post
আন্তর্জাতিক

অর্ধশতাব্দী পর চাঁদের বুকে মার্কিন যান

৫২ বছর পর চাঁদে সফল অবতরণ করল যুক্তরাষ্ট্রের মহাকাশযান। বৃস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২৩ মিনিটে চাঁদের দক্ষিণ মেরু এলাকার মাটি স্পর্শ করে যানটি।সফলভাবে অবতরণ করা মহাকাশযানটির নাম ওডিসিয়াস। চন্দ্রাভিযানে অর্থায়ন করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা। ওডিসিয়াসের আকৃতি ষড়ভুজাকার। টেক্সাসভিত্তিক প্রতিষ্ঠান ইনটুইটিভ মেশিন এই চন্দ্রযাত্রার সার্বিক দ্বায়িত্বের পরিচালনায় ছিল। এর আগে, জানুয়ারিতে একটি মার্কিন প্রাতিষ্ঠানের চন্দ্রাভিযান ব্যর্থ হলে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মহাকাশে চন্দ্রাভিযান পরিচালনার সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে। তবে অডিসিয়াস ব্যক্তিমালিকানাধীন প্রকল্পে সাফল্য পেয়ে সেই বিতর্কে অনেকটাই পানি ঢেলে দিল। সর্বশেষ ১৯৭২ সালে নাসা অ্যাপোলো-১৭ নামে সফল একটি চন্দ্রাভিযান পরিচালনা করেছিল।

post
এনআরবি লাইফ

নিউইয়র্কের আদালতে ইলিয়াসের বিরুদ্ধে ২ অভিযোগ, জামিনে মুক্ত

নিউইয়র্ক পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি সাংবাদিক ও ইউটিউবার ইলিয়াস হোসেন তৃতীয়বারের মতো আদালত থেকে জামিন পেয়েছেন। স্থানীয় সময় সোমবার সকালে নিউইয়র্কের কুইন্স ফৌজদারি আদালতে হাজির করা হলে বিচারক ইউজিন এম গুয়ারিনো তাকে জামিনের আদেশ দেন। একই সময় তার বিরুদ্ধে দুটি যোগাযোগ মাধ্যমে মামলার বাদীকে হয়রানি, জবরদস্তি ও ভীতি সৃষ্টির দুটি অভিযোগ গঠন করা হয়। আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন ইলিয়াস হোসেন। এর আগে নিউইয়র্কের কাছে একটি দ্বীপ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে নিউইয়র্ক পুলিশ। গ্রেপ্তারের পর জ্যামাইকার একটি হাজতে রাখা হয় ইলিয়াসকে। সোমবার সকালে তাকে জামিনের জন্য আদালতে হাজির করা হয়।নিউইয়র্কের কুইন্স ফৌজদারি আদালতে সাংবাদিক ও ইউটিউবার ইলিয়াস হোসেনের বিরুদ্ধে বাদীকে আক্রমণাত্মক হয়রানি এবং জবরদস্তি, ভীতি সৃষ্টি ও ইনজুরির ধারায় ২টি অভিযোগ গঠন করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ ৭ থেকে ১০ বছরের কারাদণ্ড হতে পারে বলে আইনজীবীরা ধারণা করছেন। সম্প্রতি মামলার বাদীর বাড়িতে বোমা হামলার হুমকিসহ আদালত অবমাননার অভিযোগে ইলিয়াস হোসেনের নামে হুলিয়া (পলাতক আসামিকে হাজিরের নোটিশ) জারি করে পুলিশ। অনলাইন অ্যাকটিভিস্ট মিল্টন জ্যাকব ও প্রিমা রব্বনীর করা মামলায় ১ ফেব্রুয়ারি পুলিশের কাছে আত্মসমর্পণ করতে গেলে তাকে আটক করা হয়। তবে ছেড়ে দেওয়া হয় ছয় ঘণ্টা পর। ১৭ জানুয়ারি আদালতে হাজিরা দেওয়ার কথা থাকলেও তিনি উপস্থিত হননি। নিউইয়র্কের কুইন্স কাউন্টি পুলিশ ডিপার্টমেন্ট ইলিয়াসকে ধরিয়ে দেওয়ার জন্য তার বাড়ির দরজা ও শহরের বিভিন্ন স্থানে ‘ধরিয়ে দিন’ পোস্টার লাগায়। অভিযোগ রয়েছে, ২০ জানুয়ারি দুপুরে মামলার বাদী মিল্টন জ্যাকবকে ফোন করে তার বাড়িতে বোমা নিয়ে আসবেন বলে হুমকি দেন ইলিয়াস। জ্যাকব মিল্টন ও প্রিমা রব্বনীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ করেন ইলিয়াস, যা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা। তবে ভিডিওটি মানহানিকর ও ভিত্তিহীন দাবি করে সিভিল ও ক্রিমিনাল আইনে ইলিয়াস হোসেনের বিরুদ্ধে মামলা করেন মিল্টন ও প্রিমা রব্বনী। এরই পরিপ্রেক্ষিতে ইলিয়াসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন যুক্তরাষ্ট্রের আদালত।

post
এনআরবি লাইফ

তীব্র ঠাণ্ডা উপেক্ষা করে যুক্তরাষ্ট্রে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শহীদ বেদীতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রবাসীরা বাংলাদেশিরা। বাংলাদেশে অমর একুশের প্রথম প্রহরের সঙ্গে মিল রেখে ৩৩ বছর ধরে এ ধারা অব্যাহত রেখেছেন তারা।স্থানীয় সময় মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) নিউইয়র্কের জাতিসংঘ সদর দফতরের সামনে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বাঙালি চেতনা মঞ্চ ও মুক্তধারা ফাউন্ডেশনসহ দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা। এ সময় উপস্থিতি ছিলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এমএ মুহিত, নিউইয়র্কের কনসাল জেনারেল। মাইনাস ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তীব্র শীত উপেক্ষা করে ইউনেস্কো স্বীকৃত এ দিবসটিতে উপস্থিত হন শত শত মানুষ।জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতি বিষয়ক সংস্থা (ইউনেস্কো) মহান একুশের প্রতি শ্রদ্ধা জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেয়ার পর থেকে আন্তর্জাতিক পর্যায়েও গত দুই দশকের বেশি সময় ধরে দিবসটি পালিত হচ্ছে। বাঙালি জাতির জন্য এই দিবসটি হচ্ছে শোক ও বেদনার। অনদিকে মায়ের ভাষা বাংলার অধিকার আদায়ের জন্য সর্বোচ্চ ত্যাগের মহিমায় উদ্ভাসিত। যে কোন জাতির জন্য সবচেয়ে মহৎ ও দুর্লভ উত্তরাধিকার হচ্ছে মৃত্যুর উত্তরাধিকার-মরতে জানা ও মরতে পারার উত্তরাধিকার। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি শহীদরা জাতিকে সে মহৎ ও দুর্লভ উত্তরাধিকার দিয়ে গেছেন।

post
এনআরবি লাইফ

যুক্তরাষ্ট্র প্রবাসী আ'লীগ নেতা মিন্টু রহমান মারা গেছেন

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় প্রবাসী সংগঠক ও জর্জিয়া আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মিন্টু রহমান মারা গেছেন। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাত আড়াইটার দিকে গুইনেট কাউন্টির নর্থ সাইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।আটলান্টায় বাংলাদেশি কমিউনিটির জনপ্রিয় মুখ, বাংলাদেশ এসোসিয়েশন অব জর্জিয়ার সাবেক সভাপতি ও জর্জিয়া আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মিন্টু রহমান বেশ কিছুদিন ধরে গুইনেট কাউন্টির নর্থ সাইড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কয়েকদিন আগে তাঁর ওপেনহার্ট সার্জারি সম্পন্ন হয়। এরপর থেকে তিনি পুরোপুরি সুস্থ হয়ে না ওঠায় এতদিন ধরে হাসপাতালেই ছিলেন।প্রয়াত মিন্টু রহমানের গ্রামের বাড়ি নরসিংদীতে। তাঁর বাবা মরহুম গোলাম রহমান একজন কবি এবং ষাটের দশকের কৃষক সমিতির নেতা ছিলেন। আটলান্টায় আসার পর তিনি দীর্ঘদিন ব্যবসায় জড়িত ছিলেন। জর্জিয়ার বাংলাদেশি সিনেটর শেখ রহমান তাঁর স্ত্রী নাদিরা রহমানের বড় ভাই।মরহুম মিন্টু রহমানের নামাজে জানাজা শনিবার দুপুরে বাদ জোহর বেথেলহেমের নিউ মুসলিম কবরস্থানে অনুষ্ঠিত হবে এবং সেখানেই তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

post
এনআরবি বিশ্ব

যুক্তরাষ্ট্রে সাংবাদিক ইলিয়াস গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি সাংবাদিক ও ইউটিউবার ইলিয়াস হোসেনকে গ্রেপ্তার করেছে নিউইয়র্ক পুলিশ। স্থানীয় সময় রোববার নিউইয়র্কের অদূরে একটি দ্বীপ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁকে জ্যামাইকার ১১৩ প্রেসেন্ট হাজতে নেওয়া হয়েছে। সোমবার ইলিয়াসকে জামিনের জন্য আদালতে তোলা হবে।পুলিশের ডিটেকটিভ ব্রায়ান গ্রানশো জানান, নিউইয়র্কের জ্যাকসন হাইটস এলাকায় ভিডিও করার পর থেকে তাঁর খোঁজ শুরু করে পুলিশ। পরে ফোন ট্র্যাকিং করে তাঁকে গ্রেপ্তার করা হয়।জানা গেছে, সম্প্রতি মামলার বাদীর বাড়িতে বোমা হামলার হুমকিসহ আদালত অবমাননার অভিযোগে ইলিয়াসের নামে হুলিয়া (পলাতক আসামিকে হাজিরের নোটিশ) জারি করে পুলিশ। অনলাইন অ্যাক্টিভিস্ট মিল্টন জ্যাকব ও প্রিমা রব্বনীর করা মামলায় ১ ফেব্রুয়ারি পুলিশের কাছে আত্মসমর্পণ করতে গেলে তাঁকে আটক করা হয়। তবে ছেড়ে দেওয়া হয় ছয় ঘণ্টা পর। ১৭ জানুয়ারি আদালতে হাজিরা দেওয়ার কথা থাকলেও তিনি উপস্থিত হননি। নিউইয়র্কের কুইন্স কাউন্টি পুলিশ ডিপার্টমেন্ট ইলিয়াসকে ধরিয়ে দেওয়ার জন্য তার বাড়ির দরজা ও শহরের বিভিন্ন স্থানে ‘ধরিয়ে দিন’ পোস্টার লাগায়।অভিযোগ রয়েছে, ২০ জানুয়ারি দুপুরে মামলার বাদী মিল্টন জ্যাকবকে ফোন করে তার বাড়িতে বোমা নিয়ে আসবেন বলে হুমকি দেন ইলিয়াস। জ্যাকব মিল্টন ও প্রিমা রব্বনীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ করেন ইলিয়াস, যা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা। তবে ভিডিওটি মানহানিকর ও ভিত্তিহীন দাবি করে সিভিল ও ক্রিমিনাল আইনে ইলিয়াস হোসেনের বিরুদ্ধে মামলা করেন মিল্টন ও প্রিমা রব্বনী। এরই পরিপ্রেক্ষিতে ইলিয়াসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন যুক্তরাষ্ট্রের আদালত।এছাড়া মিতু হত্যা মামলা নিয়ে মিথ্যা ও অসত্য তথ্য ছড়ানোর অভিযোগে ২০২২ সালের ২৭ সেপ্টেম্বর পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার ধানমন্ডি থানায় পালিয়ে থাকা সাংবাদিক ইলিয়াস ও বাবুল আক্তারসহ ৪ জনের বিরুদ্ধে মামলা করেন।

post
অভিবাসন

যুক্তরাষ্ট্রে বাড়ছে অবৈধ অভিবাসী, এক বছরে গ্রেফতার ১২ হাজার

যুক্তরাষ্ট্রের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ অভিবাসীদের প্রবেশ দিন দিন বেড়েই চলছে। গত বছর উত্তর-পূর্বাঞ্চলীয় সীমান্ত দিয়ে এক লাখ ৯১ হাজার ৬০৩ অভিবাসী যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। এই সংখ্যা ২০২২ সালের থেকে ৪১ শতাংশ বেশি। শুধুমাত্র কানাডা থেকে অবৈধভাবে প্রবেশের দায়ে ১২ হাজারের বেশি অভিবাসীকে গ্রেফতার করা হয়। এদিকে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে ভিড় করছেন অভিবাসীরা। ফলে কম সুরক্ষিত এবং আরও বিস্তৃত যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত দিয়ে অভিবাসী পারাপারের সংখ্যা বাড়ছে। তবে অভিবাসীদের বেশিরভাগ সীমান্ত পারাপারের বৈধ বন্দর ব্যবহার করছেন। তারপরও ২০২৩ সালে কানাডা থেকে ১২ হাজার ২০০ জনের বেশি অভিবাসীকে অবৈধভাবে প্রবেশের দায়ে গ্রেফতার করা হয়। এই সংখ্যা আগের বছর গ্রেফতার হওয়া তিন হাজার ৫৭৮ জন থেকে ২৪১ শতাংশ বেশি। বেশির ভাগ অবৈধ অভিবাসী শনাক্তকরণ এড়াতে কানাডা থেকে প্রবেশ করেন বলে জানা গেছে। গত তিন মাসে নিউ ইয়র্ক, ভারমন্ট ও নিউ হ্যাম্পশায়ারের কাউন্টিগুলোতে সীমান্ত পারাপারের রেকর্ড পরিমাণ বেড়েছে।

post
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের কারাগারে ৮ বছরে আত্মহত্যা ১৮৭, খুন ৮৯ কয়েদির

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন কারাগারসমূহে ২০২১ সাল পর্যন্ত ৮ বছরে ১৮৭ জন কয়েদি আত্মহত্যা এবং খুন হয়েছেন ৮৯ জন। দুর্ঘটনায় মারা গেছেন আরো ৫৬ জন। অজ্ঞাত কারণে মৃত্যু হয়েছে ১২ কয়েদির। দেশটির বিচার বিভাগীয় মহাপরিদর্শক মাইকেল হরোউইটজ ১৫ ফেব্রুয়ারি এ তথ্য ইউএস সিনেটকে জানিয়েছেন। উল্লেখ্য, ফেডারেল ব্যুরো অব প্রিজনের (বিওপি) অধীনে সারা আমেরিকায় শতাধিক কারাগারে বন্দির সংখ্যা হচ্ছে ১৫৫০০০। এর বাইরে স্টেট প্রশাসন ও স্থানীয় পর্যায়ের কারাগারের সংখ্যা হচ্ছে ৪৬৮২টি। ইমিগ্রেশন-ডিটেনশন সেন্টারের সংখ্যা ১৮১। আরো রয়েছে, কিশোর-কিশোরী সংশোধনাগার-১৩২৩টি। তবে সিনেটে শুনানির জন্যে কেবলমাত্র কেন্দ্রীয় সরকারের পরিচালনাধীন কারাগারসমূহকে বেছে নেয়া হয়েছে। কারণ, এগুলো সর্বোচ্চ পর্যবেক্ষণে রয়েছে বলে দাবি করা হয়। এতদসত্বেও কীভাবে খুনের ঘটনা ঘটছে-এটাই প্রশ্ন জনপ্রতিনিধিগণের। এছাড়া- বন্দিশালায় প্রতিনিয়ত প্রতিটি কারাকক্ষ পরিদর্শন করার কথা। তাহলে আত্মহত্যার সুযোগ হয় কীভাবে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, গলায় ফাঁস দিয়ে এবং মাত্রাতিরিক্ত ওষুধ সেবনের মাধ্যমে আত্মহত্যার ঘটনা বেশি ঘটেছে। ইউএস সিনেটে জুডিশিয়ারি কমিটির চেয়ারম্যান ডিক ডারবিন (ইলিনয়-ডেমক্র্যাট) বলেছেন, ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে শুনানি। হত্যা এবং আত্মহত্যা রোধ করা সম্ভব ছিল যদি সংশ্লিষ্টরা যথাযথ ভাবে দায়িত্ব পালন করতেন। কারাগারে বন্দিরা কীভাবে নির্যাতনের শিকার হচ্ছেন-সেটিও খতিয়ে দেখতে চাই। দায়ীদের চিহ্নিত এবং জবাবদিহিতার আওতায় আনতে হবে। আর এমন দাবি অনেক পুরনো।  

post
এনআরবি বিশ্ব

সাংবাদিক ইলিয়াসকে খুঁজছে নিউইয়র্ক পুলিশ

মামলার বাদীর বাড়িতে বোমা মারার হুমকিসহ আদালত অবমাননার অভিযোগে যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের নামে হুলিয়া (পলাতক আসামিকে হাজিরের নোটিশ) জারি করেছে নিউইয়র্ক পুলিশ। নিউ ইয়র্কের কুইন্স কাউন্টি পুলিশ ডিপার্টমেন্ট ইলিয়াসকে ধরিয়ে দেওয়ার জন্য তার বাড়ির দরজা ও শহরের বিভিন্ন স্থানে ‘ধরিয়ে দিন’ পোস্টার লাগিয়েছে। অনলাইন অ্যাক্টিভিস্ট মিল্টন জ্যাকব ও প্রিমা রব্বনীর কুইন্স কাউন্টির ক্রিমিনাল আদালতে দায়ের করা মামলায় ১ ফেব্রুয়ারি তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করতে গেলে তাকে আটক করা হয়। আটকের ৬ ঘণ্টা পর ছেড়ে দেওয়া হয় আলোচিত এ সাংবাদিককে। ১৭ জানুয়ারি সশরীরে আদালতে হাজিরা দেওয়ার কথা থাকলেও তিনি উপস্থিত হননি। ফলে তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়।অভিযোগ রয়েছে- ২০ জানুয়ারি দুপুরে মামলার অপর বাদী মিল্টন জ্যাকবকে ফোন করে তার বাড়িতে বোমা নিয়ে আসবেন বলে হুমকি দেন ইলিয়াস। জ্যাকব মিল্টন ও প্রিমা রব্বনীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছাড়েন ইলিয়াস, যা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা। তবে ভিডিওটি মানহানিকর ও ভিত্তিহীন দাবি করে মিল্টন ও প্রিমা রব্বনী সিভিল ও ক্রিমিনাল আইনে ইলিয়াস হোসেনের বিরুদ্ধে মামলা করেন। এরই পরিপ্রেক্ষিতে ইলিয়াসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন যুক্তরাষ্ট্রের আদালত। ১৭ জানুয়ারি সশরীরে আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল তার। জানা গেছে, আদালতে আত্মসমর্পণ করে ইলিয়াসের জামিন আবেদনের শেষ দিন ছিল ১ ফেব্রুয়ারি। এ দিন নিউইয়র্কে পুলিশের কাছে আত্মসমর্পণ করে জামিন চান ইলিয়াস। পরে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলো জামিনযোগ্য হওয়ায় ওইদিন (১ ফেব্রুয়ারি) দুপুরে তাকে ছেড়ে দেওয়া হয়। ২১ ফেব্রুয়ারি ইলিয়াস হোসেনের আদালতে হাজিরার দিন ধার্য করা হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।

post
আন্তর্জাতিক

ড. ইউনূসকে হয়রানি করা হচ্ছে: ম্যাথিউ মিলার

শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী অধ্যাপক ড. ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনের মামলায় অস্বাভাবিক গতিতে বিচার করা হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। তিনি বলেছেন, শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী অধ্যাপক ড. ইউনূসকে হয়রানি ও ভীতি প্রদর্শন করা হচ্ছে। স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।ওই প্রশ্নে সাংবাদিক জানতে চান, সোমবার গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অজ্ঞাতপরিচয়ে ২০ জনের একটি দল ড. মুহাম্মদ ইউনূসের অফিস দখল করতে যায়। আপনি জানেন যে, বাংলাদেশের শাসকগোষ্ঠী একপেশে জাতীয় সংসদ, বিচার বিভাগ, মিডিয়াকে নিয়ন্ত্রণে নিয়েছে। এখন গ্রামীণের মতো প্রতিষ্ঠানে তাদের চোখ পড়েছে। এ পরিস্থিতিতে আপনার দৃষ্টিভঙ্গি কী? ম্যাথিউ মিলার আরও বলেন, এ নিয়ে সারা বিশ্ব থেকে যে ব্যাপক নিন্দা জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রও তার সঙ্গে আছে। বাংলাদেশের শ্রম আইন ব্যবহার করে ড. ইউনূসকে হয়রানি ও ভীতি প্রদর্শন করা হচ্ছে বলে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা উদ্বেগ জানিয়েছে, যুক্তরাষ্ট্রও এ বিষয়ে উদ্বিগ্ন। তিনি বলেন, আমরা উদ্বিগ্ন যে, শ্রম আইন এবং দুর্নীতি বিরোধী আইনের অপব্যবহারের ফলে আইনের শাসন নিয়ে প্রশ্ন উঠতে পারে এবং ভবিষ্যতে সরাসরি বিদেশি বিনিয়োগ রোধ করতে পারে। যেহেতু আপিল প্রক্রিয়া চলমান তাই বাংলাদেশ সরকারকে এ বিষয়ে সুষ্ঠু ও স্বচ্ছ আইনি প্রক্রিয়া নিশ্চিত করতে উৎসাহিত করি। 

post
এনআরবি বিশ্ব

সবার সহযোগিতা পেলে ভার্জিনিয়ার ফোবানা সম্মেলন হবে ইতিহাসের সেরা: রোকসানা

‘যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিদের ঐকান্তিক সহযোগিতা পেলে চলতি বছর গ্রেটার ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা) ৩৮তম সম্মেলনকে ইতিহাসের সেরা সম্মেলন করা সম্ভব হবে। বহির্বিশ্বে প্রবাসীদের সবচেয়ে বড় ফোবানা সম্মেলন এককভাবে কোনো সংগঠন বা ব্যক্তির পক্ষে সফল বা সার্থক করা সম্ভব নয়। এর জন্য দেশ ও বিদেশের ব্যবসায়ী, সমাজসেবী ও জনহিতৈষী ব্যক্তিদের পৃষ্ঠপোষকতার জরুরি প্রয়োজন।’ গত শুক্রবার (১০ ফেব্রুয়ারি) ভার্জিনিয়ার স্প্রিংফিল্ডের হলিডে ইন হোটেলের মিলনায়তনের অনুষ্ঠিত সাক্ষাৎ ও অভিবাদন সভায় এ কথা বলেন ৩৮তম ফোবানা সম্মেলনের কনভেনার রোকসানা পারভিন।বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন ডিসি (বাগডিসি) আয়োজিত উক্ত সভায় তিনি বলেন, দ্বিধা-দ্বন্দ্ব ভুলে সকলেই আমাদের পাশে এসে দাঁড়ালেই আমরা ইতিহাসের সেরা ফোবানা সম্মেলন উপহার দিতে পারব। চলতি বছর গ্রেটার ওয়াশিংটন ডিসিতে লেবার ডের সপ্তাহান্তে ৩০-৩১ আগস্ট এবং ১ সেপ্টেম্বর ভার্জিনিয়া আর্লিংটনের ক্রিস্টাল গেটওয়ে ম্যারিয়টে অনুষ্ঠিত হবে ৩৮তম ফোবানা সম্মেলন। এবারের সম্মেলনের আয়োজক সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন ডিসি। আয়োজক সংগঠন এবং ফোবানা নির্বাহী পরিষদ একটি সফল সম্মেলন করবার জন্য ইতিমধ্যেই সকল প্রকার কর্মকাণ্ড শুরু করেছেন। শনিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার স্প্রিংফিল্ডের হলিডে ইন হোটেলে সাক্ষাৎ ও অভিবাদন সভায় এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন নির্বাহী কমিটি ও আয়োজক সংগঠনে নেতারা। ৩৮তম ফোবানা সম্মেলনের কনভেনার রোকসানা পারভীনের সভাপতিত্বে এবং নির্বাহী সচিব আবীর আলমগীর ও সাংস্কৃতিক কমিটির চেয়ারম্যান তাসকিন বিনতে সিদ্দিকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সাক্ষাৎ ও অভিবাদন সভায় ফোবানার চেয়ারপারসন মোহাম্মদ আলমগীর বলেন, এবারের সম্মেলনকে ভিন্ন আঙ্গিকে সাজানোর চেষ্টা করছি। ইতোমধ্যে একটি শক্তিশালী আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি গঠনকালে অনেক বাধা-বিপত্তি দেখা দিয়েছিল। ৩৮তম ফোবানা সম্মেলনের আহ্বায়ক ও প্রসিডেন্ট যাদেরকে নির্বাচিত করা হয়েছে তাদের বিকল্প হিসেবে গ্রেটার ওয়াশিংটন ডিসিতে আর কাউকে খুঁজে পাইনি। এবারের কমিটির টিমে যারা রয়েছেন তাদের যথেষ্ট অভিজ্ঞা রয়েছে। তাদেরকে সুপরামর্শ দিতে পেছনে রয়েছেন দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন ফোবানার নেতারা।’ সম্মেলনের নির্বাহী সচিব আবীর আলমগীর বলেন, ‘যুক্তরাষ্ট্রে ফোবানা সম্মেলন কিন্তু একটাই। এ সংগঠন থেকে বেরিয়ে গিয়ে কেউ যদি একই নাম দিয়ে কিছু করে থাকেন সেটাকে কখনই ফোবানা সম্মেলন বলা যাবে না। যে সম্মেলনে ২২টি শহরেরে ৭৮টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন যোগ দিয়ে থাকে সেটাকেই একমাত্র ফোবানা সম্মেলন বলা যায়। এর আর কোনো বিকল্প নেই।’ সম্মেলনের সদস্য সচিব আবু রুমি বলেন, এর আগে গ্রেটার ওয়াশিংটন ডিসি এলাকায় আরও চারটি ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পঞ্চম বারের মতো গ্রেটার ওয়াশিংটন ডিসি এলাকায় এবারের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। প্রতিশ্রতি দিচ্ছি এবারের সম্মেলনে অনেক কিছু থাকবে ব্যতিক্রম। সেরা সম্মেলন করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। সম্মেলনের প্রেসিডেন্ট নুরুল আমিন নুরু বলেন, এবারে ফোবানা সম্মেলনের জন্য যে হোটেল আমরা নির্ধারণ করেছি সেটি গ্রেটার ওয়াশিংটন ডিসির সবচেয়ে বড় হোটেল। এর আগে আর কখনও এতবড় হোটেলে ফোবানা সম্মেলন হয়নি। হোটেলের লোকেশন থেকে সকল দর্শনীয় স্থান হাতের কাছেই। ফোবানা সম্মেলনে যারা আসবেন, তারা অবকাশে এসে সবকিছুই অনায়াসেই দর্শনীয় স্থানগুলো দেখতে এবং ঘুরতে পারবেন। সম্মেলনের অর্থ কমিটির চেয়ারম্যান ফখরুল ইসলাম স্বপন বলেন, আমরা যে কমিটি নিয়ে কাজ শুরু করেছি সেটি অত্যন্ত সুশৃঙ্খল। তাদের মধ্যে অনেকেরই ফোবানা সম্মেলনের পূর্ব অভিজ্ঞতা রয়েছে। আশা করছি ৩৮তম ফোবানা সম্মেলন সফল ও সার্থক হবেই। অন্যান্য বক্তারা বলেন, ফোবানা একটি সম্মেলন, এটাকে শুধুমাত্র বিনোদন হিসেবে দেখলে হবে না। বহির্বিশ্বে বাংলাদেশিদের সর্ববৃহৎ সম্মেলন হচ্ছে ফোবানা। এ বিষয়টিকে সবসময় মাথায় রাখতে হবে। অতীতের সমস্ত ভুল-ক্রুটি থেকে আমাদের শিক্ষা নিতে হবে। অতীতে যেসব ভুলের কারণে ফোবানা সম্মেলন বিফল হয়েছিলে সে সমস্ত ভুল আগেই শোধরাতে হবে, তাহলেই একটি সফল ফোবানা সম্মেলন আমরা আশা করতে পারবো। তবে এবারেই সবচেয়ে বেশী যুক্তরাষ্ট্রের অন্যান্য অঙ্গরাজ্য থেকে সাক্ষাত ও অভিবাদন সভায় ফোবানার নেতারা যোগ দিয়েছেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ৩৮তম ফোবানা সম্মেলনের কনভেনার রোকসানা পারভিন, ফোবানার নির্বাহী কমিটির অর্থ সচিব প্রিয়লাল কর্মকার, যুগ্ম নির্বাহী সচিব খালেদ আহমেদ রউফ, সাংস্কৃতিক কমিটির চেয়ারম্যান তাসকিন বিনতে সিদ্দিক, সাবেক কর্মকর্তা ডিউক খান, জয়নাল আবেদীন, মাহবুব রেজা রহিম, রবিউল করিম বেলাল, রেহান রেজা, নাহিদুল খান সাহেল, মাহবুবুর ভুঁইয়া, পারভীন পাটোয়ারী, মাজহারুল ইসলাম, ভয়েস অব আমেরিকার সাবেক প্রধান রোকেয়া হায়দার, ভয়েস অব আমেরিকার সাবেক কর্মকর্তা সরকার কবির উদ্দিন, দেশের জনপ্রিয় নৃত্যুশিল্পী লায়লা হাসান, এটর্নি জন কাপুর, প্রকৌশলী আবু হানিফ, হীরন চৌধুরী, মাহমুদুন নবী বাকি, তাপস মজুমদার, ডা: আনোয়ারুল করিম, মাহবুব লস্কর ও বুলবুল ইসলাম প্রমুখ। আগামী ২৪ ফেব্রুয়ারি শনিবার ঢাকায় সাক্ষাতে অভিবাদন (মিট অ্যান্ড গ্রিট) অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ঢাকায় সাক্ষাত ও অভিবাদন অনুষ্ঠানটি হবে হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে। উক্ত অনুষ্ঠানে অংশগ্রহন করতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে ফোবানার স্বাগতিক কমিটি এবং নির্বাহী কমিটিসহ ফোবানার নেতৃত্ববৃন্দরা ঢাকায় যাচ্ছেন। ঢাকার সাক্ষাত ও অভিবাদন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের বেশ কয়েকজন মন্ত্রী, বিশিষ্ট ব্যাক্তিবর্গ, সুধীজন, শিল্পী এবং বিভিন্ন সংবাদমাধ্যমের ব্যক্তিবর্গসহ বিভিন্ন স্পনসর প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ব্যক্তিবর্গ।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.