আন্তর্জাতিক

প্রথমবারের মতো নাইট্রোজেন ব্যবহার করে মৃত্যুদণ্ড কার্যকর করেছে যুক্তরাষ্ট্র

post-img

যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যে এক আসামিকে প্রথমবারের মতো নাইট্রোজেন গ্যাস প্রয়োগ করে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (২৬ জানুয়ারি) এ পদ্ধতিতে কেনেথ ইউজিন স্মিথ (৫৮) নামের এক আসামির মৃত্যুদণ্ড কার্যকর করে দেশটির কারা কর্তৃপক্ষ। পৃথিবীর ইতিহাসে কোনো আসামিকে এভাবে মৃত্যুদণ্ড দেয়ার নজির এটিই প্রথম। খবর বিবিসি।

স্মিথের আইনজীবীরা একে নিষ্ঠুর ও অস্বাভাবিক শাস্তি হিসেবে অভিহিত করে এর বিরুদ্ধে আপিল করেন। তবে এই আপত্তি খারিজ করেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ও নিম্ন আদালতে। এর আগে ২০২২ সালে প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে স্মিথের মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা করা হয়। তবে তখন এ চেষ্টা ব্যর্থ হয়।

কেনেথের বিরুদ্ধে ১৯৮৯ সালে এক যাজকের স্ত্রী এলিজাবেথ সেনেটকে হত্যার অভিযোগ প্রমাণিত হয়। ভাড়াটে খুনি হিসেবে তিনি এ হত্যাকাণ্ড ঘটান। ১৯৯৬ সাল থেকে কারাবন্দি আছেন কেনেথ।

মার্কিন ডেথ পেনল্টি ইনফরমেশন সেন্টারের তথ্যমতে, স্মিথই প্রথম ব্যক্তি, বিশুদ্ধ নাইট্রোজেন গ্যাস ব্যবহার করে যার মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। দেশ হিসেবে যুক্তরাষ্ট্রই প্রথম যারা নতুন এই পদ্ধতি ব্যবহার করে আসামির মৃত্যুদণ্ড কার্যকর করল।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.