post
বাংলাদেশ

আওয়ামীলীগের দলীয় প্রার্থী চুড়ান্ত তালিকা প্রকাশ; বাদ পড়েছেন অনেক হেভিওয়েট প্রার্থী

বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় চুড়ান্ত মনোনয়ন দেয়া হয়েছে আজ। যেখানে অনেক গুরুত্বপূর্ন কিংবা হেভিওয়েট প্রার্থীরাও বাদ পড়েছেন। তবে এবারের মনোনয়ন প্রসঙ্গে আওয়ামীলীগের দলীয় প্রধান, সভাপতি শেখ হাসিনা বলেছেন,মাঠের জনপ্রিয়তা যাচাই সাপেক্ষেই দল যাকে মনোনীত করবে তার পক্ষে কাজ করতে হবে দলের সকল নেতাকর্মীদের। এমন বাস্তবতায় দীর্ঘ তথ্য সংগ্রহ ও মনোনয়ন ফরমপূরন ও বিক্রির পরে নামের তালিকা চুড়ান্ত করেছে দলটি। সেখানে দেখা গেছে,একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালন করেছেন এমন একাধিক সংসদ সদস্য দ্বাদশ নির্বাচনের প্রার্থী হিসেবে মনোনয়নবঞ্চিত হয়েছেন। আজ রবিবার বিকেলে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ে মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেন দলটি সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। যেখানে ২৯৮ টি সংসদীয় আসনের প্রার্থী চুড়ান্ত করা হয়েছে। সেখানে এবার একাধিক আলোচিত ব্যাক্তি মনোনয়ন বঞ্চিত হয়েছেন। বাদ পড়াদের মধ্যে মাগুরা-১ আসনে সাইফুজ্জামান শেখর। তিনি ২০০৯ সালের প্রধানমন্ত্রীর একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পেয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান। এছাড়াও সাবেক আইজিপি নূর মোহাম্মদ কিশোরগঞ্জ-২ আসন থেকে মনোনয়নবঞ্চিত হয়েছেন। ওই আসনে মনোনয়ন পেয়েছেন আরেক পুলিশ কর্মকমর্তা আব্দুল কাহার আকন্দ। আর ঢাকা-১৩ আসনের গতবারের এমপি সাদেক খান এবার মনোনয়ন পাননি। এই আসেন মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের হেভিওয়েট নেতা জাহাঙ্গীর কবির নানক।বরিশাল-৪ থেকে মনোনয়নবঞ্চিত হয়েছেন পঙ্কজ দেবনাথ। এখানে মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আক্তার। এছাড়া ,ঢাকা-১০ থেকে বাদ পড়েছেন মহিউদ্দিন আহমেদ। সেখানে মনোনয়ন পেয়েছেন চিত্রনায়ক ফেরদৌস।সিরাজগঞ্জ-২ আসনে মনোনয়ন পাননি হাবিবে মিল্লাত। সেখানে নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন জান্নাত আরা। দলীয় মনোনয়ন প্রসঙ্গে আওয়ামীলীগ সভাপতিমন্ডলীর সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ ফারুক খান বলেছেন,কর্মদক্ষতা, জনপ্রিয়তা ও দলীয় আনুগত্যকে প্রাধ্যান্য দেয়া হয়েছে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে। সভাপতিমন্ডলীর আরেক সদস্য আব্দুর রহমান বলেন,গনমানুষের দল আওয়ামীলীগ। সেখানে দল যাকে যে দায়িত্ব দিবে তার জন্য সবাইকে কাজ করতে হবে। সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গির কবীর নানক বলেছেন, দলীয় প্রধান নিজেই সমস্ত তথ্য উপাত্ত ও পুর্বাপর কাজের আমলনামার ভিত্তিতে তিনিই সিদ্ধান্ত নেন। উল্লেখ্য,১৮ থেকে ২১ নভেম্বর পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের কাছে দলীয় ফরম বিক্রি করা হয়। এর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, কেন্দ্রীয় নেতা শেখ ফজলুল করিম সেলিম, শেখ হেলালসহ কমপক্ষে ছয়জন নেতার আসনে বাড়তি কেউ মনোনয়ন ফরম সংগ্রহ করেননি। বাকি আসনের জন্য ৩ হাজার ৩৫৬টি মনোনয়ন ফরম বিক্রি করে দলটি।

post
বাংলাদেশ

সময় ফুরিয়ে যায় নি এখনো, বিএনপি নির্বাচনে এল পুনঃতফসিল করা হবে: সিইসি

বিএনপি নির্বাচনে আসলে তফসিল রি-শিডিউল করা হবে। তবে, ভোটের তারিখ পেঁছানো হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। আজ রবিবার বিকেলে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। বিএনপি ভোটে না আসলে কমিশন কোনো উদ্যোগ নেবে কিনা এমন প্রশ্নে সিইসি বলেন, বিএনপিকে বেশ কয়েকবার আমন্ত্রণ জানানো হলেও তারা আসেনি। যদি তারা নির্বাচনে আসে তবে তা পুরো জাতির জন্য সৌভাগ্য হবে। এছাড়াও, নির্বাচন সুষ্ঠু করতে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে শেষ সময় সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।এছাড়া বিএনপি যদি নির্বাচনে না আসে তাহলে নির্বাচনটা তৃপ্তিদায়ক হবে কি না? এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমরা বিএনপিকে আহ্বান করেছি। একবার নয়, দুবার নয়, বার বার-১০ বার বলেছি। আমি আগেও বলেছিলাম সময় ফুরিয়ে যায়নি। এখনো বলা হচ্ছে সময় ফুরিয়ে যায়নি। এখনো সুযোগ আছে। আমরা সব সময় সংলাপ, সমঝোতার কথা বলেছি। তিনি বলেন, আমরা বারবার উৎসবমুখর ও অনুকূল পরিবেশের কথা বলেছি। সবার মধ্যে যদি সমঝোতা হয় তাহলে নির্বাচনের পরিবেশ আমাদের জন্য আরও অনুকূল হয়ে উঠে। আমরা আমাদের দিক থেকে কোনো পরিবর্তন করিনি। আমরা এখনো আশা করি, হয়তোবা বিএনপি আসতেও পারে।

post
বাংলাদেশ

আওয়ামী লীগের প্রার্থী তালিকা দেখে নিন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে আওয়ামী লীগের প্রার্থী তালিকা (Awami League Nomination) প্রকাশ করা হয়েছে। রোববার (২৬ নভেম্বর) বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ তালিকা প্রকাশ করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আসন প্রার্থীর নাম পঞ্চগড়-১ নাইমুজ জামান ভুইয়া পঞ্চগড়-২ নুরুল ইসলাম সুজন ঠাকুরগাঁও-১ রমেশ চন্দ্র সেন ঠাকুরগাঁও-২ মাজহারুল ইসলাম ঠাকুরগাঁও-৩ ইমদাদুল হক দিনাজপুর-১ মনোরঞ্জন শীল গোপাল দিনাজপুর-২ খালিদ মাহমুদ চৌধুরী দিনাজপুর-৩ ইকবালুর রহিম দিনাজপুর-৪ আবুল হাসান মাহমুদ আলী দিনাজপুর-৫ মোস্তাফিজুর রহমান ফিজার দিনাজপুর-৬ শিবলী সাদিক নীলফামারী-১ আফতাব উদ্দিন সরকার নীলফামারী-২ আসাদুজ্জামান নূর নীলফামারী-৩ গোলাম মোস্তফা নীলফামারী-৪ জাকির হোসেন বাবু লালমনিরহাট-১ মোতাহার হোসেন লালমনিরহাট-২ নুরুজ্জামান আহমেদ লালমনিরহাট-৩ মতিয়ার রহমান রংপুর-১ রেজাউল করিম রংপুর-২ আহসানুল হক চৌধুরী রংপুর-৩ তুষার কান্তি মন্ডল রংপুর-৪ টিপু মুনশি রংপুর-৫ রাশেক রহমান রংপুর-৬ শিরীন শারমিন চৌধুরী কুড়িগ্রাম-১ আছলাম হোসেন সওদাগর কুড়িগ্রাম-২ জাফর আলী কুড়িগ্রাম-৩ সৌমিত্র পান্ডে কুড়িগ্রাম-৪ বিপ্লব হাসান গাইবান্ধা-১ আফরোজা বারী গাইবান্ধা-২ মাহাবুব আরা বেগম গিনি গাইবান্ধা-৩ উম্মে কুলসুম স্মৃতি গাইবান্ধা-৪ আবুল কালাম আজাদ গাইবান্ধা-৫ মাহমুদ হাসান রিপন জয়পুরহাট-১ সামছুল আলম দুদু জয়পুরহাট-২ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বগুড়া-১ শাহাদারা মান্নান শিল্পী বগুড়া-২ তহিদুল রহমান মানিক বগুড়া-৩ সিরাজুল ইসলাম খান বগুড়া-৪ রেজাউল করিম তানসেন বগুড়া-৫ মজিবুর রহমান বগুড়া-৬ রাগেবুল আহসান রিপু বগুড়া-৭ মো. মোস্তফা চাঁপাইনবাবগঞ্জ-১ সামিল উদ্দিন আহমেদ শিমুল চাঁপাইনবাবগঞ্জ-২ জিয়াউর রহমান চাঁপাইনবাবগঞ্জ-৩ আব্দুল ওদুদ নওগাঁ-১ সাধন চন্দ্র মজুমদার নওগাঁ-২ শহিদুজ্জামান সরকার নওগাঁ-৩ সৌরেন্দনাথ চক্রবর্তী নওগাঁ-৪ নাহিদ মোরশেদ নওগাঁ-৫ নিজাম উদ্দিন জলিল নওগাঁ-৬ আনোয়ার হোসেন হেলাল রাজশাহী-১ ওমর ফারুক চৌধুরী রাজশাহী-২ মোহাম্মদ আলী রাজশাহী-৩ আসাদুজ্জামান আসাদ রাজশাহী-৪ আবুল কালাম আজাদ রাজশাহী-৫ আব্দুল ওয়াদুদ রাজশাহী-৬ শাহরিয়ার আলম নাটোর-১ শহিদুল ইসলাম বকুল নাটোর-২ শফিকুল ইসলাম শিমুল নাটোর-৩ জুনাইদ আহমেদ পলক নাটোর-৪ সিদ্দিকুর রহমান পাটোয়ারী সিরাজগঞ্জ-১ তানভীর শাকিল জয় সিরাজগঞ্জ-২ জানাত আরা হেনরী সিরাজগঞ্জ-৩ আব্দুল আজিজ সিরাজগঞ্জ-৪ শফিকুল ইসলাম সিরাজগঞ্জ-৫ আব্দুল মমিন মন্ডল সিরাজগঞ্জ-৬ চয়ন ইসলাম পাবনা-১ শামসুল হক টুকু পাবনা-২ আহমেদ ফিরোজ কবীর পাবনা-৩ মকবুল হোসেন পাবনা-৪ গালিবুর রহমান শরিফ পাবনা-৫ গোলাম ফারুক খন্দকার প্রিন্স মেহেরপুর-১ ফরহাদ হোসেন মেহেরপুর-২ আবু সালেহ কুষ্টিয়া-১ সরওয়ার জাহান বাদশা কুষ্টিয়া-২ ঘোষিত হয়নি কুষ্টিয়া-৩ মাহবুবউল আলম হানিফ কুষ্টিয়া-৪ সেলিম আলতাফ জর্জ চুয়াডাঙ্গা-১ সোলায়মান হক জোয়ার্দ্দার চুয়াডাঙ্গা-২ আলী আজগার টগর ঝিনাইদহ-১ আব্দুল হাই ঝিনাইদহ-২ তাহজীব আলম সিদ্দিকী ঝিনাইদহ-৩ সালাউদ্দিন সিরাজী ঝিনাইদহ-৪ আনোয়ারুল আজীম যশোর-১ শেখ আফিল উদ্দিন যশোর-২ তৌহিদুজ্জামান যশোর-৩ কাজী নাবিল আহমেদ যশোর-৪ এনামুল হক বাবু যশোর-৫ স্বপন ভট্টাচার্য্য যশোর-৬ শাহীন চাকলাদার মাগুরা-১ সাকিব আল হাসান মাগুরা-২ বীরেন শিকদার নড়াইল-১ কবিরুল হক নড়াইল-২ মাশরাফি বিন মর্তুজা বাগেরহাট-১ শেখ হেলাল উদ্দীন বাগেরহাট-২ শেখ তন্ময় বাগেরহাট-৩ হাবিবুন নাহার বাগেরহাট-৪ এইচ এম বদিউজ্জামান সোহাগ খুলনা-১ ননি গোপাল মন্ডল খুলনা-২ শেখ সালাহউদ্দিন জুয়েল খুলনা-৩ এসএম কামাল হোসেন খুলনা-৪ আব্দুস সালাম মুর্শেদী খুলনা-৫ নারায়ন চন্দ্র চন্দ খুলনা-৬ মো. রশিদুজ্জামান সাতক্ষীরা-১ ফিরোজ আহম্মেদ স্বপন সাতক্ষীরা-২ মো. আসাদুজ্জামান বাবু সাতক্ষীরা-৩ আ. ফ. ম. রুহুল হক সাতক্ষীরা-৪ এস এম আতাউল হক বরগুনা-১ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বরগুনা-২ সুলতানা নাদিরা পটুয়াখালী-১ আফজাল হোসেন পটুয়াখালী-২ আ. স. ম. ফিরোজ পটুয়াখালী-৩ এসএম শাহাজাদা পটুয়াখালী-৪ মহিববুর রহমান ভোলা-১ তোফায়েল আহমেদ ভোলা-২ আলী আজম ভোলা-৩ নুরুন্নবী চৌধুরী শাওন ভোলা-৪ আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব বরিশাল-১ আবুল হাসনাত আবদুল্লাহ বরিশাল-২ তালুকার মোহাম্মদ ইউনুস বরিশাল-৩ খালেদ হোসাইন বরিশাল-৪ ড. শাম্মী আহমদ বরিশাল-৫ জাহিদ ফারুক শামীম বরিশাল-৬ হাফিজ মল্লিক ঝালকাঠি-১ বজলুল হক হারুন ঝালকাঠি-২ আমির হোসেন আমু পিরোজপুর-১ শ ম রেজাউল করিম পিরোজপুর-২ কানাই লাল বিশ্বাস পিরোজপুর-৩ আশরাফ হক টাঙ্গাইল-১ আব্দুর রাজ্জাক ভোলা টাঙ্গাইল-২ তানভীর হাসান ছোট মনির টাঙ্গাইল-৩ আমিরুল হাসান খান টাঙ্গাইল-৪ মাজহারুল ইসলাম তালুকদার টাঙ্গাইল-৫ মামুনুর রশিদ টাঙ্গাইল-৬ আহসানুল ইসলাম টিটু টাঙ্গাইল-৭ খান আহমেদ শুভ টাঙ্গাইল-৮ অনুপম শাজাহান জয় জামালপুর-১ নুর মোহাম্মদ জামালপুর-২ ফরিদুল হক খান জামালপুর-৩ মির্জা আজম জামালপুর-৪ মাহবুবুর রহমান জামালপুর-৫ আবুল কালাম আজাদ শেরপুর-১ আতিউর রহমান আতিক শেরপুর-২ মতিয়া চৌধুরী শেরপুর-৩ শহিদুল ইসলাম ময়মনসিংহ-১ জুয়েল আরেং ময়মনসিংহ-২ শরীফ আহমেদ ময়মনসিংহ-৩ নিলুফার আনজুম ময়মনসিংহ-৪ মোহাম্মদ মোহিত উর রহমান ময়মনসিংহ-৫ আব্দুল হাই আকন্দ ময়মনসিংহ-৬ মোসলেম উদ্দিন ময়মনসিংহ-৭ হাফেজ রুহুল আমিন মাদানী ময়মনসিংহ-৮ আব্দুস সাত্তার ময়মনসিংহ-৯ আব্দুস সালাম ময়মনসিংহ-১০ ফাহমী গোলন্দাজ বাবেল ময়মনসিংহ-১১ কাজিম উদ্দিন আহম্মেদ নেত্রকোনা-১ মোস্তাক আহমেদ রুহী নেত্রকোনা-২ আশরাফ আলী খান খসরু নেত্রকোনা-৩ অসীম কুমার উকিল নেত্রকোনা-৪ সাজ্জাদুল হাসান আহমদ হোসেন নেত্রকোনা-৫ আহমদ হোসেন কিশোরগঞ্জ-১ জাকিয়া নূর লিপি কিশোরগঞ্জ-২ আব্দুর কাহার আকন্দ কিশোরগঞ্জ-৩ মো. নাসিরুল ইসলাম খান কিশোরগঞ্জ-৪ রেজওয়ান আহাম্মদ তৌফিক কিশোরগঞ্জ-৫ আফজাল হোসেন কিশোরগঞ্জ-৬ নাজমুল হাসান পাপন মানিকগঞ্জ-১ মো. আব্দুস সালাম মানিকগঞ্জ-২ মমতাজ বেগম মানিকগঞ্জ-৩ জাহিদ মালেক মুন্সিগঞ্জ-১ মহিউদ্দিন আহমেদ মুন্সিগঞ্জ-২ সাগুফতা ইয়াসমিন এমিলি মুন্সিগঞ্জ-৩ মৃণাল কান্তি দাস ঢাকা-১ সালমান এফ রহমান ঢাকা-২ কামরুল ইসলাম ঢাকা-৩ নসরুল হামিদ ঢাকা-৪ সানজিদা খানম ঢাকা-৫ হারুনুর রশিদ মুন্না ঢাকা-৬ সাঈদ খোকন ঢাকা-৭ সোলাইমান সেলিম ঢাকা-৮ আ ফ ম বাহাউদ্দীন নাছিম ঢাকা-৯ সাবের হোসেন চৌধুরী ঢাকা-১০ ফেরদৌস আহমেদ ঢাকা-১১ ওয়াকিল উদ্দিন ঢাকা-১২ আসাদুজ্জামান খান কামাল ঢাকা-১৩ জাহাঙ্গীর কবির নানক ঢাকা-১৪ মাইনুল হোসেন খান নিখিল ঢাকা-১৫ কামাল আহমেদ মজুমদার ঢাকা-১৬ ইলিয়াস উদ্দিন মোল্লাহ্ ঢাকা-১৭ মোহাম্মদ আলী আরাফাত ঢাকা-১৮ মোহাম্মদ হাবিব হাসান ঢাকা-১৯ এনামুর রহমান ঢাকা-২০ বেনজীর আহমেদ গাজীপুর-১ আ. ক. ম. মোজাম্মেল হক গাজীপুর-২ জাহিদ আহসান রাসেল গাজীপুর-৩ রুমানা আলী গাজীপুর-৪ সিমিন হোসেন রিমি গাজীপুর-৫ মেহের আফরোজ চুমকি নরসিংদী-১ মোহাম্মদ নজরুল ইসলাম নরসিংদী-২ আনোয়ারুল আশরাফ খান নরসিংদী-৩ ফজলে রাব্বী খান নরসিংদী-৪ নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন নরসিংদী-৫ রাজিউদ্দিন আহমেদ রাজু নারায়ণগঞ্জ-১ গোলাম দস্তগীর গাজী নারায়ণগঞ্জ-২ নজরুল ইসলাম বাবু নারায়ণগঞ্জ-৩ আব্দুল্লাহ আল কায়সার নারায়ণগঞ্জ-৪ শামীম ওসমান নারায়ণগঞ্জ-৫ ঘোষিত হয়নি রাজবাড়ী-১ কাজী কেরামত আলী রাজবাড়ী-২ জিল্লুল হাকিম ফরিদপুর-১ আব্দুর রহমান ফরিদপুর-২ শাহদাব আকবর চৌধুরী লাবু ফরিদপুর-৩ শামীম হক ফরিদপুর-৪ কাজী জাফর উল্লাহ গোপালগঞ্জ-১ ফারুক খান গোপালগঞ্জ-২ শেখ ফজলুল করিম সেলিম গোপালগঞ্জ-৩ শেখ হাসিনা মাদারীপুর-১ নূর-ই-আলম চৌধুরী মাদারীপুর-২ শাজাহান খান মাদারীপুর-৩ আবদুস সোবহান গোলাপ শরীয়তপুর-১ ইকবাল হোসেন অপু শরীয়তপুর-২ এ কে এম এনামুল হক শামীম শরীয়তপুর-৩ নাহিম রাজ্জাক সুনামগঞ্জ-১ রনজিত চন্দ্র সরকার সুনামগঞ্জ-২ চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ সুনামগঞ্জ-৩ এম এ মান্নান সুনামগঞ্জ-৪ মো. সাদিক সুনামগঞ্জ-৫ মুহিবুর রহমান মানিক সিলেট-১ আবুল কালাম আব্দুল মোমেন সিলেট-২ শফিকুর রহমান চৌধুরী সিলেট-৩ হাবিবুর রহমান সিলেট-৪ ইমরান আহমদ সিলেট-৫ মাসুক উদ্দিন আহমেদ সিলেট-৬ নুরুল ইসলাম নাহিদ মৌলভীবাজার-১ শাহাব উদ্দিন মৌলভীবাজার-২ শফিউল আলম চৌধুরী মৌলভীবাজার-৩ মোহাম্মদ জিল্লুর রহমান মৌলভীবাজার-৪ আব্দুস শহীদ হবিগঞ্জ-১ ডা. মো. মুশফিক হোসেন চৌধুরী হবিগঞ্জ-২ ময়েজ উদ্দিন শরিফ হবিগঞ্জ-৩ আবু জাহির হবিগঞ্জ-৪ মাহবুব আলী ব্রাহ্মণবাড়িয়া-১ বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন ব্রাহ্মণবাড়িয়া-২ শাহজাহান আলম সাজু ব্রাহ্মণবাড়িয়া-৩ উবায়দুল মোকতাদির চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া-৪ আনিসুল হক ব্রাক্ষ্মণবাড়িয়া-৫ ফয়জুর রহমান ব্রাহ্মণবাড়িয়া-৬ এ. বি. তাজুল ইসলাম কুমিল্লা-১ ইঞ্জি. আব্দুস সবুর কুমিল্লা-২ সেলিমা আহমাদ কুমিল্লা-৩ ইউসুফ আবদুল্লাহ হারুন কুমিল্লা-৪ রাজী মোহাম্মদ ফখরুল কুমিল্লা-৫ আবুল হাশেম খান কুমিল্লা-৬ আ ক ম বাহাউদ্দিন কুমিল্লা-৭ প্রাণ গোপাল দত্ত কুমিল্লা-৮ আবু জাফর মো. শফিউদ্দিন কুমিল্লা-৯ তাজুল ইসলাম কুমিল্লা-১০ আ হ ম মোস্তফা কামাল কুমিল্লা-১১ মুজিবুল হক মুজিব চাঁদপুর-১ ড. সেলিম মাহমুদ চাঁদপুর-২ মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া চাঁদপুর-৩ দীপু মনি চাঁদপুর-৪ মুহম্মদ শফিকুর রহমান চাঁদপুর-৫ রফিকুল ইসলাম ফেনী-১ আলাউদ্দিন আহমেদ চৌধুরী ফেনী-২ নিজাম উদ্দিন হাজারী ফেনী-৩ আবুল বাশার নোয়াখালী-১ এইচ. এম. ইব্রাহিম নোয়াখালী-২ মোরশেদ আলম নোয়াখালী-৩ মামুনুর রশীদ কিরন নোয়াখালী-৪ মোহাম্মদ একরামুল করিম চৌধুরী নোয়াখালী-৫ ওবায়দুল কাদের নোয়াখালী-৬ মোহাম্মদ আলী লক্ষ্মীপুর-১ আনোয়ার হোসেন খান লক্ষ্মীপুর-২ নুর উদ্দিন চৌধুরী নয়ন লক্ষ্মীপুর-৩ গোলাম ফারুক পিংকু লক্ষ্মীপুর-৪ ফরিদুন্নাহার লাইলী চট্টগ্রাম-১ মাহবুব উর রহমান চট্টগ্রাম-২ খাদিজাতুল আনোয়ার চট্টগ্রাম-৩ মাহফুজুর রহমান চট্টগ্রাম-৪ এসএম আল মামুন চট্টগ্রাম-৫ মো. আব্দুস সালাম চট্টগ্রাম-৬ এ. বি. এম. ফজলে করিম চৌধুরী চট্টগ্রাম-৭ মোহাম্মদ হাছান মাহমুদ চট্টগ্রাম-৮ নোমান আল মাহমুদ চট্টগ্রাম-৯ মহিবুল হাসান চৌধুরী নওফেল চট্টগ্রাম-১০ মো. মহিউদ্দিন বাচ্চু চট্টগ্রাম-১১ এম. আবদুল লতিফ চট্টগ্রাম-১২ মোতাহেরুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম-১৩ সাইফুজ্জামান চৌধুরী চট্টগ্রাম-১৪ নজরুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম-১৫ আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন চট্টগ্রাম-১৬ মোস্তাফিজুর রহমান চৌধুরী কক্সবাজার-১ সালাউদ্দিন আহমেদ কক্সবাজার-২ আশেক উল্লাহ রফিক কক্সবাজার-৩ সাইমুম সরওয়ার কমল কক্সবাজার-৪ শাহিনা আক্তার চৌধুরী খাগড়াছড়ি কুজেন্দ্র লাল ত্রিপুরা রাঙ্গামাটি দীপংকর তালুকদার বান্দরবান বীর বাহাদুর উশৈ সিং এর আগে সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় বেশির ভাগ আসনের প্রার্থীর নাম চূড়ান্ত হলেও কৌশলগত কারণে সে তালিকা প্রকাশ করা হচ্ছিল না। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের আগে রোববার সকাল ১০টার পর গণভবনে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় সভা করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সভায় শেখ হাসিনা মনোনয়প্রত্যাশীদের বলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ পাস করে আসতে পারবেন না। প্রত্যেক প্রার্থীকেই একজন করে দলীয় ডামি প্রার্থী রাখতে হবে। চলতি বছর আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন ৩ হাজার ৩৬২ জন। সর্বশেষ গত ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তার আগের সংসদের ৫৬ জন এমপি দলীয় মনোনয়ন পাননি। আবার ২০১৪ সালের নির্বাচনে তার আগের সংসদের ৪৯ জনকে মনোনয়ন দেওয়া হয়নি।  

post
বাংলাদেশ

নির্বাচনী ইশতেহারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ প্রাধাণ্য পাবে: বাণিজ্যমন্ত্রী

আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বিষয়টি প্রাধাণ্য পাবে, বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।শনিবার সকালে এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ভোক্তা অধিকার সচেতনতা বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একথা বলেন তিনি। এসয়য় বাণিজ্যমন্ত্রী আরও বলেন, সমন্বিত উদ্যোগ ছাড়া বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সম্ভব নয়। অনুষ্ঠানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর মহাপরিচালক এইচ এম সফিকুজ্জামান জানান, বাজারে অস্থিরতা নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানো হচ্ছে।

post
বাংলাদেশ

৯০টি দেশের কূটনীতিকদের নির্বাচনী প্রস্তুতি জানালো বাংলাদেশ

দেশের কূটনীতিকদের সামনে বাংলাদেশের নির্বাচন প্রস্তুতি তুলে ধরলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।শুক্রবার সন্ধ্যায় দিল্লিতে এক বিশেষ ব্রিফিংয়ে দেশগুলোর রাষ্ট্রদূত ও শীর্ষ কূটনীতিবিদদের নির্বাচনী পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন তিনি। এসময় পররাষ্ট্রসচিব বলেন, বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে আন্তর্জাতিক বিশ্বের উদ্বেগের কোনও কারণ নেই। পুরোপুরি উৎসবের মেজাজে একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচনের প্রস্তুতি চলছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিয়ে পছন্দের প্রার্থী বেছে নিতে ভোটাররা উদগ্রীব হয়ে আছেন বলে জানান তিনি। এছাড়া বাংলাদেশের পররাষ্ট্রনীতির অগ্রাধিকারমূলক ইস্যু এবং সমসাময়িক ভূরাজনৈতিক নানা বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন পররাষ্ট্র সচিব।

post
বাংলাদেশ

ভোটের মাঠে থাকবে ৬৫৩ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ৩০০ ইলেকশন ইনকয়ারি টিম

দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু করতে ৬৫৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ৩০০টি ইলেকশন ইনকয়ারি টিম মাঠে থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের যুগ্ম-সচিব মো. মাহবুবার রহমান সরকার।শনিবার দুপুরে নির্বাচন কমিশন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। এসব ইলেকশন ইনকয়ারি টিমকে সোমবার থেকে ইসি ব্যাচভিত্তিক ট্রেনিং করাবে বলে জানান ইসি’র এই যুগ্ম সচিব। তিনি আরো বলেন, এই টিমটি বৃহস্পতিবার থেকে মাঠে রয়েছে। এখন পর্যন্ত নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের কোনো অভিযোগ কমিশনে আসেনি।

post
বাংলাদেশ

গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের সাথে প্রধানমন্ত্রীর মতবিনিময় কাল; জনগণের কাছে গ্রহণযোগ্যরাই হবে নৌকার প্রার্থী- বললেন কাদের

জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে আগামীকাল গণভবনে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর, কাল দলীয় কার্যালয় থেকে মনোনয়নপ্রাপ্তদের আনুষ্ঠানিক তালিকা ঘোষণা করা হবে। জনগণের কাছে গ্রহণযোগ্যরাই নৌকার প্রার্থী হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গেল টানা ৩দিন আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডে সভা হয়েছে। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সারাদেশের ৩০০ আসনের জন্য নৌকার প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। এখন সবাই মুখিয়ে আছে নির্বাচনের জন্য মনোনীত প্রার্থীদের আনুষ্ঠানিক তালিকা তালিকা ঘোষণার দিকে।কোন আসনে কে হচ্ছেন নৌকার মাঝি, তা জানা যাবে রোববার।নির্বাচন ঘিরে মনোনয়ন প্রত্যাশীদের সাথে কাল সকালে গণভবনে প্রধানমন্ত্রী মতবিনিময় করবেন। জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সব সদস্য এবং আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা সেখানে উপস্থিত থাকবেন। এই সভায় আসন্ন নির্বাচন ঘিরে নৌকার জন্য সবাইকে একযোগে কাজ করতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন দলীয় প্রধান শেখ হাসিনা। এদিকে, শনিবার দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, জনগণের কাছে অধিকতর গ্রহণযোগ্যদেরই দল থেকে মনোনয়ন দেয়া হচ্ছে।এদিকে, জোটের শরিক বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।

post
বাংলাদেশ

বিএনপির সাথে সংলাপ নয়- মন্তব্য তথ্যমন্ত্রীর

আগুনসন্ত্রাসকারী দল বিএনপির সাথে রাজনৈতিক সংলাপ নয়, দেশবিরোধী খুনি চক্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে- বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।সোমবার সকালে চট্টগ্রাম নগরীর জামাল খান মোড়ে “বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ” শিরোনামে দেয়ালচিত্র উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। এসময় তথ্যমন্ত্রী বলেন, যারা মানুষের জানমাল নষ্ট করে,বাংলাদেশের জনগণ তাদেরকে প্রতিহত করবে।

post
বাংলাদেশ

যারা জনপ্রিয় তাদেরকে দলের মনোনয়ন,শরিক বিষয়ে সিদ্ধান্ত হয়নি; বললেন ওবায়দুল কাদের

যাদের জনপ্রিয়তা আছে তাদেরকেই সংসদ নির্বাচনী দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হচ্ছে, বলে জানিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ শনিবার সকালে ধানমণ্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের তিনি আরও বলেন, জোটের শরীকদের নিয়ে এখনই কিছু ভাবা হচ্ছে না।

post
বাংলাদেশ

তাজরিন ফ্যাশনে অগ্নিকাণ্ডের ১১ বছর পূর্তিতে শ্রদ্ধা

আশুলিয়ার তাজরিন ফ্যাশনে অগ্নিকাণ্ডের ১১ বছর পূর্তিতে কারখানার সামনে ফুল দিয়ে নিহত শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন শ্রমিক সংগঠন ও নিহতদের স্বজনেরা। এসময় শ্রদ্ধা জানান সেদিনের ঘটনায় আহত শ্রমিকরাও। এছাড়াও শ্রদ্ধা নিবেদন করেছেন শিল্পপুলিশ সদস্যরা।শুক্রবার সকালে নিশ্চিন্তপুর এলাকায় তাজরীন ফ্যাশনের বন্ধ কারখানার সামনে শ্রদ্ধা নিবেদন শেষে,তাজরীন ফ্যাশনের মালিক দেলোয়ার হোসেনের শাস্তির দাবি জানান শ্রমিক নেতাসহ সাধারণ শ্রমিকরা। এদিকে,তাজরীন ট্রাজিডির ১১ বছর পূর্তিতে যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তাজরীন ফ্যাশনের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়। উল্লেখ্য, ২০১২ সালে ২৪ নভেম্বর তাজরীন পোশাক কারখানার অগ্নিকান্ডে অন্তত ১১৭ জন শ্রমিক প্রাণ হারান ও আহত হন কয়েক শত শ্রমিক।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.