post
বাংলাদেশ

সংযম না হলে বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়বে

রমজান মাসে সংযম না করে বিএনপি যতই কর্মসূচি পালন করবে, ততই তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালযয়ে সম্পাদকমন্ডলীর একসভায় এ মন্তব্য করেন তিনি। রমজানে বিএনপি সরকার বিরোধী কর্মসূচি চালিয়ে যাবে, সাংবাদিকদের এমন প্রশ্নে কাদের বলেন, জনগণের বিরুদ্ধে রাজপথে নামলে, তাদের জনসম্পৃক্ততা অব্যাহতভাবে কমতে থাকবে। তাই নেতিবাচক রাজনীতি পরিহার করে, সংযমের মাস থেকে বিএনপি নেতাদের সংযমী হওয়ার পরামর্শ দেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

post
বাংলাদেশ

অবশেষে সাংবাদিক অভিশ্রুতির পরিচয় শনাক্ত

রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি ভবনে অগ্নিকাণ্ডে নিহত সাংবাদিক বৃষ্টি খাতুন ওরফে অভিশ্রুতি শাস্ত্রীর পরিচয় শনাক্ত হয়েছে। বাবা সবুজ শেখ ওরফে শাবলুল আলম ও মা বিউটি খাতুনের ডিএনএ নমুনার সঙ্গে তাঁর ডিএনএ মিলেছে। পরীক্ষা শেষে রোববার রাতে সিআইডির ফরেনসিক বিভাগের ডিআইজি একেএম নাহিদুল ইসলাম বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন।ডিআইজি নাহিদুল ইসলাম জানান, বৃষ্টি ছাড়াও ডিএনএ পরীক্ষার মাধ্যমে বেইলি রোডের অগ্নিকাণ্ডে নিহত আরেকজনের লাশের পরিচয় শনাক্ত হয়েছে। তিনি ব্যবসায়ী নজরুল ইসলামের ছেলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাজমুল ইসলাম। শনিবার তাদের ডিএনএ পরীক্ষার প্রতিবেদন হাতে পেয়েছে সিআইডি। বৃষ্টিদের গ্রামের বাড়ি কুষ্টিয়ার খোকসা উপজেলার বেতবাড়ীয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বনগ্রামে। ঢাকায় এসে বৃষ্টি নিজের নাম বদলে হয়ে যান অভিশ্রুতি শাস্ত্রী। তিনি একটি অনলাইন নিউজ পোর্টালে অভিশ্রুতি নাম নিয়েই কাজ করতেন। গত ২৯ ফেব্রুয়ারি ওই আগুনের ঘটনায় বৃষ্টি ওরফে অভিশ্রুতি মারা যাওয়ায় তাঁর পরিচয় নিয়ে শুরু হয় টানাটানি। খবর পেয়ে গ্রামের বাড়ি থেকে বাবা সবুজ শেখ ছুটে আসেন ঢাকা মেডিকেল কলেজ মর্গে। শনাক্ত করেন মেয়ের লাশ। কিন্তু বৃষ্টি, নাকি অভিশ্রুতি– এ নিয়ে জটিলতা হওয়ায় সন্তানের লাশ দেওয়া হয়নি তাঁকে। লাশ রাখা হয় মর্গে। পরিচয় নিশ্চিত হতে সবুজ ও তাঁর স্ত্রীর ডিএনএ নমুনা সংগ্রহ করে সিআইডি ফরেনসিক বিভাগ। অবশেষে ঘটনার ১০ দিন পর ডিএনএ পরীক্ষায় তাঁর পরিচয় শনাক্ত হলো।  এদিকে রোববার রাত পর্যন্ত বৃষ্টির লাশ হস্তান্তর প্রসঙ্গে পুলিশের পক্ষ থেকে পরিবারকে কিছু জানানো হয়নি বলে জানান তাঁর চাচাত ভাই টিটু হোসেন। তিনি বলেন, বৃষ্টির বাবা মেয়ের লাশ বুঝে নিতে অপেক্ষায় আছেন। তবে এখনও পুলিশ আমাদের কিছুই জানায়নি। এ বিষয়ে ডিআইজি নাহিদুল ইসলাম বলেন, যেহেতু পরিচয় শনাক্ত হয়েছে, এখন আমরা মরদেহ হস্তান্তর করে দেব। লাশ দুটি বর্তমানে মর্গে আছে।

post
বাংলাদেশ

স্মার্ট বাংলাদেশ গড়তে ধুমপান থেকে তরুণ‌-তরুনীদের দূরে থাকতে বললেন ফেরদৌস

তামাক থে‌কে দূ‌রে থা‌কি/ সুস্থ-সবল প্রজন্ম গ‌ড়ি- এমন দৃপ্ত শপ‌থে ইউল‌্যা‌বে অনু‌ষ্ঠিত হ‌য়ে গে‌লো তামাক‌বি‌রোধী যুব সম্মেলন ২০২৪। এতে অংশ নেয়া দুই শতা‌ধিক তরুণ শিক্ষার্থীরা তামাকের বিরু‌দ্ধে কাজ করার প্রত‌্যয় জানায়। পাশাপা‌শি তামাকমুক্ত আগামী প্রজন্ম গড়‌তে তামাক নিয়ন্ত্রণ আইন শ‌ক্তিশালী করার আহ্বানও ছিল তা‌দের মু‌খে।শনিবার (৯ মার্চ ) ইউনিভার্সিটি অব লিবারেল আর্ট বাংলাদেশ (ইউল্যাব) এর প্রাঙ্গণে বেসরকা‌রি স্বেচ্ছা‌সে‌বি সংস্থা নারী মৈত্রী আয়োজিত তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে “ইয়ুথ কনফারেন্স” এ প্রধান অতিথি হি‌সে‌বে বক্তব্য রা‌খেন ঢাকা-১০ আস‌নের সংসদ সদস‌্য চিত্রনায়ক ফের‌দৌস আহমেদ।এ সময় চিত্রনায়ক ফেরদৌস আহমেদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী তামাকমুক্ত বাংলাদেশ বাস্তবায়নে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান। বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে ধূমপান ও তামাক থেকে দূরে থাকার বিকল্প নাই।ফেরদৌস আহমেদ বলেন, আজকের তরুণরাই স্মার্ট বাংলা‌দেশ গড়ার হা‌তিয়ার। তাই ২০৪০ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ তামাকমুক্ত দেশ গড়তে তরুণ‌দের ভুমিকা অপরিসীম। তাই আজকের তরুণদের অবশ্যই স্বাস্থ্য সচেতন হতে হবে। তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকর‌ণে জোর দেয়ার তা‌গিদ দেন এই চিত্রনায়ক। বলেন, তরুণদের অংশগ্রহণে তামাক ও ধূমপান বিরোধী প্রচারণাকে আরও বেগবান করতে হবে এবং নিজেদের দক্ষ এবং যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ এর উপাচার্য ইমরান রহমান বলেন, মূলত তরুণ এবং শিশুদের টার্গেট করে বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে ইমার্জিং টোব্যাকো প্রোডাক্টস উৎপাদন ও বাজারজাত করছে তামাক কোম্পানিগুলো। যেখা‌নে র‌য়ে‌ছে উদ্ভাবনী কৌশল, সুগন্ধি ব্যবহার ও আকর্ষণীয় ডিজাইন। এতে কি‌শোর এবং তরুণদের মধ্যে বিশেষত বিদ্যালয়গামী শিশুদের মধ্যে এসব তামাকপণ্যের জনপ্রিয়তা ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। যা তরুণ প্রজ‌ন্মের জন‌্য উদ্বেকজনক। ত‌বে হতাশা নি‌য়েই বল‌তে হয় দেশে তামাক নিয়ন্ত্রণ আইন দুর্বল হওয়ায় ই-সিগারেট বিক্রি নিয়ন্ত্রিত তো হ‌চ্ছেই না বরং ক্ষতিকারক এসব পণ্য দ্রুত ছড়িয়ে পড়ছে। তামাক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের হাতে এটি নিয়ন্ত্রণের কোনও নিয়ন্ত্রক যন্ত্র না থাকায় তরুণ-তরুণীরা ভ্যাপ করে নিকোটিনে জড়িয়ে পড়ছে। তাই এসব ‌ক্ষ‌তিকর ই-সিগারেট, আইন ক‌রে বন্ধ না কর‌লে এর ভয়াবহতা গ্রাস ক‌রে ফেল‌বে আগামী প্রজন্ম‌কে।ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস এর প্রোগ্রামস ম্যানেজার মো. আবদুস সালাম মিয়াহ ব‌লেন, ই-সিগা‌রেট বা ভ‌্যা‌পিং সিগা‌রেট ছাড়ার কোনো উপায় হতে পারে না। বরং এটি নতুন আরেকটি নেশায় আসক্ত হওয়ার প্রাথ‌মিক ধাপ। ই-সিগারেট স্পষ্টভাবেই একটি ড্রাগ যা দেশে খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। তাই ই-সিগারেট আমদানি অ‌বিল‌ম্বে বন্ধ করতে হবে।তিনি আরো বলেন, তামাক নিয়ন্ত্রণ আইন অমান্য করে তামাক কোম্পানিগুলো ইউটিউব, ফেসবুক, ওয়েবসাইট ও অন্যান্য সামাজিক মাধ্যমে ই-সিগারেটের চটকদার বিজ্ঞাপন প্রচার করে তরুণদের আকৃষ্ট করার চেষ্টা করছে তামাক কোম্পানিগুলো। এছাড়াও যারা ধূমপান ছাড়তে চায়, তাদেরকে প্রচলিত সিগারেটের বদলে ই-সিগারেট ব্যবহারে উৎসাহিত করছে। ই-সিগারেটের প্রসার বন্ধে এখনই কঠোর আইন প্রণয়ন ও প্রচলিত আইনের কঠোর প্রয়োগ জরুরি।নারী মৈত্রীর নির্বাহী পরিচালক শাহীন আকতার ডলির সভাপতিতে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউল্যাব ইউনিভার্সিটির সম্মানিত উপ উপাচার্য, সম্মানিত রেজিস্ট্রার স্যার ও লালমাটিয়া গার্লস কলেজের গার্লস গাইডের শিক্ষার্থীসহ নারী মৈত্রীর তৃণমূল পর্যায়ের তরুণ সদস্য, শিক্ষক-শিক্ষিকা এবং গণমাধ‌্যমকর্মীরা।

post
বাংলাদেশ

অগ্নিসন্ত্রাসিদের ছাড় দেওয়া হবে না

মানুষ খুন আর অগ্নিসন্ত্রাসের ঘটনায় কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার দ্বাদশ সংসদের প্রথম অধিবেশনের সমাপনী ভাষণ ও রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় তিনি এসব কথা বলেন।এসময়ে প্রধানমন্ত্রী বলেন, বিএনপির তরফ থেকে দেশে-বিদেশে বারবার লেখা হচ্ছে তাদের এত সংখ্যক লোক অ্যারেস্ট। তারা দেশে-বিদেশে নালিশ করছে। বিএনপির সব নাকি রাজবন্দি। যারা এভাবে আগুন দিয়ে পুড়িয়ে মানুষ মারে তারা কি রাজবন্দি হয়? তারা তো সন্ত্রাসী, জঙ্গিবাদী এবং অপরাধী। রাজনৈতিক কারণে তো কেউ গ্রেফতার নেই। যারা গ্রেফতার আছে তারা হয় হুকুমদাতা না হয় সরাসরি অগ্নিসন্ত্রাসে জড়িত। অথবা এসব কর্মকাণ্ডের অর্থপ্রদানকারী। এ হুকুমদাতা, অর্থদাতা আর সরাসরি জড়িত কেউই রেহাই পাবে না।দলের এমপিদের উদ্দেশে আওয়ামী লীগ সভাপতি বলেন, নিজ নিজ এলাকায় যারা এ ধরনের অপরাধ করেছে, তাদের বিরুদ্ধে যেসব মামলা চলছে, সেই মামলাগুলো যেন যথাযথভাবে চলে। সাক্ষী-সাবুদ যেন হয়। তারা যেন শাস্তি পায়।তারেক রহমানের প্রতি ইঙ্গিত করে সরকারপ্রধান বলেন, এদের চরিত্র মানুষ খুন আর দুর্নীতি করা। লন্ডন থেকে হুকুম আসে আর এখানে আগুন দেওয়া হয়, মানুষ খুন করা হয়। আবার সেসব খুন আর অগ্নিসন্ত্রাসের ছবিও পাঠাতে হয়। কী চমৎকার কথা! ভিডিও কনফারেন্সে হুকুম আসে। এখানে সেই হুকুম তামিল করা হয়। আগুন দিয়ে মানুষ মেরে, পুলিশ মেরে সেই ছবি লন্ডনে পাঠানো হয়। তাহলে আর সাক্ষী-সাবুদের কী দরকার? তারা নিজেরাই তো আলমত রেখে দিচ্ছে। এ ধরনের খুনি-অগ্নিসন্ত্রাসীদের গ্রেফতার করলে তারা রাজবন্দি হয় কী করে?

post
বাংলাদেশ

নারী দিবসে পরোক্ষ ধূমপান থে‌কে নারী‌দের সুরক্ষা চায় নারী মৈত্রী

ধূমপান না ক‌রেও এর ভয়াবহতার শিকার হ‌চ্ছেন বছ‌রে ৩ কো‌টি ৮০ লাখ মানুষ। আর এতে সব‌চে‌য়ে স্বাস্থ‌্যঝুঁকিতে পড়‌ছেন নারী, শিশু ও বয়স্করা। শুক্রবার (৮ মার্চ) সকা‌লে, রাজধানীর আগারগাঁও‌য়ে জাতীয় রাজস্ব ভব‌নের সাম‌নে নারী দিবস উপল‌ক্ষে নারী মৈত্রীর আ‌য়ো‌জিত মানববন্ধ‌নে এসব তথ‌্য জানান নারী নেত্রীরা। আন্তর্জা‌তিক নারী দিব‌সের দিন থে‌কেই প‌রোক্ষ ধূমপা‌ন থে‌কে নারীস্বা‌স্থ‌্য সুরক্ষায় তামাকপ‌ণ্যে করবৃ‌দ্ধিসহ তামাক নিয়ন্ত্রণ আইন শ‌ক্তিশালী করতে সরকা‌রের প্রতি আহ্বান জানান তারা।বেসরকা‌রি স্বেচ্ছা‌সে‌বি সংস্থা নারী মৈত্রীর তৃণমূল পর্যা‌য়ের নেত্রীরা‌ ব‌লেন, ধূমপান না ক‌রেও সে‌টির ভয়াবহতার শিকার কো‌নোভা‌বেই মে‌নে নেয়া যায় না। আর প‌রোক্ষ ধূমপা‌নের কার‌ণে গর্ভধারণ ক্ষমতা লোপ পাওয়া, কম ওজনের বা মৃত শিশু জন্মদান, অকাল সন্তান প্রসব, অনিয়মিত ঋতুস্রাব, জরায়ু ক্যান্সারসহ নানা জটিলতার সম্মুখীন হতে হচ্ছে নারীদের।নেত্রীরা ব‌লেন, আইন থাক‌লেও পাব‌লিক প্লে‌স এম‌নকি কর্মক্ষেত্রেও প্রতি‌নিয়ত প‌রোক্ষ ধূমপা‌নের শিকার হ‌চ্ছেন নারীরা। যত্রতত্র ধূমপা‌নের নে‌তিবাচক প্রভাব পড়‌ছে আগামী প্রজ‌ন্মের ওপর। এটিকে জাতীয় সমস‌্যা হি‌সে‌বে চিহ্নিত ক‌রে জনস্বাস্থ‌্য রক্ষায় অবিল‌ম্বে বিদ‌্যমান আইন প্রতিপালনে বাধ‌্যতার পাশাপা‌শি সকল ধরনের পাবলিক প্লেস, কর্মক্ষেত্র ও গণপরিবহনে ধূমপান নি‌ষি‌দ্ধের পাশাপা‌শি ধূমপা‌নের জন্য সকল ধরনের নির্ধারিত স্থান (ডিএসএ) পুরোপুরি ব‌ন্ধের দা‌বি জানান তারা। একইসা‌থে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করা সহ তামাকপ‌ণ্যে উচ্চকরহার আরোপসহ যথাযথ পদক্ষেপ নেয়ার জন্য সকলেই জোর দাবি জানি‌য়ে‌ছেন। আসন্ন অর্থবছরে প্রতিটি স্তরের সিগারেটের প্যাকেটের খুচরা মূল্য প্রিমিয়াম ১৭০, উচ্চ ১৩০, মধ্যম ৮০ এবং নিম্ন ৬০টাকা হারে বৃদ্ধির দাবিও তুলেছেন তারা।নারী দিব‌স থে‌কেই শুরু হোক প্রস্তা‌বিত তামাক নিয়ন্ত্রণ আই‌নের খসড়া অনু‌মোদ‌নের প্রক্রিয়া বাস্তবায়ন। আর এই আইন পাশ হ‌লেই নারীস্বা‌স্থ্যের সুরক্ষাসহ নি‌শ্চিত হ‌বে ২০৪০ সা‌লের ম‌ধ্যে তামাকমুক্ত বাংলা‌দেশ গড়‌ার প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার ভিশন।তৃনমূল নারী নেত্রীদের সাথে আরো উপস্থিত ছিলেন নারী মৈত্রীর টোব্যাকো ককন্ট্রোল প্রজেক্ট এর প্রজেক্ট কোর্ডিনেটর, নাসরিন আকতার, আলফি শাহরীন মিডিয়া এন্ড কমিউনিকেশন অফিসার, মেহেদী হাসান এডভোকেসি অফিসার, একাউন্ট অফিসার দেলোয়ার হোসেন এবং নারীমৈত্রী ভলেন্টিয়ার সালমা শান্তা

post
বাংলাদেশ

আ: লীগ স্টাইলে গণতন্ত্র চলছে

দেশে আওয়ামী লীগের স্টাইলে গণতন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন, বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী তাঁতী দলের ৪৪তম প্রতিবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায়, তিনি একথা বলেন। নজরুল ইসলাম খান আরো বলেন, বিএনপি সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে নেমেছে। এসময়ে তিনি বলেন, গণতান্ত্রিক লড়াইয়ে বিএনপির মতো এতো ত্যাগ, অন্য কোন দল করেনি। অনুষ্ঠানে দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, পুলিশ নিরপেক্ষ হলে, একদিনও সরকার ক্ষমতায় থাকতে পারবে না।

post
বাংলাদেশ

রেমিটেন্স আসলো ২১৬ কো‌টি মার্কিন ডলার

চলতি বছরের ফেব্রুয়া‌রি‌ মাসে প্রবাসী বাংলাদেশিরা ২১৬ কো‌টি ৬০ লাখ মার্কিন ডলার রেমিটেন্স দেশে পা‌ঠিয়েছেন। স্থানীয় মুদ্রায় এর পরিমাণ ২৩ হাজার ৮০০ কো‌টি টাকা। ফেব্রুয়া‌রি‌তে আসা প্রবাসীদের এ আয় গত ৮ মাসের মধ্যে সর্বোচ্চ।এর আগে গত জুন মা‌সে রে‌মি‌ট‌্যান্স এসে‌ছিল ২২০ কো‌টি ডলার। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, ফেব্রুয়ারি মাসে দেশে গড়ে প্রতিদিন এসেছে সাত কোটি ৭৩ লাখ ৫৭ হাজার ১৪৩ মার্কিন ডলার। আগের বছর একই সময়ে গড়ে দিনে প্রবাসী আয় আসে পাঁচ কোটি ৫৭ লাখ ৩১ হাজার ৪২৮ ডলার।

post
বাংলাদেশ

রাজনৈতিক সহাবস্থানের জন্য আ: লীগের প্রতি আহবান

প্রতিহিংসা পরায়ন না হয়ে শান্তিপূর্ণ রাজনৈতিক সহাবস্থানের জন্য আওয়ামী লীগের প্রতি আহবান জানিয়েছেন, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।মঙ্গলবার দুপুরে রাজধানীর পল্লবীতে, সদ্য কারামুক্ত ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকের সাথে সৌজন্য সাক্ষাত শেষে একথা বলেন তিনি। এসময় মঈন খান বলেন, বিএনপি মহাসচিব থেকে তৃণমূল নেতাকর্মী কেউই বাদ যায়নি তাদের প্রতিহিংসা থেকে। তিনি বলেন, একটি দলের নেতাকর্মীদের বিরুদ্ধে এতো মিথ্যা মামলা, পৃথিবীর কোথাও নেই। এছাড়াও বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজকে কারাগারে প্রেরণের নিন্দা জানান তিনি। জনগণের অংশগ্রহনে সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচন না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথে থাকবে জানিয়ে শিগগিরই নতুন কর্মসূচী দেয়া হবে বলেও জানান, দলের এই নীতিনির্ধারক।

post
বাংলাদেশ

বিচার বিভাগের স্বচ্ছতা নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: রাষ্ট্রপতি

সরকার বিচার বিভাগের স্বচ্ছতা, দ্ক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।শুক্রবার দুপুরে, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেন তিনি। আদালতের বিচারিক প্রক্রিয়াগুলো সহজ করার জন্য প্রযুক্তি সুবিধার উদ্যোগ নেয়া হয়েছে- এমনটা জানান রাষ্ট্রপতি। দেশের বিচার বিভাগ স্বাধীন উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। এ ধারা অব্যাহত রেখে একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে, সম্মিলিত প্রয়াস চালিয়ে যেতে হবে। রাষ্ট্রপতি বলেন, সামগ্রিক উন্নয়ন এবং সমৃদ্ধির অগ্রযাত্রায় বিচার বিভাগকে সামিল হতে হবে। আদালতের হস্তক্ষেপ যেনো সাংবিধানিক নীতি, ক্ষমতার ভারসাম্য এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা রেখে পরিচালিত হয়- সেটি নিশ্চিতেও তিনি আহ্বান জানান।

post
বাংলাদেশ

বাংলাদেশের নির্বাচন নিয়ে পশ্চিমাদের কোন উদ্বেগ নেই: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশের নির্বাচন নিয়ে পশ্চিমাদের কোন উদ্বেগ নেই বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি শেষ হওয়া জার্মান সফর নিয়ে, শুক্রবার সকালে গনভবনে সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সরকার প্রধান। বাংলাদেশের নির্বাচন নিয়ে বহিঃবিশ্বের অবস্থান কি জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, এ দেশের নির্বাচন নিয়ে তাদের কোনো উদ্বেগ নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রনে সরকারের পরিকল্পনা জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, যারা নির্বাচনকে বানচাল করতে চেয়েছিল, তারাই বাজারকে অস্থির করে তুলছে। তবে রমজানে পণ্যের কোনরকম ঘাটতি হবে না। প্রধানমন্ত্রী বলেন,সব ষড়যন্ত্র মোকাবেলা করে দেশে ভোটের অধিকার ফিরিয়ে এনেছে আওয়ামী লীগ। পাকিস্তানের নির্বাচন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, পাকিস্তান এখনতো বোধহয় একটা সমঝোতায় এসেছে কে প্রেসিডেন্ট হবে, কে কী হবে। এ রকম যদি বাংলাদেশে হতো, তাহলে বোধহয় সমালোচনাকারীরা খুশি হতো।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.