post
বাংলাদেশ

প্রশিক্ষিত শ্রমিক বিদেশে পাঠানোই মূল লক্ষ্য: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

‘আমাদের এখন মূল লক্ষ্য হলো, দক্ষ শ্রমিক বিদেশে পাঠানোর জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা। যে সব দেশ শ্রমিক নিবে তারা এ বিষয়টি অবগত করেছে।’ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুবাইতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড গর্ভমেন্ট সামিটের আলোচনা সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। এবারের সামিটে আগামী দিনের শ্রমবাজার, শ্রমবাজারের ঝুঁকি এবং বিশ্ব শ্রমবাজারে অভিবাসনের চাহিদা বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। সোমবার থেকে দুবাইয়ের আবুধাবিতে এই সামিট শুরু হয়েছে। প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, ‘সৌদি আরবও যেমন দক্ষ শ্রমিক চায় তেমনই আমিরাতে স্বাস্থ্য খাতে দক্ষ শ্রমিকের চাহিদা রয়েছে। আমাদের চ্যালেঞ্জও রয়েছে। এ কর্মীগুলোকে দেশে যথাপোযুক্তভাবে প্রশিক্ষণ দিতে হবে। আমাদের যেসব কর্মী পাঠানো এজেন্সি আছে তাদের বিষয়টি অনুধাবন করতে হবে। তাঁরা বেসরকারি প্রশিক্ষণ সেন্টার থেকে কর্মীদের প্রশিক্ষিত করে তুলবেন। তাহলে আগামী দিনগুলোয় বাংলাদেশি শ্রমিকরা বেশ সাফল্য অর্জন করতে পারবে।’ তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমরা সামিটে অংশ নেওয়া দেশের প্রতিনিধিদের বাংলাদেশে যেতে দাওয়াত দিয়েছি। তাঁরা দাওয়াত গ্রহণ করেছেন। কিছুদিনের মধ্যে তাঁরা তারিখ জানাবেন। সেই অনুযায়ী দেশগুলোর সঙ্গে সুসম্পর্কের মাধ্যমে আমরা কাজ এগিয়ে নিয়ে যাবো।’ এদিকে ওর্য়াল্ড গর্ভমেন্ট সামিটে অংশগ্রহণের পাশাপাশি সোমবার প্রতিমন্ত্রী দুবাইয়ে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ করেন। এই অনুষ্ঠানে নিরাপদ অভিবাসন, বৈধ উপায় রেমিটেন্স পাঠানো এবং সার্বজনীন পেনশন স্কিমে প্রবাসীদের অংশগ্রহণের জন্য আহবান জানিয়েছেন। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সঙ্গে এই সামিটে অংশ নিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আয়েশা হক, উপসচিব ড. নাশিদ রিজওয়ানা মনির ও বিএমইটির পরিচালক আব্দুল হাই।

post
বাংলাদেশ

মাতৃভাষার স্বাদ নিতে ছুটে আসেন প্রবাসীরা

ফেব্রুয়ারী শুরুর আগে থেকেই দেশে ফিরতে শুরু করেন প্রবাসী লেখকেরা। আবার যারা আসতে পারেন না, তারাও ভোগেন অতৃপ্তির বেদনায়। উদ্দেশ্য একটাই- মাতৃভাষার স্মৃতি বিজোড়িত অমর একুশে বই মেলা। এবারও দেশি লেখকের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের বই এসেছে মেলায়। প্রবাসে থাকলেও মাতৃভাষা-ভূমির প্রতি তাদের রয়েছে অঘাধ ভালোবাসা। তাইতো হাজার মাইল দূর থেকেও ছুটে আসেন মাতৃর স্বাদ নিতে।জানা যায়, ১৯৭২ সালের ৮ই ফেব্রুয়ারী মাত্র ৩২টি বই নিয়ে, বাংলা একাডেমির বটতলায় ছোট পরিসরে শুরু হয় মেলা। প্রকাশনা শিল্পের পথিকৃত চিত্তরঞ্জন সাহার, সেই শুরুর মাধ্যমেই আজকের এই অমর একশে বই মেলা। ১৯৫২-এর সেই রক্তে ভেজা দিনকে স্মরন করতেই তিনি নেন এমন উদ্যোগ। তাইতো ভাষা আন্দোলনের স্মৃতি বিজোড়িত এ মেলা, বাঙ্গালিদের কাছে এখন মেলবন্ধনের মাধ্যম। কারণ স্বাধীন বাংলাদেশের উদোয় এই সংগ্রামেরই ফসল । এ লক্ষ্যে এবারের বই মেলায় জাপান থেকে ছুটে এসেছেন কবি জুয়েল আহসান কামরুল। মাতৃভাষার টানেই ব্যস্ত নগরী ছেড়ে, প্রিয় ভূমিতে এই প্রবাসী আগমন করেন। প্রবাসীদের উদ্যোগে যুক্তরাজ্যসহ বহিঃবিশ্বে, ছড়িয়ে পড়ছে বাংলা সাহিত্যের জয়গান। তবে তাদের এই যুদ্ধেরও রয়েছে, না বলা হাজারও গল্প, বলছেন যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ আহমেদ শাহনুর। প্রবাসীরা যেমন রেমিট্যান্স পাঠিয়ে দেশের উন্নয়নে অবদান রাখছেন, তেমনই প্রবাসেও ছড়াচ্ছেন মাতৃ-সাহিত্যের প্রসার। তাইতো তাদের সহযোগীতায়, সরকারী পৃষ্ঠপোষকতার আহবা

post
বাংলাদেশ

মিয়ানমার সৈন্যদের ফেরত পাঠানো হবে

আগামী দু-এক দিনের মধ্যেই মিয়ানমার থেকে পালিয়ে আসা সৈন্যদের জাহাজযোগে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইন্সে, হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহ-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান তিনি। মন্ত্রী বলেন, মিয়ানমার থেকে রোহিঙ্গা বা অন্য কাউকেই আর প্রবেশ করতে দেয়া হবে না। বিজিবি, পুলিশ ও কোস্টগার্ডসহ সবাই সর্তক অবস্থানে রয়েছে। এসময় বিএনপির সমালোচনা কোরে তিনি বলেন, তারা ষড়যন্ত্রে বিশ্বাস করে বলেই, গণপরিবহনে আগুন দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করেছিল। সমস্যা মোকাবেলায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

post
বাংলাদেশ

যেকোন পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত: প্রধানমন্ত্রী

সোমবার গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৪ তম জাতীয় সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতেই বাহিনীর সদস্যদের অংশগ্রহনে মনমুগ্ধকর প্যারেড পরিদর্শন করেন তিনি। এরপর মনোজ্ঞ কুচকাওয়াজ উপভোগ এবং সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী। পরে অসীম সাহসিকতা ও কৃতিত্বপূর্ন অবদান রাখায়, ৫টি বিভাগে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১৮০ জন সদস্যকে পদক পড়িয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তৃতায়, জাতীয় গুরুত্বপূর্ণ যে কোন প্রয়োজনে, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দক্ষতার সাথে দায়িত্ব পালন করছে বলে, বাহিনীর ভূমিকার প্রশংসা করেন সরকার প্রধান। এসময়ে যে কোন অশুভ তৎপরতা মোকাবেলায় বাহিনীর সদস্যদের অর্পিত দায়িত্ব সততা ও আন্তরিকতার সাথে পালন করার নির্দেশ দিয়ে, দেশের উন্নয়নে রাজনৈতিক স্থিতিশীলতা জরুরী বলে সবাইকে স্মরণ করিয়ে দেন তিনি। এছাড়াও সবার সহযোগিতায় আবারো স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গিকার পুনর্ব্যাক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

post
বাংলাদেশ

‘বিএনপি চোরাবালিতে আটকে গেছে’

বিএনপির রাজনীতি চোরাবালিতে আটকে গেছে বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। মিয়ানমার থেকে আত্মরক্ষার্থে পালিয়ে আসা ব্যক্তিদের বিষয়ে কাদের বলেন,তাদের নিজ দেশে ফেরার বিষয়টি আন্তর্জাতিক নিয়ম মেনে প্রক্রিয়াধীন রয়েছে। রোহিঙ্গাদের প্রত্যাবাসনের প্রক্রিয়া জাতিসংঘ,ই ইউ,চীন ও ভারতসহ আন্তর্জাতিক সংস্থাকে সঙ্গে নিয়ে অব্যাহত আছে বলেও জানান তিনি। এছাড়া যাত্রী চাহিদা থাকলেও মেট্রোতে বগি বাড়ানোর সুযোগ নেই বলে জানান, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তবে চাহিদার কথা চিন্তা কোরে ৮ থেকে ১০ মিনিট পরপর, মেট্রোরেলে ট্রেন দেয়া যায় কিনা, তা নিয়ে কাজ করার কথাও জানান মন্ত্রী।

post
বাংলাদেশ

ভেদাভেদ ভূলে যাওয়ার আহবান প্রধানমন্ত্রীর

বাংলাদেশে একমাত্র আওয়ামী লীগই জনগণের সংগঠন- মন্তব্য করে তৃণমূলের নেতাকর্মীদেরকে সকল ভেদাভেদ ভূলে দেশের মানুষের উন্নয়নে একযোগে কাজ করার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার গণভবনে দলের বর্ধিত সভায় যোগ দিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, নানা ষড়যন্ত্র হলেও নির্বাচনকে কেউ প্রশ্নবিদ্ধ করতে পারেনি। সরকারের ওপর জনগণের আস্থার প্রতিফলন ঘটাতে হবে, কোথাও যাতে দুর্নীতি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।  সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ থেকে শুরু করে সারাদেশ থেকে আগত আওয়ামী লীগের তৃণমূল নেতারা অংশ নেন। সভার বক্তৃতায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগকে ভোট দেয়ায় দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। বলেন, জনগণই আওয়ামী লীগের শক্তি। নির্বাচন নিয়ে বিরোধীরা নানা চক্তান্ত করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সকল  ষড়যন্ত্র অতিক্রম করে দেশে একটি অবাধ-সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কেউ যাতে প্রশ্ন তুলতে না পারে সেজন্য নির্বাচনকে এবার উন্মুক্ত করে দেয়া হয়েছিলো। আওয়ামী লীগ সভাপতি বলেন, তৃণমূল নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভুলে এখন একযোগে কাজ করতে হবে,  দেশের উন্নয়নে জনগণের কল্যাণে। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ মর্যাদা নিয়ে এগিয়ে যাচ্ছে। কোথাও যাতে দুর্নীতি না হয়, সেদিকে সবাইকে নজর দিতে হবে।

post
বাংলাদেশ

কারাগারে মৃত্যুর আন্তর্জাতিক তদন্ত চায় বিএনপি

গত তিন মাসে কারাগারে নির্যাতনের শিকার হয়ে বিএনপির ১৩ জন নেতার মৃত্যু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।বিএনপি নেতাকর্মীদের কারাগারে মৃত্যুর ঘটনায় আন্তর্জাতিক তদন্তের দাবি করেছেন দলটি সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। তিনি অভিযোগ করেন, দেশের প্রতিটি কারাগারে কারাবিধির সমস্ত সুযোগ সুবিধা কেড়ে নিয়ে বন্দি নেতাকর্মীদের ওপর বীভৎস নিপীড়ন চালানো হচ্ছে। গত তিন মাসে কারা নির্যাতনে বিএনপির ১৩ জন নেতার মৃত্যু হয়েছে। এসময়ে প্রত্যেকটি মৃত্যু পরিকল্পিত হত্যাকাণ্ড উল্লেখ করে তিনি বলেন,জামিনের সাংবিধানিক অধিকারও কেড়ে নেয়া হয়েছে। অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করার উগ্র বাসনা চরিতার্থ করতেই, গত ৭ জানুয়ারি ডামি নির্বাচন করা হয়েছে। এরপর বিরোধী নেতা-কর্মীদের গুম-খুন-গায়েবি মামলা,গ্রেপ্তার-হয়রানি ও নির্যাতন অব্যাহত রয়েছে।

post
বাংলাদেশ

হজ্ব কোটা পূরণ হয়নি বাংলাদেশের

চতুর্থ দফা সময় বাড়িয়েও হজ্বের নির্ধারিত কোটা পূরণ করতে পারে নি বাংলাদেশ। তাই ৪৪ হাজারেরও বেশি কোটা খালি রেখেই শেষ হলো এবারের হজ নিবন্ধন প্রক্রিয়া। এদিকে যারা নিবন্ধন করেছেন, তাদেরও মক্কার দেশটিতে ভোগান্তিতে পড়ার শঙ্কা রয়েছে। প্রবাসী বাংলাদেশিরা বলছেন, দেরিতে হজ প্রক্রিয়া শেষ করার কারণে সৌদিতে অবহেলিত থাকেন বাংলাদেশি হাজিরা। এবারের হজ্বে অংশ নিবেন বাংলাদেশসহ বিশ্বের অন্তত ২০ লাখ মুসল্লী। এদিকে হজ এজেন্সিসহ সরকারি কিছু সংস্থার কারণে এ কার্যক্রম বিলম্ব হওয়ারও অভিযোগ বরাবরই। তাই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা নিশ্চিত করার আহবান সৌদি প্রবাসী সংবাদকর্মীরা। এদিকে মরুর দেশটিতে হাজিদের সচেতন থাকার আহবান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। সেই সাথে জনসচেনতা বৃদ্ধির জন্যে বাংলাদেশ সরকারের প্রতিও আহবান সংশ্লিষ্টদের।

post
বাংলাদেশ

বিএনপির তাণ্ডবে ১৩ জন নিহত: সংসদে প্রধানমন্ত্রী

বিএনপি-জামায়াতের তাণ্ডবে গত ২৮ অক্টোবরের পর থেকে ১৩ জন নিহত হয়েছেন। বুধবার জাতীয় সংসদের চলতি অধিবেশনে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মো. আবদুল্লাহর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ তথ্য জানান।প্রধানমন্ত্রী বলেন, গত বছরের ২৮ অক্টোবর থেকে এ ধরনের সহিংস কর্মসূচির মাধ্যমে সারা দেশে ৬০০টির বেশি যানবাহনে ভাঙচুর করেছে বিএনপি-জামায়াত ও তাদের দোসররা। যার মধ্যে ১৮৪টি যাত্রীবাহী বাস, ৪৮টি ট্রাক, ২৮টি কাভার্ডভ্যান, তিনটি সিএনজিচালিত অটোরিকশা, চারটি প্রাইভেটকার ও ১১টি পিকআপভ্যান রয়েছে। এই একই সময়ে পাঁচটি ট্রেন- যমুনা এক্সপ্রেস ট্রেন, ঢাকা কমিউটার ট্রেন, মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন, বেনাপোল এক্সপ্রেস ট্রেন ও টাঙ্গাইল কমিউটার ট্রেনে অগ্নিসংযোগ এবং ১৫টি মোটরসাইকেল, তিনটি লেগুনা, একটি ওয়ার্ড কাউন্সিলর অফিস ও একটি অটোরিকশায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে। সরকার প্রধান বলেন, এ সময়ে একটি উচ্চ বিদ্যালয়, ১২টি প্রাথমিক বিদ্যালয়, চারটি বসতঘর, একটি বৌদ্ধমন্দির, একটি নৌকাসহ সর্বমোট ৩২৮টি যানবাহন ও প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করা হয়। তিনি আরও বলেন, হরতাল-অবরোধের নামে নাশকতার ঘটনায় সারা দেশে ১৩ জন নিহত হয়েছেন। যার মধ্যে ট্রেনে নাশকতার ঘটনায় নিহত হন নয়জন, বিজিবির দুই সদস্য আহত এবং একটি রিকুইজিশনকৃত যানবাহনের ক্ষতিসাধন হয়। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন জেলায় ৪৫ জন সদস্য আহত হয়েছেন।

post
বাংলাদেশ

‘নতুন কোনো ষড়যন্ত্র কিনা খতিয়ে দেখা দরকার’

মিয়ানমারের সীমান্তরক্ষীদের বাংলাদেশে ঢুকতে দেওয়া, নতুন কোনো ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখা দরকার, বলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।বুধবার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে ‘প্রহসনমূলক নির্বাচন, নেতাকর্মীদের মিথ্যা মামলায় গ্রেফতার ও হয়রানী’ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। জনগণের দৃষ্টি ভিন্নদিকে সরাতে সরকার নানারকম অপচেষ্টা চালাচ্ছে অভিযোগ করে গয়েশ্বর বলেন,একদিকে ভারত সীমান্তে হত্যা, অন্যদিকে মিয়ানমার সীমান্তে সৃষ্ট সংঘাতে বাংলাদেশ এখন ক্রসফায়ারের কবলে। নিজেদের ব্যর্থতা ঢাকতে সরকার নিজেরাই বাহিরের শক্তিকে নিয়ে কোনো পরিস্থিতি তৈরি করছে কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির এই অন্যতম নীতিনির্ধারক।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.