বাংলাদেশ

বিএনপি সংবিধানিক পথে নির্বাচনে এলে শুভেচ্ছা ও অভিনন্দন: মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী

post-img

বিএনপি যদি ধ্বংসাত্মক কাজ রেখে সংবিধানিক পথে নির্বাচনে অংশগ্রহণ করে তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন থাকবে বলে মন্তব্য করেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া খড়মপুর কল্লাহ শহীদ (রহ.) এর মাজার শরীফ জামে মসজিদে জুমার নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এসময় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী বলেন, বিএনপি যদি নির্বাচনে আসতে, নির্বাচন কমিশনের কাছে সময় চায়, অবশ্যই তারা বিবেচনা করবে। সেখানে সরকারের কোন ভূমিকা নেই। তবে নির্বাচন পিছানোর কোন সুযোগ নেই বলেও জানান মোজাম্মেল হক।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.