post
এনআরবি বিশ্ব

নিউইয়র্কের সড়কে বাংলাদেশি দম্পতি নিহত, লাইফ সাপোর্টে ৮ বছরের মেয়ে

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসী দম্পতি নিহত হয়েছে। স্থানীয় সময় শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে নিউইয়র্ক সিটি থেকে বিংহামটন শহরে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হলে ঘটনাস্থলেই হাফিজ আহম্মেদ অ্যাঞ্জেল (৫২) ও তাঁর স্ত্রী সাথী আহম্মেদ (৪৫) নিহত হন।ঘটনাস্থল থেকে পুলিশ জানিয়েছে যে অতিরিক্ত স্পীডের কারনে তারা একটি গাড়ির গাড়ীটির গতিরোধ করার চেষ্ঠা করছিলো। কিন্তু গাড়ীটির চালক তা না মেনে আরো দ্রুতগতিতে প্রায় গতি প্রতি ঘন্টায় ১০০ মাইল উপরে চালাচ্ছিলেন। অফিসাররা জানিয়েছেন যে তাদের ধাওয়া ফলে এবং অতিরিক্ত স্পীডের কারনে চালক গাড়ীটির নিয়ন্ত্রণ রাখতে ব্যর্থ হয়ে ড্রাইভার বাচ্চাদের বহনকারী অন্য একটি এসইউভিকে আঘাত করার মাধ্যমে বিধ্বস্ত করে। এসইউভির গাড়ীটির যাএী ছিলেন নিহত হাফিজ আহমেদের পরিবার।তাদের ৮ বছরের সন্তান মেয়ে রাইদাকে নিয়ে শনিবার নিউইয়র্ক থেকে আপস্টেট বিংহামটন যাচ্ছিলেন। যাওয়ার পথে নিউইয়র্ক সময় সকাল ১১টায় গাড়ি দুর্ঘটনায় স্বামী-স্ত্রী মৃত্যুবরণ করেন। মেয়ে রাইদা নিকটস্থ হাসপাতালে লাইফ সাপোর্ট আছে। তাদের ১৮ বছরের এক ছেলে রয়েছেন। তার নাম ইসাম।নিহত সাথী নিউইয়র্কের গাজীপুর সোসাইটির সাংস্কৃতিক সম্পাদক ছিলেন। দুজনের মৃত্যুতে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্র প্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।নিহত হাফিজ আহম্মেদের বাড়ি গাজীপুরে এবং তার স্ত্রী সাথী আহম্মেদের বাড়ি বরিশালে। পরিবারের চার সদস্যসহ তারা দীর্ঘদিন ধরে নিউইয়র্কেই থাকতেন।

post
আন্তর্জাতিক

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে যুক্তরাষ্ট্রের পাঁচ সেনা নিহত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির পাঁচ মেরিন সেনা নিহত হয়েছেন। মঙ্গলবার তাদের বহনকারী হেলিকপ্টারটি নিখোঁজ হয়। আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) মেরিন কর্পস তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী জানিয়েছে, সেনারা সিএইচ-৫৩ই সুপার স্ট্যালন হেলিকপ্টারে নেভাডার ক্রিক বিমান ঘাঁটি থেকে মিরারমার মেরিন কর্পস এয়ার স্টেশনে যাচ্ছিল। পথিমধ্যে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। থার্ড মেরিন এয়ারক্রাফট উইংয়ের কমান্ডার মেজর জেনারেল মাইকেল বোর্গস্কাচল এক বিবৃতিতে বলেছেন, “ভারাক্রান্ত মন ও অত্যান্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি আমাদের থার্ড মেরিন এয়ারক্রাফট উইং এবং ‘ফ্লাইং টাইগার’-এর প্রশিক্ষণ চলার সময় আমাদের পাঁচ সেনা নিহত হয়েছেন।” নিহত সেনাদের মরদেহ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। তবে তাদের উদ্ধারে সব ধরনের চেষ্টা চলছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, সেনাদের মৃত্যুর খবর শোনার পর তিনি ‘মর্মাহত’ হয়েছেন। বিবৃতিতে তিনি বলেছেন, “আমি তাদের পরিবার, স্কোয়াড্রন এবং মেরিন ক্রপসের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আমরা আমাদের পাঁচজন সেরা যোদ্ধাকে হারানোয় দুঃখ প্রকাশ করছি।” গত কয়েক বছরে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বেশ কয়েকটি হেলিকপ্টার ও বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। গত বছরের নভেম্বরে জাপানে একটি সামরিক ছোট বিমান বিধ্বস্ত হয়ে আট সেনা নিহত হন। সেই একই মাসে ভূমধ্যসাগরে অনুশীলন চলার সময় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হন। অন্যদিকে আগস্টে অস্ট্রেলিয়ায় আরেকটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিন সেনা প্রাণ হারান।

post
আন্তর্জাতিক

স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের পক্ষে সৌদি

স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের রাজধানী পূর্ব জেরুজালেমের স্বীকৃতি না দেওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের কূটনৈতিক সম্পর্ক শুরু করা হবে না বলে আবারও যুক্তরাষ্ট্রকে স্পষ্ট করে জানিয়েছে সৌদি আরব।সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, গাজা স্ট্রিপে ‘ইসরায়েলের আগ্রাসন’ অবশ্যই বন্ধ করতে হবে এবং ভূখন্ডটি থেকে ইসরায়েলি বাহিনীকে সম্পূর্ণরূপে প্রত্যাহার করে নিতে হবে। ২০২০ সালের দিক থেকে উপসাগরীয় দেশ আরব আমিরাত এবং বাহরাইন ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপনের জন্য অনেকটা ইতিবাচকভাবে অগ্রসর হয়। এরপর থেকেই আনুষ্ঠানিকভাবে ইসরায়েল ও সৌদি আরবের মধ্যকার সম্পর্ক উন্নয়নে আলোচনা শুরু হয়েছিল।

post
আন্তর্জাতিক

হুতিদের ওপর আবারো মার্কিনী হামলা

হুতিদের ওপর আবারো হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছে, ইয়েমেনে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র নিশানা করে রোববার এ হামলা চালানো হয়। সেন্টকমের পক্ষ থেকে বলা হয়, ইয়েমেনে হুতিদের মোট পাঁচটি ক্ষেপণাস্ত্র নিশানা করে বিমান হামলা চালায় মার্কিন বাহিনী। মার্কিন সামরিক বাহিনীর ভাষ্য অনুযায়ী, এগুলোর মধ্যে একটি ছিল স্থল হামলার ক্রুজ ক্ষেপণাস্ত্র,বাকি চারটি জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র। লোহিত সাগরে জাহাজ নিশানা করে হামলা চালানোর জন্য ক্ষেপণাস্ত্রগুলো প্রস্তুত রেখেছিল হুতিরা। গত শনিবার ইয়েমেনে হুতিদের ৩৬টি লক্ষ্যবস্তুতে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। পরদিন যুক্তরাষ্ট্র এককভাবে হুতি লক্ষ্যবস্তুতে এ হামলা চালালো। হুতিরা গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে সামরিক-বাণিজ্যিক জাহাজে হামলা চালাচ্ছে। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশে এই হামলা চালানো হচ্ছে, বলছে হুতিরা।

post
এনআরবি বিশ্ব

নিউইয়র্কে সাংবাদিক ইলিয়াস আটক, ৬ ঘণ্টা পর মুক্তি

যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশির দায়ের করা মানহানির মামলায় আত্মসমর্পণ করলে পুলিশ যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনকে আটক করে। অনলাইন অ্যাক্টিভিস্ট জ্যাকব মিল্টন ও যুক্তরাষ্ট্র বিএনপি নেত্রী নিরু নীরার করা এ মামলায় আটকের ৬ ঘণ্টা পর ছেড়ে দেওয়া হয় আলোচিত এ সাংবাদিককে। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে তাকে আটক করা হয়। সম্প্রতি জ্যাকব মিল্টন ও নিরু নীরাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছাড়েন ইলিয়াস। যা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা। তবে ভিডিওটিকে মানহানিকর ও ভিত্তিহীন দাবি করে মিল্টন ও নিরু সিভিল ও ক্রিমিনাল আইনে ইলিয়াস হোসেনের বিরুদ্ধে মামলা করেন। এরই পরিপ্রেক্ষিতে ইলিয়াসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন যুক্তরাষ্ট্রের আদালত।জানা যায়, ১ ফেব্রুয়ারির মধ্যে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদনের শেষ দিন ছিল ইলিয়াসের। এ দিন নিউইয়র্কে পুলিশের কাছে আত্মসমর্পণ করে জামিন চান ইলিয়াস। পরে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলো জামিনযোগ্য হওয়ায় দুপুর দেড়টার দিকে ছেড়ে দেওয়া হয়। এ বিষয়ে ইলিয়াসের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার সাড়া পাওয়া যায়নি। এ বিষয়ে মামলার বাদী জ্যাকব মিল্টন জানান, আদালতের রায়ের মাধ্যমেই ইলিয়াসের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেবেন তিনি। তবে এই প্রতিবেদন লেখার সময় তার ইউটিউব চ্যানেলে মানহানিকর ওই ভিডিওটি পাওয়া যায়নি।

post
আন্তর্জাতিক

বাংলাদেশকে সহযোগীতা করতে চায় যুক্তরাষ্ট্র

বাংলাদেশের অর্থ‌নৈ‌তিক লক্ষ্য অর্জনে সহ‌যো‌গিতা করার বিষ‌য়ে মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ ব‌লে জা‌নি‌য়ে‌ছেন দেশ‌টির প্রেসিডেন্ট জো বাই‌ডেন। প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা‌কে লেখা এক চিঠিতে এমন প্রতিশ্রুতির কথা জানান মা‌র্কিন প্রেসি‌ডেন্ট। ঢাকার মা‌র্কিন দূতাবাস চি‌ঠি‌টি সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে হস্তান্তর ক‌রে‌ছে।চি‌ঠি‌তে মা‌র্কিন প্রেসি‌ডেন্ট লি‌খে‌ছেন, যখন আমরা মার্কিন যুক্তরাষ্ট্র-বাংলাদেশের অংশীদারিত্বের পরবর্তী অধ্যায় শুরু করছি, তখন আমি আমার প্রশাসনের পক্ষ থে‌কে আঞ্চ‌লিক ও‌ বৈশ্বিক নিরাপত্তা, অর্থ‌নৈ‌তিক উন্নয়ন, জলবায়ু প‌রিবর্তন, এনা‌র্জি, স্বাস্থ‌্য ব্যবস্থা,  মা‌নবিক সহায়তা; বি‌শেষ ক‌রে রো‌হিঙ্গা শরণার্থী‌সহ অন‌্যান‌্য বিষ‌য়ে একস‌ঙ্গে কাজ কর‌তে চাই।বাংলা‌দে‌শের অর্থ‌নৈ‌তিক লক্ষ‌্য অর্জ‌নে সহ‌যো‌গিতার কথা উল্লেখ ক‌রে মা‌র্কিন প্রেসি‌ডেন্ট প্রধানমন্ত্রী‌কে লি‌খে‌ছেন, বাংলা‌দে‌শের অর্থ‌নৈ‌তিক লক্ষ‌্য অর্জ‌নে সহ‌যো‌গিতার বিষ‌য়ে মা‌র্কিন যুক্তরাষ্ট্র প্রতিশ্রু‌তিবদ্ধ এবং দেশটির স‌ঙ্গে আমাদের ভাগ করা অবাধ ও উন্মুক্ত ইন্দো-প‌্যা‌সি‌ফিক ভিশ‌নের অংশীদা‌রি‌ত্বে কাজ কর‌তে চাই।

post
এনআরবি সাফল্য

যুক্তরাষ্ট্রে বাংলাদেশী ব্যবসা উদ্বোধন

যুক্তরাষ্ট্রে বাড়ছে বাংলাদেশী উদ্যোক্তাদের সংখ্যা। সম্প্রতি নিউ জার্সির বাঙালি অধ্যুষিত এলাকা প্যাটারসনে ফ্রেশ ওয়ার্ল্ড সুপারমার্কেটের উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশী ব্যবসায়ী তাহের ইসলামের মালিকানাধীন এ প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ হয়েছে অনেক বাংলাদেশীর। একই সাথে বাংলাদেশী নানা পণ্যেরও সমাহার ঘটবে বলে প্রত্যাশা কমিউনিটি নেতাদের। প্যাটারসনে এই প্রথম বৃহৎ পরিসরে সুপার মার্কেটের উদ্বোধন করেন নিউজার্সি ডেমোক্রেটিক স্টেট কমিটির চেয়ারম্যান জন কুরী। প্রবাসী বাংলাদেশীদের জন্য এক ছাদের নিচে সকল সুযোগ নিশ্চিতে এই মার্কেটের আয়োজন বলে জানান কমিউনিটি নেতা কমিশনার কবির আহম্মেদ।

post
এনআরবি সাফল্য

যুক্তরাষ্ট্রে জেমস বিয়ার্ড পুরস্কার পাচ্ছেন বাংলাদেশি রন্ধনশিল্পী গুলশান

যুক্তরাষ্ট্রে খাদ্যের অস্কারখ্যাত জেমস বিয়ার্ড ফাউন্ডেশন পুরস্কারের তালিকায় ঠাঁই পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন রন্ধনশিল্পী নূর-ই গুলশান রহমান। রন্ধনশিল্পে নিবেদন ও দক্ষতার কারণেই গুলশান রহমানকে মনোনীত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের রন্ধনশিল্পে বাংলাদেশের খাবারের স্বাদকে তিনি তাঁর দক্ষতা দিয়ে তুলে ধরতে পেরেছেন। রান্নায় শৈল্পিক নৈপুণ্য ও উদ্ভাবনে অবদানের জন্য যুক্তরাষ্ট্রে এই পুরস্কার দেওয়া হয়।মিড আটলান্টিক বিভাগে সেরা শেফ বা বাবুর্চির ক্যাটাগরিতে তালিকাভুক্ত হয়েছেন ৬৫ বছর বয়সী নূর-ই গুলশান। নিউ জার্সি অঙ্গরাজ্যের জার্সি শহরে ‘কড়াই কিচেন’ নামের রেস্তোরাঁ আছে তাঁর। এটি বাংলাদেশি খাবারের জন্য বিখ্যাত।খুবই সাদামাটাভাবে এই রেস্তোরাঁর যাত্রা শুরু হলেও রন্ধনশিল্পে প্রাণবন্ত চিহ্ন রেখেছে এটি। গুলশান রহমানের খাবারের দোকানটি খাঁটি বাংলাদেশি স্বাদ ও ঘরোয়া রীতির রান্নার জন্য প্রশংসা পেয়েছে। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে ৩১ বছর বয়সী সর্বকনিষ্ঠ মেয়ে নুর-ই ফারহানা রহমানকে সঙ্গে নিয়ে তিনি এই রেস্তোরাঁ চালু করেন।পুরস্কারের জন্য মনোনীত হওয়ার বিষয়টি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রেস্তোরাঁর পক্ষ থেকে আবেগঘন পোস্ট দিয়েছেন তাঁর মেয়ে। এতে বলা হয়, ‘আম্মা আজ জেমস বিয়ার্ড অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন! মা ও আমাদের চমৎকার টিমের জন্য এ যে কত গর্বের, তা ভাষায় প্রকাশ করতে পারব না! বাংলাদেশি খাবার ও আমার অসম্ভব মেধাবী মায়ের জন্য এ এক সুন্দর মুহূর্ত! তিনি পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে এই শিল্পে নৈপুণ্য দেখিয়ে আসছেন।’কড়াই কিচেনের প্রশংসা করে নিউইয়র্ক টাইমস লিখেছে, বাংলাদেশি বাড়িতে খাওয়ার মতোই ঘরোয়া ও উষ্ণ অভিজ্ঞতা দেয় এই রেস্তোরাঁ। এতে ভর্তা ও হালকা তরকারিসহ বৈচিত্র্যময় মেনুর বুফে রয়েছে। আর এসব মেনু তৈরিতে গুলশান রহমানের সতর্ক দৃষ্টি থাকে। যত্নে সঙ্গে তিনি খাবার তৈরি করেন।১৯৯০ সালে জেমস বিয়ার্ড অ্যাওয়ার্ড দেওয়া শুরু হয়। এটি রন্ধনশিল্পের শ্রেষ্ঠত্বের জন্য একটি মানদণ্ড নির্ধারণ করে দিয়েছে। যারা রান্নার মান বজায় রাখার সঙ্গে সঙ্গে সহকর্মী ও কমিউনিটির ওপর ইতিবাচক এবং উল্লেখযোগ্য প্রভাব ফেলে, তাঁদের এই পুরস্কার দেওয়া হয়।

post
এনআরবি লাইফ

নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা আনসার চৌধুরীর নামাজে জানাজা অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটির উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আনসার হোসেন চৌধুরীর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বাদ জোহর নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টার অ্যান্ড জামে মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।আজ শুক্রবার সকাল ১১ টায় লং আইল্যান্ডের ওয়াশিংটন মেমোরিয়াল পার্কে তার মরদেহ দাফন করা হবে। নর্থ ব্রঙ্কসে স্মরণকালের বৃহৎ এ জানাজায় বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।নিউ ইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী নেতাসহ সর্বস্তরের প্রবাসীরা আনসার হোসেনের জানাজায় উপস্থিত হয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান। কফিনে মোড়ানো আনসার হোসেন চৌধুরীকে শেষ বিদায় জানাতে গিয়ে অনেকের চোখ অশ্রুসিক্ত হয়। নেমে আসে শোকের ছায়া। তিনি দেশে-প্রবাসে নানা সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করতেন।মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন। আনসার চৌধুরীর জানাজার নামাজে ইমামতি করেন নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টার অ্যান্ড জামে মসজিদের ইমাম ও খতীব হাফিজ মুসাদ্দেক আহমেদ। দোয়া পরিচালনা করেন ব্রঙ্কসের গাউছিয়া মসজিদের ইমাম ও খতীব মাওলানা মাশহুদ ইকবাল।জানাজার আগে বক্তব্য দেন মরহুম আনসার হোসেন চৌধুরীর মেয়ে জামাতা বিশিষ্ট ব্যবসায়ী তোফায়েল চৌধুরী লিটন, তার বড় ছেলে মুস্তাকিম চৌধুরী, জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার সভাপতি বদরুল হোসেন খান, সাবেক সাংসদ এমএম শাহিন, নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টার অ্যান্ড জামে মসজিদের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ ইকবাল হোসাইন, প্রবীণ কমিউনিটি লিডার আলহাজ ফখরুল ইসলাম প্রমুখ।প্রসঙ্গত, নর্থ ব্রঙ্কসের বাসিন্দা ও মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি অব ইউএসএ’র (ইনক) উপদেষ্টা কমিউনিটির পরিচিত মুখ বীর মুক্তিযোদ্ধা আনসার হোসেন চৌধুরী। সম্প্রতি বাংলাদেশে যাওয়ার পথে কুয়েত এয়ারপোর্টে অসুস্থ হয়ে পড়লে সেখানে একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। মরহুম আনসার হোসেন চৌধুরীর প্রথম জানাজার নামাজ কুয়েতে অনুষ্ঠিত হয়। তার গ্রামের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর গ্রামে।

post
অভিবাসন

ভিসার ফি একলাফে ২০৫০ শতাংশ বৃদ্ধি করল যুক্তরাষ্ট্র! কড়াকড়ি আনা হয়েছে নিয়মে!

দীর্ঘ আট বছর পর বাড়তে চলেছে এইচ-১বি, এল-১, ইবি-৫ সহ যুক্তরাষ্ট্রের একাধিক ভিসার ফি। গত ৩১ জানুয়ারি এক বিবৃতিতে একথা ঘোষণা করেছে বাইডেন প্রশাসন। বুধবার ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস) এক ঘোষণায় জানা যায় যে, এইচ-১বি ভিসা এক লাফে ২০৫০ শতাংশ বাড়ানো হয়েছে। নতুন এই ফি অবশ্য এখনই কার্যকর হচ্ছে না। এগামী ১ এপ্রিল থেকে এই বর্ধিত ফি কার্যকর হবে। শেষবার ২০১৬ সালে এই ধরনের নন ইমিগ্র্যান্ট ভিসাগুলির ফি বৃদ্ধি করা হয়েছিল। এতদিন এইচ-১বি ভিসার জন্য আবেদনের ফি ছিল ৪৬০ মার্কিন ডলার। ১ এপ্রিল থেকে এজন্য গুনতে হবে ৭৮০ ডলার। অন্যদিকে এই ভিসার রেজিস্ট্রেশনের জন্য ১০ডলারের পরিবর্তে ২১৫ মার্কিন ডলার দিতে হবে। এই নিয়ম অবশ্য কার্যকর হবে আগামী বছর থেকে। অন্য দেশ থেকে দক্ষ কর্মী নিয়োগের ক্ষেত্রে মার্কিন কোম্পানিগুলির অন্যতম ভরসা এইচ-১বি ভিসা। প্রতি বছর এই ভিসার মাধ্যমে ভারত ও চীনের মতো দেশগুলি থেকে হাজার হাজার কর্মী নিয়োগ করে সেখানকার প্রযুক্তি সংস্থাগুলি। মার্কিন কোম্পানিগুলিতে বিদেশি লগ্নিকারী ও তাঁদের পরিবারের জন্য ১৯৯০ সালে ইবি-৫ ভিসা চালু করেছিল যুক্তরাষ্ট্র। এক্ষেত্রে লগ্নির পরিমাণ কমপক্ষে ৫ লক্ষ মার্কিন ডলার। ইবি-৫ ভিসার বর্তমান ফি ৩ হাজার ৬৭৫ মার্কিন ডলার। এপ্রিলের প্রথম দিন থেকে এর জন্য ১১ হাজার ১৬০ মার্কিন ডলার খরচ করতে হবে। অন্যদিকে বহুজাতিক সংস্থাগুলির কর্মী আদান প্রদানের জন্য তৈরি এল-১ ভিসা। এর সাহায্যে অন্য দেশ থেকে নির্ধারিত সময়ের জন্য কর্মীদের আমেরিকায় অবস্থিত অফিসে পাঠায় সংশ্লিষ্ট সংস্থা। এবার থেকে এই ভিসা পেতে ৪৬০ মার্কিন ডলারের পরিবর্তে ১ হাজার ৩৮৫ টাকা দিতে হবে। ভিসা ফি বেড়ে যাওয়ার কারণে এখন কেউ তার স্ত্রী কিংবা স্বামীকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসতে চাইলে তা ব্যয়বহুল হবে। পাশাপাশি এদেশে অবস্থানকালে দ্বিতীয় ধাপে কেউ স্থায়ী বাসিন্দার (গ্রিন কার্ড) মর্যাদায় যেতে চাইলে উল্লেখযোগ্য হারে ফি গুনতে হবে। আই-১৩০ ফর্মের মাধ্যমে যারা পারিবারিক পুনর্মিলন বা বৈবাহিক সম্পর্কের মাধ্যমে স্ত্রীকে যুক্তরাষ্ট্র নিয়ে যেতে চান তাদের ক্ষেত্রে ফি ২৬ শতাংশ বাড়িয়ে ৬৭৫ মার্কিন ডলার করা হয়েছে। কোনো মার্কিন নাগরিক কিংবা গ্রিন কার্ডধারীই তার আত্নীয়কে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে নিয়ে আসতে ও গ্রিন কার্ড পাইয়ে দিতে এই আবেদন করেন। পরবর্তীতে যদি ওই আত্মীয় স্ট্যাটাস সামঞ্জস্য করতে অর্থাৎ গ্রিন কার্ড পেতে আবেদন করেন তখন তাকে গুনতে হবে ১৪৪০ মার্কিন ডলার। এক্ষেত্রে ভিসা ফি বাড়ানো হয়েছে ১৮ শতাংশ। এদিকে এইচ-১বি ভিসা পুনর্নবীকরণে জালিয়াতি এড়াতে রেজিস্ট্রেশন প্রক্রিয়াতেও বদল আনা হয়েছে। এর আগে একজন ব্যক্তি বিভিন্ন সংস্থার হয়ে কাজ করার জন্য একাধিক আবেদন করতে পারতেন। যার ফলে নিয়মের ফাঁক গলে এই ভিসা নিয়ে প্রায়শই জালিয়াতির অভিযোগ উঠত। কিন্তু নতুন নিয়মে এখন থেকে একজন ব্যক্তি একটি আবেদনই করতে পারবেন। সংশ্লিষ্ট ব্যক্তির পাসপোর্ট নম্বর মিলিয়ে বাকি আবেদন স্বীকৃত হবে না। ২০২৫ সালের জন্য ভিসা পাওয়ার ক্ষেত্রে এই নতুন নীতি কার্যকর হবে বলে জানা গিয়েছে। যাদের চাকরি ২০২৪-২৫ অর্থবর্ষের ১ অক্টোবরের পরে শুরু হবে, তারা এই নতুন নীতিতে আবেদন করবেন। ভিসার জন্য আবেদন জানানোর প্রাথমিক রেজিস্ট্রেশনের তারিখ নির্ধারণ করা হয়েছে চলতি বছরের ৬ মার্চ থেকে ২২ মার্চ। প্রতি বছরই মার্কিন প্রশাসনের তরফে বিভিন্ন সংস্থাকে ৬৫ হাজার এইচ-১বি ভিসা দেয়া হয়। পাশাপাশি আরও ২০ হাজার ভিসা দেয়া হয় বেশি ডিগ্রি ধারক কর্মীদের। প্রতিটি ভিসার মেয়াদ তিন বছর এবং তা পরে আরও তিন বছরের জন্য রিনিউ করা যায়। সাম্প্রতিক বছরে সবথেকে বেশি সংখ্যক এইচ১বি ভিসা ব্যবহার করে আমেরিকায় কর্মী নিয়োগ করেছে ইনফোসিস, টিসিএস, অ্যামজন, মেটা, অ্যালফাবেট (গুগল-এর মালিক)।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.