post
প্রবাস রাজনীতি

বিরোধী নেতাকর্মীদের গ্রেপ্তারে উদ্বিগ্ন যুক্তরাষ্ট

বাংলাদেশে বিরোধী নেতাকর্মীদের গণগ্রেপ্তার এবং কারাগারে নির্যাতনের খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া দেশটি সকল পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকতে বলেছে। একইসঙ্গে সকল পক্ষ যেন স্বাধীনভাবে, হয়রানি এবং সহিংসতামুক্ত নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে পারে, নির্বাচনের আগে সেই পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ সরকারে প্রতি আহ্বানও জানিয়েছে দেশটি।বুধবার নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। এদিনের ব্রিফিংয়ে আসন্ন নির্বাচনের আগেই বাংলাদেশের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে প্রশ্নও উঠে এসেছে। ব্রিফিংয়ে সাংবাদিকেরা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশে ভুয়া সংবাদ এবং ভিডিও প্রচারের বিষয়ে জানতে চান। তিনি বলেন, প্রভাবশালী পত্রিকা দ্য ফিন্যান্সিয়াল টাইমসের অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ভুয়া সংবাদ এবং ভুয়া ভিডিও বানিয়ে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের বিরোধীদলগুলোর বিরুদ্ধে পরিকল্পিত প্রচারণা চালাচ্ছে। তিনি আরও বলেন, বাংলাদেশে মৌলিক অধিকার নিশ্চিত করতে ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে। কারণ নির্বাচনকে সামনে রেখে পুরো বাংলাদেশকে কারাগারে রূপান্তরিত করেছে ক্ষমতাসীন সরকার। ডিসেম্বরের ১৮ তারিখ থেকে নির্বাচনী প্রচারণা ছাড়া সব ধরনের রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ করা হয়েছে। এসময়ে তিনি বলেন, আমরা বাংলাদেশ সরকারকে এমন একটি পরিবেশ তৈরি করতে সকল অংশীদারদের (স্টেকহোল্ডার) সাথে কাজ করার আহ্বান জানাচ্ছি যেখানে সবাই সহিংসতা বা প্রতিশোধের ভয় ছাড়াই প্রাক-নির্বাচন এবং নির্বাচনী পরিবেশে অবাধে অংশগ্রহণ করতে পারে।

post
এনআরবি বিশ্ব

ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ডে এবং জেনেভা কনভেনশনের ৭৫ বছর পূর্তি উপলক্ষে শীতবস্ত্র বিতরন

জলি আহমেদ: রবিবার, ১০ই ডিসেম্বর ২০২৩মানবিকতার অংশ হিসেবে আজ ১০ই ডিসেম্বর ২০২৩ এ জ্যাকসন হাইটস এর ডায়ভারসিটি প্লাজায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয় ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ডে এবং জেনেভা কনভেনশনের ৭৫ বছর পূর্তি উপলক্ষে ওয়াল্ড হিউম্যান রাইটস ইউএসএ ইনক্ এউ আয়োজন করেন। এবং এই বিতরণ প্রোগ্রাম চলবে সমগ্র ডিসেম্বর মাস ব্যাপী। এমন সমাজ সেবা মূলক কাজে সতস্ফুর্ত  চেতনায় উদ্ভুদ্ধ হয়ে বৃষ্টি এবং তীব্র শীতকে উপেক্ষা করে বঞ্চিত মানুষের মাঝে উপস্থিত থেকে অনুষ্ঠানের  উদ্ভোধন করেন মেয়র অফিসের সাউথ এশিয়ান লায়াজন শুক্রানি ধানপাত পেট্রেশিয়া। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিউইয়র্ক সিটির প্রতিনিধিদের মধ্যে মি: নবরাজ কেসি, ড. গিরি ও আজাদ কাশ্মীর নিউইয়র্কের বলিষ্ঠ নেতা সাগির খান।অনুষ্ঠানের আহবায়ক  ছিলেন রোটারিয়ান মোহাম্মদ আতিকুর রহমান ও সমন্বয়কারী লায়ন্স মারুফ আহমেদ, নির্বাহী সদস্য তরিকুল হাসান বাদল, জাবেদ উদ্দিন, রাশেদ উদ্দিন হীরা ও সেলিনা ইসলাম। আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা জনাব মাসুদ রানা, সেক্রেটারি জেনারেল ড. কামরুল ইসলাম এবং সভাপতি ড. রফিকুল ইসলাম। সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরন করেন বাংলাদেশ থেকে আসা স্বনামধন্য নায়িকা ওয়াল্ড হিউম্যান রাইটস ইউএসএ ইনক্ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়িকা সৈয়দা কামরুন নাহার শাহনুর (অর্গানাইজিং সেক্রেটারি বাংলাদেশ চলচ্চিত্র  শিল্পী সমিতি এবং লায়ন প্রেসিডেন্ট )।প্রচন্ড শৈত্যপ্রবাহ ও বৃষ্টি উপেক্ষা করে সংগঠনের উদ্দোগে কমিটির সদস্যরা স্বতস্ফূর্ত ভাবে বিনা স্বার্থে এই শীতবস্র বিতরন কার্যক্রমে অংশ গ্রহন করেন। ডিসেম্বরের এই কনকনে ঠান্ডা আর শতভাগ বৃষ্টির মধ্যেও সকল কমুউনিটির অনেক নিম্ন আয়ের মানুষ কষ্ট করছে ভেবে এবং তাদের দূর্ভোগ লাঘবে সংগঠনের পক্ষ থেকে এই আয়োজন করা হয়। যাহা খুবই সময় উপযোগী ও যথার্থ ছিলো। অনেক সংখ্যক বিভিন্ন কমুউনিটির মানুষ সুশৃঙ্খল ভাবে শীতবস্ত্র সংগ্রহ করেন।অনুষ্ঠানটি সরাসরি সমপ্রচারিত হয় এনআরবিসি টিভি এর মাধ্যমে।

post
আন্তর্জাতিক

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাস জাতিসংঘে

গাজায় মানবিক যুদ্ধবিরতির প্রস্তাব জাতিসংঘ সাধারণ পরিষদে সর্বসম্মতভাবে পাস হয়েছে।বুধবার অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের সভায় ১৯৩টি সদস্যের মধ্যে ১৫৩ রাষ্ট্র যুদ্ধবিরতির পক্ষে ভোট দিয়েছে। এটাকে মানবিক যুদ্ধবিরতি হিসেবে বর্ণনা করছে জাতিসংঘ। যদিও এ প্রস্তাব মেনে চলার কোনো আইনগত বাধ্যবাধকতা নেই। তবে এই প্রস্তাবের রাজনৈতিক গুরুত্ব রয়েছে, এর মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে বিশ্ব জনমত। অপরদিকে যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে ও অস্ট্রিয়াসহ ১০টি দেশ যুদ্ধবিরতি প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে। এছাড়া ব্রিটেন, জার্মানি, ইটালি, নেদারল্যান্ডস, এবং ইউক্রেনসহ ২৩টি দেশ ভোটদানে বিরত ছিল।

post
এনআরবি বিশ্ব

জ্যামাইকা বাংলাদেশ এসোসিয়েশন ইনক- জেবিএ প্রথম সফল উদ্যোগ জ্যামাইকায় বসবাসরত শীতাত মানুষের মাঝে কম্বল বিতরন

জ্যামাইকা বাংলাদেশ এসোসিয়েশন জেবিএ প্রথম সফল উদ্যোগ মানবিকতার অংশ হিসেবে গত ৬ ই ডিসেম্বর ২০২৩ এ হিলসাইড ও হোমলনের মাঝে লিটল বাংলাদেশ চত্বরে শীতাত মানুষের মাঝে কম্বল বিতরন করা হয় । এমন সমাজ সেবা মূলক কাজে তীব্র শীতের মাঝেও উপস্থিত ছিলেন বরো প্রেসিডেন্ট ডোনাভান রিচাড। তিনি এই কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেয়র অফিসের সাউথ এশিয়ান লায়াশন শুক্রানি ধানপাত পেট্রেশিয়া । এই সময় আরো উপস্থিত ছিলেন জেবিএ সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী শাহ নেওয়াজ, সিনি: সহ সভাপতি আহসান হাবীব,সাধারন সম্পাদক রাব্বী সৈয়দ, উপদেষ্টা আকাশ রহমান,শেখ ইলিয়াস হাবীব ,নূরুল আজীম সহ কমিটির প্রায় সবাই ।সংগঠনের প্রথম আয়োজনে এমন মহৎতী উৎদোগ উদীয়মান একটি নতুন সংগঠনের জন্য খুবই আশা ব্যান্জক।প্রচন্ড শৈত্যপ্রবাহ ও স্নোফল উপেক্ষা করে সংগঠনের উদ্দোগে কমিটির সদস্যরা শতফূত ভাবে বিনা স্বাথে এই কম্বল বিতরন কাযক্রমে অংশ গ্রহন করেন ।ডিসেম্বরের এই ঠান্ডায় অনেক নিন্ম আয়ের মানুষ কষ্ট করছে,তাদের  দূর্ভোগ লাগবে সংগঠনের পক্ষ থেকে এই আয়োজন করা হয় যা খুবই সময় উপযোগীও যথার্থ ছিলো।প্রায় তিনশ এর অধিক কম্বল দেয়া হয় এবং আগের দিন থেকে ই নামের তালিকা তৈরী করা হয় ।বিপুল সংখ্যক দেশী বিদেশী মানুষ সুশৃঙ্খল ভাবে লাইনে দারিয়ে এই কম্বল সংগ্রহ করেন।জেবিএ এমন মহৎ উৎদোগের প্রশংসা করে বরো প্রেসিডেন্ট বলেন”জ্যমাইকায় একটা বিশাল জনগোষ্ঠী বাঙ্গালী,এই টাফ টাইমে শীতার্থ মানুষের পাশে দারানো কে আমি সাধুবাদ জানাই।” সভাপতি শাহনেওয়াজ বলেন, “ব্লান্কেট কার্যক্রমের আওতায় আমরা প্রকৃতপক্ষে যাদের প্রয়োজন তাদের পর্যাপ্ত পরিমান ব্লান্কেট দিয়ে যাবো যতক্ষন আমরা পারি।” সিনি:সহ সভাপতি আহসান হাবিব ও সাধারন সম্পাদক রাব্বী সৈয়দ জেবিএ প্রথম আয়োজনকে সফল করতে কমিটির যারা কম্বল ডোনেট করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।কম্বল বিতরনের কার্যক্রম যাদের অক্রান্ত পরিশ্রম সুন্দরভাবে সম্পন্ন হয়েছে তারা হলেন -মো:আলী,ডিউক খান,সেলিম খান,অনিক রাজ,বেলাল আহমেদ ,আহনাফ আহমেদ, মোতালিব শিকদার , আসাদুজ্জামান বাবু,মোতালিব শিকদার,এডভোকেট সামিউল কবির ,বদরুদ্দোজা সাগর ,কাজী জামান বিটু,মনিউর রহমান জাহাঙ্গীর,সোহেল সীমান্ত,রিনা সাহা,হুমায়ন কবির তুহিন,আকাশ রহমান,রুবাইয়া রহমান,মো:কবির, এডভোকেট মাহবুর রহমান বকুল, এডভোকেট মতিউর রহমান, সিরাজুল ইসলাম লিপন সহ আরো অনেকে। গেষ্ট হিসেবে ছিলেন ফকরুল ইসলাম দেলোয়ার,এবি এম ওসমান গুনী,আল আমিন রাসেল,কামরুল ইসলাম সনি,আবুল কাশেম সহ আরো অনেকে ।উল্লেখ্য, নিউইয়র্ক সিটির বৃহত্তর জ্যামাইকায় ক্রমবর্ধমান বাংলাদেশী কমিউনিটির শিল্প, সংস্কৃতি সহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডেকে আরো সু-শৃঙ্খল ও গতিশীল করার লক্ষ্যে একটি ঐক্যবদ্ধ সামাজিক সংগঠনের প্রত্যাশাই নতুন সংগঠনের লক্ষ্য বলে জানান সংশ্লিস্টরা ।

post
প্রবাস রাজনীতি

নির্বাচনের সময় কম আর ব্যবস্থাপনার ঘাটতিতে ভোট বঞ্চিতের আশংকা প্রবাসীদের

ভোটের অধিকারের দাবিতে বিভিন্ন সময় আন্দোলন-সংগ্রাম করেছেন প্রবাসীরা। তারই ধারবাহিকতায় এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন বলে জানিয়েছে সরকার। তবে, বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের সময় কম থাকা আর ব্যবস্থাপনার ঘাটতিতে এবারও ভোট বঞ্চিত হবেন প্রবাসীরা। সংবিধানে সব নাগরিকের ভোটের অধিকারের কথা বলা হলেও স্বাধীনতার দীর্ঘ ৫২ বছরে দেড় কোটি প্রবাসী বাংলাদেশির মৌলিক এই অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি। যুক্তরাজ্যের প্রবাসী বাংলাদেশী ভোটাধিকার আন্দোলনের কনভেনার কে এম আবু তাহের চৌধুরী বলেন, প্রবাসীদের ভোটের অধিকারের দাবিতে যুক্তরাজ্যে বিভিন্ন সময় আন্দোলন-সংগ্রাম করেছেন তারা।তবে বিশ্লেষকরা বলছেন,নির্বাচনের সময় কম থাকা এবং প্রবাসীদের এনআইডি কার্ড না থাকায় এবারও অনিশ্চিত পোস্টাল ভোট।এদিকে,ইতালিতে এনআইডি কার্যক্রমের উদ্বোধন করা হলেও তা এখনও বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ করেন ইতালী প্রবাসী কমিউনিটি নেতা শাহাদাত হোসাইন। সম্প্রতি প্রবাসে বসবাসরত বাংলাদেশি ভোটাররাও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন বলে এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে নির্বাচন কমিশন।

post
এনআরবি বিশ্ব

নিউ ইয়র্কে শো টাইম মিউজিক আয়োজিত এনআরবি অ্যাওয়ার্ডের ১৩তম জমকালো আসর

জলি আহমেদ: সোমবার,৪ ডিসেম্বর ২০২৩  গত ৩ ডিসেম্বর ২০২৩,কুইন্স প্যালেস, উডসাইড, নিউইয়র্কে আয়োজিত হলো শো টাইম মিউজিক ১৩তম এনআরবি অ্যাওয়ার্ড ২০২৩। এক যুগ পেরিয়ে ১৩ বছরে পা ফেলেছে শোটাইম মিউজিক এর প্রতিভা বিকাশে সর্বাধিক জনপ্রিয়  এনআরবি এ্যাওয়ার্ড  অনুষ্ঠান। প্রবাসে চরম বাস্তবতার মাঝেও শিল্প সাহিত্যে, ব্যবসা-বাণিজ্যে মানুষের কল্যানে যারা কাজ করেন তাদের সম্মান জানাতে এই এ্যাওয়ার্ড প্রদান করা হয়ে থাকে। দেশের অন্যতম সেরা চলচ্চিত্র অভিনেত্রী, নায়িকা মৌসুমীর উপস্থিতি অনুষ্ঠানের সৌন্দর্য্য বাড়িয়ে তুলে বহুগুণ।অনুষ্ঠানের শুরুতে স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তৃতা করেন শোটাইম মিউজিকের সিইও আলমগীর খান আলম। তিনি বলেন, “১৩তম আসরেও আপনাদের সরব উপস্থিতি প্রমাণ করে আপনারা শো টাইম মিউজিকের এই এ্যাওয়ার্ড প্রদানকে যথার্থ মনে করেন। অর্থাৎ আমরা মানুষকে সম্মানীত করার যে প্রক্রিয়া অনুসরন করছি সেটি সঠিক পথেই এগুচ্ছে।”বাবু জামান আর সোনিয়ার প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, বাংলাদেশ চলচ্চিত্রের প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমী বলেন,”প্রবাসে থেকেও যে সকল বাবা মা তাদের সন্তানদের মাঝে দেশীয় সংস্কৃতি তথা বাংলা সংস্কৃতি ধরে রাখতে এত পরিশ্রম করছেন, তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা”।এখানে জন্ম নেওয়া শিল্পীদের পরিবেশনায় তিনি তাঁর মুগ্ধতা প্রকাশ করেন।এ সময় ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ এটর্নী মঈন চৌধুরী বলেন, “দিনে দিনে এনআরবি এ্যাওয়ার্ড একটি প্রেস্টিজিয়াস এ্যাওয়ার্ডে পরিণত হয়েছে”।নিউইয়র্কের সেরা শিল্পীদের নাচ আর গানের ফাঁকে ফাঁকে শিল্পী, সাহিত্যিক,সমাজকর্মীদের হাতে এ্যাওয়ার্ড তুলে দেন চিত্রনায়িকা মৌসুমীসহ অতিথিরা।বিভিন্ন ক্ষেএে অবদানের জন্য কাজের স্বীকৃতি স্বরুপ  যারা সম্মানিত হয়েছেন তারা হলেন যথাক্রমে -এ প্রজন্মের জনপ্রিয় শিল্পী আলবান, ঋত্বিকা ব্যানার্জি, জারিন মাইসা, সাগ্নিক মজুমদার, জনপ্রিয় কণ্ঠশিল্পী নীলিমা শশী, কৃষ্ণা তিথি, কামরুল ইসলাম , মিতু মাহমুদ,  মিউজিসিয়ান শরীফ, নৃত্যশিল্পী প্রিয়া ডায়েস, অ্যাটর্নি রুমা জান্নাতুল, বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী নূরুল আজিম, নাসির সবুজ,  রহমান মালিক , তারেক হাসান খান গ্লোবাল মাল্টি সার্ভিস, ফারহানা খান, মাশুদ রানা তপন,  এএসএম উদ্দিন, লেখক ও আবৃত্তিকার গোপন সাহা, গীতিকার ইশতিয়াক রুপু, উপস্থাপক বাবুজামান, সনিয়া, সাংবাদিক ইকবাল ফেরদৌস, অভিনেতা তরিকুল ইসলাম মিঠু, ডিরেক্টর ইমন, বিপ্লব, হোম কেয়ার সার্ভিস মোঃ জামিল, কাজী লিটন, মোঃ খালেক, ডক্টর শাহজাদী পারভীন  (মা ফাউন্ডেশন), কমিউনিটি এক্টিভিটি আহসান হাবীব, রাব্বি সাঈদ, হাসান জিলানী , মোঃ কাসেম , সিপিএ চিশতী, মোহাম্মদ সারোয়ার (ফ্রেশ ফুড), ব্রডকাস্ট জার্নালিস্ট রেজওয়ানা আলভিস এবং ব্রডকাস্ট জার্নালিস্ট (ভলেন্টায়ারি) জলি আহমেদ।প্রিয়দর্শনী মৌসুমির হাতে লাইফ টাইম এচিভম্যান্ট এ্যাওয়ার্ড তুলে দেন বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী নুরুল আজিম।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডা. সারওয়ারুল হাসান, বিশিষ্ট ব্যবসায়ী নূরুল আজিম, আব্দুল আলিম, মোঃ সোহাগ, হেলাল মিয়া, আব্দুর রশিদ বাবু, রেদওয়ান হক, ডিউক খান, রহমান মালিক, তানভীর কায়সার ,কণ্ঠশিল্পী চন্দন চৌধুরী, শামীম সিদ্দিকী, কমিউনিটি এক্টিভিস্ট আহসান হাবীব,  রাব্বি সাঈদ, মনিকা রায়, সাংবাদিক মে: সাঈদ,  মিজানুর রহমান মিজান, আকবর হায়দার কিরণ, রাশেদ আহমেদ,তোফাজ্জল লিটন,  সাকায়েত হোসেন সেলিম, ফটো সাংবাদিক নিয়ার সিদ্দিকী, তুষার পিক ,বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাবের সাবেক সভাপতি আহসান হাবিব, মোস্তাকিম- রাবু বিল্লাহ, মাকসুদুল এইচ চৌধুরী, শাকিল মিয়াসহ অনেকে। পুরো অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেছে এনআরবিসিটিভি। এর আগে প্রিয়া ডায়েসের নেতৃত্বে নৃত্য শিল্পীদের পরিবেশনা দর্শকদের মন ছুঁয়ে যায়।অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বিন্দু কনা, কৃষ্ণ তিথি , নীলিমা শশী, মনিকা দাস, মিতু মাহমু, আফতাব জনি, আলভিন, সাগ্নিক মজুমদার, রওশন আরা কাজল, ড. কামরুল হকসহ একঝাঁক তারকা শিল্পী। সব মিলিয়ে এক অসাধারণ সন্ধ্যা কাটাল নিউইয়র্কের বাংলাদেশ কমিউনিটি।

post
এনআরবি সাফল্য

আর্জেন্টিনার সিনেটে কমুনাস পুরস্কার পেলেন প্রবাসী বাংলাদেশি তালুকদার আলিম আল রাজী

আর্জেন্টিনার সিনেটে কমুনাস পুরস্কার পেয়েছেন প্রবাসী বাংলাদেশি তালুকদার আলিম আল রাজী।দেশটির জাতীয় সিনেটে তার হাতে এই পুরস্কার তুলে দেন ভিক্টোরিয়া ফাউন্ডেশনের আন্তর্জাতিক সম্পর্ক পর্যবেক্ষণ কেন্দ্রের সভাপতি জুলিয়া পেরি। আলিম আল রাজি বাংলাদেশ-আর্জেন্টিনা চেম্বার অব কর্মাসের সভাপতি। তিনি দু-দেশের মধ্যে বাণিজ্যিক উন্নয়ন, দ্বিপাক্ষিক সম্পর্ক ও কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ ভূমিকা পালন করছেন। পাশাপাশি দেশটিতে বাংলা ভাষার বিকাশ ও উভয় দেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করতে কাজ করে চলেছেন এই সফল ব্যবসায়ী ।

post
আন্তর্জাতিক

মুসলিম আমেরিকানদের কাছে ক্ষমা চাইলেন প্রেসিডেন্ট বাইডেন

ইসরাইলের হামলায় ফিলিস্তিনিদের মৃতের সংখ্যা সন্দেহ প্রকাশ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবার তিনি নিজের ভুল ধরতে পেরেছেন। এই বিষয়ে যুক্তরাষ্ট্রে আমেরিকান মুসলিম নেতাদের কাছে ক্ষমা চাইলেন তিনি। বেশ কিছু মুসলিম নেতা বাইডেনের সঙ্গে দেখা করতে গেলে তিনি এই ভুল শিকার করেন। আলোচিত এই বৈঠক নিয়ে নতুন বিবরণ পেয়েছে এবিসি নিউজ। তাদের প্রতিবেদনে বলা হয়, গত ৭ অক্টোবর ইসরাইলে হামাসের সন্ত্রাসী হামলার পর শুরু হয় যুদ্ধ। যুদ্ধে হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের নিহতের যে সংখ্যা প্রকাশ করে তা নিয়ে গত ২৫ অক্টোবর প্রকাশ্যে প্রশ্ন তোলেন বাইডেন। ইসরাইলি হামলায় ফিলিস্তিনিদের মৃত্যুর সংখ্যা নিয়ে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য নিয়ে সন্দেহের কথা জানান তিনি।   অধিকারকর্মীরা জানান, পরের দিন হোয়াইট হাউজে এক বৈঠকে বাইডেন তাদের কাছে একান্তে ক্ষমা চান। বৈঠকে বাইডেন বলেন, ফিলিস্তিনিরা তাদের মানুষদের মৃতের সংখ্যা নিয়ে সত্য বলছে কি না তা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। তবে আমি একটি বিষয়ে নিশ্চিত যে, নিরাপরাধ মানুষই মারা যাচ্ছে। প্রেসিডেন্ট বলেন, "আমি দুঃখিত। আমি আমার নিজের ওপরই হতাশ।" বৈঠকটি ৩০ মিনিটের জন্য নির্ধারিত হলেও পরে মুসলিম নেতাদের সাথে ঘণ্টাখানেক সময় পার করেন প্রেসিডেন্ট বাইডেন।

post
আন্তর্জাতিক

নির্বাচন নিয়ে আভ্যন্তরীন আন্তর্জাতিক মহলের প্রচেষ্টা; বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না জাতিসংঘ

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস আচরণের সীমা মেনে চলবেন বলে সরকার আশা করে, এমনটা মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার দুপুরে, আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচনে সবার সহযোগিতা চায়, জানিয়ে ওবায়দুল কাদের বলেন, জাতিসংঘ নির্বাচনে পর্যবেক্ষক না পাঠালেও, যুক্তরাষ্ট্র ও কমনওয়েলথসহ অনেকে পাঠাচ্ছে। সেই সঙ্গে দলীয় প্রার্থী ও নেতাকর্মীদের নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান ওবায়দুল কাদের।এর আগে পররাষ্ট্র সচিবের সঙ্গে দুপুরে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক করেছেন পিটার হাস। যদিও এখনো পররাষ্ট্র সচিবের সঙ্গে পিটার হাসের আজকের বৈঠকের বিষয়ে আনুষ্ঠানিকভাবে তেমন কিছু জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে সমসাময়িক বিষয়াদি নিয়েই হয়তো এই বৈঠক হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন,বিএনপি এখন আকাশ আর পশ্চিমাদের দিকে তাকিয়ে থাকে। বৃহস্পতিবার দুপুরে, সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন তিনি। এছাড়া, মার্কিন বাণিজ্য নিষেধাজ্ঞার ব্যাপারে কিছু পত্রিকা ধুম্রজাল তৈরি করে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র-সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস, এ বৈঠকের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেছেন, এটা একটি রুটিন বৈঠক।  এদিকে,বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থার মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ তথ্য জানিয়ে বলেছেন, সুনির্দিষ্ট ম্যান্ডেট ছাড়া জাতিসংঘ নির্বাচন পর্যবেক্ষণ করে না।জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, সুনির্দিষ্ট ম্যান্ডেট ছাড়া জাতিসংঘ নির্বাচন পর্যবেক্ষণ করে না। আর হিউম্যান রাইটস ওয়াচসহ অন্যান্য সংগঠনের প্রতিবেদন তারা দেখেছেন।

post
বিশেষ প্রতিবেদন

আবারও একতরফা নির্বাচনের শংকা নির্বাচন বিশ্লেষকদের; দায় এড়াতে পারবে না বড় রাজনৈতিক দলগুলো

বাংলাদেশে অবাধ সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচনের দাবীতে দীর্ঘ আন্দোলনে আছে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো। বিদেশী বিভিন্ন মহলের চেষ্টায় বরফ গলছে না রাজনীতির নির্বাচন কেন্দ্রিক মতদ্বৈততা জটের। সাধারণ মানুষ একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক নির্বাচন চায়। তবে বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি দিন দিন আরেকটি একতরফা নির্বাচন হওয়ার পথে যাচ্ছে। নির্বাচন হয়তো হয়ে যাবে, কিন্তু এরপর কী হবে, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেকে।আজ শনিবার সকালে ‘সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক নির্বাচনের পরিবেশ: প্রত্যাশা, বাস্তবতা ও করণীয়’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় সভাপতির বক্তব্যে সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, দেশের ভোটারদের অধিকাংশেরই প্রতিনিধিত্ব করে বড় দলগুলো। অথচ এখন সামনে একটা ইউনিক নির্বাচন দেখতে পাচ্ছি। যেমন খুশি তেমন নির্বাচন আরকি। যা ঘোরতর সংকটে ফেলতে পারে বলে শংকা প্রকাশ করেছেন তিনি। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ব্যানারে ‘ভোটার সচেতনতা ও নাগরিক সক্রিয়তা কার্যক্রম, সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক নির্বাচনের পরিবেশ: প্রত্যাশা, বাস্তবতা ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকের বক্তৃতায় সুশাসনের জন নাগরিক-সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদারের বলেন, একতরফা নির্বাচনের হাত থেকে দেশ রক্ষায় রাজনৈতিক দলগুলোর সমঝোতার বিকল্প নেই। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেন, দলগুলোর মাঝে আলোচনার অভাবেই রাজনৈতিক পরিবেশ নষ্ট হয়েছে।আর নির্বাচন পর্যবেক্ষণ গ্রুপ ‘ব্রতী’র প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুরশিদ বলেন, অংশগ্রহণমূলক নির্বাচন না হলে তা জনগুরুত্ব হারাবে। তাই নির্বাচনে গ্রহণযোগ্যতা নিশ্চিতে সব পক্ষের অংশগ্রহণ প্রয়োজন বলে মন্তব্য করেন শারমিন মুরশিদ।##

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.