বাংলাদেশ

রাজনৈতিক আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি দেশের অর্থনীতিকে ধ্বংস করছে : ওবায়দুল কাদের

post-img

রাজনৈতিক আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন দেশের অর্থনীতিকে ধ্বংস করার পথ বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে চোরাগোপ্তা হামলা করে নির্বাচন পন্ড করা সম্ভব নয় বলে মনে করেন তিনি। বিকেলে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন,জোটগতভাবে না এলেও বিএনপির ভেতরের অনেকেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বৃহস্পতিবার থেকে শুরু হয় মনোনয়ন বোর্ডের সভা। আওয়ামী লীগের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গেল দুই দিনে চার বিভাগে নৌকার প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে শুক্রবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি অপরাজনীতি করছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, রাজনীতিতে ব্যর্থ হয়ে তারা এখন আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। তবে জনগণ নির্বাচনমুখী হয়েছে, এটি সরকারের সাফল্য। আগামী নির্বাচনে বিএনপি আসবে কি না তা সময় বলে দেবে বলেও জানান আওয়ামীলীগ সাধারণ সম্পাদক।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.