বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বসন্তের প্রথম প্রহর কাটিয়েছেন কেরানীগঞ্জের জিনজিরা পীর মোহাম্মদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে।
১৪ ফেব্রুয়ারী (বুধবার) সকালে নসরুল হামিদ বিদ্যালয়টির ৫ম তলা ভবন উদ্বোধন করেন। পরে বিদ্যালয়ে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, পড়াশোনার মতো খেলাধুলাও জীবনের একটি অংশ। “আমাদের মেয়েরা খেলাধুলা ও সৃজনশীলতায় এগিয়ে যাচ্ছে। আমি তাদের অগ্রগতি কামনা করি।”
সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টাই কেরানীগঞ্জের শিক্ষা সংস্কৃতি ও খেলাধুলার সুন্দর পরিবেশ তৈরির স্বপ্নযাত্রা সফল হবে বলে প্রত্যাশা করেন প্রতিমন্ত্রী।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহীন আহমেদ, জিনজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সাকুর হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।
