আশুলিয়ার তাজরিন ফ্যাশনে অগ্নিকাণ্ডের ১১ বছর পূর্তিতে কারখানার সামনে ফুল দিয়ে নিহত শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন শ্রমিক সংগঠন ও নিহতদের স্বজনেরা। এসময় শ্রদ্ধা জানান সেদিনের ঘটনায় আহত শ্রমিকরাও। এছাড়াও শ্রদ্ধা নিবেদন করেছেন শিল্পপুলিশ সদস্যরা।
শুক্রবার সকালে নিশ্চিন্তপুর এলাকায় তাজরীন ফ্যাশনের বন্ধ কারখানার সামনে শ্রদ্ধা নিবেদন শেষে,তাজরীন ফ্যাশনের মালিক দেলোয়ার হোসেনের শাস্তির দাবি জানান শ্রমিক নেতাসহ সাধারণ শ্রমিকরা। এদিকে,তাজরীন ট্রাজিডির ১১ বছর পূর্তিতে যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তাজরীন ফ্যাশনের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়। উল্লেখ্য, ২০১২ সালে ২৪ নভেম্বর তাজরীন পোশাক কারখানার অগ্নিকান্ডে অন্তত ১১৭ জন শ্রমিক প্রাণ হারান ও আহত হন কয়েক শত শ্রমিক।
