেহ উদ্ধার করে। এসময় বাসার অন্য কক্ষ থেকে অভিযুক্ত হত্যাকারী কার্লোসকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনার সময় কার্লোস অতিরিক্ত মদ্যপ ছিল বলে স্থানীয় পুলিশ জানিয়েছে। নিহত একরামুল হক ২০০০ সাল থেকে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া শহরে একাকী বসবাস করে আসছিলেন। তার পরিবার বাংলাদেশে থাকেন। একরামুল হকের মরদেহ ফিলাডেলফিয়া সিটি কাস্টোডিতে রাখা হয়েছে। এদিকে পারিবারিক সিদ্ধান্তে চট্টগ্রাম সমিতি অব পেনসিলভেনিয়া তার মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করছে বলে জানা গেছে। ঘটনা জানাজানি হবার পর স্থানীয় বাংলাদেশিরা ঘাতককে দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

post
এনআরবি চাকুরী

কর্মীর দক্ষতার প্রশ্নে কোন ছাড় দেয়া হবে না-প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

সহজ পদ্ধতিতে বিদেশে কর্মসংস্থান করতে চায় সরকার। একই সাথে সঠিক প্রশিক্ষণসহ অন্যান সমস্যার সমাধান করার বিষয়েও উদ্যোগ নিচ্ছেন নয়া প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান। এসব বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতেই মঙ্গলবার বৈঠক করেছেন বায়রা নেতৃবৃন্দ ও বোয়েসেলে’র কর্মকর্তাদের সঙ্গে।সংশ্লিষ্টরা জানান,মঙ্গলবার সকালে প্রবাসী কল্যাণ ভবনে প্রথমেই বায়রা নেতাদের সঙ্গে বৈঠকে বসেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান। মতবিনিময়ে বাংলাদেশ এসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস-বায়রা নেতারা তুলে ধরেন সেক্টরের বিভিন্ন সমস্যার কথা। এসময়ে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন,দ্রুত সময়ের মধ্যে বিদেশে কর্মী পাঠাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে তার সরকার। তবে দক্ষতার প্রশ্নে কোন ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে দুপুরে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড-বোয়েসেল এর কর্যক্রম নিয়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। কর্মী পাঠানো সহজ করতে তাদের বেশ কিছু নির্দেশনা দেন তিনি। এসময়ে বিদেশে দক্ষ কর্মী পাঠাতে ও ভোগান্তি মুক্ত শ্রমশক্তি রপ্তানীতে সবার সহযোগিতা চান নতুন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী।

post
এনআরবি লাইফ

যুক্তরাষ্ট্রে স্ত্রীর পরকীয়ায় স্বামীর আত্মহত্যা

যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় সাজ্জাদ হাসান নামে এক বাংলাদেশির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্ত্রীর পরকীয়া ঠেকাতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করছেন স্থানীয় প্রবাসীরা। জর্জিয়া পাওয়ার কোম্পানিতে সিনিয়র ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন তিনি।স্থানীয় পুলিশ জানায়, বুধবার রাতে আটলান্টায় সাজ্জাদের বাসার কাছে নিজের গাড়ির ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় গাড়ির ভেতর একটি চিরকুট পাওয়া যায়। সেটিকে ‘সুইসাইড নোট’ হিসেবে সংরক্ষণ করা হয়েছে। দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে সাজ্জাদ জর্জিয়ার টাকের শহরে থাকতেন। শুক্রবার বিকেলে লরেন্সভিলে ইসলামিক সেন্টার জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নিতে আসা প্রবাসীরা গণমাধ্যমকে জানান, সাজ্জাদ পারিবারিক অশান্তির কারণে ‘আত্মহত্যা’ করেছেন। তারা অভিযোগ করেন, গেল অগাস্টে তার স্ত্রীর পরকীয়া ধরা পড়ে। সেই সংবাদ বেশকিছু গণমাধ্যমেও প্রকাশিত হয়। বিষয়টি নিয়ে মনঃকষ্টে ছিলেন সাজ্জাদ। চেষ্টা করেও স্ত্রীকে ফেরাতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তিনি।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.