post
বাংলাদেশ

উন্মুক্ত হলো এলিভেটেড এক্সপ্রেসওয়ের তেজগাঁও র‍্যাম্প

রাজধানী ঢাকার যানজট নিরসনে ৮,৯৪০ কোটি টাকা ব্যয়ে, বিমানবন্দরের কাওলা থেকে,বনানী,ফার্মগেট ও কমলাপুর হয়ে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত মোট ১৯.৭৩ কিলোমিটার ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলছে পুরোদমে। এরই মধ্যে বেশ কয়েকটি র‍্যাম্প চালু হয়েছে, আর প্রকল্পের অগ্রগতি হয়েছে ৭২.৫১ শতাংশ। এরই ধারাবাহিকতায়, বুধবার সকালে এলিভেটেড এক্সপ্রেসওয়ের তেজগাঁও থেকে এফডিসি গেট সংলগ্ন ডাউন র‍্যাম্প যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরে তিনি সাংবাদিকদের জানান, এই র‍্যাম্পটি রাজধানীর যানজট নিরসনে বেশ কার্যকর ভুমিকা রাখবে। এটি নগরবাসীর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার। প্রকল্পের কাজ দ্রত এগিয়ে চলছে জানিয়ে আরও মন্ত্রী বলেন, আগামী বছরের শুরুতেই এক্সপ্রেসওয়েটি সম্পূর্ণ যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।

post
বাংলাদেশ

খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়লো

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে। সরকারের নির্বাহী আদেশে, আগের মতো দুই শর্তে খালেদা জিয়ার সাজা স্থগিতের বিষয়ে মতামত দিয়েছে, আইন মন্ত্রণালয়।বুধবার সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন, চিকিৎসার জন্য তার বিদেশে যাওয়ার কোন সুযোগ নেই। তিনি বলেন,ফৌজদারি কার্যবিধির ধারা অনুযায়ী, যে আবেদন ছিল তার মেয়াদ শেষ হয়ে গেছে। এখন মেয়াদ বাড়ানো ছাড়া সেই আবেদনের ওপর, পদক্ষেপ নেয়ার সুযোগ নেই।

post
বাংলাদেশ

ভারতীয় পণ্য বর্জনের ঘোষণা দিলো বিএনপি

ভারতীয় পণ্য বর্জন এবং ইন্ডিয়া আউট ক্যাম্পিংয়ে সরব থাকার ঘোষণা দিয়েছে বিএনপি। ২০ মার্চ (বুধবার) নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সর্বত্রই এখন ইন্ডিয়া আউট ক্যাম্পেইনে উত্তাল। ভারতীয় পণ্য বর্জন করে জনগণ প্রতিবাদ জানাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় পণ্য বর্জনের যে ঢেউ দৃশ্যমান তাতে মনে হয়, দেশের বিশাল জনগোষ্ঠী ভারতীয় পণ্য বর্জনের পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণ করেছে। সুতরাং জনগণের দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিসহ ৬৩টি গণতন্ত্রকামী দল এবং দেশপ্রেমিক জনগণ ভারতীয় পণ্য বর্জনের এই আন্দোলনে সংহতি প্রকাশ করছে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আওয়ামী লীগ এখন আর রাজনৈতিক দল নেই, তারা এখন ভারতীয় পণ্যে পরিণত হয়েছে। বাংলাদেশের মানুষের ইচ্ছা-আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে ভারত আওয়ামী লীগকে অন্যায়ভাবে ক্ষমতায় বসিয়েছে। ভারত আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করেছে। সংবাদ সম্মেলনের পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নিজের গায়ে থাকা ‘ভারতীয় চাদর’ জনসম্মুখে ছুড়ে ফেলে দেশটির পণ্য বর্জনের ঘোষণা করেন তিনি। বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান, তাঁতীদলের আহ্বায়ক আবু কালাম আজাদ, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, যুবদলের সহ সভাপতি জাকির হোসেন সিদ্দিকী, স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি ডা: জাহিদুল কবির, বিএনপি নেতা মো: সিরাজুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন। 

post
বাংলাদেশ

সোনালী ব্যাংকের ঋণ জালিয়াতির রায় প্রকাশ

সোনালী ব্যাংকের ঋণ জালিয়াতির ঘটনায় করা মামলায়, হল-মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ ও তার স্ত্রী জেসমিন ইসলামসহ, নয়জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।একই সঙ্গে তাঁদের পাঁচ কোটি টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-১-এর বিচারক আবুল কাসেম এই রায় ঘোষণা করেন। এ ছাড়া, সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবিরসহ ৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলার তথ্যে জানা যায়,সোনালী ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে, রূপসী বাংলা (সাবেক শেরাটন) হোটেল শাখা থেকে হল-মার্ক মোট ২ হাজার ৬৮৬ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ করে। এর মধ্যে স্বীকৃত বিলের বিপরীতে দায়,১ হাজার ৫৬৮ কোটি ৪৯ লাখ ৩৪ হাজার ৮৭৭ টাকা। এ ঘটনায় ২০১২ সালের ৪ অক্টোবর রমনা থানায় মামলা করে দুদক। তদন্ত শেষে পরের বছর ২০১৩ সালের ৭ অক্টোবর, ১১টি মামলায় হল-মার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ ও তাঁর ভায়রা তুষার আহমেদসহ ২৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে জমা দেয়া হয়।

post
বাংলাদেশ

সাকিব প্রসঙ্গে যা বললেন হাফিজ

ক্রিকেট তারকা সাকিব আল হাসানের সঙ্গে ছবি নিয়ে মনের মাধুরী মিশিয়ে নানান ধরনের সংবাদ পরিবেশন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন,বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ।মঙ্গলবার সকলে রাজধানীর বনানীর নীজ বাসায় সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন। হাফিজ বলেন, তার ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টা করছে সরকারী দল। এমন সংবাদ মানহানিকর বলেও দাবি করেন হাফিজ উদ্দিন আহমেদ। অন্যদিকে, জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন,৭ জানুয়ারির নির্বাচনে ৬ শতাংশ ভোটও পড়েনি। জনগণ ভোট বর্জন করায়,তাদের আন্দোলন সফল হয়েছে বলেও দাবী করেন বিএনপির এই নীতি নির্ধারক।

post
বাংলাদেশ

রমজানে বেড়েছে রেমিট্যান্স

প্রতি বছর রমজান মাসে অন্যান্য সময়ের তুলনায় রেমিট্যান্স বেশি আসে। এর ব্যতিক্রম নয় এবারও। চলতি মাসের প্রথম ১৫ দিনে বৈধ বা ব্যাংকিং চ্যানেলে ১০২ কোটি মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ দেশে এসেছে। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ১১ হাজার ২০৮ কোটি টাকা।কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে, মার্চের প্রথম ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১০১ কোটি ৮৯ লাখ মার্কিন ডলার। তার মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ১২ কোটি ৮২ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে এক কোটি ৫৫ লাখ মার্কিন ডলার,বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৮৭ কোটি ২০ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। এর আগে, চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছিল ২১০ কোটি মার্কিন ডলার,আর ফেব্রুয়া‌রি‌তে আসে ২১৬ কো‌টি ৬০ লাখ মার্কিন ডলার।

post
বাংলাদেশ

ইফতার পার্টিতে আল্লাহর নাম না নিয়ে আওয়ামী লীগের গিবত গায়

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ দেয়, দিতে জানে, সাধারণ মানুষের পাশে দাঁড়ায়। যারা প্রতিনিয়ত বলে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটাবে, উৎখাত করবে, নির্বাচন হতে দেবে না; মানুষ খুন করে, অগ্নি সন্ত্রাস করে, তারা কোনো মানুষকে ইফতার দেয় না। নিজেরা ইফতার খায়। ইফতার পার্টিতে গিয়ে আল্লাহ-রাসুলের নাম না নিয়ে আওয়ামী লীগের গিবত গায়। নিজেরা ইফতার খায়, আওয়ামী লীগের গিবত গায়। আর কবে আওয়ামী লীগকে উৎখাত করবে সেই স্বপ্ন দেখে।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে আজ সোমবার দুপুরে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আমরা ইফতার পার্টি করব না, এই খাবার সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দেব। সারা বাংলাদেশে একমাত্র আওয়ামী লীগ এবং আমাদের সহযোগী সংগঠন যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আমাদের নির্বাচিত জনপ্রতিনিধিরা সাধারণ মানুষের মাঝে ইফতার বিলি করছেন। তিনি আরও বলেন, ‘আপনারা খেয়ে দেয়ে মাইক একটা লাগিয়ে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করবেন। আওয়ামী লীগের অপরাধটা কী? দেশটা স্বাধীন করেছে, সেটা অপরাধ? আওয়ামী লীগের অপরাধটা কী? গরীব মানুষের পাশে দাঁড়ায়, দেশটা উন্নত করছে, সেটা অপরাধ? তারা গণতন্ত্রের কথা বলে, আমরাই কিন্তু গণতন্ত্র ফিরিয়ে এনেছি।’

post
বাংলাদেশ

সরকার লুটপাটে ব্যস্ত হয়ে পড়েছে

৭ জানুয়ারি ডামি নির্বাচনের পর, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে সরকার সিন্ডিকেট আর লুটপাটে ব্যস্ত হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন,লুটপাট,সম্পদ পাচার,আর দখলদারীত্বে রাতারাতি কোটিপতি হচ্ছেন আওয়ামী লীগ নেতারা। কিন্তু তার ফল ভোগ করতে হচ্ছে জনগণকে। তিনি আরও বলেন, ৭ জানুয়ারি নির্বাচনের পর দেশ ও দেশের জনগণকে মহাসংকটে ফেলে বিএনপিকে নিশ্চিহ্ন করার মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করছে সরকার। দ্রব্যমুল্য নিয়ন্ত্রনে ব্যর্থ হয়ে নানা কৌশলে বিএনপি নেতা-কর্মীদের ওপর নির্যাতন চালাচ্ছে ক্ষমতাসিনরা।

post
বাংলাদেশ

সরকার পরিবর্তনের বিকল্প ব্যবস্থা নেই

নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের বিকল্প কোন ব্যবস্থা নেই বলে সাফ জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার দুপুরে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। এসময়ে সরকার পরিবর্তন চাইলে আরেকটি নির্বাচনের জন্য অপেক্ষা করতে হবে জানিয়ে সেতুমন্ত্রী বলেন,সরকার পরিবর্তনের দিবাস্বপ্নে নিয়মিত অবাস্তব কথার বুলি ওড়াচ্ছে বিএনপি। ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি কর্মীরা নেতাদের ডাকে আন্দোলন করবে, সেই সক্ষমতা এখন হারিয়ে ফেলেছে।

post
বাংলাদেশ

রাজনৈতিক সংলাপের প্রয়োজনীয়তা নেই

জাতির সামনে এখনও এমন কোন সংকট নেই,যে কারণে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের প্রয়োজনীয়তা রয়েছে।বুধবার সকালে গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে এমনটাই জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই দাবি বিএনপি নেতাদের অযৌক্তিক ও অবিবেচনাপ্রসূত বক্তব্যের বহিঃপ্রকাশ বলেও জানান তিনি। বিবৃতিতে আরও বলা হয়, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত হয়ে, বর্তমান সরকার জন-আকাঙ্ক্ষাকে ধারণ করে রাষ্ট্র পরিচালনা করছে। দেশে কোন গণতান্ত্রিক ও সাংবিধানিক সংকট নেই। আগামি পাঁচ বছর পর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানানো হয় বিবৃতিতে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.