অনুষ্ঠান

স্পেনে প্রবাসীদের ঈদ পুনমির্লনী অনুষ্ঠিত

post-img

বিয়ানীবাজার পৌরসভা ওয়েলফেয়ার ট্রাস্ট বার্সেলোনা’র উদ্যোগে স্পেনে ঈদ পুনমির্লনী ও নতুন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বার্সেলোনার বাংলা স্পাইস রেষ্টুরেন্টে এ আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি আব্দুল আলীমের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক জসীম উদ্দিন। এতে বক্তব্য রাখেন, উপদেষ্টা রফিক উদ্দিন,আবুল খায়ের ও আইনুল হক সহ অনেকে। সভায় ২০২২-২৪ সালের কমিটির আয়-ব্যয়ের বিশদ তুলে ধরেন, অর্থসম্পাদক আব্দুল জব্বার খচরু। এসময় সর্বসম্মতিক্রমে সংগঠনের পুরাতন কমিটি বিলুপ্ত করে নুতুন কমিটি ঘোষনা করা হয়। এতে আব্দুল আলীমকে সভাপতি, জসিম উদ্দিনকে সাধারণ সম্পাদ ও রাজু আহমেদকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। আগামী ১৫ দিনের মধ্যে ট্রাষ্টের সদস্যরা পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করবেন বলেও আশা ব্যক্ত করেন। বিয়ানীবাজার পৌরসভার বিভিন্ন সমস্যা-সম্ভাবনা ও উন্নয়নমূলক কর্মকান্ডের পাশপাশি সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক উন্নয়নেও কাজ করার প্রত্যাশা জানায় সংস্থাটির নেতৃবৃন্দ।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.