বাংলাদেশ

মিয়ানমার সৈন্যদের ফেরত পাঠানো হবে

post-img

আগামী দু-এক দিনের মধ্যেই মিয়ানমার থেকে পালিয়ে আসা সৈন্যদের জাহাজযোগে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইন্সে, হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহ-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান তিনি। মন্ত্রী বলেন, মিয়ানমার থেকে রোহিঙ্গা বা অন্য কাউকেই আর প্রবেশ করতে দেয়া হবে না। বিজিবি, পুলিশ ও কোস্টগার্ডসহ সবাই সর্তক অবস্থানে রয়েছে। এসময় বিএনপির সমালোচনা কোরে তিনি বলেন, তারা ষড়যন্ত্রে বিশ্বাস করে বলেই, গণপরিবহনে আগুন দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করেছিল। সমস্যা মোকাবেলায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.