পোশাক কারখানায় শ্রমিকদের আন্দোলনে বিএনপি ও তাদের মিত্রদের কালো হাত রয়েছে. বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। উস্কানি ও গুজবে সাধারণ শ্রমিকদের বিভ্রান্ত না হওয়ার আহবান জানান তিনি।
শুক্রবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত যৌথ সভায় যোগ দিয়ে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। শ্রমিকদের অধিকাংশ দাবির সমাধান হয়ে গেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বাকিটা সমাধানে শ্রমিকরা এগিয়ে আসবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টি মনিটরিং করছেন। ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপির নেতৃত্বে বিরোধীরা আন্দোলনের নামে চোরাগোপ্তা হামলা করছে। তাদেরকে প্রতিহত করে দেশে নির্বাচনের পরিবেশ বজায় রাখতে হবে।
