এনআরবি বিশ্ব

নিউইয়র্কে হালাল খাদ্য বিতরণ

post-img

পবিত্র রমজান উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে হালাল খাদ্য বিতরণ করছে সেইভ দ্যা পিপলস নামের একটি সাহায্য সংস্থা।

ইউএমআর এবং সেইভ দ্যা পিপলস যৌথভাবে নিউইয়র্কের জ্যামাইকায় এ আয়োজন করে। এসময়ে স্থানীয় বিভিন্ন সমাজসেবী প্রবাসীরা উপস্থিত ছিলেন। সেইভ দ্যা পিপলস এর প্রেসিডেন্ট শহিদুল্লাহ জানান, প্রায় ২ শতাধিক পরিবারের কাছে হালাল খাবার পৌছে দেয়া হয় এ কার্যক্রমের মাধ্যমে। এসময়ে নিউইয়র্ক পুলিশের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এ আয়োজন শুধু খাদ্য বিতরণই না সামাজিক সম্প্রীতিকে আরো বৃদ্ধি করবে বলে মনে করেন আয়োজকরা।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.