বাংলাদেশ

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

post-img

দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম সার কারখানা ‘ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা’র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এখন আর সারের জন্য আমদানির ওপর নির্ভর হয়ে থাকতে হবে না। নিজস্ব সক্ষমতায় চলবে বাংলাদেশ। সরকার দীর্ঘমেয়াদী পরিক্ল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। নরসিংদীতে নবনির্মিত দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম এই সারকারখানা চালু হলো রোববার। সকালে পলাশ উপজেলায় জিপিইউএফএফ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে সেখানে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে কৃষকদের সারের অভাব হয়নি। নতুন সক্ষমতা সার কারখানা চালুর ফলে এখন আর কারো দিকে চেয়ে থাকতে হবে না।

প্রধানমন্ত্রী, যুযোগপযোগী পরিকল্পনা বাস্তবায়নের ফলে দেশ এগিয়ে যাচ্ছে। কোন বাধায় এই অগ্রযাত্রা থামাতে পারবে না।

বার্ষিক ৯ লাখ ২৪ হাজার মেট্রিক টন সার উৎপাদনের ক্ষমতাসম্পন্ন এই কারখানা পরিবেশবান্ধব, জ্বালানি সাশ্রয়ী এবং আধুনিক প্রযুক্তিভিত্তিক।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.