অবরোধের কারণে পণ্যের সরবরাহ ব্যাহত হওয়ার প্রভাব পড়েছে রাজধানীর বাজারে। চাল-চিনিসহ বিভিন্ন নিত্যপণ্যের দাম বেড়েছে, তবে কমেছে পচনশীল পন্যের দাম।
সরবরাহ সংকটের অজুহাত বিক্রেতাদের। বাজারদর সহনীয় রাখতে নজরদারির তাগিদ দিয়েছেন ক্রেতারা।
দফা দফায় অবরোধের কারণে, সড়কপথে পণ্য পরিবহন ব্যাহত হওয়ায় প্রভাব পড়েছে রাজধানীর বাজারগুলোতে।বেশ কিছুদিন ধরেই চড়া প্রায় সকল নিত্যপণ্যের দাম।
শুক্রবার কারওয়ান বাজারে এ নিয়ে ক্রেতা-বিক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তবে কাচাবাজারে সবজিসহ পচনশীল পন্যগুলোর দাম পড়তির দিকে। সাধারণ ক্রেতাদের প্রত্যাশা সপ্তাহঘুরে বাজারদর যেন সাধ্যের মধ্যে থাকে।
