post
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর অনুমোদনের পর খালেদা জিয়ার সাজা স্থগিতে প্রজ্ঞাপন: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনের পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর প্রজ্ঞাপন প্রকাশ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আজ বৃহস্পতিবার সচিবালয়ে বেসরকারি মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রগুলোর মান উন্নয়নের জন্য সরকারি আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'আমরা যেটা চাই প্রতিবার যে, আইনগত কোনো জটিলতা আছে কি না, উনি (আইনমন্ত্রী) আমাদের ফাইলটি ফেরত পাঠিয়েছেন; কোনো আইনগত জটিলতা নেই। এখন আমরা প্রধানমন্ত্রীর কাছে ফাইলটি পাঠাবো। তিনি সম্মতি দিলে আমরা একটি জিও (প্রজ্ঞাপন) করে পরবর্তী অ্যাকশনে যাব। সব কিছুরই প্রসেস চলছে।' তিনি বলেন, 'খালেদা জিয়ার মামলা ছিল, মামলায় তিনি সাজাপ্রাপ্ত হয়েছেন এবং তার নামে আরও কিছু মামলা আছে। কাজেই আদালতের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের বাইরে; আদালত একটি স্বাধীন সংস্থা, আপনারা জানেন। আদালত যে সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তের বাইরে আমরা কোনো কিছু করিনি। 'কোর্টের সিদ্ধান্তের পরে আমাদের প্রধানমন্ত্রী তার ক্ষমতাবলে তাকে বাসায় থেকে সুচিকিৎসা নেওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছেন. সাজাটা স্থগিত রেখে। এটাই হলো বর্তমান অবস্থা। আমাদের দেশে যারা আদালত থেকে অপরাধের দণ্ডপ্রাপ্ত হন, তারা যে নিয়মে চলে সে অনুযায়ী চলছে, এর ব্যত্যয় ঘটেনি,' যোগ করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'আমরা চিন্তা করছি পূর্ত মন্ত্রণালয়, সিটি করপোরেশন, ফায়ার সার্ভিস সবগুলো এজেন্সি একটি ছাতার নিচে, একটি কমান্ডে নিয়ে আসার। তাদের মাধ্যমে আমরা সব কিছু পরিচালনা করব। এটি আলোচনা পর্যায়ে আছে, এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।' তিনি বলেন, 'একেক দিন একেক এজেন্সি অভিযানে গেলে এই যে (রেস্তরাঁ) ব্যবসাটা গড়ে উঠেছে, সেটি ক্ষতিগ্রস্ত হবে। আমরা চাই, ব্যবসাটা চালু থাকবে এবং এখানে যেন কোনো দুর্ঘটনা না ঘটে। আগুনে পোড়া মানুষের স্রোতটা যেন বন্ধ হয়।' এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'নকশা বহির্ভূত কেউ যদি কিছু করে থাকে, সেটার জন্য রাজউক (রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ) করছে। ফায়ার সার্ভিস মাঠে আছে, তাদের নির্দিষ্ট নীতিমালা আছে, সেই নীতিমালা অনুসরণ করা হচ্ছে কি না সে জন্য ফায়ার সার্ভিস ব্যবস্থা নিচ্ছে। যখনই কোনো এজেন্সি ডাকছে, তাদের সহযোগিতার জন্য পুলিশ সেখানে যাচ্ছে। যে এজেন্সি অভিযান করছে, তাদের আঙ্গিকে করছে। সবাইকে একটি ছাতার নিচে এনে একভাবে করা যায় কি না স্বরাষ্ট্র মন্ত্রণালয় চিন্তা করছে।'

post
বাংলাদেশ

‘দেশটা এখন মগের মুল্লুকে পরিণত হয়েছে’

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজিব আহসান ও দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২১ মার্চ (বৃহস্পতিবার) এক বিবৃতিতে তিনি বলেন, দেশ এখন মগের মুল্লুকে পরিণত হয়েছে। অব্যাহত গতিতে বানোয়াট ও ভিত্তিহীন মামলা দায়ের করে বিরোধী নেতাকর্মীদের পর্যুদস্ত ও নাজেহাল করা হচ্ছে। এ ধরনের অপকর্ম সাধনের একমাত্র উদ্দেশ্যই হচ্ছে, দেশের বিরোধীদলগুলো যেন দখলদার সরকারের স্বৈরাচারী আচরণের সমালোচনা করতে সক্ষম না হয়। মির্জা ফখরুল বলেন, মিথ্যা মামলায় বিএনপি নেতাকর্মীদের জামিন না দিয়ে কারাগারে পাঠানো যেন ফ্যাসিস্ট আওয়ামী সরকারের প্রাত্যহিক কর্মসূচিতে পরিণত হয়েছে। রাজিব আহসান এবং আব্দুল্লাহ আল মামুনের জামিন বাতিল করে কারাগারে পাঠানো দখলদার আওয়ামী সরকারের নিরবচ্ছিন্ন অপকর্মেরই অংশ। তিনি বলেন, আদালত কতৃর্ক তাদের জামিন বাতিল ও কারান্তরীণের ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি। অবিলম্বে তাদের বিরুদ্ধে দায়ের করা বানোয়াট ও রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা প্রত্যাহারসহ নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানাচ্ছি।

post
বাংলাদেশ

জেদ্দায় আওয়ামী লীগের ইফতার মাহফিল

সৌদি আরবে ফ্রেন্ডস অফ বাংলাদেশ জেদ্দা মহানগর আওয়ামী লীগের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি ওয়াজি উল্লাহ মিয়ার সভাপতিত্বে জেদ্দার রামাদা হোটেলে এ আয়োজন করা হয়। সভায় যৌথ সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক দেলোয়ার সরকার ও ওমর তাতী। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগে উপদেষ্টা মণ্ডলীর সদস্য আলহাজ্ব আমির হোসেন আমু। বিশেষ অতিথি ছিলেন কুলিয়ারচর উপজেলার চেয়ারম্যান ইয়াছির মিয়া। এসময় উপস্থিত ছিলেন, ইউসুফ মাহমুদ ফরাজি, ইসমাইল হোসেন,স্বপন হাওলাদার, হুমায়ুন কবীর, সারতাজুল আলম দিপু, মোশাররফ হোসেন খান, কোরবান আলী বিশ্বাস, হোসেন আহমেদ ও কাজী আব্দুল্লা সহ অনেকে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুখলেসুর রহমান ফকির, বুরহান উদ্দীন হাওলাদার সহ আওয়ামী পরিবারের নেতা কর্মী। এসময় বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে সৌদি প্রবাসীদের প্রতি আহবান জানান ১৪ দলীয় জোটের প্রধান সমন্বয়ক আমির হোসেন আমু।

post
বাংলাদেশ

কাঁচা মরিচ ভালো রাখার উপায়

বাড়িতে আলু-পেঁয়াজের মতো কাঁচা মরিচও মজুত থাকে। কিন্তু একসঙ্গে বেশি কাঁচা মরিচ দীর্ঘদিন ফ্রিজে রাখলে তা পচে যায়। অনেকেই বলেন, মরিচের বোঁটা ছাড়িয়ে রাখলে নাকি এই সমস্যা খানিকটা কমানো যায়। তা সত্ত্বেও যদি কাঁচা মরিচ পচে যায়, তা হলে কী করবেন? বাইরে থেকে বাতাস ঢুকতে পারে না, এমন কোনো পাত্রে রাখুন। এতে কাঁছা মরিচ দীর্ঘদিন সতেজ থাকবে। অ্যালুমিনিয়াম ফয়েলে যেকোনো কিছুই ভালো থাকে। কাঁচা মরিচ দীর্ঘদিন ভালো রাখতে সেগুলো অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়ে ফ্রিজে রাখুন। মরিচ ভুলেও পলিথিনের ব্যাগে রাখবেন না। এতে পচে যেতে পারে। কৌটায় মরিচ ভরে ফ্রিজে তুলে রাখুন। তাতে বরং কিছুদিন হলেও ভালো থাকবে। যখন মরিচ কিনছেন, ভালো করে দেখে শুনে কিনুন। ভালো মরিচের ভিড়ে একটা খারাপ মরিচ লুকিয়ে থাকলে পুরোটাই নষ্ট হয়ে যেতে পারে। বাজার থেকে মরিচ কিনে এনে ধুয়ে, ভালো করে রোদে শুকিয়ে তারপর ফ্রিজে তুলবেন। মরিচের গায়ে এক ফোঁটা পানি থাকলেও তা পচে যেতে পারে।

post
বাংলাদেশ

সর্বজনীন পেনশনে যুক্ত হল নতুন স্কিম

সর্বজনীন পেনশন স্কিমে প্রত্যয় নামে নতুন একটি স্কিম চালু করা হয়েছে। সব স্ব-শাসিত, স্বায়ত্তশাসিত, সরকারি বা সমজাতীয় সংস্থার কর্মীরা এই স্কিম নিতে পারবেন। বুধবার অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে জানানো হয়, এতে এসব প্রতিষ্ঠানে কর্মরতদের স্বার্থ ক্ষুণ্ন হবে না এবং বিদ্যমান পেনশন সুবিধা অক্ষুণ্ন থাকবে। তবে, চলতি বছরের ১ জুলাই ও তার পরে যোগ দেয়া কর্মীদের বাধ্যতামূলকভাবে সর্বজনীন পেনশন ব্যবস্থায় প্রত্যয় স্কিমে যুক্ত করা হবে। প্রত্যয় স্কিমের মাধ্যমে কর্মীদের মূল বেতনের ১০ শতাংশ বা সর্বোচ্চ ৫ হাজার টাকা মাসিক জমা হবে। যাদের এখনো চাকরির মেয়াদ কমপক্ষে ১০ বছর আছে, তারা চাইলে সর্বজনীন পেনশনে যুক্ত হতে পারবেন। সর্বজনীন পেনশন স্কিম যেভাবে খোলা যাবেসর্বজনীন পেনশন স্কিম যেভাবে খোলা যাবে দেশের সব নাগরিককে পেনশন সুবিধার মধ্যে আনতে গত বছরের আগস্টে চারটি স্কিম নিয়ে সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করে সরকার। স্কিমগুলো হল প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা। প্রতিটি স্কিমের জন্যই মাসিক, ত্রৈমাসিক ও বার্ষিক চাঁদা পরিশোধের সুযোগ রাখা হয়েছে। পাশাপাশি নির্ধারণ করে দেওয়া হয়েছে চাঁদা ও পেনশনের পরিমাণ। ১৮ থেকে ৫০ বছর বয়সী জাতীয় পরিচয়পত্রধারী সব বাংলাদেশি নাগরিক এই স্কিমে অংশ নিতে পারবেন। কোন স্কিমে চাঁদা কত বিধিমালার শুরুতেই বলা হয়েছে সমতা স্কিমের কথা। মূলত দারিদ্র্য সীমার নিচে থাকা স্বল্প আয়ের ব্যক্তি যাদের আয বছরে সর্বোচ্চ ৬০ হাজার টাকা তারা এই স্কিমে অংশ নিতে পারবেন। এই স্কিমে যুক্ত হতে সর্বনিম্ন মাসিক চাঁদার পরিমাণ ১ হাজার টাকা। ১০ বছর পূর্তিতে প্রতিমাসে পেনশন পাওয়া যাবে ১ হাজার ৫৩০ টাকা করে। একই ভাবে ১৫, ২০, ২৫, ৩০, ৩৫, ৪০ ও ৪২ বছর পূর্ণে পেনশনের হার বাড়তে থাকবে। কেউ ৪২ বছর চাঁদা দিলে মাসে পেনশন পাওয়া যাবে ৩৪ হাজার ৪৬৫ টাকা। সর্বজনীন পেনশন স্কিম: অংশ নিতে হবে আর্থিক প্রতিষ্ঠানের কর্মীদেরসর্বজনীন পেনশন স্কিম: অংশ নিতে হবে আর্থিক প্রতিষ্ঠানের কর্মীদের সুরক্ষা স্কিমে অংশ নিতে পারবেন অনানুষ্ঠানিক খাতে কর্মরত বা স্বকর্মে নিয়োজিত ব্যক্তিরা যেমন- কৃষক, রিকশাচালক, শ্রমিক, কামার, কুমার, জেল ও তাঁতি। এই স্কিমে চাঁদা দেওয়া যাবে মাসিক ১ হাজার, ২ হাজার, ৩ হাজার কিংবা ৫ হাজার টাকা করে। ১০ বছর পূর্তিতে ১ হাজার টাকায় পেনশন হবে মাসে ১ হাজার ৫৩০ টাকা, ২ হাজার টাকায় ৩ হাজার ৬০, ৩ হাজার টাকায় ৪ হাজার ৫৯১ টাকা এবং ৫ হাজার টাকায় পেনশন পাওয়া যাবে ৭ হাজার ৬৫১ টাকা করে। ৪২ বছর পূর্ণ হলে ১ হাজার টাকায় পেনশন হবে ৩৪ হাজার ৫৬৫ টাকা, ২ হাজার টাকায় ৬৮ হাজার ৯৩১ টাকা, ৩ হাজার টাকায় ১ লাখ ৩ হাজার ৩৯৬ টাকা এবং ৫ হাজার টাকায় পেনশন মিলবে ১ লাখ ৭২ হাজার ৩২৭ টাকা। বিদেশে কর্মরত বা অবস্থানরত যে বাংলাদেশি নাগরিকরা প্রবাস স্কীমের মাধ্যমে এই সুবিধায় অন্তর্ভুক্ত হতে পারবেন। এই স্কিমে মাসিক ৫ হাজার, সাড়ে ৭ হাজার এবং ১০ হাজার টাকা কিস্তি দিয়ে যুক্ত হওয়া যাবে। ১০ বছর পূর্তিতে ৫ হাজার টাকার কিস্তিতে মাসে পেনশন আসবে ৭ হাজার ৬৫১ টাকা, সাড়ে ৭ হাজার টাকায় ১১ হাজার ৪৭৭ এবং ১০ হাজার টাকায় আসবে ১৫ হাজার ৩০২ টাকা। সবার জন্য পেনশন স্কিমে আশার আলোসবার জন্য পেনশন স্কিমে আশার আলো বিধিমালায় শেষ যে স্কিমটির কথা বলা হয়েছে সেটি হল প্ৰগতি স্কিম। বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য এই স্কিম রাখা হয়েছে। এতে মাসিক ২ হাজার, ৩ হাজার বা ৫ হাজার টাকা কিস্তি দিয়ে যুক্ত হওয়া যাবে। ১০ বছর পূর্তিতে ২ হাজার টাকায় পেনশন মিলবে ৩ হাজার ৬০ টাকা, ২ হাজার টাকা কিস্তিতে ৪ হাজার ৫৯১ এবং ৫ হাজার টাকা কিস্তিতে মাসে পেনশন পাওয়া যাবে ৭ হাজার ৬৫১ টাকা।

post
বাংলাদেশ

উন্মুক্ত হলো এলিভেটেড এক্সপ্রেসওয়ের তেজগাঁও র‍্যাম্প

রাজধানী ঢাকার যানজট নিরসনে ৮,৯৪০ কোটি টাকা ব্যয়ে, বিমানবন্দরের কাওলা থেকে,বনানী,ফার্মগেট ও কমলাপুর হয়ে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত মোট ১৯.৭৩ কিলোমিটার ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলছে পুরোদমে। এরই মধ্যে বেশ কয়েকটি র‍্যাম্প চালু হয়েছে, আর প্রকল্পের অগ্রগতি হয়েছে ৭২.৫১ শতাংশ। এরই ধারাবাহিকতায়, বুধবার সকালে এলিভেটেড এক্সপ্রেসওয়ের তেজগাঁও থেকে এফডিসি গেট সংলগ্ন ডাউন র‍্যাম্প যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরে তিনি সাংবাদিকদের জানান, এই র‍্যাম্পটি রাজধানীর যানজট নিরসনে বেশ কার্যকর ভুমিকা রাখবে। এটি নগরবাসীর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার। প্রকল্পের কাজ দ্রত এগিয়ে চলছে জানিয়ে আরও মন্ত্রী বলেন, আগামী বছরের শুরুতেই এক্সপ্রেসওয়েটি সম্পূর্ণ যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।

post
বাংলাদেশ

খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়লো

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে। সরকারের নির্বাহী আদেশে, আগের মতো দুই শর্তে খালেদা জিয়ার সাজা স্থগিতের বিষয়ে মতামত দিয়েছে, আইন মন্ত্রণালয়।বুধবার সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন, চিকিৎসার জন্য তার বিদেশে যাওয়ার কোন সুযোগ নেই। তিনি বলেন,ফৌজদারি কার্যবিধির ধারা অনুযায়ী, যে আবেদন ছিল তার মেয়াদ শেষ হয়ে গেছে। এখন মেয়াদ বাড়ানো ছাড়া সেই আবেদনের ওপর, পদক্ষেপ নেয়ার সুযোগ নেই।

post
বাংলাদেশ

ভারতীয় পণ্য বর্জনের ঘোষণা দিলো বিএনপি

ভারতীয় পণ্য বর্জন এবং ইন্ডিয়া আউট ক্যাম্পিংয়ে সরব থাকার ঘোষণা দিয়েছে বিএনপি। ২০ মার্চ (বুধবার) নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সর্বত্রই এখন ইন্ডিয়া আউট ক্যাম্পেইনে উত্তাল। ভারতীয় পণ্য বর্জন করে জনগণ প্রতিবাদ জানাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় পণ্য বর্জনের যে ঢেউ দৃশ্যমান তাতে মনে হয়, দেশের বিশাল জনগোষ্ঠী ভারতীয় পণ্য বর্জনের পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণ করেছে। সুতরাং জনগণের দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিসহ ৬৩টি গণতন্ত্রকামী দল এবং দেশপ্রেমিক জনগণ ভারতীয় পণ্য বর্জনের এই আন্দোলনে সংহতি প্রকাশ করছে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আওয়ামী লীগ এখন আর রাজনৈতিক দল নেই, তারা এখন ভারতীয় পণ্যে পরিণত হয়েছে। বাংলাদেশের মানুষের ইচ্ছা-আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে ভারত আওয়ামী লীগকে অন্যায়ভাবে ক্ষমতায় বসিয়েছে। ভারত আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করেছে। সংবাদ সম্মেলনের পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নিজের গায়ে থাকা ‘ভারতীয় চাদর’ জনসম্মুখে ছুড়ে ফেলে দেশটির পণ্য বর্জনের ঘোষণা করেন তিনি। বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান, তাঁতীদলের আহ্বায়ক আবু কালাম আজাদ, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, যুবদলের সহ সভাপতি জাকির হোসেন সিদ্দিকী, স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি ডা: জাহিদুল কবির, বিএনপি নেতা মো: সিরাজুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন। 

post
বাংলাদেশ

সোনালী ব্যাংকের ঋণ জালিয়াতির রায় প্রকাশ

সোনালী ব্যাংকের ঋণ জালিয়াতির ঘটনায় করা মামলায়, হল-মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ ও তার স্ত্রী জেসমিন ইসলামসহ, নয়জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।একই সঙ্গে তাঁদের পাঁচ কোটি টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-১-এর বিচারক আবুল কাসেম এই রায় ঘোষণা করেন। এ ছাড়া, সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবিরসহ ৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলার তথ্যে জানা যায়,সোনালী ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে, রূপসী বাংলা (সাবেক শেরাটন) হোটেল শাখা থেকে হল-মার্ক মোট ২ হাজার ৬৮৬ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ করে। এর মধ্যে স্বীকৃত বিলের বিপরীতে দায়,১ হাজার ৫৬৮ কোটি ৪৯ লাখ ৩৪ হাজার ৮৭৭ টাকা। এ ঘটনায় ২০১২ সালের ৪ অক্টোবর রমনা থানায় মামলা করে দুদক। তদন্ত শেষে পরের বছর ২০১৩ সালের ৭ অক্টোবর, ১১টি মামলায় হল-মার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ ও তাঁর ভায়রা তুষার আহমেদসহ ২৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে জমা দেয়া হয়।

post
বাংলাদেশ

সাকিব প্রসঙ্গে যা বললেন হাফিজ

ক্রিকেট তারকা সাকিব আল হাসানের সঙ্গে ছবি নিয়ে মনের মাধুরী মিশিয়ে নানান ধরনের সংবাদ পরিবেশন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন,বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ।মঙ্গলবার সকলে রাজধানীর বনানীর নীজ বাসায় সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন। হাফিজ বলেন, তার ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টা করছে সরকারী দল। এমন সংবাদ মানহানিকর বলেও দাবি করেন হাফিজ উদ্দিন আহমেদ। অন্যদিকে, জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন,৭ জানুয়ারির নির্বাচনে ৬ শতাংশ ভোটও পড়েনি। জনগণ ভোট বর্জন করায়,তাদের আন্দোলন সফল হয়েছে বলেও দাবী করেন বিএনপির এই নীতি নির্ধারক।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.